৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

بَلِ اللّٰہُ مَوۡلٰٮکُمۡ ۚ وَہُوَ خَیۡرُ النّٰصِرِیۡنَ ﴿۱۵۱﴾

১৫১
বরং আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনিই সর্বোত্তম সাহায্যকারী।

سَنُلۡقِیۡ فِیۡ قُلُوۡبِ الَّذِیۡنَ کَفَرُوا الرُّعۡبَ بِمَاۤ اَشۡرَکُوۡا بِاللّٰہِ مَا لَمۡ یُنَزِّلۡ بِہٖ سُلۡطٰنًا ۚ وَمَاۡوٰٮہُمُ النَّارُ ؕ وَبِئۡسَ مَثۡوَی الظّٰلِمِیۡنَ ﴿۱۵۲﴾

১৫২
গদেখুন: ৮:১৩; ৫৯:৩যারা অস্বীকার করেছে আমরা অবশ্যই তাদের অন্তরে ত্রাস সঞ্চার করব, কেননা তারা আল্লাহর সাথে এমন কিছু শরীক৪৯৮ করেছে যার সম্পর্কে তিনি কোনো যুক্তিপ্রমাণ অবতীর্ণ করেন নি। আর আগুন হবে তাদের ঠাঁই। বস্তুত যালিমদের ঠিকানা কত-না মন্দ!
৪৯৮। কুসংস্কার ও ভীতি থেকে জন্ম নিয়েছে পৌত্তলিকতা। যারা কুসংস্কারপূর্ণ ভীতির মধ্যে লালিত তারা সত্যিকারভাবে সাহসী হতে পারে না।

وَلَقَدۡ صَدَقَکُمُ اللّٰہُ وَعۡدَہٗۤ اِذۡ تَحُسُّوۡنَہُمۡ بِاِذۡنِہٖ ۚ حَتّٰۤی اِذَا فَشِلۡتُمۡ وَتَنَازَعۡتُمۡ فِی الۡاَمۡرِ وَعَصَیۡتُمۡ مِّنۡۢ بَعۡدِ مَاۤ اَرٰٮکُمۡ مَّا تُحِبُّوۡنَ ؕ مِنۡکُمۡ مَّنۡ یُّرِیۡدُ الدُّنۡیَا وَمِنۡکُمۡ مَّنۡ یُّرِیۡدُ الۡاٰخِرَۃَ ۚ ثُمَّ صَرَفَکُمۡ عَنۡہُمۡ لِیَبۡتَلِیَکُمۡ ۚ وَلَقَدۡ عَفَا عَنۡکُمۡ ؕ وَاللّٰہُ ذُوۡ فَضۡلٍ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۵۳﴾

