৮

الأنفال

সূরা আল-আনফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ১০ রুকূ

وَاِذۡ یَمۡکُرُ بِکَ الَّذِیۡنَ کَفَرُوۡا لِیُثۡبِتُوۡکَ اَوۡ یَقۡتُلُوۡکَ اَوۡ یُخۡرِجُوۡکَ ؕ وَیَمۡکُرُوۡنَ وَیَمۡکُرُ اللّٰہُ ؕ وَاللّٰہُ خَیۡرُ الۡمٰکِرِیۡنَ ﴿۳۱﴾

৩১
আর যখন কাফিররা তোমাকে বন্দি করার অথবা তোমাকে হত্যা করার বা (মাতৃভূমি থেকে) তোমাকে বহিষ্কারের জন্য তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। গদেখুন: ৩:৫৫; ২৭:৫১“বস্তুত তারা ষড়যন্ত্র করছিল এবং আল্লাহও পরিকল্পনা করছিলেন;১১১৫ বস্তুত আল্লাহ পরিকল্পনাকারীদের মাঝে সর্বোত্তম।”
১১১৫। এ আয়াত মক্কার ‘দারুন নাদওয়া’ (অর্থাৎ পরামর্শ কক্ষ)-তে যে গোপন সভা অনুষ্ঠিত হয়েছিল, সেদিকে ইঙ্গিত করছে। নতুন ধর্মের উন্নতিকে স্তব্ধ করে দেবার জন্য তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে দেখে এবং অধিকাংশ মুসলমান যাদের পক্ষে মক্কা ত্যাগ করে যাওয়া সম্ভব ছিল, তাদেরকে মদীনায় হিজরতের দরুন ক্ষতিসাধনের নাগালের বাইরে চলে যেতে দেখে শহরের সমাজপতিরা ইসলামকে ধ্বংস করার জন্য শেষ চেষ্টারূপে পরিকল্পনা গ্রহণ করার উদ্দেশ্যে ‘দারুন নাদওয়া’-তে একত্র হয়েছিল। গভীর চিন্তাভাবনা করার পর তারা এক ষডুষন্ত্রের সিদ্ধান্ত গ্রহণ করল যে, কুরাইশদের বিভিন্ন গোত্র হতে যুবকদের একটি দল মিলিতভাবে আক্রমণ করে হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর আকস্মিক ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে তাঁকে হত্যা করবে। গভীর রাতে প্রহরারত শত্রুরা যখন তন্দ্রাচ্ছন্ন ছিল, রসূল করীম (সা.) তখন সতর্কভাবে সকলের অলক্ষে তাঁর সদা বিশ্বস্ত সাহাবী হযরত আবু বকর (রা.)-কে সঙ্গে নিয়ে হিজরত করে সওর পর্বত গুহায় আশ্রয় নেন এবং শেষ পর্যন্ত নিরাপদে মদীনায় পৌঁছে যান।

وَاِذَا تُتۡلٰی عَلَیۡہِمۡ اٰیٰتُنَا قَالُوۡا قَدۡ سَمِعۡنَا لَوۡ نَشَآءُ لَقُلۡنَا مِثۡلَ ہٰذَاۤ ۙ اِنۡ ہٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ ﴿۳۲﴾

৩২
আর আমাদের আয়াতসমূহ যখন তাদেরকে পড়ে শোনানো হয় তখন তারা বলে, ‘(অনেক হয়েছে!) শুনলাম তো! চাইলে এরূপ কথা আমরাও বলতে পারি।১১১৬ এ যে কেবল পূর্ববর্তীদের কেচ্ছাকাহিনি।’
১১১৬। অবিশ্বাসীরা অহংকার করে বলেছিল, কুরআনের মতো গ্রন্থ তারাও রচনা করতে পারে, কিন্তু এটা তাদের একটা ফাঁকা আস্ফালনই থেকে গিয়েছিল, কেননা তারা তা বাস্তবে পরিণত করে দেখাতে সাহস করে নি। তারা কখনো কুরআনের ক্ষুদ্রতম বা সংক্ষিপ্ততম সূরার মতো একটি সূরাও রচনা করতে পারবে না বলে কুরআনের যে চ্যালেঞ্জ তা চিরঅম্লান হয়েই রয়েছে।

