৩২

السجدة

সূরা আস-সাজদা

As-Sajdah

মক্কী ৩১ আয়াত ৩ রুকু পারা ২১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩১ আয়াত এবং ৩ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

الٓـمّٓ ۚ﴿۲﴾

২
খদেখুন: ৩০:২‘আনাল্লাহু আলামু’ অর্থাৎ আমি আল্লাহ সর্বজ্ঞ।

تَنۡزِیۡلُ الۡکِتٰبِ لَا رَیۡبَ فِیۡہِ مِنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ؕ﴿۳﴾

৩
গদেখুন: ২০:৫; ৪০:৩; ৪৬:৩এ পরিপূর্ণ কিতাব যে বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই।ঘদেখুন: ২৮:৪৭; ৩৬:৭; ৭:৫৫; ১১:৮; ২৫:৬০

اَمۡ یَقُوۡلُوۡنَ افۡتَرٰٮہُ ۚ بَلۡ ہُوَ الۡحَقُّ مِنۡ رَّبِّکَ لِتُنۡذِرَ قَوۡمًا مَّاۤ اَتٰہُمۡ مِّنۡ نَّذِیۡرٍ مِّنۡ قَبۡلِکَ لَعَلَّہُمۡ یَہۡتَدُوۡنَ ﴿۴﴾

৪
তারা কি বলে, ‘সে নিজেই এটা রচনা করেছে?’ বাস্তব বিষয় হলো, এটি তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে (সমাগত) সত্য (কিতাব), যেন তুমি (এর মাধ্যমে) এরূপ এক জাতিকে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসে নি, ফলে তারা হিদায়াত পেয়ে যাবে।২৩২০
২৩২০। ‘আলিফ লাম মীম’ গ্রুপের চারটি সূরার মধ্যে এটাই শেষ সূরা। এ সূরা চারটির মূল কেন্দ্রীয় বিষয় হলো, নৈতিক অধঃপতনের অতলগর্ভে নিপতিত একটি জাতির পুনর্জাগরণ এবং হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে এই জাতিটিকে আধ্যাত্মিক উন্নতির উচ্চতম শিখরে উঠিয়ে মহিমান্বিতকরণ। নৈতিক ও আধ্যাত্মিকভাবে মৃত একটি জাতির এ মহাজাগরণকে মৃত্যু পরবর্তী পুনরুত্থানের পক্ষে যুক্তিরূপে দেখানো হয়েছে। এ চারটি সূরাতেই বিশ্বসৃষ্টিকে উপলক্ষ্য করে মূল বিষয়টিরও অবতারণা করা হয়েছে।

اَللّٰہُ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَا فِیۡ سِتَّۃِ اَیَّامٍ ثُمَّ اسۡتَوٰی عَلَی الۡعَرۡشِ ؕ مَا لَکُمۡ مِّنۡ دُوۡنِہٖ مِنۡ وَّلِیٍّ وَّلَا شَفِیۡعٍ ؕ اَفَلَا تَتَذَکَّرُوۡنَ ﴿۵﴾

৫
আল্লাহ সেই মহান অস্তিত্ব- যিনি আকাশসমূহ ও পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে সবই ছয় কালে সৃষ্টি করেছেন।২৩২১ এরপর তিনি আরশে২৩২২ অধিষ্ঠিত হয়েছেন। তিনি ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই এবং কোনো সুপারিশকারীও নাই। অতএব তোমরা কি উপদেশ গ্রহণ করবে না?
২৩২১। দেখুন ৯৮৪ টীকা।
২৩২২। দেখুন ৫৪ টীকা।

یُدَبِّرُ الۡاَمۡرَ مِنَ السَّمَآءِ اِلَی الۡاَرۡضِ ثُمَّ یَعۡرُجُ اِلَیۡہِ فِیۡ یَوۡمٍ کَانَ مِقۡدَارُہٗۤ اَلۡفَ سَنَۃٍ مِّمَّا تَعُدُّوۡنَ ﴿۶﴾