১৫৩
আর নিশ্চয় আল্লাহ তোমাদের সাথে কৃত নিজ প্রতিশ্রুতি৪৯৯ পূর্ণ করেছেন যখন তোমরা তাঁর অনুমোদনক্রমে তাদের হত্যা ও বিনাশ করছিলে, যতক্ষণ না তোমরা (রসূলের আদেশ পালনে) ভীরুতা০০০ প্রদর্শন করলে এবং আদেশের মূল উদ্দেশ্য নিরূপণে পরস্পর বিতণ্ডা করতে শুরু করলে। আর তোমরা যা আকাঙ্ক্ষা করতে, তিনি (বিজয় আকারে) তোমাদের তা দেবার পরও তোমরা অবাধ্যতা০০২ করলে (তখন তিনি তাঁর সাহায্য প্রত্যাহার করে নিলেন)। তোমাদের কিছু লোক ইহকাল কামনা করছিল৫০০ এবং তোমাদের কিছু লোক পরকাল চাচ্ছিল। এরপর তিনি তোমাদের পরীক্ষা করার জন্য তোমাদেরকে তাদের নাগালের বাইরে নিয়ে গেলেন। আর নিশ্চয় তিনি তোমাদের মার্জনা করেছেন। বস্তুত আল্লাহ মুমিনদের প্রতি পরম অনুগ্রহশীল।৫০১,৫০২,৫০৩
৪৯৯। এখানে ‘প্রতিশ্রুতি’ বলতে মুসলমানদের বিজয় ও কৃতকার্যতা লাভের সাধারণ প্রতিশ্রুতির কথা বলা হয়েছে যা মুসলমানদেরকে বার বার দেওয়া হয়েছে, বিশেষকরে ৩:১২৪-১২৬ আয়াতে।
৫০০। এ আয়াতে সেই তিরন্দাজ দলটির কথা বলা হয়েছে যাদেরকে উহুদের যুদ্ধে মুসলিম সেনাদলের পশ্চাৎরক্ষী হিসাবে পেছনে রাখা হয়েছিল। তারা সারাদিন যুদ্ধে যোগদান করে গনিমতের মাল (যুদ্ধলব্ধ সম্পদ) পাবার আবেগ সংবরণ করতে পারল না। তারা স্বল্প সংখ্যক ছাড়া সবাই স্বস্থান ছেড়ে দিল। তাদের স্বইচ্ছা দমনে অসামর্থ্য ও নির্ধারিত স্থান ত্যাগকে ভীরুতা বলে অভিহিত করা হয়েছে। সত্যিকার সাহস ও মনোবল হৃদয়ের অভ্যন্তরে অবস্থিত। তাই যারা যথাযথভাবে ইচ্ছা ও আবেগ সংবরণ করতে পারে না তারা কাপুরুষ।
৫০১। ‘আদেশ’ বলতে এখানে রসূল করীম (সা.)-এর সেই আদেশকে বুঝাতে পারে যার মাধ্যমে তিনি (সা.) মুসলিম সেনাদলের পেছনে একটি টিলার চূড়ায় একদল তিরন্দাজকে প্রহরারত থাকার জন্য নিযুক্ত করেছিলেন এবং বলেছিলেন, তাঁর নির্দেশ ছাড়া তারা যেন সে স্থান ত্যাগ না করে। তবে যুদ্ধ দৃশ্যত শেষ হয়ে গেলে তারা সেখানে থাকবে নাকি চলে আসবে- এ নির্দেশে তা সুস্পষ্টভাবে ব্যক্ত ছিল না বলে কেউ কেউ বলেছেন, ‘নির্দেশ ছাড়া’ কথাটির মধ্যে তিনি তাদের সেখানে থাকাই নির্ধারিত করেছিলেন। আর অন্যরা বলেছেন, যুদ্ধ দৃশ্যত শেষ হয়ে যাবার সাথে সাথে উক্ত নির্দেশ বলবৎ ছিল না।
৫০২। টিলার উপস্থিত তিরন্দাজরা যখন দেখল যুদ্ধ প্রায় শেষ এবং বিজয়ও সমুপস্থিত তখন তারা স্বস্থান পরিত্যাগ করে যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হতে চাইল। তথাপি তারা নিজেদেরকে সংযত করতে না পেরে স্থানটি পরিত্যাগ করে রণকৌশলগত বড়ো রকমের ভুল করে ফেলল। ফলে উহুদের যুদ্ধে মুসলমানদের দারুণ দুর্ভোগ পোহাতে হয়েছিল।
৫০৩। একথাটি সেই তিরন্দাজদের সম্বন্ধে বলা হয়েছে, যারা নিজেদের নির্দিষ্ট স্থান ছেড়ে দিয়েছিল। বাক্যাংশটি এটাই বুঝাচ্ছে, সেই তিরন্দাজ দলের কিছু সদস্য পার্থিব লালসাগ্রস্ত হয়ে যুদ্ধলব্ধ ধনসম্পদ সংগ্রহের জন্য স্থান ত্যাগ করেছিল। অথচ সেই দলেরই অপর অংশ (আব্দুল্লাহ বিন যুবাইর ও অন্যরা) নিজ স্থানে অটল থেকে পারলৌকিক মঙ্গল কুড়িয়েছিলেন। আল্লাহর রসূল (সা.)-এর নিষেধ অমান্য করার কুফল সম্বন্ধে চিন্তা করে তাঁরা স্থান ত্যাগ করে নি। এদের একাংশ ছিলেন অদূরদর্শী এবং অপরাংশ দূরদর্শী।

