৪৪

الدخان

সূরা আদ-দুখান

Ad-Dukhan

মক্কী ৬০ আয়াত ৩ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬০ আয়াত এবং ৩ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

حٰمٓ ﴿ۚۛ۲﴾

২
খদেখুন: ৪০:২‘হামীদুন মাজীদুন’ অর্থাৎ প্রশংসার অধিকারী, মহাসম্মানিত।২৬৯১-ক
২৬৯১-ক। ২৫৯২ ও ২৬৪৩ টীকাদ্বয় দ্রষ্টব্য।

وَالۡکِتٰبِ الۡمُبِیۡنِ ۙ﴿ۛ۳﴾

৩
শপথ এ কিতাবের- যা সুস্পষ্ট ও প্রাঞ্জল।

اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ فِیۡ لَیۡلَۃٍ مُّبٰرَکَۃٍ اِنَّا کُنَّا مُنۡذِرِیۡنَ ﴿۴﴾

৪
গদেখুন: ৯৭:২নিশ্চয় আমরা একে এক আশিসপূর্ণ রাতে অবতীর্ণ করেছি।২৬৯২ আমরা চিরাচরিতভাবে (বিপথগামীদের) সতর্ক করে আসছি।
২৬৯২। ‘আশিসপূর্ণ রাতে’- কুরআনের অন্যত্র সে রাতকে ‘লাইলাতুল কাদর’ (সিদ্ধান্তের রাত) বলা হয়েছে (৯৭:২-৪)। সহীহ হাদীস অনুযায়ী এ সৌভাগ্য ও উৎকৃষ্ট রজনী রমযান মাসের শেষ দশ রাতের কোনো একটি বেজোড় রাতে কুরআনের অবতরণ শুরু হয়েছিল (২:১৮৬)। সঠিক রাত রমযানের ২৪শ রাত (মুসনাদ ও জারীর)। ‘আশিসপূর্ণ রাত’ বা সৌভাগ্য রজনী কুরআনের একটি রূপক বর্ণনা দ্বারা একটি অন্ধকারাচ্ছন্ন যুগকে বুঝায়, যা পৃথিবীকে নৈতিক ও আধ্যাত্মিক অধঃপতনের অতল গহ্বরে নিমজ্জিত করে এবং পরিশেষে সংস্কারক মহাপুরুষের অভ্যুদয়ের মাধ্যমে পাপীতাপী মানব পুনরুদ্ধার ও পুনর্জীবন লাভ করে। যে রাত বিশ্বমানবকে এর সর্বোত্তম শিক্ষক, সর্বশেষ শিক্ষা ও পূর্ণতম ঐশী বিধান উপহার দিল, একে বরকতপূর্ণ ও সৌভাগ্য রজনী ছাড়া আর কী বলা যেতে পারে? কুরআন অবতীর্ণ হবার গোটা সময়টাকেই এ রাত বেষ্টন করে আছে, এর সমস্ত সময়টিকেই সৌভাগ্য রজনী বলা যেতে পারে।

فِیۡہَا یُفۡرَقُ کُلُّ اَمۡرٍ حَکِیۡمٍ ۙ﴿۵﴾

৫
ঘদেখুন: ৯৭:৫তাতে (অর্থাৎ সেই রাতে) প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়-২৬৯৩
২৬৯৩। এ বরকতপূর্ণ সৌভাগ্য রজনী, যা মহাসংস্কারকের আগমনকালকে বুঝায়, তা এক নতুন যুগের সূচনা করে। নতুন ব্যবস্থা ও নতুন শৃঙ্খলা আরোপের মাধ্যমে মানুষের ভবিষ্যৎকে নিশ্চিত ও নির্ধারিত করে। যে যুগে কুরআন অবতীর্ণ হলো এটা মানবজাতির জন্য নিশ্চয় মহাসৌভাগ্য রজনী, কেননা এর মাধ্যমে চিরকালের জন্য মানবের সৌভাগ্য সূচিত ও নির্ধারিত হয়ে গেল।

اَمۡرًا مِّنۡ عِنۡدِنَا ؕ اِنَّا کُنَّا مُرۡسِلِیۡنَ ۚ﴿۶﴾

৬
আমাদের পক্ষ থেকে আদেশরূপে। নিশ্চয় আমরাই রসূল প্রেরণ করে থাকি,

رَحۡمَۃً مِّنۡ رَّبِّکَ ؕ اِنَّہٗ ہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ۙ﴿۷﴾

৭
তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে কৃপারূপে। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

رَبِّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا ۘ اِنۡ کُنۡتُمۡ مُّوۡقِنِیۡنَ ﴿۸﴾

৮
(অর্থাৎ সেই আল্লাহর পক্ষ থেকে) যিনি আকাশসমূহ ও পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে সবকিছুর প্রতিপালক-প্রভু। (বিষয়টি কেবল তখনই বুঝবে) যদি তোমরা দৃঢ়বিশ্বাসী হও।কদেখুন: ১৯:৬৬; ৩৭:৬; ৪৪:৮

لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ یُحۡیٖ وَیُمِیۡتُ ؕ رَبُّکُمۡ وَرَبُّ اٰبَآئِکُمُ الۡاَوَّلِیۡنَ ﴿۹﴾

৯
তিনি ছাড়া কোনো উপাস্য নাই। খদেখুন: ১০:৫৭; ৫৭:৩তিনি জীবন দান করেন এবং মৃত্যু দেন। তোমাদের প্রতিপালক-প্রভু এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক-প্রভু।গদেখুন: ৭:১৩৫; ৪৩:৫১

بَلۡ ہُمۡ فِیۡ شَکٍّ یَّلۡعَبُوۡنَ ﴿۱۰﴾

১০
আসলে তারা সন্দেহে লিপ্ত (এবং) আমোদফুর্তিতে মত্ত।