৩৮

ص

সূরা সোয়াদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৫ রুকূ

جَنّٰتِ عَدۡنٍ مُّفَتَّحَۃً لَّہُمُ الۡاَبۡوَابُ ﴿ۚ۵۱﴾

৫১
(অর্থাৎ) চিরস্থায়ী বাগানসমূহ। তাদের জন্য (এর) দরজাগুলো সবসময় খোলা রাখা হবে।

مُتَّکِـِٕیۡنَ فِیۡہَا یَدۡعُوۡنَ فِیۡہَا بِفَاکِہَۃٍ کَثِیۡرَۃٍ وَّشَرَابٍ ﴿۵۲﴾

৫২
কদেখুন: ১৮:৩২; ৩৬:৫৭; ৮৩:২৪সেখানে তারা তাকিয়ায় হেলান দিয়ে থাকবে (এবং) তারা সেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকার ফলমূল ও পানীয়ের ফরমায়েশ দিতে থাকবে।

وَعِنۡدَہُمۡ قٰصِرٰتُ الطَّرۡفِ اَتۡرَابٌ ﴿۵۳﴾

৫৩
আর তাদের কাছে (লজ্জাশীলা) আনতনয়না সমবয়স্কা রমণীরা থাকবে।*
* এ আয়াতে বলা হয়েছে, ‘তাদের কাছে (লজ্জাশীলা) আনতনয়না সমবয়স্কা রমণীরা থাকবে।’ এটিও একটি উপমা। এ দিয়ে এদের বিনয় ও লজ্জা বুঝানো হয়েছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

ہٰذَا مَا تُوۡعَدُوۡنَ لِیَوۡمِ الۡحِسَابِ ﴿ؓ۵۴﴾

৫৪
বিচার দিবসের জন্য তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।২৫৪৩
২৫৪৩। বিচার দিবস। প্রত্যেক জাতির জন্যই জাতীয় হিসাবের দিন আসে। সেদিন সেই জাতি তার কাজকর্মের ফলাফলরূপে পুরস্কার বা শাস্তি পেয়ে থাকে। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সম্প্রদায় এবং প্রত্যেক জাতির জন্য ইহলোকেই এরূপ একটি হিসাবের দিন আসে। পরলোকে তো আছেই।

اِنَّ ہٰذَا لَرِزۡقُنَا مَا لَہٗ مِنۡ نَّفَادٍ ﴿ۚۖ۵۵﴾

৫৫
নিশ্চয় এ হলো আমাদের রিযক- যা কখনো ফুরাবে না।

ہٰذَا ؕ وَاِنَّ لِلطّٰغِیۡنَ لَشَرَّ مَاٰبٍ ﴿ۙ۵۶﴾

৫৬
এটিই হবে (মুমিনদের প্রতিশ্রুত পুরস্কার)। খদেখুন: ৫৫:৫৭আর নিশ্চয় বিদ্রোহীদের জন্য রয়েছে সবচেয়ে মন্দ প্রত্যাবর্তনস্থল।

جَہَنَّمَ ۚ یَصۡلَوۡنَہَا ۚ فَبِئۡسَ الۡمِہَادُ ﴿۵۷﴾

৫৭
(অর্থাৎ) জাহান্নাম। তারা তাতে প্রবেশ করবে। অতএব তা কত-না মন্দ বিশ্রামস্থল!

ہٰذَا ۙ فَلۡیَذُوۡقُوۡہُ حَمِیۡمٌ وَّغَسَّاقٌ ﴿ۙ۵۸﴾

৫৮
এটি অবধারিত। গদেখুন: ৭৮:২২-২৩অতএব তারা এর (অর্থাৎ) ফুটন্ত ও পুঁজ মিশ্রিত তীব্র ঠান্ডা পানির স্বাদ গ্রহণ করুক।২৫৪৪ঘদেখুন: ৭৮:২৬
২৫৪৪। দোযখের অধিবাসীদেরকে ফুটন্ত গরম পানি অথবা দুর্গন্ধযুক্ত শীতল পানি পান করতে বাধ্য করা হবে। যেহেতু তারা আল্লাহর দেওয়া গুণাবলি ও কর্মশক্তিকে সঠিকভাবে ব্যবহার করে নি বরং এগুলো ব্যবহার করতে গিয়ে মধ্যপন্থা অবলম্বন না করে একবারে সীমা ছাড়িয়ে গিয়েছিল, সেজন্য তাদেরকে অত্যন্ত ঠান্ডা পানি পান করতে হবে। শব্দটির অন্যান্য অর্থ পুঁজ, জখম ধোয়া পানি (মুফরাদাত)।

وَّاٰخَرُ مِنۡ شَکۡلِہٖۤ اَزۡوَاجٌ ﴿ؕ۵۹﴾

৫৯
আর এর অনুরূপ অন্যান্য জিনিসও থাকবে।২৫৪৫
২৫৪৫। অনুবাদে যে অর্থ দেওয়া হয়েছে তা ছাড়াও আরেকটি অর্থ এরূপ হতে পারে, যেমন- আর তাদের মতো একই ধরনের কৃতকর্মের রেকর্ডধারী অন্যান্য দলও সেখানে থাকবে।

ہٰذَا فَوۡجٌ مُّقۡتَحِمٌ مَّعَکُمۡ ۚ لَا مَرۡحَبًۢا بِہِمۡ ؕ اِنَّہُمۡ صَالُوا النَّارِ ﴿۶۰﴾

৬০
(অবিশ্বাসীদের নেতাদের লক্ষ করে বলা হবে,) ‘এটি সেই বাহিনী,২৫৪৬ ক্যারা তোমাদের সাথে (জাহান্নামে) প্রবেশ করতে যাচ্ছে।’ তাদের জন্য কোনো সাদর সম্ভাষণ থাকবে না। নিশ্চয় তারা আগুনে প্রবেশ করতে যাচ্ছে।
২৫৪৬। অবিশ্বাসীদের নেতারা যখন তাদের অনুসারীদের এক দলকে দোযখের দিকে আসতে দেখবে তখন তাদেরকে বলা হবে, তাদের অনুসারীদের বিরাট বাহিনী তাদের সাথে নরকাগ্নিতে প্রবেশ করবে। যেহেতু অনুসারীরা অন্ধের মতো যুক্তিহীনভাবে তাদের নেতাদের পিছনে পিছনে ছুঁটেছে এবং সত্যকে বুঝার জন্য একটু চিন্তা করারও প্রয়াস পায় নি, সেহেতু তারা এখন নরকাগ্নির মধ্যে দ্রুতবেগে প্রবেশ করবে।