اِذۡ تُصۡعِدُوۡنَ وَلَا تَلۡوٗنَ عَلٰۤی اَحَدٍ وَّالرَّسُوۡلُ یَدۡعُوۡکُمۡ فِیۡۤ اُخۡرٰٮکُمۡ فَاَثَابَکُمۡ غَمًّۢا بِغَمٍّ لِّکَیۡلَا تَحۡزَنُوۡا عَلٰی مَا فَاتَکُمۡ وَلَا مَاۤ اَصَابَکُمۡ ؕ وَاللّٰہُ خَبِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۱۵۴﴾

১৫৪
তোমরা যখন কারো দিকে ফিরে না তাকিয়ে ছুটে পালাচ্ছিলে এবং রসূল তোমাদের পেছনের দলে (দাঁড়িয়ে) তোমাদের ডাকছিল,৫০৪ তখন তিনি তোমাদেরকে এক দুঃখের পরিবর্তে অন্য এক বড়ো দুঃখ দিলেন৫০৫ কদেখুন: ৫৭:২৪যেন তোমাদের যা হাতছাড়া হয়েছে এবং যে কষ্টে তোমরা জর্জরিত হয়েছ- তার জন্য তোমরা উদ্বিগ্ন না হও।৫০৫-ক আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত।
৫০৪। এ শব্দগুলোতে উহুদের যুদ্ধে মুসলমানদের করুণ অবস্থার কথা বলা হয়েছে। এ যুদ্ধে মুসলমানরা সম্মুখ থেকে ও পশ্চাৎ থেকে যুগপৎ আক্রান্ত হওয়ায় তাদের রচিত ব্যুহ ভেঙে গেল এবং অনেকে এদিক-ওদিক ছিটকে পড়লেন। মুসলমানরা যখন প্রথমে শুনলেন শত্রু পেছন দিক থেকে আক্রমণ করতে আসছে তখন তারা মুখ ফিরিয়ে পেছন দিকে অগ্রসর হয়ে আক্রমণ চালালেন কিন্তু দৈবাৎ একদল মুসলিম সৈন্যও সেই পেছন দিক থেকে আসছিলেন। এই ভুল বোঝাবুঝির ফলে মুসলমানরা শত্রুদের আক্রমণের শিকার হয়ে গেলেন। পরিস্থিতি এমন ৫০৫ ও ৫০৫-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ঘোলাটে ও নাজুক হয়ে গেল এবং ভীতি ও বিভ্রান্তি এমন রূপধারণ করল যে, নবী করীম (সা.)-এর আহ্বানও তাদের কান পর্যন্ত পৌছালো না।
৫০৫। পাহাড়ি টিলার ওপর থাকার জন্য মহানবী (সা.) একদল তিরন্দাজকে নিয়োজিত করেছিলেন। যুদ্ধের একপর্যায়ে যুদ্ধে বিজয় হয়েছে এবং যুদ্ধ শেষ হয়েছে মনে করে তারা সে স্থানটি অরক্ষিত অবস্থায় ছেড়ে দেয়। এ অসময়ে স্থানটি পরিত্যাগ করার ফলে নিশ্চিত বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও মুসলমানদের বিজয় পরাজয়ে রূপান্তরিত হয়ে গেল। এটা তাদের মনে বড়োই দুঃখ ও বিষাদ সৃষ্টি করল। এটাও ছিল তাদের মাদানী জীবনে প্রথম বড়ো ধাক্কা ও বড়ো দুঃখ। আর দ্বিতীয় ও পরবর্তী বড়ো আঘাত ও দুঃখ তারা তখন পেলেন যখন গুজব শুনলেন, রসূলুল্লাহ (সা.) নিহত হয়েছেন। এ দুটি বিষয় আল্লাহ তা’লা পরিকল্পিতভাবে পর পর ঘটিয়েছিলেন যেন দ্বিতীয় দুঃখটির উৎস নবী করীম (সা.)-এর মৃত্যুর কথাটি মিথ্যা প্রমাণিত হবার সাথে সাথে আনন্দের হিল্লোল এসে প্রথম দুঃখটিকেও মন থেকে দূর করে ফেলে। ‘গাম্মাম বিগাম্মিন’ অর্থ দুঃখের ওপর দুঃখ।
৫০৫-ক। কখনো কখনো বড়ো ক্ষতির যন্ত্রণা পূর্ববর্তী ছোটো ক্ষতির বেদনাকে ম্লান করে দেয়। অনুরূপ এক পরিস্থিতি উহুদের যুদ্ধে সৃষ্টি হয়েছিল যখন মহানবী (সা.)-এর মৃত্যুর গুজব মুসলমান যোদ্ধাদের সব ব্যক্তিগত দুঃখবেদনা ও ক্ষয়ক্ষতির কষ্ট সম্পূর্ণভাবে মিটিয়ে দিয়েছিল। পরিশেষে মহানবী (সা.)-এর বেঁচে থাকার সুসংবাদ ক্ষতির তীব্র যন্ত্রণাকে গভীর প্রশান্তি ও কৃতজ্ঞতাবোধে বদলে দিল। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।]

