৫

المائدة

সূরা আল-মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১২১ আয়াত ও ১৬ রুকূ

اَلَمۡ تَعۡلَمۡ اَنَّ اللّٰہَ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یُعَذِّبُ مَنۡ یَّشَآءُ وَیَغۡفِرُ لِمَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۴۱﴾

৪১
তুমি কি জানো না, কদেখুন: ৬:৫৫; ২০:৮৩; ২৫:৭২আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য একমাত্র আল্লাহরই? তিনি যাকে চান শাস্তি দেন এবং যাকে চান ক্ষমা করেন। আর আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান।৭৪৫খদেখুন: ৫:১৮-১৯; ৪৮:১৫
৭৪৫। ভাষার এরূপ ব্যবহার দ্বারা এটা মনে করা ঠিক হবে না যে, মহাবিশ্বের ঐশী শাসনপ্রশাসনে কোনো নিয়মনীতি বা রীতিপদ্ধতি নাই, আল্লাহ যেমন খুশি তেমনই করে থাকেন। এরূপ প্রকাশভঙ্গি দ্বারা এতটুকুই বুঝায়, আল্লাহ তা’লা বিশ্বজগতের সর্বোচ্চ ও সর্বময় ক্ষমতার অধিকারী হবার কারণে তাঁর কথাই চূড়ান্ত আইন। তাঁর হুকুমের বিরুদ্ধে প্রতিবিধানের কোনো ব্যবস্থা নাই, কোনো আপিলেরও সুযোগ নাই। ৭৪৬ ও ৭৪৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

یٰۤاَیُّہَا الرَّسُوۡلُ لَا یَحۡزُنۡکَ الَّذِیۡنَ یُسَارِعُوۡنَ فِی الۡکُفۡرِ مِنَ الَّذِیۡنَ قَالُوۡۤا اٰمَنَّا بِاَفۡوَاہِہِمۡ وَلَمۡ تُؤۡمِنۡ قُلُوۡبُہُمۡ ۚۛ وَمِنَ الَّذِیۡنَ ہَادُوۡا ۚۛ سَمّٰعُوۡنَ لِلۡکَذِبِ سَمّٰعُوۡنَ لِقَوۡمٍ اٰخَرِیۡنَ ۙ لَمۡ یَاۡتُوۡکَ ؕ یُحَرِّفُوۡنَ الۡکَلِمَ مِنۡۢ بَعۡدِ مَوَاضِعِہٖ ۚ یَقُوۡلُوۡنَ اِنۡ اُوۡتِیۡتُمۡ ہٰذَا فَخُذُوۡہُ وَاِنۡ لَّمۡ تُؤۡتَوۡہُ فَاحۡذَرُوۡا ؕ وَمَنۡ یُّرِدِ اللّٰہُ فِتۡنَتَہٗ فَلَنۡ تَمۡلِکَ لَہٗ مِنَ اللّٰہِ شَیۡئًا ؕ اُولٰٓئِکَ الَّذِیۡنَ لَمۡ یُرِدِ اللّٰہُ اَنۡ یُّطَہِّرَ قُلُوۡبَہُمۡ ؕ لَہُمۡ فِی الدُّنۡیَا خِزۡیٌ ۚۖ وَّلَہُمۡ فِی الۡاٰخِرَۃِ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۴۲﴾

