৫২

الطور

সূরা আত্ তুর

At-Tur

মক্কী ৫০ আয়াত ২ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫০ আয়াত এবং ২ রুকু আছে।

اَمۡ یَقُوۡلُوۡنَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِہٖ رَیۡبَ الۡمَنُوۡنِ ﴿۳۱﴾

৩১
তাহারা কি বলিতেছে, ‘(সে) একজন কবি? আমরা তাহার জন্য কালের বিপর্যয়ের২৮৫৭ অপেক্ষা করিতেছি৷’
২৮৫৭। ‘রায়ব’ শব্দের অর্থ মনের অস্থিরতা ও অশান্তি; কুমতলবাক্রান্ত সন্দেহ; মহাবিপদ (লেইন)। ‘মানূন’ অর্থ মৃত্যু, ভাগ্য, সময় (আকরাব)।

قُلۡ تَرَبَّصُوۡا فَاِنِّیۡ مَعَکُمۡ مِّنَ الۡمُتَرَبِّصِیۡنَ ﴿ؕ۳۲﴾

৩২
তুমি বল, ‘তোমরা অপেক্ষা করিতে থাক;২৮৫৮ আমিও তোমাদের সহিত অপেক্ষমানদের অন্তর্ভুক্ত থাকিলাম।’
২৮৫৮। এই আয়াত যাহা বলিতেছে তাহা হইলঃ কাফেরগণ মহানবী (সাঃ)-কে ‘কবি’ নামে আখ্যায়িত করিয়া বলে, কল্পনা-বিলাসী এই লোকটি শূন্যে গৃহ নির্মাণ করিয়া বিরাট ভবিষ্যতের স্বপ্ন দেখে। তাঁহাকে ‘গণক’ নামে বিদ্রুপ করিয়া বলে, সরলমনা মানুষের বিশ্বাস-প্রবণতার সুযোগ নিয়া সে তাহাদিগকে ঠকায়, সে একটা পাগল, কেবল বক্ বক্ করিয়া বেড়ায়। দুই দিন আগে হউক বা দুই দিন পরে হউক, স্বাভাবিকভাবেই তাহার দুঃখজনক পরিণাম ঘটিবে। কিন্তু তাহারা যদি কেয়ামতের দিন পর্যন্তও অপেক্ষা করে, তাহা হইলেও তাহারা দেখিতে পাইবে যে, তাহাদের ঐ ভ্রান্ত আশা অপূর্ণই রহিয়া গিয়াছে। সময়ই ফয়সালা করিয়া দিবে অবিশ্বাসীরা ভ্রান্ত, আর মহানবী (সাঃ) অভ্রান্ত সত্য।

اَمۡ تَاۡمُرُہُمۡ اَحۡلَامُہُمۡ بِہٰذَاۤ اَمۡ ہُمۡ قَوۡمٌ طَاغُوۡنَ ﴿ۚ۳۳﴾

৩৩
তাহাদের বিচার-বুদ্ধি কি তাহাদিগকে ইহার আদেশ করিতেছে অথবা তাহারা কি এক বিদ্রোহপরায়ণ জাতি?২৮৫৯
২৮৫৯। তাহাদের বিবেক ও যুক্তিই কি তাহাদিগকে ভ্রান্তিতে নিপতিত করিল? অথবা তাহারা সর্বপ্রকার মধ্যপন্থা ও সংযমকে ছুঁড়িয়া ফেলিয়া, ন্যায়নীতির সকল গণ্ডী যথেচ্ছা অতিক্রম করিয়া ঐশী-বাণীকে প্রত্যাখ্যান করার ব্রত গ্রহণ করিল?

اَمۡ یَقُوۡلُوۡنَ تَقَوَّلَہٗ ۚ بَلۡ لَّا یُؤۡمِنُوۡنَ ﴿ۚ۳۴﴾

৩৪
অথবা তাহারা কি বলিতেছে, ‘সে নিজে ইহা রচনা করিয়াছে?’২৮৬০ না, বরং তাহারা ঈমান রাখে না।
২৮৬০। ‘তাকাওয়ালা’ অর্থ সে মিথ্যা কথা বলিয়াছিল, সে অমুক ব্যক্তির প্রতি এরূপ কথা আরোপ করিয়াছিল, যাহা সে বলে নাই (আকরাব)।