ثُمَّ اَنۡزَلَ عَلَیۡکُمۡ مِّنۡۢ بَعۡدِ الۡغَمِّ اَمَنَۃً نُّعَاسًا یَّغۡشٰی طَآئِفَۃً مِّنۡکُمۡ ۙ وَطَآئِفَۃٌ قَدۡ اَہَمَّتۡہُمۡ اَنۡفُسُہُمۡ یَظُنُّوۡنَ بِاللّٰہِ غَیۡرَ الۡحَقِّ ظَنَّ الۡجَاہِلِیَّۃِ ؕ یَقُوۡلُوۡنَ ہَلۡ لَّنَا مِنَ الۡاَمۡرِ مِنۡ شَیۡءٍ ؕ قُلۡ اِنَّ الۡاَمۡرَ کُلَّہٗ لِلّٰہِ ؕ یُخۡفُوۡنَ فِیۡۤ اَنۡفُسِہِمۡ مَّا لَا یُبۡدُوۡنَ لَکَ ؕ یَقُوۡلُوۡنَ لَوۡ کَانَ لَنَا مِنَ الۡاَمۡرِ شَیۡءٌ مَّا قُتِلۡنَا ہٰہُنَا ؕ قُلۡ لَّوۡ کُنۡتُمۡ فِیۡ بُیُوۡتِکُمۡ لَبَرَزَ الَّذِیۡنَ کُتِبَ عَلَیۡہِمُ الۡقَتۡلُ اِلٰی مَضَاجِعِہِمۡ ۚ وَلِیَبۡتَلِیَ اللّٰہُ مَا فِیۡ صُدُوۡرِکُمۡ وَلِیُمَحِّصَ مَا فِیۡ قُلُوۡبِکُمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۱۵۵﴾

