৫২

الطور

সূরা আত-তূর

At-Tur

মক্কী ৫০ আয়াত ২ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫০ আয়াত এবং ২ রুকূ

اَمۡ یَقُوۡلُوۡنَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِہٖ رَیۡبَ الۡمَنُوۡنِ ﴿۳۱﴾

৩১
তারা কি বলে, খদেখুন: ২১:৬; ৬৯:৪২সে একজন কবি, যার সম্পর্কে আমরা কালের বিপর্যয়ের অপেক্ষা করছি?২৮৫৭
২৮৫৭। ‘রাইব’ শব্দের অর্থ মনের অস্থিরতা ও অশান্তি, কুমতলব, সন্দেহ, মহাবিপদ (লেইন)। ‘মানূন’ অর্থ মৃত্যু, ভাগ্য, সময় (আকরাব)।

قُلۡ تَرَبَّصُوۡا فَاِنِّیۡ مَعَکُمۡ مِّنَ الۡمُتَرَبِّصِیۡنَ ﴿ؕ۳۲﴾

৩২
তুমি বলো, গদেখুন: ৯:৫২; ৩২:৩১গ’তোমরা অপেক্ষা করতে থাকো।২৮৫৮ নিশ্চয় আমিও তোমাদের সাথে অপেক্ষমাণদের অন্তর্ভুক্ত থাকলাম।’
২৮৫৮। এ আয়াত যা বলছে তা হলো, কাফিররা মহানবী (সা.)-কে ‘কবি’ আখ্যায়িত করে বলে, কল্পনাবিলাসী এ লোকটি শূন্যে গৃহ নির্মাণ করে বিরাট ভবিষ্যতের স্বপ্ন দেখে। তাঁকে ‘গণক’ নামে বিদ্রুপ করে বলে, সরলমনা মানুষের বিশ্বাস প্রবণতার সুযোগ নিয়ে সে তাদেরকে ঠকায়, সে একটা পাগল, কেবল বক বক করে বেড়ায়। দুদিন আগে হোক বা দুদিন পরে, স্বাভাবিকভাবেই তার দুঃখজনক পরিণাম ঘটবে, কিন্তু তারা যদি কিয়ামতের দিন পর্যন্তও অপেক্ষা করে তখনো তারা দেখতে পাবে, তাদের সে ভ্রান্ত আশা অপূর্ণই থেকে গেছে। সময়ই ফয়সালা করে দেবে অবিশ্বাসীরা ভ্রান্ত আর মহানবী (সা.) অভ্রান্ত ও সত্য।

اَمۡ تَاۡمُرُہُمۡ اَحۡلَامُہُمۡ بِہٰذَاۤ اَمۡ ہُمۡ قَوۡمٌ طَاغُوۡنَ ﴿ۚ۳۳﴾

৩৩
তাদের বিবেকবুদ্ধি কি তাদেরকে এরই নির্দেশ দেয়, নাকি তারা এক বিদ্রোহপরায়ণ জাতি?২৮৫৯
২৮৫৯। তাদের বিবেক ও যুক্তিই কি তাদেরকে ভ্রান্তিতে নিপতিত করল? অথবা তারা সর্বপ্রকার মধ্যপন্থা ও সংযমকে ছুঁড়ে ফেলে ন্যায়নীতির সকল গণ্ডি যথেষ্ট লঙ্ঘন করে ঐশীবাণীকে প্রত্যাখ্যান করার ব্রত গ্রহণ করল?

اَمۡ یَقُوۡلُوۡنَ تَقَوَّلَہٗ ۚ بَلۡ لَّا یُؤۡمِنُوۡنَ ﴿ۚ۳۴﴾

৩৪
তারা কি বলে, ‘সে (নিজের পক্ষ থেকে) একথা রচনা করেছে?২৮৬০ আসলে (কোনো অবস্থাতেই) তারা ঈমান আনবে না।
২৮৬০। ‘তাকাওওয়ালা’ অর্থ সে মিথ্যা কথা বলেছিল, সে অমুক ব্যক্তির প্রতি এরূপ কথা আরোপ করেছিল, যা সে বলে নি (আকরাব)।

