القدر
Al-Qadr
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬ আয়াত এবং ১ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
অবতীর্ণ হবার সময়, প্রসঙ্গ ও বিষয়বস্তু কোনো কোনো ব্যাখ্যাকারী মনে করেন, এ সূরা মদীনায় অবতীর্ণ হয়েছিল। এ ধারণা ভুল, কেননা এরূপ ধারণা সকল ঐতিহাসিক তথ্যের বিপরীত। এটি সুনিশ্চিতভাবে মক্কী সূরা, নবুওয়তের প্রথম বছরগুলোর মধ্যেই অবতীর্ণ হয়েছিল। হযরত ইবনে আব্বাস, ইবনে যুবায়ের ও হযরত আয়েশা (রা.)-এর মতো মনীষীরাও এ অভিমত পোষণ করতেন। নলডিকি একে ৯৩ নম্বর সূরার পরেই স্থান দিয়েছেন, যা নবুওয়তের অতি প্রাথমিক কালের সূরা। পূর্ববর্তী সূরাতে আল্লাহ তা’লা বিশ্বনবী (সা.)-কে কুরআন পাঠের আদেশ দান করে এর শিক্ষা ও বাণীকে বিশ্বব্যাপী ঘোষণা ও প্রচার করার তাগিদ দিয়েছেন। এ সূরাতে কুরআনের মর্যাদা, মাহাত্ম্য ও কল্যাণবর্ষিতার কথা বলা হয়েছে এবং শুরুতেই কুরআনের অবতরণের রাতকে ‘লাইলাতুল কাদর’ (ফয়সালা বা মর্যাদার রাত) বলে অভিহিত করা হয়েছে। এ ফয়সালা-রজনী বা মর্যাদা-রজনী কুরআনের ৪৪:৪ আয়াতে ‘বরকতপূর্ণ রাত’ বলে বর্ণিত হয়েছে। ‘বিসমিল্লাহ’ ছাড়া এ সূরাতে মাত্র পাঁচটি আয়াত রয়েছে কিন্তু এগুলোর বক্তব্য ও অর্থে সুগভীর আধ্যাত্মিক তাৎপর্য বিদ্যমান।
** এ সূরায় এই সুসংবাদ দিয়ে বলা হয়েছে, যে কুরআনের ওহী অবতরণের সূচনা করা হয়েছে তা সব ধরনের অন্ধকার রাতকে আলোকোজ্ঞাসিত করার শক্তি রাখে। অতঃপর আল্লাহ তা’লা এখানে মহানবী (সা.)-এর যুগের চরম অন্ধকারাচ্ছন্ন রাতের উল্লেখ করেছেন যখন জলে-স্থলে সর্বত্র নৈরাজ্য ও বিশৃঙ্খলা ছেয়ে গিয়েছিল। এহেন অবস্থায় আল্লাহর মাঝে বিলীন এই রসূলের আঁধার রাতের ব্যাকুল প্রার্থনার ফলে এমন এক প্রভাতের উদয় হয়, অর্থাৎ পবিত্র কুরআন অবতীর্ণ হয়, যার নূর কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে। ‘হিয়া হাত্তা মাতলাইল ফাজর’ কথার অর্থ হলো, ওহী ততক্ষণ পর্যন্ত অবতীর্ণ হতে থাকবে যতক্ষণ প্রভাত পূর্ণরূপে প্রস্ফুটিত না হচ্ছে। আর একইসাথে এ ঘোষণাও করা হয়েছে, এক ব্যক্তির সারাজীবনের যাবতীয় চেষ্টাপ্রচেষ্টার চেয়ে ‘লাইলাতুল কাদর’-এর এই একটি মুহূর্ত লাভ করতে পারলে সেটিই অধিক উত্তম।*
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ فِیۡ لَیۡلَۃِ الۡقَدۡرِ ۚ﴿ۖ۲﴾
وَمَاۤ اَدۡرٰٮکَ مَا لَیۡلَۃُ الۡقَدۡرِ ؕ﴿۳﴾
لَیۡلَۃُ الۡقَدۡرِ ۬ۙ خَیۡرٌ مِّنۡ اَلۡفِ شَہۡرٍ ؕ﴿ؔ۴﴾
تَنَزَّلُ الۡمَلٰٓئِکَۃُ وَالرُّوۡحُ فِیۡہَا بِاِذۡنِ رَبِّہِمۡ ۚ مِنۡ کُلِّ اَمۡرٍ ۙ﴿ۛ۵﴾
سَلٰمٌ ۟ۛ ہِیَ حَتّٰی مَطۡلَعِ الۡفَجۡرِ ﴿٪۶﴾