৪৫

الجاثية

সূরা আল-জাসিয়া

Al-Jathiyah

মক্কী ৩৮ আয়াত ৪ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৮ আয়াত এবং ৪ রুকূ

فَاَمَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُدۡخِلُہُمۡ رَبُّہُمۡ فِیۡ رَحۡمَتِہٖ ؕ ذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡمُبِیۡنُ ﴿۳۱﴾

৩১
অতএব যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের প্রতিপালক-প্রভু তাদেরকে নিজ কৃপার ছায়াতলে আশ্রয় দেবেন। এটিই সুস্পষ্ট সাফল্য।

وَاَمَّا الَّذِیۡنَ کَفَرُوۡا ۟ اَفَلَمۡ تَکُنۡ اٰیٰتِیۡ تُتۡلٰی عَلَیۡکُمۡ فَاسۡتَکۡبَرۡتُمۡ وَکُنۡتُمۡ قَوۡمًا مُّجۡرِمِیۡنَ ﴿۳۲﴾

৩২
আর যারা অস্বীকার করেছে (তাদের বলা হবে), ৩. খদেখুন: ১৭:১৪তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ পড়া হতো না? তা সত্ত্বেও তোমরা অহংকার করেছ এবং তোমরা এক অপরাধী জাতি হয়ে গেছ।

وَاِذَا قِیۡلَ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ وَّالسَّاعَۃُ لَا رَیۡبَ فِیۡہَا قُلۡتُمۡ مَّا نَدۡرِیۡ مَا السَّاعَۃُ ۙ اِنۡ نَّظُنُّ اِلَّا ظَنًّا وَّمَا نَحۡنُ بِمُسۡتَیۡقِنِیۡنَ ﴿۳۳﴾

৩৩
আর যখন বলা হয়, ‘নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং প্রতিশ্রুত মুহূর্ত সম্পর্কে কোনো সন্দেহ নাই,’ তখন তোমরা বলে থাকো, ‘প্রতিশ্রুত মুহূর্ত কী- তা আমরা জানি না। আমরা (এটাকে অলীك) এক ধারণা ছাড়া আর কিছুই মনে করি না এবং আমরা (এতে) কখনো বিশ্বাস স্থাপনকারী নই’।”

وَبَدَا لَہُمۡ سَیِّاٰتُ مَا عَمِلُوۡا وَحَاقَ بِہِمۡ مَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۳۴﴾

৩৪
কদেখুন: ১৮:২২; ২০:১৬; ২২:৮আর তাদের কাছে তাদের কৃতকর্মের কুফল প্রকাশিত হয়ে যাবে এবং যে বিষয়ে তারা হাসিবিদ্রূপ করত তা তাদেরকে ঘিরে ফেলবে।খদেখুন: ১৬:৩৫; ২১:৪২,৩৯

وَقِیۡلَ الۡیَوۡمَ نَنۡسٰکُمۡ کَمَا نَسِیۡتُمۡ لِقَآءَ یَوۡمِکُمۡ ہٰذَا وَمَاۡوٰٮکُمُ النَّارُ وَمَا لَکُمۡ مِّنۡ نّٰصِرِیۡنَ ﴿۳۵﴾

৩৫
আর (তাদের) বলা হবে, গদেখুন: ৭:৫২‘আজ আমরা তোমাদের সেভাবেই ভুলে যাব যেভাবে তোমরা তোমাদের এ দিনের২৭১৬ সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে। আর তোমাদের ঠাঁই হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী হবে না।ঘদেখুন: ৫:৫৮-৫৯; ৩০:২৮
২৭১৬। তোমাদের শাস্তির জন্য নির্ধারিত ও প্রতিশ্রুত এ দিনটি।

ذٰلِکُمۡ بِاَنَّکُمُ اتَّخَذۡتُمۡ اٰیٰتِ اللّٰہِ ہُزُوًا وَّغَرَّتۡکُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ۚ فَالۡیَوۡمَ لَا یُخۡرَجُوۡنَ مِنۡہَا وَلَا ہُمۡ یُسۡتَعۡتَبُوۡنَ ﴿۳۶﴾

৩৬
এর কারণ হলো, তোমরা আল্লাহর নিদর্শনাবলিকে ঠাট্টাবিদ্রুপের বিষয় বানিয়ে নিয়েছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল।’ অতএব আজ তাদের এ (শাস্তি) থেকে বের করা হবে না আর তাদেরকে আল্লাহর দোরগোড়া পর্যন্ত যাবার অনুমতিও প্রদান করা হবে না।

فَلِلّٰہِ الۡحَمۡدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الۡاَرۡضِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۳۷﴾

৩৭
অতএব সব প্রশংসা আল্লাহরই- যিনি আকাশসমূহের প্রতিপালক-প্রভু এবং পৃথিবীরও প্রতিপালক-প্রভু, (অর্থাৎ তিনিই) সমগ্র বিশ্বজগতের প্রতিপালক-প্রভু।

وَلَہُ الۡکِبۡرِیَآءُ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۪ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿٪۳۸﴾

৩৮
আর আকাশসমূহ ও পৃথিবীতে সব মহিমা তাঁরই। আর তিনিই মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
সূরা আল-জাসিয়া - রুকু ৪