فَلۡیَاۡتُوۡا بِحَدِیۡثٍ مِّثۡلِہٖۤ اِنۡ کَانُوۡا صٰدِقِیۡنَ ﴿ؕ۳۵﴾

৩৫
অতএব এর সদৃশ কোনো বিবরণ তাদের নিয়ে আসা উচিত, যদি তারা সত্যবাদী হয়ে থাকে।২৮৬১
২৮৬১। কাফিররা এরূপ অভিযোগ করে বেড়াতো যে, মহানবী (সা.) নাকি নিজেই কুরআন রচনা করেন, এটি আল্লাহ তা’লার কোনো অবতীর্ণ বাণী নয়। এ আয়াত তাদের উক্ত অভিযোগকে যুক্তি দ্বারা খণ্ডন করছে। এতে চ্যালেঞ্জ প্রদান করা হয়েছে, মহানবী (সা.) যদি আল্লাহর বাণীপ্রাপ্ত না হন এবং তিনি নিজেই যদি এ বাণীর প্রণেতা হয়ে থাকেন, তাহলে কুরআনের মতো এত মধুর প্রাঞ্জল ভাষা ও এত মহীয়ান উচ্চমার্গের রচনাশৈলীবিশিষ্ট একটি পুস্তক তারা প্রণয়ন করে দেখিয়ে দিক, যা কুরআনের মতোই মানুষের শতসহস্র প্রকারের বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রয়োজনের দিকে লক্ষ রেখে তার নৈতিক ও আধ্যাত্মিক জটিল সমস্যাবলির সমাধান দিতে পারে, যা কুরআনের মতোই অনুসারীদের জীবনে আপন প্রভাব এমনভাবে বিস্তার করবে যে, তারা পরিবর্তিত মানুষ হয়ে যাবে যেন তা কুরআনের মতোই চিরসত্যের চিরস্থায়ী শিক্ষার ভাণ্ডার বলে গণ্য হতে পারে। কাফিরদেরকে বার বার আহ্বান করা হয়েছে যে, ব্যক্তিগতভাবে তো দূরের কথা, সমন্বিত ও সম্মিলিতভাবে মানুষ ও জিন সকলের সাহায্য নিয়ে একসাথে হয়েও তারা কুরআনের মতো গ্রন্থ রচনার চেষ্টা করে দেখতে পারে। কুরআন স্বয়ং বলেছে, তারা এমন গ্রন্থ কোনোক্রমেই রচনা করতে পারবে না, কেননা এটি মানবরচিত কোনো গ্রন্থ নয় যে, অন্য মানুষও সেরূপ গ্রন্থ রচনা করতে পারবে। এ তো মানবাতীত বাণী, স্বয়ং আল্লাহ তা’লার মুখনিঃসৃত বাণী। দেখুন ২:২৪, ১৪:২৫, ১৭:৮৯।

اَمۡ خُلِقُوۡا مِنۡ غَیۡرِ شَیۡءٍ اَمۡ ہُمُ الۡخٰلِقُوۡنَ ﴿ؕ۳۶﴾

৩৬
তাদের কি শূন্য থেকে সৃষ্টি করা হয়েছে, নাকি তারা নিজেরাই স্রষ্টা?কদেখুন: ৬৮:৪৭

اَمۡ خَلَقُوا السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ ۚ بَلۡ لَّا یُوۡقِنُوۡنَ ﴿ؕ۳۷﴾

৩৭
তারাই কি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছে? আসলে (কোনো অবস্থাতেই) তারা বিশ্বাস করবে না।

اَمۡ عِنۡدَہُمۡ خَزَآئِنُ رَبِّکَ اَمۡ ہُمُ الۡمُصَۜیۡطِرُوۡنَ ﴿ؕ۳۸﴾

৩৮
তাদের কাছে কি তোমার প্রতিপালক-প্রভুর ধনভাণ্ডার রয়েছে অথবা তারা কি (এগুলোর) তত্ত্বাবধায়ক?

اَمۡ لَہُمۡ سُلَّمٌ یَّسۡتَمِعُوۡنَ فِیۡہِ ۚ فَلۡیَاۡتِ مُسۡتَمِعُہُمۡ بِسُلۡطٰنٍ مُّبِیۡنٍ ﴿ؕ۳۹﴾

৩৯
তাদের কাছে কি এমন কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা (আল্লাহর কথা) আড়ি পেতে শোনে?২৮৬২ সেক্ষেত্রে তাদের (কল্পিত) শ্রোতার উচিত, সে যেন এক অকাট্য প্রমাণ এনে দেখায়।
২৮৬২। ঐশী গোপনীয় তথ্যাবলি যদি কাফিরদের জ্ঞাত হবার সুযোগ থেকে থাকে তাহলে তারা তাদের এ অভিযোগ প্রমাণ করুক যে, মহানবী (সা.) আল্লাহ তা’লার মনোনীত রসূল নন।

اَمۡ لَہُ الۡبَنٰتُ وَلَکُمُ الۡبَنُوۡنَ ﴿ؕ۴۰﴾

৪০
তাঁর জন্য কি কন্যাসন্তান এবং তোমাদের জন্য পুত্রসন্তান?২৮৬৩
২৮৬৩। এ আয়াতে বলা হয়েছে, একথা আল্লাহ তা’লার তওহীদের সম্পূর্ণ পরিপন্থি যে, আল্লাহ তা’লার সন্তান থাকা উচিত, তা সে পুত্রসন্তানই হোক না কেন। তথাপি কাফিররা এতই ধৃষ্টতা দেখায় যে, কন্যাসন্তান তাদের নিজেদের কাছে অপমান ও অসম্মানের কারণ বিবেচিত হওয়া সত্ত্বেও তারা আল্লাহ তা’লার কন্যা আছে বলে মিথ্যা অপবাদ দেয়।