৪৩

الزخرف

সূরা আয-যুখরুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯০ আয়াত এবং ৭ রুকূ

وَلَمَّا جَآءَہُمُ الۡحَقُّ قَالُوۡا ہٰذَا سِحۡرٌ وَّاِنَّا بِہٖ کٰفِرُوۡنَ ﴿۳۱﴾

৩১
আর তাদের কাছে যখন সত্য সমাগত হলো তখন তারা বলল, ‘এ তো (শুধু) জাদু, আর নিশ্চয় আমরা একে অস্বীকার করছি।’

وَقَالُوۡا لَوۡلَا نُزِّلَ ہٰذَا الۡقُرۡاٰنُ عَلٰی رَجُلٍ مِّنَ الۡقَرۡیَتَیۡنِ عَظِیۡمٍ ﴿۳۲﴾

৩২
আর তারা বলল, ‘এ কুরআন সুপরিচিত এ দুটি নগরীর২৬৭৬ কোনো মহান ব্যক্তির প্রতি কেন অবতীর্ণ করা হলো না?’
২৬৭৬। ‘দুটি নগরী’ বলতে এখানে মক্কা ও তায়েফ শহর দুটিকে বুঝিয়েছে। কারণ মহানবী (সা.)-এর সময়ে এ দুটি শহরই ছিল আরব দেশের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রভূমি।

اَہُمۡ یَقۡسِمُوۡنَ رَحۡمَتَ رَبِّکَ ؕ نَحۡنُ قَسَمۡنَا بَیۡنَہُمۡ مَّعِیۡشَتَہُمۡ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَرَفَعۡنَا بَعۡضَہُمۡ فَوۡقَ بَعۡضٍ دَرَجٰتٍ لِّیَتَّخِذَ بَعۡضُہُمۡ بَعۡضًا سُخۡرِیًّا ؕ وَرَحۡمَتُ رَبِّکَ خَیۡرٌ مِّمَّا یَجۡمَعُوۡنَ ﴿۳۳﴾

৩৩
তারা কি তোমার প্রতিপালক-প্রভুর কৃপা বণ্টন করে?২৬৭৭ আমরাই তাদের মাঝে এ পার্থিব জীবনে তাদের জীবিকার উপকরণ বণ্টন করেছি। আর আমরা তাদের কিছু লোককে অন্যদের তুলনায় মর্যাদায় উন্নীত করেছি; কিন্তু আক্ষেপ! (এর) ফলাফল এটি দাঁড়ায় যে, তাদের এক দল অন্য দলকে অধীনস্থ করে নেয়। আর তারা যা সঞ্চয় করে তার চেয়ে তোমার প্রতিপালক-প্রভুর কৃপা উত্তম।
২৬৭৭। এ আয়াতে অবিশ্বাসীদেরকে ভর্ৎসনা করে বলা হচ্ছে, ‘তারা কি তোমার প্রতিপালক-প্রভুর কৃপা বণ্টন করে?’ কে এই কৃপা-করুণা পাবার যোগ্য আর কে যোগ্য নয় তা নির্ধারণ করার সুযোগই-বা তারা কখন পেল?

وَلَوۡلَاۤ اَنۡ یَّکُوۡنَ النَّاسُ اُمَّۃً وَّاحِدَۃً لَّجَعَلۡنَا لِمَنۡ یَّکۡفُرُ بِالرَّحۡمٰنِ لِبُیُوۡتِہِمۡ سُقُفًا مِّنۡ فِضَّۃٍ وَّمَعَارِجَ عَلَیۡہَا یَظۡہَرُوۡنَ ﴿ۙ۳۴﴾

৩৪
আর সব মানুষের যদি একই শ্রেণিভুক্ত জাতি হয়ে যাবার আশঙ্কা না থাকত তাহলে যারা রহমান আল্লাহকে অস্বীকার করে, আমরা তাদের রুপা দিয়ে বানিয়ে দিতাম।

وَلِبُیُوۡتِہِمۡ اَبۡوَابًا وَّسُرُرًا عَلَیۡہَا یَتَّکِـُٔوۡنَ ﴿ۙ۳۵﴾

৩৫
আর (আমরা) তাদের ঘরের দরজাগুলো এবং সেই পালঙ্কগুলোকেও (রুপা দিয়ে বানিয়ে দিতাম), যেগুলোতে তারা হেলান দিয়ে বসে,