৪২
হে রসূল! ‘আমরা ঈমান এনেছি,’ মৌখিকভাবে বললেও যাদের অন্তর ঈমান আনে নি তাদের মাঝ থেকে এবং যারা ইহুদী হয়েছে তাদের মাঝ থেকেও যারা কুফরী অবলম্বনে তৎপর তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে। কদেখুন: ৯:৪৭তারা গভীর আগ্রহভরে মিথ্যা৭৪৬ কথা শোনে এবং আরেক জাতির কথাও খুব মন দিয়ে শোনে যারা তোমার কাছে আসে নি। খদেখুন: ২:৭৬; ৩:৭৯; ৪:৪৭তারা (অবতীর্ণ) বাণীকে এর যথাস্থানে বিন্যস্ত হবার পরও স্থানচ্যুত করে দেয়। তারা (নিজেদের সাথিদের) বলে, ‘তোমাদের যদি এভাবে (আদেশ) দেওয়া হয় তাহলে তা গ্রহণ করো এবং তোমাদের যদি এভাবে (আদেশ) দেওয়া না হয় তাহলে এড়িয়ে চলো।’ আর আল্লাহ যাকে পরীক্ষা করতে চান, সেক্ষেত্রে তুমি তার জন্য আল্লাহর মোকাবিলায় কিছুই করতে পারবে না। এরাই সেসব লোক- যাদের হৃদয় আল্লাহ কখনো পবিত্র করতে চান না। তাদের জন্য পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা আর পরকালে তো এদের জন্য (নির্ধারিত) রয়েছে এক মহাশাস্তি।
৭৪৬। এর অর্থ এরূপও হয়: (১) তারা মিথ্যা কথা বানানোর উদ্দেশ্যে শুনতে আসে, (২) নবী করীম (সা.) সম্বন্ধে অন্যরা যত মিথ্যা কথাই বলে, তারা সেগুলোকে সত্য বলে মনে করে।

سَمّٰعُوۡنَ لِلۡکَذِبِ اَکّٰلُوۡنَ لِلسُّحۡتِ ؕ فَاِنۡ جَآءُوۡکَ فَاحۡکُمۡ بَیۡنَہُمۡ اَوۡ اَعۡرِضۡ عَنۡہُمۡ ۚ وَاِنۡ تُعۡرِضۡ عَنۡہُمۡ فَلَنۡ یَّضُرُّوۡکَ شَیۡئًا ؕ وَاِنۡ حَکَمۡتَ فَاحۡکُمۡ بَیۡنَہُمۡ بِالۡقِسۡطِ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُقۡسِطِیۡنَ ﴿۴۳﴾

৪৩
তারা মিথ্যা শুনতে অতি উদ্‌গ্রীব (এবং) গদেখুন: ৫:৬৩,৬৪হারাম৭৪৭ খেতে ভীষণ অভ্যস্ত। অতএব তারা তোমার কাছে (বিচারপ্রার্থী হয়ে) এলে, তুমি চাইলে তাদের মাঝে মীমাংসা করতে পারো অথবা তাদেরকে উপেক্ষাও করতে পারো। আর তুমি তাদেরকে উপেক্ষা করলে তারা কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তুমি যদি বিচার করো, তাহলে তাদের মাঝে ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। নিশ্চয় আল্লাহ ন্যায়বিচারকদের ভালোবাসেন।
৭৪৭। ‘সুহত’ অর্থ নিষিদ্ধ বস্তু, যা ঘৃণ্য ও বদনামযুক্ত, বিচারক বা প্রশাসককে দেওয়া ঘুষ, অকিঞ্চিৎকর ও তুচ্ছ বস্তু (লেইন)।

وَکَیۡفَ یُحَکِّمُوۡنَکَ وَعِنۡدَہُمُ التَّوۡرٰٮۃُ فِیۡہَا حُکۡمُ اللّٰہِ ثُمَّ یَتَوَلَّوۡنَ مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ ؕ وَمَاۤ اُولٰٓئِکَ بِالۡمُؤۡمِنِیۡنَ ﴿٪۴۴﴾