وَاِذۡ قَالُوا اللّٰہُمَّ اِنۡ کَانَ ہٰذَا ہُوَ الۡحَقَّ مِنۡ عِنۡدِکَ فَاَمۡطِرۡ عَلَیۡنَا حِجَارَۃً مِّنَ السَّمَآءِ اَوِ ائۡتِنَا بِعَذَابٍ اَلِیۡمٍ ﴿۳۳﴾

৩৩
আর (স্মরণ করো!) তারা যখন বলছিল, ‘হে আল্লাহ! তোমার পক্ষ থেকে এটাই যদি সত্য (ধর্ম) হয়ে থাকে তাহলে তুমি আকাশ থেকে আমাদের ওপর পাথর বর্ষণ করো অথবা আমাদেরকে অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দাও।১১১৭
১১১৭। বদরের যুদ্ধক্ষেত্রে আবু জাহেল প্রায় এ আয়াতের কথাগুলোই উচ্চারণ করে প্রার্থনা করেছিল (বুখারী, কিতাবুত তফসীর)। এ প্রার্থনা আক্ষরিকভাবেই পূর্ণ হয়েছিল। কুরাইশকুলের অন্যান্য অনেক সর্দারসহ আবু জাহেল নিহত হয়েছিল এবং তাদের মৃতদেহগুলোকে খাদে নিক্ষেপ করা হয়েছিল। ১১১৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَمَا کَانَ اللّٰہُ لِیُعَذِّبَہُمۡ وَاَنۡتَ فِیۡہِمۡ ؕ وَمَا کَانَ اللّٰہُ مُعَذِّبَہُمۡ وَہُمۡ یَسۡتَغۡفِرُوۡنَ ﴿۳۴﴾

৩৪
কদেখুন: ৬:২৬; ৬৮:১৬; ৮৩:১৪আর আল্লাহ এমন নন যে, তিনি তাদেরকে শাস্তি দেবেন-১১১৮ যেখানে তুমি তাদের মাঝে রয়েছ এবং আল্লাহ এমনও নন যে, তারা ক্ষমা প্রার্থনা করা সত্ত্বেও তিনি তাদেরকে শাস্তি দেবেন।
১১১৮। হযরত নবী করীম (সা.) মক্কা ত্যাগ করার পর মক্কাবাসীরা শাস্তি পেয়েছিল। আল্লাহ তা’লার প্রেরিত রসূল ঐশী বিপর্যয় বা বিপদাবলির মুখে একপ্রকার ঢালস্বরূপ হয়ে থাকেন।

وَمَا لَہُمۡ اَلَّا یُعَذِّبَہُمُ اللّٰہُ وَہُمۡ یَصُدُّوۡنَ عَنِ الۡمَسۡجِدِ الۡحَرَامِ وَمَا کَانُوۡۤا اَوۡلِیَآءَہٗ ؕ اِنۡ اَوۡلِیَآؤُہٗۤ اِلَّا الۡمُتَّقُوۡنَ وَلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۳۵﴾

৩৫
খদেখুন: ১১:৪আর তাদের কী (এমন মর্যাদা) আছে, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না- যেখানে তারা মসজিদে হারাম থেকে (লোকদের) বাধা দিচ্ছে অথচ তারা এর (প্রকৃত) তত্ত্বাবধায়ক নয়? ঘদেখুন: ১০:৬৩,৬৪কেবল মুত্তাকীরাই এর (প্রকৃত) তত্ত্বাবধায়ক, কিন্তু তাদের অধিকাংশই (তা) জানে না।গদেখুন: ২২:২৬

وَمَا کَانَ صَلَاتُہُمۡ عِنۡدَ الۡبَیۡتِ اِلَّا مُکَآءً وَّتَصۡدِیَۃً ؕ فَذُوۡقُوا الۡعَذَابَ بِمَا کُنۡتُمۡ تَکۡفُرُوۡنَ ﴿۳۶﴾

৩৬
আর (আল্লাহর) এ গৃহের কাছে তাদের উপাসনা কেবল শিস দেওয়া ও তালি বাজানো ছাড়া আর কিছুই নয়। ‘অতএব শাস্তি ভোগ করো, কেননা তোমরা অস্বীকার করতে।’

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ لِیَصُدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ فَسَیُنۡفِقُوۡنَہَا ثُمَّ تَکُوۡنُ عَلَیۡہِمۡ حَسۡرَۃً ثُمَّ یُغۡلَبُوۡنَ ۬ؕ وَالَّذِیۡنَ کَفَرُوۡۤا اِلٰی جَہَنَّمَ یُحۡشَرُوۡنَ ﴿ۙ۳۷﴾

