৫

المائدة

সূরা আল-মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১২১ আয়াত ও ১৬ রুকূ

قُلۡ ہَلۡ اُنَبِّئُکُمۡ بِشَرٍّ مِّنۡ ذٰلِکَ مَثُوۡبَۃً عِنۡدَ اللّٰہِ ؕ مَنۡ لَّعَنَہُ اللّٰہُ وَغَضِبَ عَلَیۡہِ وَجَعَلَ مِنۡہُمُ الۡقِرَدَۃَ وَالۡخَنَازِیۡرَ وَعَبَدَ الطَّاغُوۡتَ ؕ اُولٰٓئِکَ شَرٌّ مَّکَانًا وَّاَضَلُّ عَنۡ سَوَآءِ السَّبِیۡلِ ﴿۶۱﴾

৬১
তুমি বলো, ‘আমি কি তোমাদেরকে এর চেয়েও৭৬৩ অধিক নিকৃষ্ট জিনিসের সংবাদ দেবো, যা আল্লাহর কাছে প্রতিফলরূপে (তোমাদের জন্য) রয়েছে? আল্লাহ যাদের অভিসম্পাত করেছেন ও যাদের প্রতি তিনি ক্রোধান্বিত হয়েছেন এবং যাদের কতককে তিনি বানর ও শূকর বানিয়ে দিয়েছেন৭৬৪ আর যারা শয়তানের উপাসনা করেছে- এরাই মর্যাদার দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট এবং সোজা পথ থেকে সবচেয়ে বেশি ভ্রষ্ট।’
৭৬৩। ‘যালিকা’ বলতে এখানে মুসলমানের ওপর অত্যাচারকে বুঝাতে পারে অথবা তাদের ওপর অত্যাচারীদেরকেও বুঝাতে পারে।
৭৬৪। ‘বানর’ ও ‘শূকর’ শব্দদ্বয় এখানে রূপকভাবে ব্যবহৃত হয়েছে। প্রত্যেক শ্রেণির পশুরই স্বকীয় ও বিশিষ্ট কিছু স্বভাব রয়েছে, যা সেই পশুর নাম না নিয়ে অন্যভাবে সম্যক বর্ণনা করা যায় না। বানর অত্যন্ত অনুকরণপ্রিয়, নকলে পারদর্শী। আর শূকর দুর্গন্ধ ও ময়লাপ্রিয়, নির্লজ্জ ও নির্বোধ স্বভাবের জীব। ‘যারা শয়তানের উপাসনা করেছে’ কথাগুলো দ্বারা স্পষ্ট বুঝা যায়, বানর ও শূকর বলতে বানর চরিত্রের ও শূকর স্বভাবের মানুষকেই এখানে বুঝানো হয়েছে। ১০৭ নম্বর টীকা দেখুন।

وَاِذَا جَآءُوۡکُمۡ قَالُوۡۤا اٰمَنَّا وَقَدۡ دَّخَلُوۡا بِالۡکُفۡرِ وَہُمۡ قَدۡ خَرَجُوۡا بِہٖ ؕ وَاللّٰہُ اَعۡلَمُ بِمَا کَانُوۡا یَکۡتُمُوۡنَ ﴿۶۲﴾

৬২
আর তারা যখন তোমাদের কাছে আসে তখন তারা বলে, ‘আমরা ঈমান এনেছি,৭৬৫ অথচ তারা (তোমাদের মাঝে) অবিশ্বাস নিয়েই প্রবেশ করেছিল এবং তা নিয়েই তারা বের হয়ে গেল; আর তারা যা গোপন করে আল্লাহ তা সবচেয়ে বেশি জানেন।কদেখুন: ২:২৫৮; ৪:৫২খদেখুন: ১২:৭৮; ২৫:৩৫
৭৬৫। ‘আমরা ঈমান এনেছি’ বলে ইহুদীরা কেবল মুমিনদের নকল করে ও প্রবঞ্চনা দেয়? তারা এ বাক্যটিকে বুঝে বা হৃদয়ঙ্গম করে বলে না, বরং ধোঁকা দেবার উদ্দেশ্যে উচ্চারণ করে। এরূপ নকলপনা দ্বারা তারা পূর্ব আয়াতে বর্ণিত বানরের অনুকরণপ্রিয়তার স্বভাবই নিজেদের মাঝে প্রদর্শন করে।

