৫৫

الرحمن

সূরা আর-রাহমান

Ar-Rahman

মক্কী ৭৯ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৯ আয়াত এবং ৩ রুকূ

ہَلۡ جَزَآءُ الۡاِحۡسَانِ اِلَّا الۡاِحۡسَانُ ﴿ۚ۶۱﴾

৬১
উত্তম কাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কিছু হতে পারে কি?২৯৪৭
২৯৪৭। ‘ইহসান’ শব্দের অর্থ এমনভাবে আল্লাহর ইবাদত করা, যেন ইবাদতকারী তাঁকে স্বচক্ষে দেখছে অথবা অন্তত এতটুকু একাগ্রতা থাকা যে, আল্লাহ তাকে দেখছেন (বুখারী)। এর অর্থ বা তাৎপর্য হলো, সত্যিকার মুমিন

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۶۲﴾

৬২
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

وَمِنۡ دُوۡنِہِمَا جَنَّتٰنِ ﴿ۚ۶۳﴾

৬৩
আর এ দুটি (জান্নাত) ছাড়াও আরো দুটি জান্নাত রয়েছে।২৯৪৮
২৯৪৮। ৪৭ নম্বর আয়াতে উল্লেখকৃত ‘দুটি জান্নাত’ বেহেশতের এবং এ আয়াতে উল্লেখকৃত ‘দুটি জান্নাত’ ইহজগতের হতে পারে। মুসলমানদের পরলোকের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং তার বাস্তবতার প্রমাণস্বরূপ এ জগতেও বাগান দানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর শেষোক্ত প্রতিশ্রুতি বাস্তবে পরিণত করেও দেখানো হয়েছে। যখন কি-না মুসলমানরা মিশর ও ইরাকের উর্বর উপত্যকাগুলো জয় করে নিজেদের দখলে আনে। আর ৪৭ নম্বর আয়াতে বর্ণিত ‘দুটি জান্নাত’ বর্ণনার দিক দিয়ে এ আয়াতের ‘দুটি (জান্নাত)’ বর্ণনা থেকে ভিন্ন। এতে বুঝা যায়, দুই শ্রেণির মুমিনদের কথা বলা হয়েছে। ৪৭ নম্বর আয়াতে বর্ণিত জান্নাত যে শ্রেণির মুমিনদেরকে দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা সেসব মুমিনদের চেয়ে উচ্চমর্যাদাবিশিষ্ট যাদেরকে আলোচ্য আয়াতে জান্নাত দানের কথা বলা হয়েছে। ৪৭ ও ৬৩ নম্বর আয়াত, এ দুটি আয়াতকে যত্ন সহকারে তুলনা করে পাঠ করলে এ সত্যটি উপলব্ধি করা যাবে। এ দুই শ্রেণির মুমিনদের কথা পরবর্তী সূরায় ১১ নম্বর আয়াত ও ২৮ নম্বর আয়াতে যথাক্রমে উল্লেখ করা হয়েছে।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿ۙ۶۴﴾

৬৪
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

مُدۡہَآمَّتٰنِ ﴿ۚ۶۵﴾

৬৫
দুটোই হবে ঘন সবুজ।২৯৪৯
২৯৪৯। ৪৯ নম্বর আয়াতে বর্ণিত জান্নাতগুলোর বিভিন্ন জাতের বৃক্ষরাজি দ্বারা সজ্জিত বলে উল্লেখ করা হয়েছে। এতে একথাই বুঝায় যে, মুমিনদেরকে এই জান্নাতগুলো প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাদের সৎকর্মগুলোও জীবনের বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত ছিল, জীবনের সকল শাখাপ্রশাখায় তারা উত্তম কার্য সম্পাদন করেছেন। আর এ আয়াতে (৬৫ নম্বর আয়াতে) জান্নাতগুলোকে ঘনসবুজ পল্লবগুচ্ছে সজ্জিত বলে বর্ণিত হয়েছে। এতে মুমিনদের উত্তম কাজের ব্যাপকতা, গভীরতা ও বিরামহীনতার কথা প্রকাশ পাচ্ছে।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿ۚ۶۶﴾

৬৬
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

فِیۡہِمَا عَیۡنٰنِ نَضَّاخَتٰنِ ﴿ۚ۶۷﴾

৬৭
এ দুটিতে থাকবে সবেগে বয়ে যাওয়া দুটো ঝরনা।২৯৫০
২৯৫০। এ আয়াতে (৬৭ নম্বর আয়াতে) এবং ৫১ নম্বর আয়াতে মুমিনদেরকে দুই পৃথক ধরনের ঝরনা দানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ৫১ নম্বর আয়াতে বর্ণিত ঝরনা মুক্ত চলমান প্রবাহধারা বলা হয়েছে। এতে বুঝা যায়, যে-সকল মুমিনকে ৫১ নম্বর আয়াতের ঝরনা দেওয়া হবে, তারা হবেন অতি উচ্চ আধ্যাত্মিক মর্যাদার অধিকারী, যারা কোনো পুরস্কার প্রাপ্তির বাসনা না রেখেই নিঃস্বার্থভাবে পরোপকারের কাজে নিজের জীবনকে সর্বদা ব্যাপৃত রাখেন, কিন্তু আলোচ্য আয়াতের প্রতিশ্রুত ঝরনাকে ‘নাযযাখাতান’ বা ‘সবেগে বয়ে যাওয়া ঝরনা’ বলা হয়েছে। এটি সেসব মুমিনের জন্য প্রতিশ্রুত যারা সাধারণভাবে সৎকর্মে নিয়োজিত থাকেন, পরোপকারও করেন। তাদের সৎকর্মের পরিধি অতটা বিস্তৃত ও বিভিন্নমুখী নয়, যতটা পূর্বোল্লিখিত উচ্চ আধ্যাত্মিক পর্যায়ের ধার্মিকদের সৎকর্ম।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۶۸﴾

৬৮
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

فِیۡہِمَا فَاکِہَۃٌ وَّنَخۡلٌ وَّرُمَّانٌ ﴿ۚ۶۹﴾

৬৯
কদেখুন: ৩৬:৫৮; ৩৮:৫২; ৪৩:৭৪এ দুটোতে থাকবে নানারকম ফল ও খেজুর এবং ডালিম।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿ۚ۷۰﴾

৭০
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?