فَلۡیَاۡتُوۡا بِحَدِیۡثٍ مِّثۡلِہٖۤ اِنۡ کَانُوۡا صٰدِقِیۡنَ ﴿ؕ۳۵﴾

৩৫
অতএব যদি তাহারা সত্যবাদী হইয়া থাকে তাহা হইলে তাহারা ইহার অনুরূপ কোন বাণী২৮৬১ পেশ করুক।
২৮৬১। কাফেরগণ এইরূপ অভিযোগ করিয়া বেড়াইত যে, মহানবী (সাঃ) নিজেই ‘কুরআন’ রচনা করিয়া বেড়ান, ইহা আল্লাহ্‌তা’লার অবতীর্ণ বাণী নহে। এই আয়াত তাহাদের উক্ত অভিযোগকে যুক্তিদ্বারা খণ্ডন করিতেছে। ইহাতে চ্যালেঞ্জ প্রদান করা হইতেছে যে, মহানবী (সাঃ) যদি আল্লাহ্‌র বাণী-প্রাপ্ত না হন এবং তিনি নিজেই যদি এই বাণীর প্রণেতা হইয়া থাকেন, তাহা হইলে কুরআনের মত এত মধুর, প্রজ্জল ভাষা ও এত অসম্ভব উচ্চমার্গের রচনা-শৈলী-সম্বলিত একটি পুস্তক তাহারা প্রণয়ন করিয়া দেখাইয়া দেউক, যাহা কুরআনের মতই মানুষের শত-সহস্র প্রকারের বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রয়োজনের দিকে লক্ষ্য রাখিয়া তাহার নৈতিক ও আধ্যাত্মিক জটিল সমস্যাবলীর সমাধান দিতে পারে; যাহা কুরআনের মতই অনুসারীদের জীবনের উপরে আপন প্রভাব এমনভাবে বিস্তার করে যে, তাহারা পরিবর্তিত মানুষ হইয়া যায়, যাহাতে উহা কুরআনের মতই চির-সত্যের ও অমর শিক্ষার ভাণ্ডার বলিয়া গণ্য হইতে পারে। কাফেরগণকে বার বার আহ্বান করা হইয়াছে যে, ব্যক্তিগতভাবে তো দূরের কথা, সমন্বিত ও সম্মিলিতভাবে, মানুষ ও জিন্ন্‌ সকলের সাহায্য নিয়া একসাথে হইয়াও তাহারা কুরআনের মত গ্রন্থ রচনার চেষ্টা করিয়া দেখিতে পারে। কুরআন স্বয়ং বলিতেছে, তাহারা এমন গ্রন্থ কোন মতেই রচনা করিতে পারিবে না, কেননা ইহা মানব-রচিত গ্রন্থ নহে যে অন্য মানবও সেইরূপ রচনা করিতে পারিবে। ইহাতো মানবাতীত বাণী— স্বয়ং আল্লাহ্‌তা’লার মুখ-নিঃসৃত বাণী। দেখুন ২ঃ২৪, ১৪ঃ২৫, ১৭ঃ৮৯।

اَمۡ خُلِقُوۡا مِنۡ غَیۡرِ شَیۡءٍ اَمۡ ہُمُ الۡخٰلِقُوۡنَ ﴿ؕ۳۶﴾

৩৬
তাহাদিগকে কি কোন কিছু ব্যতিরেকে সৃষ্টি করা হইয়াছে অথবা তাহারা নিজেরাই কি (নিজেদের) স্রস্টা?

اَمۡ خَلَقُوا السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ ۚ بَلۡ لَّا یُوۡقِنُوۡنَ ﴿ؕ۳۷﴾

৩৭
তাহারা কি আকাশসমূহ ও পৃথিবীকে সৃষ্টি করিয়াছে? না, বরং তাহাদের (স্রষ্টাতে) দৃঢ় বিশ্বাস নাই।

اَمۡ عِنۡدَہُمۡ خَزَآئِنُ رَبِّکَ اَمۡ ہُمُ الۡمُصَۜیۡطِرُوۡنَ ﴿ؕ۳۸﴾

৩৮
তাহাদের নিকটে কি তোমার প্রতিপালকের ভাণ্ডারসমূহ আছে অথবা তাহারা কি তত্ত্বাবধায়ক?

اَمۡ لَہُمۡ سُلَّمٌ یَّسۡتَمِعُوۡنَ فِیۡہِ ۚ فَلۡیَاۡتِ مُسۡتَمِعُہُمۡ بِسُلۡطٰنٍ مُّبِیۡنٍ ﴿ؕ۳۹﴾

৩৯
তাহাদের নিকট কি কোন সিঁড়ি আছে যাহাতে আরোহণ করিয়া তাহারা (আল্লাহ্‌র কথা) শ্রবণ করিতেছে?২৮৬২ অতএব তাহাদের শ্রোতা কোন সুস্পষ্ট দলীল প্রমাণ পেশ করুক।
২৮৬২। ঐশী গোপনীয় তথ্যাবলী যদি কাফেরগণের জ্ঞাত হওয়ার সুযোগ থাকিয়া থাকে, তাহা হইলে তাহারা তাহাদের এই অভিযোগ প্রমাণ করুক যে, মহানবী (সাঃ) আল্লাহ্‌তা’লার মনোনীত রসূল নহেন।

اَمۡ لَہُ الۡبَنٰتُ وَلَکُمُ الۡبَنُوۡنَ ﴿ؕ۴۰﴾

৪০
তাঁহার জন্য কি কন্যা সন্তানগণ২৮৬৩ এবং তোমাদের জন্য পুত্র সন্তানগণ?
২৮৬৩। এই আয়াতে বলা হইতেছে, এই কথা আল্লাহ্‌তা’লার তওহীদের সম্পূর্ণ পরিপন্থী যে আল্লাহ্‌তা’লার সন্তান থাকা উচিত, তা পুত্র-সন্তানই হউক না কেন। তথাপি, কাফেরগণ এতই ধূষ্টতা দেখায় যে, কন্যা-সন্তান তাহাদের নিজেদের কাছে অপমান ও অসম্মানের হেতু বিবেচিত হওয়া সত্বেও, তাহারা আল্লাহ্‌তা’লার কন্যা আছে বলিয়া মিথ্যারোপ করে।