৪৪
আর (যেক্ষেত্রে তাদের দৃষ্টিতে) তাদের কাছে আল্লাহর নির্দেশসংবলিত তওরাত রয়েছে, সেক্ষেত্রে তারা কীভাবে তোমাকে বিচারক মানতে পারে?৭৪৮ এরপরও তারা মুখ ফিরিয়ে রাখে। আর তারা কখনো ঈমান আনার পাত্র নয়।কদেখুন: ৬:৯২; ৭:১৫৫
সূরা আল-মায়েদা - রুকু ৬
৭৪৮। এ আয়াতের অর্থ রসূল করীম (সা.)-এর সময়ে তওরাত যে অবস্থায় ছিল, সেই অবস্থায়ই তা বিবাদ মীমাংসার জন্য আল্লাহর বাণীরূপে ব্যবহারযোগ্য ছিল এমন নয়। কুরআন শুধু এটুকু বলতে চায়, তওরাত সম্বন্ধে ইহুদীদের ধারণা এরূপ ছিল। তবে একথাও বলা প্রয়োজন, তওরাতের বর্তমান অবস্থায় তা সম্পূর্ণরূপে সত্যবিবর্জিত বলেও কুরআন মনে করে না। কুরআনের মতে, তওরাতে মানুষের ব্যাপক হস্তক্ষেপ হওয়া সত্ত্বেও এতে কতগুলো সত্য কথা আদি ও মৌলিক আকারে বিদ্যমান রয়েছে (২:৭৯)। এ আয়াতটি বলছে, তওরাত মৌলিক আকারে ও পবিত্রতায় বনী ইসরাঈল জাতির জন্য সীমাবদ্ধ সময় পর্যন্ত সত্য ধর্মগ্রন্থরূপে ঠিক ছিল, কিন্তু কুরআন অবতীর্ণ হবার পর কুরআনই হলো সর্বকালের সব মানুষের জন্য একমাত্র ধর্মগ্রন্থ।

اِنَّاۤ اَنۡزَلۡنَا التَّوۡرٰٮۃَ فِیۡہَا ہُدًی وَّنُوۡرٌ ۚ یَحۡکُمُ بِہَا النَّبِیُّوۡنَ الَّذِیۡنَ اَسۡلَمُوۡا لِلَّذِیۡنَ ہَادُوۡا وَالرَّبّٰنِیُّوۡنَ وَالۡاَحۡبَارُ بِمَا اسۡتُحۡفِظُوۡا مِنۡ کِتٰبِ اللّٰہِ وَکَانُوۡا عَلَیۡہِ شُہَدَآءَ ۚ فَلَا تَخۡشَوُا النَّاسَ وَاخۡشَوۡنِ وَلَا تَشۡتَرُوۡا بِاٰیٰتِیۡ ثَمَنًا قَلِیۡلًا ؕ وَمَنۡ لَّمۡ یَحۡکُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ فَاُولٰٓئِکَ ہُمُ الۡکٰفِرُوۡنَ ﴿۴۵﴾

৪৫
নিশ্চয় আমরা তওরাত অবতীর্ণ করেছিলাম যাতে হিদায়াত ও নূর ছিল। (আল্লাহর প্রতি) সমর্পিত নবীরা এর মাধ্যমে ইহুদীদের মাঝে মীমাংসা করত, আর আল্লাহভক্ত ব্যক্তিরা৭৪৯ ও (তওরাতের) আলেমরাও৭৫০ (মীমাংসা করত), কেননা তাদের ওপর আল্লাহর কিতাব সুরক্ষার দায়িত্ব ন্যস্ত করা হয়েছিল এবং তারা এ বিষয়ে সাক্ষী ছিল। সুতরাং তোমরা মানুষকে ভয় কোরো না, বরং আমাকে ভয় করো এবং খদেখুন: ২:৪২আমার আয়াতকে তুচ্ছমূল্যে বিক্রি কোরো না। বস্তুত আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা মীমাংসা করে না, প্রকৃতপক্ষে তারাই কাফির।গদেখুন: ৫:৪৬,৪৮
৭৪৯। ৩৩২-ক টীকা দেখুন।
৭৫০। ‘আহবার’ শব্দটি ‘হিবর’-এর বহুবচন, যার অর্থ ইহুদীদের আলেম, সৎ ও ধার্মিক ব্যক্তি (লেইন)। এ আয়াতে কুরআন পূর্ববর্ণিত আয়াতে ইহুদীদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছে তা আরো জোরদার করেছে। অর্থাৎ মূসা (আ.)-এর পরবর্তী নবীগণও যখন তওরাত অনুযায়ী মীমাংসা করেছেন তখন অন্য কে আছে, যে তাদের ঝগড়াবিবাদ তওরাতের নিয়ম অনুযায়ী মীমাংসা করবে না?