وَتَرٰی کَثِیۡرًا مِّنۡہُمۡ یُسَارِعُوۡنَ فِی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ وَاَکۡلِہِمُ السُّحۡتَ ؕ لَبِئۡسَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۶۳﴾

৬৩
আর তুমি তাদের অধিকাংশকে পাপ ও সীমালঙ্ঘন এবং গদেখুন: ৫:৪৩নিজেদের হারাম ভক্ষণের দিকে ছুটে যেতে দেখবে; তারা যা করে নিশ্চয় তা অতি নিকৃষ্ট।ঘদেখুন: ৫:৮০

لَوۡلَا یَنۡہٰہُمُ الرَّبّٰنِیُّوۡنَ وَالۡاَحۡبَارُ عَنۡ قَوۡلِہِمُ الۡاِثۡمَ وَاَکۡلِہِمُ السُّحۡتَ ؕ لَبِئۡسَ مَا کَانُوۡا یَصۡنَعُوۡنَ ﴿۶۴﴾

৬৪
আল্লাহভক্তরা এবং (আল্লাহর বাণী সংরক্ষণে নিযুক্ত) আলেমরা তাদেরকে পাপকথা৭৬৬ বলতে ও হারাম খেতে কেন বারণ করে না? তারা যা করত তা নিশ্চয় অত্যন্ত মন্দ।
৭৬৬। ‘ইসম’ অর্থাৎ পাপ, যা সাধারণত করা হয়, কিছু উচ্চারণ করা হয় না। তাই অনেক তফসীরকার বলেছেন, এখানে ‘কওল’ (কথাবার্তা) শব্দটি ‘করা’ অর্থে ব্যবহৃত হয়েছে। তবে খুব সম্ভবত ‘কওল’ শব্দটি ‘ইসম’-এর ক্রিয়ারূপে ব্যবহৃত হয়ে পাপকথা বলা ও পাপকর্ম করা উভয় অর্থই প্রকাশ করেছে।

وَقَالَتِ الۡیَہُوۡدُ یَدُ اللّٰہِ مَغۡلُوۡلَۃٌ ؕ غُلَّتۡ اَیۡدِیۡہِمۡ وَلُعِنُوۡا بِمَا قَالُوۡا ۘ بَلۡ یَدٰہُ مَبۡسُوۡطَتٰنِ ۙ یُنۡفِقُ کَیۡفَ یَشَآءُ ؕ وَلَیَزِیۡدَنَّ کَثِیۡرًا مِّنۡہُمۡ مَّاۤ اُنۡزِلَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ طُغۡیَانًا وَّکُفۡرًا ؕ وَاَلۡقَیۡنَا بَیۡنَہُمُ الۡعَدَاوَۃَ وَالۡبَغۡضَآءَ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ ؕ کُلَّمَاۤ اَوۡقَدُوۡا نَارًا لِّلۡحَرۡبِ اَطۡفَاَہَا اللّٰہُ ۙ وَیَسۡعَوۡنَ فِی الۡاَرۡضِ فَسَادًا ؕ وَاللّٰہُ لَا یُحِبُّ الۡمُفۡسِدِیۡنَ ﴿۶۵﴾