১৫৫
পুনরায় দুঃখের পর তিনি প্রশান্তি দানের উদ্দেশ্যে তোমাদের ওপর তন্দ্রা৫০৬ অবতীর্ণ করলেন, যা তোমাদের এক দলকে আচ্ছন্ন করছিল। আর এক দল৫০৬-ক এমনও ছিল, যাদেরকে তাদের নিজেদের জীবন (তথা এর চিন্তা) ব্যতিব্যস্ত করে রেখেছিল। এরা আল্লাহ সম্বন্ধে অজ্ঞ যুগের ধ্যানধারণার ন্যায় অন্যায় মনোভাব পোষণ করছিল। তারা বলছিল, ‘গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদেরও কোনো কর্তৃত্ব আছে কি?’ তুমি বলো, ‘নিশ্চয় সিদ্ধান্ত গ্রহণের অধিকার সম্পূর্ণরূপে আল্লাহরই।’ তারা নিজেদের অন্তরে তা গোপন করে যা তোমার কাছে প্রকাশ করে না। তারা বলে, ‘সিদ্ধান্ত গ্রহণে সামান্য কর্তৃত্বও যদি আমাদের থাকত তাহলে এখানে আমরা (এভাবে) নিহত হতাম না।’ তুমি বলো, ‘তোমরা যদি স্বগৃহেও থাকতে তবুও যাদের জন্য নিহত হওয়া৫০৬-খ অবধারিত হয়েছিল, তারা নিশ্চয় (নিহত হয়ে) তাদের ধরাশায়ী হবার স্থানের৫০৬-গ দিকে বেরিয়ে পড়ত।’ আর (এর কারণ হলো,) যেন তোমাদের বক্ষে যা রয়েছে আল্লাহ তা পরীক্ষা করেন এবং যা তোমাদের অন্তরে আছে তা পরিশুদ্ধ করেন। আর অন্তরে নিহিত বিষয় সম্বন্ধে আল্লাহ সম্যক অবগত।কদেখুন: ৮:১২
৫০৬। এখানেও উহুদের যুদ্ধের কথাই বলা হয়েছে। আবু তালহা বলেন, উহুদের দিনে আমি মাথা তুলে দেখলাম, সবার মাথা নিদ্রায় ঢলে পড়েছে (কাসীর, ২য় খণ্ড, পৃ. ৩০৩)। নিদ্রা বা তন্দ্রা মানসিক স্থিরতা ও শান্তির প্রতীক। কুরআন এ ঘটনাকে আল্লাহর অনুগ্রহ বলে ব্যক্ত করেছে। যুদ্ধ বাস্তবিকভাবে শেষ হবার পর যখন মুসলমানরা নিকটবর্তী টিলার কাছে ফিরে বিশ্রাম নিচ্ছিলেন তখন এই প্রশান্ত নিদ্রার আবেশ সকলের ওপর বিস্তার লাভ করেছিল।
৫০৬-ক। এখানে মুনাফিকদের কথা বলা হয়েছে যারা যুদ্ধে না এসে মদীনাতে থেকে গিয়েছিল। তারা ইসলামের গৌরব, মুসলমানদের সার্বিক নিরাপত্তা ও মহানবী (সা.)-এর মর্যাদা রক্ষার চেয়ে নিজেদের বিপদমুক্ত থাকার প্রতি অধিক গুরুত্বারোপ করেছিল। তাদের একথা- ‘সিদ্ধান্ত গ্রহণে সামান্য কর্তৃত্বও যদি আমাদের থাকত তাহলে এখানে আমরা (এভাবে) নিহত হতাম না’-এটা ছিল মুনাফিকদের এক ধরনের বিদ্রূপাত্মক উক্তি। তারা এতে বুঝাতে চেয়েছিল, এত বাধাবিপত্তি ও সংখ্যাস্বল্পতার ঝুঁকি মাথায় নিয়ে মুসলমানদের যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়া ছিল নিছক বোকামি, তারা (মুনাফিকরা) যুদ্ধে না গিয়ে বরং বুদ্ধিমানের কাজই করেছে। কুরআনের বাগ্ধারা অনুযায়ী নিজের নিহত হওয়া বললে নিজের সাথি অর্থাৎ ভাইদের নিহত হওয়া বুঝায়।
৫০৬-খ। ‘কতল’ শব্দের অর্থ এক্ষেত্রে নিহত হওয়া।
৫০৬-গ। ‘ধরাশায়ী হবার স্থান’ শব্দটি ব্যবহার করে একদিকে মুনাফিকদের চূড়ান্ত কাপুরুষতার মুখোশ উন্মোচন করা হয়েছে এবং অপরদিকে এটি কর্তব্যপরায়ণ মুসলমানদের চরম বিশ্বস্ততা ও ধৈর্য প্রকাশ করছে। এটি মুনাফিকদের একথা স্মরণ করিয়ে দিচ্ছে, তারা তো সে অবস্থায় যুদ্ধ করাকে মৃত্যুতুল্য মনে করে যুদ্ধ থেকে দূরে থেকে মদীনায় প্রত্যাবর্তন করল, কিন্তু সত্যিকার মুসলমানরা এমনই দৃঢ়প্রত্যয় রাখতেন যে, মুনাফিকরা প্রথম থেকে মদীনায় থেকে গেলেও তারা (অর্থাৎ মুসলমানরা) নিশ্চিত সন্তুষ্টচিত্তে যুদ্ধ করতে যেতেন, যদিও সে যুদ্ধক্ষেত্র তাদের জন্য মৃত্যুশয্যার ন্যায় মনে হতো। এসব এজন্য ঘটেছিল যেন আল্লাহ তা’লা বিশ্বাসীদেরকে পবিত্র ও পুণ্যবান করেন।