৩৭
নিশ্চয় যারা অস্বীকার করেছে তারা আল্লাহর পথ থেকে লোকদের ফিরিয়ে দেবার জন্য নিজেদের ধনসম্পদ ব্যয় করে। যদিও তারা তা (সাধ্যের শেষসীমা পর্যন্ত) ব্যয় করে যাবে, কিন্তু তা তাদের জন্য (চরম ব্যর্থতার কারণে) আক্ষেপে পর্যবসিত হবে,১১১৯ অনন্তর কদেখুন: ৩:১৩তাদেরকে পরাভূত করা হবে। আর যারা অস্বীকার করেছে তাদেরকে একত্র করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে,
১১১৯। এ উক্তির মাঝে এই ভবিষ্যদ্বাণী রয়েছে যে, ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য কাফিররা যে অর্থসম্পদ ব্যয় করছিল তা তাদের জন্য মনস্তাপ ও কষ্টের কারণ হবে, কেননা ইসলাম ধর্মকে বিনষ্ট করার জন্য তাদের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে এবং তাদের সন্তানরা ইসলাম গ্রহণ করে এর উন্নতিকল্পে এ সম্পদ ব্যয় করবে।

لِیَمِیۡزَ اللّٰہُ الۡخَبِیۡثَ مِنَ الطَّیِّبِ وَیَجۡعَلَ الۡخَبِیۡثَ بَعۡضَہٗ عَلٰی بَعۡضٍ فَیَرۡکُمَہٗ جَمِیۡعًا فَیَجۡعَلَہٗ فِیۡ جَہَنَّمَ ؕ اُولٰٓئِکَ ہُمُ الۡخٰسِرُوۡنَ ﴿٪۳۸﴾

৩৮
খদেখুন: ৩:১৮০যেন আল্লাহ অপবিত্রকে পবিত্র হতে পৃথক করতে পারেন এবং অপবিত্রের একাংশকে অপরাংশের ওপর রেখে দেন; উপরন্তু এর সবক’টিকে স্তুপীকৃত করতে পারেন। অতঃপর একে (অর্থাৎ স্তুপকে) জাহান্নামে নিক্ষেপ করেন; প্রকৃতপক্ষে এরাই ক্ষতিগ্রস্ত।
সূরা আল-আনফাল - রুকু ৪

قُلۡ لِّلَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ یَّنۡتَہُوۡا یُغۡفَرۡ لَہُمۡ مَّا قَدۡ سَلَفَ ۚ وَاِنۡ یَّعُوۡدُوۡا فَقَدۡ مَضَتۡ سُنَّتُ الۡاَوَّلِیۡنَ ﴿۳۹﴾

৩৯
যারা অস্বীকার করেছে তুমি তাদের বলো, ‘তারা বিরত হলে যা অতীত হয়ে গেছে তা তাদের জন্য ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু তারা যদি (অপরাধের) পুনরাবৃত্তি করে তাহলে পূর্ববর্তীদের দৃষ্টান্ত অবশ্যই (তাদের সামনে) রয়েছে।’

وَقَاتِلُوۡہُمۡ حَتّٰی لَا تَکُوۡنَ فِتۡنَۃٌ وَّیَکُوۡنَ الدِّیۡنُ کُلُّہٗ لِلّٰہِ ۚ فَاِنِ انۡتَہَوۡا فَاِنَّ اللّٰہَ بِمَا یَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۴۰﴾

৪০
গদেখুন: ২:১৯৪আর তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো১১২০ যতক্ষণ না নৈরাজ্যের (বা তাদের ১০ম পারা (বিদ্রোহের) অবসান হয় এবং ধর্ম সম্পূর্ণরূপে আল্লাহর উদ্দেশ্যে পালিত হয়। তবে তারা যদি বিরত হয়, তাহলে তারা যা কিছু করে নিশ্চয় আল্লাহ এর সম্যক দ্রষ্টা।
১১২০। মুসলমানদেরকে যুদ্ধ জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছিল যতক্ষণ না ধর্মের নামে নির্যাতন বন্ধ হয় এবং মানুষ তার পছন্দ অনুযায়ী ধর্ম পালন করতে স্বাধীনতা লাভ করে। নিঃসন্দেহে ইসলাম বিবেকের স্বাধীনতার সর্বোত্তম সমর্থনকারী (২:১৯৪)।