৯৭

القدر

সূরা আল-কাদর

Al-Qadr

মক্কী ৬ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১

اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ فِیۡ لَیۡلَۃِ الۡقَدۡرِ ۚ﴿ۖ۲﴾

২
নিশ্চয় আমরা একে (তথা কুরআনকে) ‘কাদর৩৩৯৩এর রাতে৩৩৯৪ অবতীর্ণ করেছি।*
৩৩৯৩। ‘কাদর’ অর্থ মূল্য, প্রাচুর্য, মর্যাদা, অনুশাসন, ভাগ্য, ক্ষমতা, সঠিক অনুমান করা, অবধারিত ও ফয়সালা করা (মুফরাদাত ও লেইন)। ‘কাদর’ ও ‘লাইলাতুন’ শব্দদ্বয়ের বিভিন্ন অর্থের প্রেক্ষিতে আয়াতটির অর্থ হতে পারে, কুরআন এমনই একটি রাতে অবতীর্ণ হয়েছিল, যে রাতটিকে বিশেষ ঐশীশক্তি প্রকাশ করার জন্য পূর্ব থেকেই নির্দিষ্ট করে রাখা হয়েছিল। অথবা এটি এমনই একটি রাত যার মূল্য সমবেত অন্যান্য সকল রাতের একত্রীভূত মূল্যের সমান অথবা এটি এমনই একটি রাত যার মানমর্যাদা, সম্মান-সম্ভ্রম ও মাহাত্ম্য-মহিমা তুলনাহীন। অথবা এটি এমনই রাত যা সর্বপ্রকারের প্রাচুর্যে ভরপুর, মানুষের নৈতিক ও আধ্যাত্মিক প্রয়োজন মেটানোর সবকিছুই এতে প্রচুর পরিমাণে মজুদ রয়েছে।
৩৩৯৪। ‘লাইল’ এবং ‘লাইলাতুন’ দুটি শব্দই সাধারণভাবে রাত অর্থে ব্যবহৃত হয়। বিখ্যাত অভিধানবিশারদ মারযুকীর মতে, ‘লাইল’ হলো দিনের (নাহার) বিপরীত শব্দ। ‘আল-লাইলাতু’ হলো দিবাকালের (ইয়াওম) বিপরীত শব্দ। ‘লাইলা’ বলতে ব্যাপক সময়কে বুঝায়। ‘লাইল’ ও ‘নাহার’ শব্দে তেমন ব্যাপকতা নাই। কুরআনে ‘লাইলা’ শব্দটি আট বার ব্যবহৃত হয়েছে ২:৫২; ২:১৮৮; ৪৪:৪; ৭:১৪৩-এ দুই বার, আলোচ্য আয়াতে তিন বার এবং প্রত্যেক ক্ষেত্রেই এটা কুরআনের অবতীর্ণ হওয়া সম্পর্কিত কিংবা তদনুরূপ বিষয়ের সাথে সম্পর্কিত হয়ে ব্যবহৃত হয়েছে। অতএব এ শব্দটি কুরআন অবতীর্ণ হবার রাতসমূহের উচ্চতম মর্যাদা, মহিমা ও মাহাত্ম্য ঘোষণা করছে।
* আনযালনাহু-তে ‘হু’ (অর্থাৎ একে) সর্বনামটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতিও প্রযোজ্য হতে পারে। এই অবস্থায় এর অর্থ হবে, আমরা হযরত মুহাম্মদ (সা.)-কে এক মহান সৌভাগ্যের রজনীতে প্রেরণ করেছি। (তফসীরে সগীর দ্রষ্টব্য)

وَمَاۤ اَدۡرٰٮکَ مَا لَیۡلَۃُ الۡقَدۡرِ ؕ﴿۳﴾

৩
আর তোমাকে কীসে অবহিত করবে, ‘কাদর’-এর রাত কী?৩৩৯৫
৩৩৯৫। এ লাইলাতুল কাদরের নিয়ামত ও আশিস গণনাতীত।