৬৫
কদেখুন: ৩:১৮২; ৩৬:৪৮আর ইহুদীরা বলে, ‘আল্লাহর হাত বাঁধা,’ (বরং) তাদের (নিজেদের) হাতই বাঁধা৭৬৭ এবং তারা যা বলেছে এর কারণে তাদের অভিসম্পাত করা হয়েছে। বরং তাঁর উভয় হাতই৭৬৮ সুপ্রসারিত। তিনি যেভাবে চান খরচ করেন। খদেখুন: ৫:৬৯আর তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা অবশ্যই এদের অনেককেই বিদ্রোহ ও অস্বীকারে আরো উসকে দেবে। গদেখুন: ৩:৫৬; ৫:১৫আর আমরা কিয়ামত দিবস পর্যন্ত তাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি, ঘদেখুন: ২:১৮যখনই তারা যুদ্ধের আগুন৭৬৯ প্রজ্জ্বলিত করে তখনই আল্লাহ তা নিভিয়ে দেন। তারা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ছুটে বেড়ায় অথচ আল্লাহ নৈরাজ্য সৃষ্টিকারীদের পছন্দ করেন না।
সম্পাদিত
৭৬৭। ‘তাদের (নিজেদেরই) হাত বাঁধা’, বাক্যটির তাৎপর্য হলো, ইহুদীদের ঔদ্ধত্যপূর্ণ উক্তি ‘আল্লাহর হাত বাঁধা’ তাদের ওপর আল্লাহর শাস্তি ডেকে আনবে, যার ফলে তারা হীনমনা কূপণে পরিণত হবে।
৭৬৮। হাত ক্ষমতার প্রতীক। প্রসারিত, খোলা ও মুক্ত হাত একদিকে যেমন অনুগ্রহরাজি বিতরণ করার ক্ষমতা রাখে, অন্যদিকে তেমনই অপরাধীদের ধরে শাস্তি দানেরও ক্ষমতা রাখে। আল্লাহ তা’লার উভয় হাতই পূর্ণ, মুক্ত ও স্বাধীন। তিনি এক হাতে বিশ্বাসীদেরকে প্রাচুর্যে ভরে দেন এবং অন্য হাতে ইহুদীদের বেয়াদবির জন্য শাস্তিও দিয়ে থাকেন।
৭৬৯। এ বাক্যটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ বাধানোর জন্য আরব পৌত্তলিকদেরকে শত্রুভাবাপন্ন ইহুদীরা যে নানাভাবে উত্তেজিত করত ও উসকানি দিত, সে কথাই বলছে। ইহুদীরা স্বয়ং ইসলাম বিরোধী শত্রুতামূলক কার্যকলাপে লিপ্ত থাকত।

وَلَوۡ اَنَّ اَہۡلَ الۡکِتٰبِ اٰمَنُوۡا وَاتَّقَوۡا لَکَفَّرۡنَا عَنۡہُمۡ سَیِّاٰتِہِمۡ وَلَاَدۡخَلۡنٰہُمۡ جَنّٰتِ النَّعِیۡمِ ﴿۶۶﴾

৬৬
ঙদেখুন: ৭:৯৭আর আহলে কিতাব যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে অবশ্যই আমরা তাদের দোষত্রুটি দূর করে দিতাম এবং অবশ্যই আমরা তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাতসমূহে৭৭০ প্রবেশ করাতাম।
সম্পাদিত
৭৭০। ‘নিয়ামতপূর্ণ জান্নাতসমূহ’ বলতে ‘নিরবচ্ছিন্ন শান্তির আবাস’ এবং ‘পূর্ণ আধ্যাত্মিক আনন্দপূর্ণ অবস্থা’ বুঝায়। ‘বেহেশত’, ‘বাগান’-এর গুণাবলি প্রকাশ করতে কুরআন চারটি গুণবাচক নাম ব্যবহার করেছে: (১) ‘জান্নাতুন নায়িম’ নিয়ামতপূর্ণ জান্নাতসমূহ যেমন আলোচ্য আয়াত, (২) ‘জান্নাতুল মাওয়া’ ‘নিরাপদ বাসোপযোগী জান্নাতসমূহ’ (৩২:২০), (৩) ‘জান্নাতু আদন’ ‘চিরস্থায়ী বাগানসমূহ’ (৯:৭২) এবং (৪) ‘জান্নাতুল ফিরদৌস’ সার্বিক বৈশিষ্ট্যময় বাগান (১৮:১০৮) এসব গুণপ্রকাশক নাম বিভিন্ন গুণাবলির প্রতীক এবং বেহেশতের ভিন্ন ভিন্ন স্তর প্রকাশকও বটে।

