السجدة
As-Sajdah
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩১ আয়াত এবং ৩ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরাটিও মক্কায় অবতীর্ণ হয়েছিল। পূর্ববর্তী সূরা এই মন্তব্যসহ শেষ হয়েছিল, একটি জাতির উত্থান ও পতন সম্পর্কিত সত্যিকার জ্ঞান একমাত্র আল্লাহরই কাছে রয়েছে এবং একমাত্র আল্লাহই মানুষের বাহ্যিক, নৈতিক এবং আধ্যাত্মিক প্রয়োজনসমূহ মিটিয়ে থাকেন। বর্তমান সূরাটি এই ঘোষণাসহ শুরু হয়েছে যে, আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক-প্রভু। তাঁর হাতেই ব্যক্তি ও জাতিসমূহের উত্থান ও অগ্রগতির কারণসমূহ যেমন বিরাজমান, ঠিক তেমনই ব্যক্তি ও জাতিসমূহের ধ্বংস ও পরাজয়ের কারণসমূহ তিনিই নিয়ন্ত্রণ করেন।
সূরাটির বিষয়বস্তু হচ্ছে ইসলামের চূড়ান্ত বিজয়ের ঘোষণা। অত্যন্ত জোরালো ভাষায় অবিশ্বাসীদের আরোপকৃত একটি মিথ্যা অভিযোগ খণ্ডনপূর্বক সূরাটি শুরু হয়েছে। আর সেই অভিযোগ হচ্ছে, কুরআন একটি মিথ্যা রচনা এবং হযরত মুহাম্মদ (সা.) একজন ভণ্ড (নাউযুবিল্লাহ)। এর জবাবে বলা হয়েছে, হযরত মুহাম্মদ (সা.) ভণ্ড নন, কেননা ভণ্ডরা কখনোই তাদের অভীষ্ট লক্ষ্য অর্জনে সাফল্য লাভ করতে পারে না, কিন্তু হযরত মুহাম্মদ (সা.)-এর লক্ষ্য ও উদ্দেশ্য অতি দ্রুত অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। অন্যদিকে পবিত্র কুরআনও কোনো মিথ্যা রচনা নয়, কেননা যথাসময়ে সত্য এবং ন্যায়ের সমর্থনে এবং মানুষের দৈহিক, নৈতিক ও আধ্যাত্মিক চাহিদা মেটানোর জন্য কুরআন অবতীর্ণ হয়েছে। শুধু তাই নয়, সমস্ত বিশ্বপ্রকৃতিও কুরআনের বাণী প্রচারিত হবার অনুকূলে কাজ করে যাচ্ছে। অতঃপর মূল প্রসঙ্গ থেকে কিছুটা সরে গিয়ে সূরাটিতে একটি ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যার মাধ্যমে বলা হয়েছে, ইসলামের প্রাথমিক অগ্রগতির পর প্রায় এক হাজার বছর ব্যাপী এর ঔজ্জ্বল্য অনেকটা হ্রাসপ্রাপ্ত হবে এবং এই সাময়িক অন্ধকারের পর পুনরায় ইসলাম তার স্বকীয় বৈশিষ্ট্যে প্রকাশিত হবে। তখন ইসলাম তার মৌলিক মহিমা ও সৌন্দর্যসহ অবারিত উত্তরণের পথে এগিয়ে যাবে। এ বিষয়টি বিশদভাবে বুঝানোর জন্য এ সূরাটিতে একটি দৃষ্টান্ত পেশ করা হয়েছে, যাতে বলা হয়েছে, মানুষ যেভাবে এক নিতান্ত অনুল্লেখযোগ্য বস্তু তথা কাদা থেকে পর্যায়ক্রমে সৃষ্টির এক পূর্ণতম পর্যায়ে পৌঁছেছে, তেমনই ইসলামও নিতান্ত অসহায় অবস্থা থেকে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করবে, সম্প্রসারিত হবে এবং চূড়ান্ত পর্যায়ে এক বিরাট শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। শেষের দিকে সূরাটির মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আলোকপাত করে বলা হয়েছে, হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব কোনো অভিনব বিষয় নয়। পার্থিব জগতে যেভাবে মাটি উত্তপ্ত ও বিশুষ্ক হবার পর আল্লাহ তা’লা মেঘ থেকে বারিবর্ষণ করেন এবং পৃথিবী নতুন জীবন সম্ভারে আন্দোলিত হয়ে ওঠে, ঠিক তেমনই আধ্যাত্মিক জগতেও মানুষ যখন অন্ধকারে পথহারা হয়ে এদিক-সেদিক ঘুরে বেড়ায় তখন এক ঐশীবাণীবাহককে আল্লাহ তা’লা (ঐশী বারিসহ) প্রেরণ করেন এবং তাঁর মাধ্যমে আধ্যাত্মিকভাবে মৃত মানবমণ্ডলী এক নবজীবন লাভ করে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
تَنۡزِیۡلُ الۡکِتٰبِ لَا رَیۡبَ فِیۡہِ مِنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ؕ﴿۳﴾
اَمۡ یَقُوۡلُوۡنَ افۡتَرٰٮہُ ۚ بَلۡ ہُوَ الۡحَقُّ مِنۡ رَّبِّکَ لِتُنۡذِرَ قَوۡمًا مَّاۤ اَتٰہُمۡ مِّنۡ نَّذِیۡرٍ مِّنۡ قَبۡلِکَ لَعَلَّہُمۡ یَہۡتَدُوۡنَ ﴿۴﴾
اَللّٰہُ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَا فِیۡ سِتَّۃِ اَیَّامٍ ثُمَّ اسۡتَوٰی عَلَی الۡعَرۡشِ ؕ مَا لَکُمۡ مِّنۡ دُوۡنِہٖ مِنۡ وَّلِیٍّ وَّلَا شَفِیۡعٍ ؕ اَفَلَا تَتَذَکَّرُوۡنَ ﴿۵﴾
یُدَبِّرُ الۡاَمۡرَ مِنَ السَّمَآءِ اِلَی الۡاَرۡضِ ثُمَّ یَعۡرُجُ اِلَیۡہِ فِیۡ یَوۡمٍ کَانَ مِقۡدَارُہٗۤ اَلۡفَ سَنَۃٍ مِّمَّا تَعُدُّوۡنَ ﴿۶﴾
ذٰلِکَ عٰلِمُ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ۙ﴿۷﴾
الَّذِیۡۤ اَحۡسَنَ کُلَّ شَیۡءٍ خَلَقَہٗ وَبَدَاَ خَلۡقَ الۡاِنۡسَانِ مِنۡ طِیۡنٍ ۚ﴿۸﴾
ثُمَّ جَعَلَ نَسۡلَہٗ مِنۡ سُلٰلَۃٍ مِّنۡ مَّآءٍ مَّہِیۡنٍ ۚ﴿۹﴾
ثُمَّ سَوّٰٮہُ وَنَفَخَ فِیۡہِ مِنۡ رُّوۡحِہٖ وَجَعَلَ لَکُمُ السَّمۡعَ وَالۡاَبۡصَارَ وَالۡاَفۡـِٕدَۃَ ؕ قَلِیۡلًا مَّا تَشۡکُرُوۡنَ ﴿۱۰﴾