اِنَّ الَّذِیۡنَ تَوَلَّوۡا مِنۡکُمۡ یَوۡمَ الۡتَقَی الۡجَمۡعٰنِ ۙ اِنَّمَا اسۡتَزَلَّہُمُ الشَّیۡطٰنُ بِبَعۡضِ مَا کَسَبُوۡا ۚ وَلَقَدۡ عَفَا اللّٰہُ عَنۡہُمۡ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ حَلِیۡمٌ ﴿۱۵۶﴾٪

১৫৬
নিশ্চয় যে-দিন দুই দল পরস্পর মুখোমুখি৫০৭ হয়েছিল সে-দিন তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠপ্রদর্শন করেছিল, তাদের কোনো কোনো কৃতকর্মের৫০৭-ক দরুনই শয়তান তাদেরকে পদস্খলিত৫০৮ করেছিল, আর আল্লাহ অবশ্যই তাদের মার্জনা করেছেন। নিশ্চয় আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম সহিষ্ণু।কদেখুন: ৩:১৬৯
সূরা আলে ইমরান - রুকু ১৬
৫০৭। এখানেও উহুদের যুদ্ধের কথা বলা হচ্ছে।
৫০৭-ক। এ শব্দগুলো প্রকারান্তরে সেই তিরন্দাজদের কিছু প্রচ্ছন্ন প্রশংসা করেছে, যারা মহানবী (সা.)-এর আদেশের ভুল ব্যাখ্যা দ্বারা প্রণোদিত হয়ে টিলার অবস্থান থেকে সরে গিয়েছিল। ‘তাদের কোনো কোনো কৃতকর্মের দরুন’ মুসলমানদের পরাজয়ের অপমান বরণ করতে হলেও মূলত তারা ছিলেন বিশ্বস্ত এবং রসূল করীম (সা.)-এর একান্ত অনুগত।
৫০৮। এ আয়াতে ‘পদস্খলন’ শব্দটি টিলার ওপর অবস্থান গ্রহণকারী দলটির আদেশ লঙ্ঘনকে কিংবা কিছুসংখ্যক মুসলমান সৈন্যের যুদ্ধক্ষেত্র ত্যাগকে বুঝিয়েছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ کَفَرُوۡا وَقَالُوۡا لِاِخۡوَانِہِمۡ اِذَا ضَرَبُوۡا فِی الۡاَرۡضِ اَوۡ کَانُوۡا غُزًّی لَّوۡ کَانُوۡا عِنۡدَنَا مَا مَاتُوۡا وَمَا قُتِلُوۡا ۚ لِیَجۡعَلَ اللّٰہُ ذٰلِکَ حَسۡرَۃً فِیۡ قُلُوۡبِہِمۡ ؕ وَاللّٰہُ یُحۡیٖ وَیُمِیۡتُ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۱۵۷﴾

১৫৭
হে যারা ঈমান এনেছ! তোমরা তাদের মতো হয়ো না, যারা অস্বীকার করেছে; এরা (তথা মুমিনরা আল্লাহর পথে) যখন দেশে সফরের৫০৯ উদ্দেশ্যে অথবা যুদ্ধের জন্য বের হয়, তখন তারা নিজেদের (মুমিন) ভাইদের সম্পর্কে বলে, ‘এরা যদি আমাদের কাছে থাকত তাহলে (এভাবে) মরত না এবং নিহতও হতো না।’ (তাদেরকে অবকাশ দেওয়া হচ্ছে) যেন আল্লাহ একে (অর্থাৎ এ কথাকে) তাদের অন্তরে আক্ষেপের কারণ করেন।৫১০ বস্তুত আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন। আর তোমরা যা কিছু করো আল্লাহ এর সম্যক দ্রষ্টা।কদেখুন: ১০:৫৯; ৪৩:৩৩খদেখুন: ৫:৯৭; ৬:৭৩; ৮:২৫; ২৩:৮০
৫০৯। তারা যখন আল্লাহর খাতিরে বিভিন্ন স্থানে ভ্রমণ করে।
৫১০। অবিশ্বাসীরা মুসলিম জাতিকে যুদ্ধ থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে তাদের মনে যুদ্ধভীতি সঞ্চার করতে চায়, কিন্তু মুসলমানরা এসব যুদ্ধভীতি ও সতর্কীকরণ বাণী অগ্রাহ্য করে অবিশ্বাসীদের বিরুদ্ধে আরো অধিক দৃঢ়তার সাথে যুদ্ধ করার জন্য সংকল্প নিয়ে থাকে। এতে অবিশ্বাসীদের মন দুঃখে ও অনুশোচনায় ভরে যায়, কেননা তাদের প্রচেষ্টা কেবল ব্যর্থই হয় নি, বরং বিপরীতমুখী পরিণতি ঘটিয়ে মুসলমানদেরকে আরো দৃঢ়সংকল্প করেছিল।

