৫৬

الواقعة

সূরা আল-ওয়াকিআ

Al-Waqi`ah

মক্কী ৯৭ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৭ আয়াত এবং ৩ রুকূ

وَفَاکِہَۃٍ مِّمَّا یَتَخَیَّرُوۡنَ ﴿ۙ۲۱﴾

২১
আর বিভিন্ন ধরনের কদেখুন: ৫২:২৩ফল (নিয়ে আসবে), যা থেকে তারা পছন্দ মতো বেছে নেবে।খদেখুন: ৪৪:৫৫; ৫১:২১

وَلَحۡمِ طَیۡرٍ مِّمَّا یَشۡتَہُوۡنَ ﴿ؕ۲۲﴾

২২
আর সেসব পাখির মাংস যা তারা (অর্থাৎ জান্নাতীরা) পছন্দ করবে।

وَحُوۡرٌ عِیۡنٌ ﴿ۙ۲۳﴾

২৩
আর (থাকবে) ডাগরনয়না কুমারীরা,

کَاَمۡثَالِ اللُّؤۡلُوَٴ الۡمَکۡنُوۡنِ ﴿ۚ۲۴﴾

২৪
সযত্নে লুকানো (এবং সুরক্ষিত) মুক্তার ন্যায়,

جَزَآءًۢ بِمَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۲۵﴾

২৫
তার প্রতিদানস্বরূপ যা তারা করত।

لَا یَسۡمَعُوۡنَ فِیۡہَا لَغۡوًا وَّلَا تَاۡثِیۡمًا ﴿ۙ۲۶﴾

২৬
গদেখুন: ১৯:৬৩; ৭৮:৩৬; ৮৮:১২সেখানে তারা কোনো বাজে কথা এবং পাপের কথা শুনবে না,

اِلَّا قِیۡلًا سَلٰمًا سَلٰمًا ﴿۲۷﴾

২৭
কেবল ‘সালাম, সালাম২৯৬৪ সম্ভাষণ (শুনবে)।
২৯৬৪। পূর্ববর্তী আয়াতসহ এ আয়াত এবং কুরআনের আরো বহু আয়াত বেহেশতের নিয়ামতসমূহের আধ্যাত্মিক প্রকৃতি, ধরনধারণ, বাস্তবতা ও সারবস্তু সম্বন্ধে মানুষের অন্তর্দৃষ্টি খুলে দেয়। কুপ্রবৃত্তিসম্পন্ন ছিদ্রান্বেষীরা এবং অজ্ঞ সমালোচকরা কুরআনের বর্ণনা থেকে বেহেশতে যে ইন্দ্রিয়াসক্তির ধারণা আবিষ্কার করে থাকে, এসব আয়াত অত্যন্ত জোরের সাথে তা নাকচ করেছে। মুসলমানদের জন্য যে বেহেশতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার ধারণা দিতে গিয়ে কুরআন বলছে, এ নিরবচ্ছিন্ন আশীর্বাদের স্থান যেখানে পাপ, ব্যর্থতা, নিরর্থক ও অলস কথাবার্তা কিংবা অসত্য কিছুই থাকবে না (৭৮:৩৬)। এর সকল আশীর্বাদ ও কল্যাণরাজি একীভূত হয়ে একটা নিরবছিন্ন শান্তিতে রূপায়িত হবে। মন ও আত্মার তৃপ্তি এবং শান্তি বেহেশতবাসীদের অনন্ত সাথি হবে। সেজন্য মুসলমানের বেহেশতকে কুরআন ‘শান্তির আবাস’ আখ্যা দিয়েছে (৬:১২৮)। মুমিনের আধ্যাত্মিক অগ্রগতির চরম গন্তব্যে রয়েছে ‘শান্তিপ্রাপ্ত আত্মা’ (৮৯:২৮)। সবচেয়ে বড়ো দান যা বেহেশতবাসীরা আল্লাহ তা’লার কাছ থেকে প্রাপ্ত হবে তা হলো ‘শান্তি’ (৩৬:৫৯), কেননা আল্লাহ স্বয়ং শান্তি সৃষ্টিকারী (৫৯:২৪)। এ হলো কুরআনে বর্ণিত মহান ও পবিত্র বেহেশত!

وَاَصۡحٰبُ الۡیَمِیۡنِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡیَمِیۡنِ ﴿ؕ۲۸﴾

২৮
আর (এক হলো) ডানদিকের মানুষ। কত সৌভাগ্যবান এসব ডানদিকের মানুষ!

فِیۡ سِدۡرٍ مَّخۡضُوۡدٍ ﴿ۙ۲۹﴾

২৯
(তারা থাকবে) কাঁটাবিহীন কুলবাগানে।২৯৬৫
২৯৬৫। ঘনপল্লবিত কুলবৃক্ষের সুশীতল ছায়া বেশ মধুর। আরবের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় পথশ্রান্ত পথিকরা এর ছায়াতলে আশ্রয় নিয়ে ক্লান্তি দূর করে থাকে। ‘সিদর’ (অর্থাৎ কুল গাছ)-এর সঙ্গে বিশেষণরূপে ‘মাখযুদ’ (কাঁটাবিহীন অবনত) শব্দ ব্যবহৃত হয়ে এটাই বুঝাচ্ছে যে, বেহেশতের কল্যাণসমূহ যেমনই আনন্দদায়ক হবে তেমনই অফুরন্ত হবে।

وَّطَلۡحٍ مَّنۡضُوۡدٍ ﴿ۙ۳۰﴾

৩০
এবং কাঁদি কাঁদি কলায় (পূর্ণ বাগানে),২৯৬৬কদেখুন: ৪:৫৮; ১৩:৩৬খদেখুন: ৭৮:৩৪
২৯৬৬। কুল গাছ শুষ্ক আবহাওয়াতেও জন্মায়, কিন্তু কলার জন্য প্রয়োজন প্রচুর পানির। এ দুটি ফলের একসাথে উল্লেখ একথার প্রতি ইঙ্গিত করে, বেহেশতের ফল যে কেবল প্রচুর ও সুস্বাদুই হবে তা-ই নয় বরং তা সবসময়ই সব মৌসুমেই পাওয়া যাবে।