وَلَوۡ اَنَّہُمۡ اَقَامُوا التَّوۡرٰٮۃَ وَالۡاِنۡجِیۡلَ وَمَاۤ اُنۡزِلَ اِلَیۡہِمۡ مِّنۡ رَّبِّہِمۡ لَاَکَلُوۡا مِنۡ فَوۡقِہِمۡ وَمِنۡ تَحۡتِ اَرۡجُلِہِمۡ ؕ مِنۡہُمۡ اُمَّۃٌ مُّقۡتَصِدَۃٌ ؕ وَکَثِیۡرٌ مِّنۡہُمۡ سَآءَ مَا یَعۡمَلُوۡنَ ﴿٪۶۷﴾

৬৭
কদেখুন: ৫:৪৮আর তারা যদি তওরাত ও ইনজীল এবং তাদের প্রতিপালক-প্রভুর কাছ থেকে (এখন) তাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা প্রতিষ্ঠা করত, তাহলে নিশ্চয় তারা তাদের ওপর থেকেও এবং তাদের পায়ের নীচ থেকেও খেতো।৭৭১ তাদের মাঝে একটি মধ্যমপন্থি দল রয়েছে; কিন্তু তাদের অধিকাংশ যা করছে তা অতি জঘন্য।
সূরা আল-মায়েদা - রুকু ৯ সম্পাদিত
৭৭১। (১) তারা আল্লাহ তা’লার আশীর্বাদপ্রাপ্ত হতো। ওহী-ইলহাম ও আল্লাহর নৈকট্যপ্রাপ্তি তাদের ভাগ্যে জুটত এবং জাগতিক উন্নতিতেও তারা এগিয়ে যেত, (২) তারা ওপর থেকে সময়মত বৃষ্টি লাভ করত এবং নীচে ভূপৃষ্ঠও তাদের জন্য পর্যাপ্ত ফসল উৎপন্ন করত, (৩) আল্লাহ তাদের আধ্যাত্মিক ও জাগতিক উভয় কল্যাণই নিশ্চিত করতেন।

یٰۤاَیُّہَا الرَّسُوۡلُ بَلِّغۡ مَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ ؕ وَاِنۡ لَّمۡ تَفۡعَلۡ فَمَا بَلَّغۡتَ رِسَالَتَہٗ ؕ وَاللّٰہُ یَعۡصِمُکَ مِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡکٰفِرِیۡنَ ﴿۶۸﴾

