৫০

ق

সূরা কাফ

Qaf

মক্কী ৪৬ আয়াত ৩ রুকু পারা ২৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৬ আয়াত এবং ৩ রুকূ

وَالنَّخۡلَ بٰسِقٰتٍ لَّہَا طَلۡعٌ نَّضِیۡدٌ ﴿ۙ۱۱﴾

১১
আর উঁচু-লম্বা খেজুর গাছও (উৎপন্ন করেছি), যেগুলোতে রয়েছে স্তরীভূত খেজুরগুচ্ছ,

رِّزۡقًا لِّلۡعِبَادِ ۙ وَاَحۡیَیۡنَا بِہٖ بَلۡدَۃً مَّیۡتًا ؕ کَذٰلِکَ الۡخُرُوۡجُ ﴿۱۲﴾

১২
বান্দাদের জন্য রিযকস্বরূপ। কদেখুন: ২৫:৫০; ৪৩:১২আর আমরা এর (তথা পানির) মাধ্যমে এক নিষ্প্রাণ অঞ্চলে প্রাণসঞ্চার করি। (মৃত্যুর পর) পুনরুত্থানও এভাবেই ঘটবে।২৮০৪
২৮০৪। আল্লাহ তা’লা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে শুষ্ক ও মৃত জমিকে যেমন ফুলেফলে সুশোভিত করে জীবন্ত করে তোলেন, তেমনইভাবে তিনি মানুষের মৃত্যুর পরেও তাকে পুনরুজ্জীবন দান করবেন।

کَذَّبَتۡ قَبۡلَہُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّاَصۡحٰبُ الرَّسِّ وَثَمُوۡدُ ﴿ۙ۱۳﴾

১৩
খদেখুন: ৯:৭০; ১৪:১০; ৩৮:১৩এদের পূর্বে নূহের জাতি ও কূপবাসী এবং সামূদ জাতিও সত্যকে প্রত্যাখ্যান করেছিল।

وَعَادٌ وَّفِرۡعَوۡنُ وَاِخۡوَانُ لُوۡطٍ ﴿ۙ۱۴﴾

১৪
আর আদ জাতি ও ফেরাউন এবং ভূতের ভাইয়েরাও (প্রত্যাখ্যান করেছিল)।

وَّاَصۡحٰبُ الۡاَیۡکَۃِ وَقَوۡمُ تُبَّعٍ ؕ کُلٌّ کَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِیۡدِ ﴿۱۵﴾

১৫
গদেখুন: ১৫:৭৯; ২৬:১৭৭; ৩৮:১৪আর অরণ্যবাসী এবং তুব্বা জাতিও। (এরা) সবাই রসূলদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল। অতএব আমার সতর্কবাণী সত্য প্রমাণিত হলো।

اَفَعَیِیۡنَا بِالۡخَلۡقِ الۡاَوَّلِ ؕ بَلۡ ہُمۡ فِیۡ لَبۡسٍ مِّنۡ خَلۡقٍ جَدِیۡدٍ ﴿٪۱۶﴾

১৬
ঘদেখুন: ৫০:৩৯আমরা কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি?২৮০৫ মোটেই না! বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহে নিপতিত।
সূরা কাফ - রুকু ১
২৮০৫। এ সবগুলোতেই সৃষ্টি বলতে কেবল সাধারণভাবে অস্তিত্বে আনাই বুঝাচ্ছে না। ‘অস্তিত্ব দান’ ছাড়া আরো একটি অর্থ বুঝাচ্ছে এবং তা হলো, কোনো জাতির মধ্যে নবী আগমনের ফলশ্রুতিতে সে জাতির মধ্যে যে আধ্যাত্মিক নবজাগরণ ও বিপ্লব সাধিত হয় তা-ও সৃষ্টিরই অপর রূপ।

وَلَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِہٖ نَفۡسُہٗ ۚۖ وَنَحۡنُ اَقۡرَبُ اِلَیۡہِ مِنۡ حَبۡلِ الۡوَرِیۡدِ ﴿۱۷﴾

১৭
আর নিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে-সব কুমন্ত্রণা দেয়, সে সম্পর্কে আমরা অবগত আছি, অধিকন্তু আমরা তার জীবনশিরা অপেক্ষাও অধিক নিকটে আছি।

اِذۡ یَتَلَقَّی الۡمُتَلَقِّیٰنِ عَنِ الۡیَمِیۡنِ وَعَنِ الشِّمَالِ قَعِیۡدٌ ﴿۱۸﴾

১৮
যখন ডানে ও বামে উপবিষ্ট দুইজন সংরক্ষণকারী (তথা লিপিকার) সংরক্ষণ করে চলেছে।২৮০৬
২৮০৬। তফসীরকারকদের কারো কারো অভিমতে মানুষের ডানদিকের ফেরেশতা তার সৎকার্যাবলি লিপিবদ্ধ করে আর বামদিকের ফেরেশতা তার দুষ্কর্মগুলো লিপিবদ্ধ করে। ডানদিক ভালো কাজের জন্য এবং বামদিক মন্দ কাজের জন্য ব্যবহৃত হয়েছে। প্রত্যেকটি কথা ও কাজ বায়ুমণ্ডলে ও পারিপার্শ্বিকতায় প্রভাব ও দাগ রেখে যায় যা সুরক্ষিত থাকে। কুরআনের অন্যত্র (২৪:২৫, ৩৬:৬৬) বলা হয়েছে, মানুষের অঙ্গপ্রত্যঙ্গ, তার হাতপা-জিহ্বা কিয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। এ হিসাবে মানুষের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকেও রেকর্ডার বা সংরক্ষণকারী বলা যেতে পারে। এ আয়াতের সংরক্ষণকার ফেরেশতা বলতে সাক্ষ্যদাতা অঙ্গপ্রত্যঙ্গকেও বুঝাতে পারে।

مَا یَلۡفِظُ مِنۡ قَوۡلٍ اِلَّا لَدَیۡہِ رَقِیۡبٌ عَتِیۡدٌ ﴿۱۹﴾

১৯
যে কথাই সে বলে (তা লিপিবদ্ধ করতে) কদেখুন: ৪৩:৮১; ৮২:১১-১২; ৮৬:৫তার পাশেই সদা তৎপর এক তত্ত্বাবধায়ক বিদ্যমান।

وَجَآءَتۡ سَکۡرَۃُ الۡمَوۡتِ بِالۡحَقِّ ؕ ذٰلِکَ مَا کُنۡتَ مِنۡہُ تَحِیۡدُ ﴿۲۰﴾

২০
খদেখুন: ৬:৯৪; ২৩:১০০আর মৃত্যুঘোরের আগমন অবশ্যম্ভাবী। (বলা হবে,) ‘এ হলো সেই ক্ষণ- যা থেকে তুমি পালিয়ে বেড়াতে।’গদেখুন: ১৮:১০০; ২৩:১০২; ৩৬:৫২; ৩৯:৬৯; ৬৯:১৪