وَکَتَبۡنَا عَلَیۡہِمۡ فِیۡہَاۤ اَنَّ النَّفۡسَ بِالنَّفۡسِ ۙ وَالۡعَیۡنَ بِالۡعَیۡنِ وَالۡاَنۡفَ بِالۡاَنۡفِ وَالۡاُذُنَ بِالۡاُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ ۙ وَالۡجُرُوۡحَ قِصَاصٌ ؕ فَمَنۡ تَصَدَّقَ بِہٖ فَہُوَ کَفَّارَۃٌ لَّہٗ ؕ وَمَنۡ لَّمۡ یَحۡکُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۴۶﴾

৪৬
আর আমরা এতে (অর্থাৎ তওরাতে) তাদের জন্য (এ মর্মে) বিধান জারি করেছিলাম, নিশ্চয় প্রাণের বদলে প্রাণ ও চোখের বদলে চোখ এবং নাকের বদলে নাক, এমনকি কানের বদলে কান আর দাঁতের বদলে দাঁত, অধিকন্তু (গ্রহণ বিধেয়)। তবে যে (স্বেচ্ছায়) সদকাস্বরূপ তা (অর্থাৎ অপরাধটি) ক্ষমা করে দেয়,৭৫১ তা তার পক্ষে ‘কাফফারা’ (অর্থাৎ পাপ মোচনের কারণ) হবে। আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা মীমাংসা করে না তারাই সীমালঙ্ঘনকারী।
৭৫১। যাত্রাপুস্তক ২১:২৩-২৫ এবং লেবীয়পুস্তক ২৪:১৯-২১ দেখুন। ‘যে (স্বেচ্ছায়) সদকাস্বরূপ তা (অর্থাৎ অপরাধটি) ক্ষমা করে দেয়’ বাক্যাংশটি ক্ষমার মাহাত্ম্য ঘোষণা করে এবং সঙ্গে সঙ্গে ক্ষমা করা ইনজীলের একচেটিয়া শিক্ষা বলে খ্রিষ্টানদের যে গর্ব তা-ও খর্ব করে। মূসা (আ.)-এর শিক্ষাতেও ক্ষমার স্থান ছিল। তবে মূসা (আ.)-এর শিক্ষাতে প্রতিশোধ গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছিল আর ঈসা (আ.)-এর শিক্ষাতে ক্ষমা ও প্রতিরোধহীনতার ওপর বেশি জোর দেওয়া হয়েছিল। ৭৫২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَقَفَّیۡنَا عَلٰۤی اٰثَارِہِمۡ بِعِیۡسَی ابۡنِ مَرۡیَمَ مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ مِنَ التَّوۡرٰٮۃِ ۪ وَاٰتَیۡنٰہُ الۡاِنۡجِیۡلَ فِیۡہِ ہُدًی وَّنُوۡرٌ ۙ وَّمُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ مِنَ التَّوۡرٰٮۃِ وَہُدًی وَّمَوۡعِظَۃً لِّلۡمُتَّقِیۡنَ ﴿ؕ۴۷﴾

৪৭
আর তাদেরই (অর্থাৎ ওপরে বর্ণিত নবীদের) পদাঙ্ক অনুসরণে আমরা ঈসা ইবনে মরিয়মকে তওরাতের কদেখুন: ৫:৪৫,৪৮সত্যায়নকারীরূপে পাঠিয়েছিলাম যা তার সামনে ছিল। এছাড়া আমরা তাকে ইনজীল দিয়েছিলাম যাতে ছিল হিদায়াত ও নূর এবং (তা) ছিল মুত্তাকীদের জন্য হিদায়াত ও উপদেশস্বরূপ।