وَلَئِنۡ قُتِلۡتُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ اَوۡ مُتُّمۡ لَمَغۡفِرَۃٌ مِّنَ اللّٰہِ وَرَحۡمَۃٌ خَیۡرٌ مِّمَّا یَجۡمَعُوۡنَ ﴿۱۵۸﴾

১৫৮
আর তোমরা যদি আল্লাহর পথে নিহত হও বা মারা৫১১ যাও তাহলে নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে (লব্ধ) ক্ষমা ও কৃপা তা থেকে অনেক উত্তম যা তারা জড়ো করে।৫১২
৫১১। যারা সত্যের জন্য যুদ্ধ করে এবং জীবন উৎসর্গ করে তাদেরকে মৃত মনে করা উচিত নয়, কেননা সকল জীবনের যিনি সৃষ্টিকর্তা ও অধিকর্তা তাঁরই উদ্দেশ্যে তারা নিজেদের জীবনকে সমর্পণ করে। তারা দৈহিকভাবে মরে গেলেও আধ্যাত্মিকভাবে চিরঞ্জীব থাকে (২:১৫৫)।
৫১২। যে স্থলে মুনাফিকরা ধনসম্পদকে প্রাণের মতোই ভালোবাসে এবং সেই কারণে মৃত্যুকে অত্যন্ত ভয় করে, সে স্থলে মুসলমানরা আল্লাহর পথে মৃত্যুবরণ করে এমন অফুরন্ত ভাণ্ডারের অধিকারী হয় যে, মুনাফিকদের জমাকৃত ধনসম্পদ ও বিশ্বাসীদের অর্জিত ইহলৌকিক ধনসম্পদ সবকিছু একত্র করেও সেই ভাণ্ডারের সমকক্ষ ও সমান হতে পারে না।

وَلَئِنۡ مُّتُّمۡ اَوۡ قُتِلۡتُمۡ لَاِلَی اللّٰہِ تُحۡشَرُوۡنَ ﴿۱۵۹﴾

১৫৯
আর তোমরা৫১৩ যদি মারা যাও অথবা নিহত হও তাহলে নিশ্চয় আল্লাহর কাছেই তোমাদের সমবেত করা হবে।
৫১৩। ‘তোমরা’ সর্বনামটি মুমিন ও মুনাফিক সকলকেই বুঝাচ্ছে, কেননা যথাযোগ্য পুরস্কার ও শাস্তির জন্য সকলকেই আল্লাহ তা’লার সমীপে একত্র করা হবে।

فَبِمَا رَحۡمَۃٍ مِّنَ اللّٰہِ لِنۡتَ لَہُمۡ ۚ وَلَوۡ کُنۡتَ فَظًّا غَلِیۡظَ الۡقَلۡبِ لَانۡفَضُّوۡا مِنۡ حَوۡلِکَ ۪ فَاعۡفُ عَنۡہُمۡ وَاسۡتَغۡفِرۡ لَہُمۡ وَشَاوِرۡہُمۡ فِی الۡاَمۡرِ ۚ فَاِذَا عَزَمۡتَ فَتَوَکَّلۡ عَلَی اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُتَوَکِّلِیۡنَ ﴿۱۶۰﴾