لَیۡلَۃُ الۡقَدۡرِ ۬ۙ خَیۡرٌ مِّنۡ اَلۡفِ شَہۡرٍ ؕ﴿ؔ۴﴾

৪
‘কাদর’-এর রাত হাজার মাসের চেয়ে উত্তম।৩৩৯৬
৩৩৯৬। ‘আলফ’ (হাজার) আরবী গণনার উচ্চতম সংখ্যা। অসংখ্য বা গণনাতীত বুঝাতেও ‘আলফ’ শব্দটি ব্যবহৃত হয়। এ হিসাবে আয়াতটির অর্থ দাঁড়ায়: এ ফয়সালা বা মর্যাদা রজনী বা সৌভাগ্য-রজনী অসংখ্য মাসের চেয়ে উত্তম। অর্থাৎ নবী করীম (সা.)-এর যুগ অন্যান্য সকল যুগের চেয়েও বহগুণে শ্রেষ্ঠ। একথার প্রতি এতে ইঙ্গিত রয়েছে যে, যখনই মুসলমানদের প্রয়োজন হবে তখনই তাদের মধ্যে ঐশী সংস্কারকের আবির্ভাব ঘটবে। এক ৩৩৯৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

تَنَزَّلُ الۡمَلٰٓئِکَۃُ وَالرُّوۡحُ فِیۡہَا بِاِذۡنِ رَبِّہِمۡ ۚ مِنۡ کُلِّ اَمۡرٍ ۙ﴿ۛ۵﴾

৫
খদেখুন: ১৬:৩; ৪০:১৬এতে ফেরেশতারা এবং পবিত্রাত্মা৩৩৯৭ গদেখুন: ৪৪:৫প্রত্যেক বিষয়ে তাদের প্রতিপালক-প্রভুর সিদ্ধান্ত নিয়ে অবতীর্ণ হয়ে থাকে।
৩৩৯৭। ‘রূহ’ অর্থ এখানে পবিত্রাত্মা, নবচেতনা, নবজাগরণ, উৎসাহ-উদ্দীপনা, নবসংকল্প। ফয়সালা বা মর্যাদার রাতে আল্লাহর ফেরেশতারা আল্লাহর মামূর বা প্রত্যাদিষ্ট সংস্কারককে সত্যের বাণী প্রতিষ্ঠিত করার কাজে সাহায্য করতে অবতীর্ণ হন এবং তাঁর অনুসারীরা নতুন অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে নবজাগরণের ডাকে সাড়া দিয়ে ঐশীবাণীকে প্রচার ও প্রসার করার কাজে ব্রতী হন।

سَلٰمٌ ۟ۛ ہِیَ حَتّٰی مَطۡلَعِ الۡفَجۡرِ ﴿٪۶﴾

৬
এ এক অনাবিল প্রশান্তি!৩৩৯৮ ঊষার উদয়েও তা বিরাজমান থাকবে।৩৩৯৮-ক চিত। দলিত
সূরা আল-কাদর - রুকু ১
৩৩৯৮। নবী-রসূল বা ঐশী সংস্কারকের আবির্ভাবের সময়ে মুমিনদের শত দুঃখকষ্ট ও নির্যাতন সহ্য করতে হয়, কিন্তু তাদের মনে এমন অপূর্ব ও অনির্বচনীয় এক প্রশান্তি নেমে আসে যা সকল পার্থিব সুখ-দুঃখকে ভুলিয়ে দিয়ে তাদেরকে ঐশী অনুপ্রেরণায় অনুপ্রাণিত করতে থাকে।
৩৩৯৮-ক। ‘ঊষার উদয়েও তা বিরাজমান থাকবে’ দ্বারা দুঃখকষ্ট ও অত্যাচার-নিপীড়নের আঁধার রজনীর অবসান ও সত্যের প্রতিষ্ঠা ও প্রভাব বৃদ্ধির ঊষা বা শুভক্ষণকে বুঝায়।