وَلۡیَحۡکُمۡ اَہۡلُ الۡاِنۡجِیۡلِ بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ فِیۡہِ ؕ وَمَنۡ لَّمۡ یَحۡکُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ فَاُولٰٓئِکَ ہُمُ الۡفٰسِقُوۡنَ ﴿۴۸﴾

৪৮
আর ইনজীলের অনুসারীদের সে অনুযায়ী বিচার করা উচিত যা আল্লাহ তাতে অবতীর্ণ করেছেন। আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী যারা বিচার করে না, তারাই দুষ্কর্মপরায়ণ।

وَاَنۡزَلۡنَاۤ اِلَیۡکَ الۡکِتٰبَ بِالۡحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ مِنَ الۡکِتٰبِ وَمُہَیۡمِنًا عَلَیۡہِ فَاحۡکُمۡ بَیۡنَہُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ وَلَا تَتَّبِعۡ اَہۡوَآءَہُمۡ عَمَّا جَآءَکَ مِنَ الۡحَقِّ ؕ لِکُلٍّ جَعَلۡنَا مِنۡکُمۡ شِرۡعَۃً وَّمِنۡہَاجًا ؕ وَلَوۡ شَآءَ اللّٰہُ لَجَعَلَکُمۡ اُمَّۃً وَّاحِدَۃً وَّلٰکِنۡ لِّیَبۡلُوَکُمۡ فِیۡ مَاۤ اٰتٰٮکُمۡ فَاسۡتَبِقُوا الۡخَیۡرٰتِ ؕ اِلَی اللّٰہِ مَرۡجِعُکُمۡ جَمِیۡعًا فَیُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ فِیۡہِ تَخۡتَلِفُوۡنَ ﴿ۙ۴۹﴾