১৬০
অতএব আল্লাহর পরম কৃপায় তুমি তাদের প্রতি কোমলচিত্ত হয়েছ।৫১৪ আর তুমি যদি রূঢ় ও কঠোরচিত্ত হতে, তাহলে নিশ্চয় তারা তোমার আশপাশ থেকে ছত্রভঙ্গ হয়ে যেত। অতএব তুমি তাদের মার্জনা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর কদেখুন: ৪২:৩৯গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করো।৫১৫ এরপর তুমি যখন (কোনো বিষয়ে) সংকল্পবদ্ধ হও, তখন আল্লাহরই ওপর ভরসা করো। নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন।
৫১৪। এ শব্দগুলো রসূলুল্লাহ (সা.)-এর চরিত্রের অনুপম সৌন্দর্যের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। তাঁর ভদ্র, প্রীতিপূর্ণ ও সদাশয় চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সর্বব্যাপী দয়াদাক্ষিণ্যের অনন্য সাধারণ গুণ, যা মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করত। মানবকুলের হিতাকাঙ্ক্ষা ও কৃপা-করুণায় তিনি এতই ভরপুর ছিলেন যে, কেবল নিজের সাথিদের ও অনুসারীদের প্রতিই তিনি দয়া দেখান নি, বরং তাঁর প্রাণঘাতী শত্রুরাও তাঁর দয়ামায়া ও স্নেহপ্রীতি থেকে সমভাবে অংশ পেয়েছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, উহুদের যুদ্ধের সময় যে-সকল মুনাফিক বিশ্বাসঘাতকতাপূর্বক রণক্ষেত্র থেকে সরে পড়েছিল তাদেরকেও তিনি শাস্তিদান থেকে বিরত থাকেন, এমনকি রাষ্ট্র পরিচালনায় তাদেরও পরামর্শ গ্রহণ করেন।
৫১৫। অন্যান্য বৈশিষ্ট্য ছাড়াও ইসলামের একটি বিরল বৈশিষ্ট্য হলো, ইসলাম পরামর্শ গ্রহণ বা ‘মুশাওয়ারা’-কে একটি মৌলিক নীতি হিসাবে অঙ্গীভূত করেছে। রাষ্ট্রপ্রধানের জন্য রাষ্ট্র পরিচালনার ব্যাপারে মুসলমানদের সঙ্গে পরামর্শ করা বাধ্যকর। মহানবী (সা.) সকল বড়ো বড়ো ব্যাপারেই তাঁর অনুসারীদের পরামর্শ নিতেন। বদরের যুদ্ধের পূর্বেও তিনি পরামর্শ করেছেন, তেমনই করেছেন উহুদ ও আহযাবের যুদ্ধের পূর্বে। এমনকি তাঁর মহিমান্বিতা স্ত্রী আয়েশা (রা.)-এর বিরুদ্ধে যখন মিথ্যা অপবাদ রটানো হয়েছিল তখনো তিনি যোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শ করেছিলেন। হযরত আবু হুরায়রা (রা.) বলেন, ‘রসূলুল্লাহ (সা.) সকল গুরুত্বপূর্ণ ব্যাপারে যোগ্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করার জন্য উদ্‌গ্রীব থাকতেন’ (মনসুর, ২য় খণ্ড, পৃ. ৯০)। দ্বিতীয় খলীফা হযরত উমর (রা.) বলেছেন, ‘পরামর্শ ছাড়া খেলাফত নাই’ (ইযালাতুল খীফা আন খিলাফাতুল খুলাফা)। অতএব পরামর্শ দান ও গ্রহণ, বিশেষত গুরুত্বপূর্ণ ব্যাপারে পরামর্শ আহ্বান ইসলামের একটি মৌলিক নির্দেশ যা আধ্যাত্মিক ও জাগতিক নেতার পক্ষে অবশ্যকর্তব্য। খলীফা অথবা মুসলিম রাষ্ট্রপ্রধান অবশ্যই মুসলমান প্রতিনিধিবৃন্দের পরামর্শ আহ্বান করবেন, যদিও তিনিই শেষ সিদ্ধান্তের মালিক। ইসলামী ‘শূরা’ বা ‘মুশাওয়ারা’ (পরামর্শ সভা) পশ্চিমা পার্লামেন্টের মতো নয়। মুসলিম রাষ্ট্রের শাসনকর্তার এ অধিকার আছে, তিনি ইচ্ছা করলে পরামর্শ সভার সুপারিশ গ্রহণ না-ও করতে পারেন। তবে তিনি তাঁর এ ইচ্ছা কদাচিৎ বিশেষ বিবেচনার সাথে প্রয়োগ করেন, তবে সাধারণত গ্রহণের জন্যই পরামর্শ ও সুপারিশগুলো নেওয়া হয়। ৫১৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য