وَزُخۡرُفًا ؕ وَاِنۡ کُلُّ ذٰلِکَ لَمَّا مَتَاعُ الۡحَیٰوۃِ الدُّنۡیَا ؕ وَالۡاٰخِرَۃُ عِنۡدَ رَبِّکَ لِلۡمُتَّقِیۡنَ ﴿٪۳۶﴾

৩৬
বরং সোনা (দিয়েই বানিয়ে দিতাম)। আর এগুলো সবই কেবল পার্থিব জীবনের উপায়- উপকরণ২৬৭৮ মাত্র। আর পরকাল (তথা এর স্বাচ্ছন্দ্য) তোমার প্রতিপালক-প্রভুর সিদ্ধান্ত অনুযায়ী মুত্তাকীদের জন্য নির্ধারিত।
সূরা আয-যুখরুফ - রুকু ৩
২৬৭৮। উপায়-উপকরণ, সুযোগসুবিধা, ধনসম্পদ ও পদমর্যাদা ইত্যাদির তারতম্য সম্পূর্ণ লোপ করে মানবমণ্ডলীকে একাকার করে দিলে সমাজব্যবস্থা যদি একেবারে অচল হয়ে না পড়ত তাহলে আল্লাহ তা’লা অবিশ্বাসীদেরকে রৌপ্যের গৃহ, সিঁড়ি ও দরজা বানানোর সুযোগ করে দিতেন, পরন্তু স্বর্ণনির্মিত করে দিতেন, কিন্তু আল্লাহ তা’লার দৃষ্টিতে এগুলোর কোনোই মূল্য ও মর্যাদা নাই।

وَمَنۡ یَّعۡشُ عَنۡ ذِکۡرِ الرَّحۡمٰنِ نُقَیِّضۡ لَہٗ شَیۡطٰنًا فَہُوَ لَہٗ قَرِیۡنٌ ﴿۳۷﴾

৩৭
আর যে ব্যক্তি রহমান আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয় আমরা তার জন্য এক শয়তান নিযুক্ত করে দেই। ফলে সে তার সাথি হয়ে যায়।

وَاِنَّہُمۡ لَیَصُدُّوۡنَہُمۡ عَنِ السَّبِیۡلِ وَیَحۡسَبُوۡنَ اَنَّہُمۡ مُّہۡتَدُوۡنَ ﴿۳۸﴾

৩৮
কদেখুন: ২০:১০০-১০১; ৭২:১৮আর নিশ্চয় এরা (তথা শয়তানরা) তাদেরকে (আল্লাহর) পথ থেকে বিরত রাখে, অথচ তারা নিজেদের হিদায়াতপ্রাপ্ত বলে মনে করে।খদেখুন: ৮:৩৫; ১৬:৮৯

حَتّٰۤی اِذَا جَآءَنَا قَالَ یٰلَیۡتَ بَیۡنِیۡ وَبَیۡنَکَ بُعۡدَ الۡمَشۡرِقَیۡنِ فَبِئۡسَ الۡقَرِیۡنُ ﴿۳۹﴾

৩৯
অবশেষে সে যখন আমাদের কাছে আসবে তখন সে (তার সাথিকে সম্বোধন করে) বলবে, গদেখুন: ৩:৩১‘হায়, আমার ও তোমার মাঝে যদি পূর্ব ও পশ্চিমের দূরত্ব হতো!২৬৭৯ অতএব সে কত-না মন্দ সাথি!
২৬৭৯। মানুষ যখন নিজের দুষ্কর্মের কুফল ভোগ করতে থাকে তখন সে তার পূর্বেকার কর্মসঙ্গীদের সংসর্গ পরিত্যাগ করতে চায় এবং এমনভাবে পরিত্যাগ করতে চায় যে, সে যেন তাদেরকে চেনেই না।

وَلَنۡ یَّنۡفَعَکُمُ الۡیَوۡمَ اِذۡ ظَّلَمۡتُمۡ اَنَّکُمۡ فِی الۡعَذَابِ مُشۡتَرِکُوۡنَ ﴿۴۰﴾

৪০
কদেখুন: ৩৭:৩৪‘আর তোমরা যেহেতু সীমালঙ্ঘন করেছ তাই আজ শাস্তিতে তোমাদের অংশীদার হওয়া তোমাদের কোনো কাজে আসবে না।’