৪৯
খদেখুন: ২:৮৮; ৫৭:২৮আর আমরা তোমার প্রতি পূর্ণ সত্যসহ এ কিতাব অবতীর্ণ করেছি, এর পূর্বে অবতীর্ণ কিতাবের সত্যায়নকারী হিসাবে এবং তার তত্ত্বাবধায়করূপে।৭৫২ চদেখুন: সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী তুমি তাদের মাঝে বিচার-মীমাংসা করো আর তোমার কাছে সমাগত সত্যকে পরিত্যাগ করে তুমি তাদের কামনা-বাসনার অনুসরণ কোরো না। আমরা কার্যপদ্ধতি নির্ধারণ করেছি আর আল্লাহ যদি তোমাদের প্রত্যেকের জন্য বিধান৭৫৩ ও চাইতেন অবশ্যই তোমাদেরকে এক-অভিন্ন উম্মত বানিয়ে দিতেন; কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করতে চান। খদেখুন: ৩:১৩৫; ৩৫:৩৩; ৫৭:২২অতএব তোমরা সৎকাজে পরস্পর প্রতিযোগিতা করো। আল্লাহর দিকেই হবে তোমাদের সবার প্রত্যাবর্তন। এরপর যে-সব বিষয়ে তোমরা মতভেদ করতে, তিনি তোমাদেরকে সে সম্পর্কে অবহিত করবেন।গদেখুন: ৩:৫১; ৬১:৭ঘদেখুন: ৫:৪৫,৪৬; ৬:১০৬; ৩৯:৩; ৫:৫০গদেখুন: ৫:৪৯
৭৫২। ‘মুহাইমিন’ মানে সাক্ষী, শান্তি ও নিরাপত্তাদানকারী, মানুষের কার্যাবলির নিয়ন্ত্রক ও পর্যবেক্ষক, অভিভাবক ও রক্ষাকারী (লিসান)। এখানে কুরআনকে পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোর রক্ষক ও অভিভাবক আখ্যা দেওয়া হয়েছে। কুরআনের রক্ষক বা অভিভাবক হবার অর্থ হলো কুরআন পূর্ববর্তী গ্রন্থসমূহের অমর ও চিরস্থায়ী শিক্ষা ও মূল্যবোধ নিজের মধ্যে সংরক্ষণ ও আত্মস্থ করেছে এবং যে শিক্ষা ও মূল্যবোধ সাময়িক প্রয়োজনের তাগিদে সেই গ্রন্থগুলোতে সংযোজিত হয়েছিল কিন্তু এখন মানবজাতির প্রয়োজন উপযোগী নয় সেগুলোকে কুরআন নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে নি। কুরআনের অভিভাবকত্ব এ অর্থেও স্বীকার্য, কুরআন আল্লাহর হেফাজতের তথা সংরক্ষণের প্রতিশ্রুতির মাধ্যমে সম্পূর্ণ হস্তক্ষেপমুক্ত রয়েছে। অন্যান্য ধর্মগ্রন্থ ঐশী সংরক্ষণের এ মহাআশীর্বাদ থেকে বঞ্চিত।
৭৫৩। ‘শিরআ’ বলতে আল্লাহ তা’লার বিধানে নামায, রোযা, যাকাত, হজ্জ ইত্যাদি ধর্মকর্ম সম্পর্কিত অধ্যাদেশগুলোকে বুঝায়, বিশ্বাস ও আচরণের প্রকাশ্য ও সত্য পথ (লেইন)। ‘মিনহাজ’ মানে প্রকাশ্য, সহজবোধ্য পথ ও পন্থা (লেইন)। আল-মুবাররাদ বলেন, প্রথমোক্ত শব্দটি রাস্তাটির প্রারম্ভ বুঝায় এবং পরবর্তী শব্দটি পথচলার রাস্তাটিকে বুঝায় (কাদীর)। অতএব ‘শিরআ’ সেসব আইনকে বুঝায় যেগুলো আধ্যাত্মিক বিষয়াবলি সম্পর্কিত এবং ‘মিনহাজ’ জাগতিক বিষয়াবলি সম্পর্কিত। ‘শিরআ’-র আরেক অর্থ পানিতে পৌঁছার পথ। এতে বুঝা যায়, মানবকে আল্লাহ তা’লা এমন সব উপায়-উপকরণ দ্বারা ভূষিত করেছেন, যেন সে আধ্যাত্মিক পানির প্রস্রবণে পৌছাতে পারে এবং ঐশীবাণী লাভ করতে পারে।

وَاَنِ احۡکُمۡ بَیۡنَہُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ وَلَا تَتَّبِعۡ اَہۡوَآءَہُمۡ وَاحۡذَرۡہُمۡ اَنۡ یَّفۡتِنُوۡکَ عَنۡۢ بَعۡضِ مَاۤ اَنۡزَلَ اللّٰہُ اِلَیۡکَ ؕ فَاِنۡ تَوَلَّوۡا فَاعۡلَمۡ اَنَّمَا یُرِیۡدُ اللّٰہُ اَنۡ یُّصِیۡبَہُمۡ بِبَعۡضِ ذُنُوۡبِہِمۡ ؕ وَاِنَّ کَثِیۡرًا مِّنَ النَّاسِ لَفٰسِقُوۡنَ ﴿۵۰﴾

৫০
কদেখুন: ১০:১০০; ১১:১১৯; ১৬:১০আর (হে রসূল!) আল্লাহ যা অবতীর্ণ মীমাংসা করো এবং তুমি তাদের কুপ্রবৃত্তির করেছেন তদনুযায়ী তুমি তাদের মাঝে বিচার- অনুসরণ কোরো না। অধিকন্তু তুমি তাদের ব্যাপারে সাবধান থেকো, যেন আল্লাহ তোমার প্রতি ঘদেখুন: ১৭:৭৪তারা তোমাকে পরীক্ষায় ফেলতে না পারে। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো, আল্লাহ তাদের কোনো কোনো পাপের জন্য অবশ্যই তাদের শাস্তি দিতে চান। আর নিশ্চয় মানুষের মাঝে অনেকেই দুষ্কর্মপরায়ণ।