৬৮
হে রসূল! কদেখুন: ৫:৪৮তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা (মানুষের কাছে) ভালোভাবে পৌঁছে দাও। আর যদি তুমি (এমনটি) না করো তাহলে তুমি (আদৌ) তাঁর বাণী পৌঁছাও নি।৭৭২ আর আল্লাহ তোমাকে মানুষের কবল থেকে রক্ষা করবেন।৭৭৩ নিশ্চয় আল্লাহ অস্বীকারকারী জাতিকে হিদায়াত দেন না।খদেখুন: ৬:২০
৭৭২। নবী করীম (সা.) আল্লাহ তা’লার বাণী প্রচার করতে কখনো কোনো কুণ্ঠা বা আলস্য দেখিয়েছেন, এ বাক্যটি একথা ইঙ্গিত করে না। তিনি তো এ কাজেই দিনরাত মশগুল থাকতেন। অতএব বাক্যটি কেবল একটি সাধারণ নীতি বর্ণনা করছে, যে ব্যক্তি একটি বিশেষ বাণীবাহকরূপে প্রেরিত হয় সে যদি বাণীটির সবটা না পৌঁছায় এবং কোনো অংশ পৌছাতে ভুলে যায় তাহলে সে প্রকৃত বাণীবাহকই হতে পারে না।
৭৭৩। এ বাক্যের তাৎপর্য হলো, রসূল করীম (সা.)-এর অস্বীকারকারী শত্রু চরম চেষ্টা করেও এবং শত রকমের ৭৭৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ষড়যন্ত্র করেও তাঁকে হত্যা করতে পারবে না এবং এমনভাবে জখম বা পঙ্গু করতে পারবে না যেন তিনি স্বীয় কর্তব্যসাধনে অক্ষম হয়ে পড়েন। আল্লাহর নিরাপত্তা ব্যবস্থা তাঁকে ঘিরে রাখবে।

قُلۡ یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لَسۡتُمۡ عَلٰی شَیۡءٍ حَتّٰی تُقِیۡمُوا التَّوۡرٰٮۃَ وَالۡاِنۡجِیۡلَ وَمَاۤ اُنۡزِلَ اِلَیۡکُمۡ مِّنۡ رَّبِّکُمۡ ؕ وَلَیَزِیۡدَنَّ کَثِیۡرًا مِّنۡہُمۡ مَّاۤ اُنۡزِلَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ طُغۡیَانًا وَّکُفۡرًا ۚ فَلَا تَاۡسَ عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ ﴿۶۹﴾

৬৯
তুমি বলো, ‘হে আহলে কিতাব! তওরাত ও ইনজীল এবং তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমরা কোনোকিছুর ওপর (প্রতিষ্ঠিত) নও।৭৭৪ আর তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা অবশ্যই অনেকের গদেখুন: ৫:৬৫বিদ্রোহ ও কুফরী বৃদ্ধি করবে। সুতরাং তুমি অস্বীকারকারী জাতির জন্য আক্ষেপ কোরো না।
৭৭৪। সূরা বাকারার ১১৪ নম্বর আয়াতে ইহুদী ও খ্রিষ্টানরা পরস্পরকে ভিত্তিহীন বলাতে তাদেরকে ভর্ৎসনা করা হয়েছে। এখানে এ আয়াতে কুরআন স্বয়ং তাদেরকে ‘তোমরা কোনোকিছুর ওপর (প্রতিষ্ঠিত) নও’ বলে বর্ণনা করেছে। তবে এ দুটি বর্ণনার মাঝে একটি সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সূরা বাকারার ১১৪ নম্বর আয়াতে ‘তোমরা কোনোকিছুর ওপর (প্রতিষ্ঠিত) নও’ বলাটা ছিল শর্তহীন, কিন্তু আলোচ্য আয়াতে ‘তোমরা কোনোকিছুর ওপর (প্রতিষ্ঠিত) নও’ কথাটির সাথে ‘তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা তোমরা যতক্ষণ প্রতিষ্ঠা না করবে’ শর্তটি জুড়ে দেওয়া হয়েছে।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَالَّذِیۡنَ ہَادُوۡا وَالصّٰبِـُٔوۡنَ وَالنَّصٰرٰی مَنۡ اٰمَنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۷۰﴾

৭০
নিশ্চয় যারা ঈমান এনেছে (তারা) এবং ইহুদী ও সাবী৭৭৫ আর খ্রিষ্টানদের (মাঝে) যে-ই আল্লাহতে ও পরকালে ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, কদেখুন: ২:৬৩; ২২:১৮সেক্ষেত্রে তাদের কোনো ভয় থাকবে না আর তারা দুঃখিতও হবে না।
৭৭৫। ১০৪ নম্বর টীকা দেখুন।