৬
তিনি ঊর্ধ্বলোক থেকে শরীয়তের নির্দেশ নিজ পরিকল্পনা অনুসারে পৃথিবীতে প্রবর্তন করেন, এরপর তা এমন এক দিনে তাঁরই দিকে ঊর্ধ্বারোহণ করবে যা তোমাদের গণনায় এক হাজার বছরের সমান।২৩২৩কদেখুন: ৩৪:৪; ৫৯:২৩খদেখুন: ৬:৩; ১৫:২৭; ৩৭:১২
২৩২৩। এ আয়াতটি ইসলামের উত্থান-পতনের ইতিহাসের একটি মহাসংকটময় ক্রান্তিকালের প্রতি অঙ্গুলি নির্দেশ করেছে। ইসলামের প্রথম তিনশ বছর নিরবচ্ছিন্ন উন্নতি ও প্রগতির মধ্যে অতিবাহিত হয়েছিল। হযরত নবী করীম (সা.)-এর একটি হাদীসে তা সুস্পষ্টভাবে বলা হয়েছে, আমি যে শতাব্দীতে আছি তা-ই সর্বোত্তম শতাব্দী, তৎপর সন্নিহিত শতাব্দী, তৎপর তৎসন্নিহিত শতাব্দী (তিরমিযী, বুখারী, কিতাবুশ শাহাদাত)। তিনশ বছরে অপ্রতিহত অগ্রগতি ও বিজয়ের পর ইসলাম অধোমুখী হতে লাগল। অতঃপর এক হাজার বছর ধরে ইসলামের অধঃপতন ও অধোমুখিতা চলতে লাগল। এই অধোপতনের হাজার বছরের কথাই আলোচ্য আয়াতটিতে এভাবে বলা হয়েছে: ‘এরপর তা এমন এক দিনে তাঁরই দিকে ঊর্ধ্বারোহণ করবে যা তোমাদের গণনায় এক হাজার বছরের সমান।’ মহানবী (সা.) অন্য এক হাদীসে বলেছেন, ‘ঈমান সুরাইয়া নক্ষত্রে উঠে যাবে এবং পারস্য বংশীয় এক বা একাধিক ব্যক্তি একে সেখান থেকে পৃথিবীতে নামিয়ে আনবেন’ (বুখারী, কিতাবুত তফসীর)। হিজরি চতুর্দশ শতাব্দীর প্রারম্ভে প্রতিশ্রুত মসীহ ও ইমাম মাহদী (আ.)-এর আগমনে এই অধঃপতনের গতি রুদ্ধ হয়েছে এবং ইসলামের নবজাগরণ পুনরায় আরম্ভ হয়েছে।

ذٰلِکَ عٰلِمُ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ۙ﴿۷﴾

৭
তিনিই অদৃশ্য ও দৃশ্য সম্বন্ধে জ্ঞাত (আল্লাহ), যিনি মহাপরাক্রমশালী, বার বার কৃপাকারী,

الَّذِیۡۤ اَحۡسَنَ کُلَّ شَیۡءٍ خَلَقَہٗ وَبَدَاَ خَلۡقَ الۡاِنۡسَانِ مِنۡ طِیۡنٍ ۚ﴿۸﴾

৮
যিনি তাঁর সৃষ্ট সবকিছুই অতি নিখুঁত করে বানিয়েছেন এবং তিনি কাদামাটি দিয়ে মানবসৃষ্টির সূচনা করেছেন।

ثُمَّ جَعَلَ نَسۡلَہٗ مِنۡ سُلٰلَۃٍ مِّنۡ مَّآءٍ مَّہِیۡنٍ ۚ﴿۹﴾

৯
গদেখুন: ৭৭:২১এরপর তিনি এক তুচ্ছ পানির নির্যাস থেকে তার বংশধর সৃষ্টি করেছেন।ঘদেখুন: ১৫:৩০; ৩৮:৭৩

ثُمَّ سَوّٰٮہُ وَنَفَخَ فِیۡہِ مِنۡ رُّوۡحِہٖ وَجَعَلَ لَکُمُ السَّمۡعَ وَالۡاَبۡصَارَ وَالۡاَفۡـِٕدَۃَ ؕ قَلِیۡلًا مَّا تَشۡکُرُوۡنَ ﴿۱۰﴾

১০
এরপর তিনি তাকে সুসামঞ্জস্যপূর্ণ করেছেন এবং তার ভেতর নিজ রূহ ফুঁকে দিয়েছেন।২৩২৪ আর তিনি তোমাদের কান, চোখ এবং হৃদয়* দিয়েছেন। (তবুও) তোমরা খুব কমই কৃতজ্ঞতা জ্ঞাপন করো।*
২৩২৪। ‘রূহ’ শব্দের অর্থ ‘মানবাত্মা’ এবং ‘ঐশীবাণী’ (লেইন)। অতএব এ আয়াতের দুটি অর্থ হতে পারে: (ক) মাতৃগর্ভে ভ্রূণের পরিপূর্ণ পরিপুষ্টি লাভের পর তাতে আত্মার উদ্ভব ঘটে, (খ) মানুষের আধ্যাত্মিক উন্নতি পরিপূর্ণতা লাভ করলে তার ভাগ্যে আল্লাহর বাণীপ্রাপ্তি ঘটে।
* কুরআন করীমে ব্যবহৃত ‘ফুআদ’ শব্দটি কেবল হৃদয় বুঝায় না, কিন্তু এটি বুদ্ধিমত্তার পরম অবস্থাকেও বুঝায়। দেখুন ২৮:১১, ৫৩:১২, ৪৬:২৭ এবং ১৪:৩৮। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।