৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

اِنۡ یَّنۡصُرۡکُمُ اللّٰہُ فَلَا غَالِبَ لَکُمۡ ۚ وَاِنۡ یَّخۡذُلۡکُمۡ فَمَنۡ ذَا الَّذِیۡ یَنۡصُرُکُمۡ مِّنۡۢ بَعۡدِہٖ ؕ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ﴿۱۶۱﴾

১৬১
আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তাহলে কেউই তোমাদের ওপর জয়যুক্ত হতে পারবে না। তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে কে আছে, যে তাঁর বিরোধিতায়৫১৬ তোমাদের সাহায্য করবে? আর আল্লাহরই ওপর মুমিনদের ভরসা করা উচিত।
৫১৬। মিম বাদিহি-এর একটি অর্থ হলো ‘তিনি ছাড়া’। এর আক্ষরিক অর্থ ‘তার পরে’। অন্য অর্থ ‘তার বিপক্ষে’, ‘তাকে বাদ দিয়ে’।

وَمَا کَانَ لِنَبِیٍّ اَنۡ یَّغُلَّ ؕ وَمَنۡ یَّغۡلُلۡ یَاۡتِ بِمَا غَلَّ یَوۡمَ الۡقِیٰمَۃِ ۚ ثُمَّ تُوَفّٰی کُلُّ نَفۡسٍ مَّا کَسَبَتۡ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۱۶۲﴾

১৬২
আর কোনো নবীর পক্ষে অবিশ্বস্ততা প্রদর্শন করা সম্ভবই নয়।৫১৭ আর যে অবিশ্বস্ততা প্রদর্শন করবে সে তার অবিশ্বস্ততা (তথা এর কুফল) কিয়ামত দিবসে বহন করবে। তখন প্রত্যেক আত্মা যা অর্জন করেছে তা (তাকে) পূর্ণরূপে দেওয়া হবে; আর তাদের প্রতি কোনো অবিচার করা হবে না।কদেখুন: ৩:২৬; ১৪:৫২; ৪০:১৮খদেখুন: ২:২০৮,২৬৬; ৩:১৬; ৫:৩,১৭,৯
৫১৭। উহুদের পাহাড়চূড়ায় একদল তিরন্দাজকে রসূল করীম (সা.) মুসলিম বাহিনীর পেছন দিক রক্ষার জন্য নিয়োজিত করেছিলেন। তাদের অধিকাংশই শত্রুবাহিনীকে পলায়নরত দেখে সে স্থান ত্যাগ করে চলে আসে। যদিও তাদের প্রতি নির্দেশ ছিল কোনো অবস্থাতেই যেন তারা সে স্থান ত্যাগ না করে, তথাপি শত্রু পরাজিত হয়েছে দেখে তারা সে স্থানে থাকার আর প্রয়োজন নাই মনে করে অধিকাংশই সেখান থেকে সরে পড়ে। সেসময়ে তারা সে স্থানটি ত্যাগ করলে নবী করীম (সা.)-এর আদেশ লঙ্ঘনের অপরাধ হবে বলে তারা মনে করে নি। তাছাড়া আরবের রীতি অনুযায়ী যুদ্ধক্ষেত্রে যে ব্যক্তি যে পরিত্যক্ত মালের ওপর হাত রাখত তা সে-ই পেত। এমতাবস্থায় সে স্থানে অবস্থানরত থাকলে তারা গনিমতের (পরিত্যক্ত) মালের কিছুই পাবে না, এ ধারণাও তাদের মনকে প্রভাবিত করেছিল। তাদের এ অবাঞ্ছিত ধারণা ও কাজ পরোক্ষভাবে ইঙ্গিত করে যে, নবী করীম (সা.) তাদের যুদ্ধলব্ধ অংশ লাভের অধিকারকে উপেক্ষা করতে পারতেন। তাদের ধারণা ও আশঙ্কাকেই এখানে নিন্দা করা হচ্ছে। তবে মহানবী (সা.)-এর প্রতি তাদের আস্থার অভাব ছিল, এরূপ ইঙ্গিত মোটেই নাই। আয়াতটি শুধু একথাটিই বলতে চায়, মহানবী (সা.) এমন কাজ কখনো করতে পারেন না যে, তিনি যাদেরকে একস্থানে কর্তব্যে নিয়োজিত করলেন তারা যুদ্ধলব্ধ ধনসম্পদের অংশ পাবে না।

اَفَمَنِ اتَّبَعَ رِضۡوَانَ اللّٰہِ کَمَنۡۢ بَآءَ بِسَخَطٍ مِّنَ اللّٰہِ وَمَاۡوٰٮہُ جَہَنَّمُ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۱۶۳﴾

১৬৩
যে আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে সে কি তার মতো হতে পারে, যে আল্লাহর ক্রোধের৫১৮ শিকার হয় এবং যার ঠিকানা জাহান্নাম? আর তা কত-না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল!
৫১৮। উহুদের যুদ্ধের অব্যবহিত পূর্বে মদীনার মুনাফিকরা হঠাৎ পক্ষ ত্যাগ করল। মুসলিম সৈন্যসংখ্যা এমনিতেই কম ছিল। সংকট মুহূর্তে মুনাফিকদের পক্ষত্যাগে মুসলিম শক্তি আরো হ্রাস পেল। তথাপি নবী করীম (সা.) শত্রুদের মোকাবিলা করতে অগ্রসর হলেন। অপরপক্ষে মুনাফিকরা পক্ষ ত্যাগ করে আল্লাহ তা’লার অভিশাপ কুড়ালো।

ہُمۡ دَرَجٰتٌ عِنۡدَ اللّٰہِ ؕ وَاللّٰہُ بَصِیۡرٌۢ بِمَا یَعۡمَلُوۡنَ ﴿۱۶۴﴾

১৬৪
আল্লাহর কাছে তারা বিভিন্ন মর্যাদায় অধিষ্ঠিত।৫১৯ আর তারা যা-ই করে আল্লাহ এর সর্বদ্রষ্টা।
৫১৯। ‘হুম দারাজাতুন’ অর্থ তারা বিভিন্ন পদমর্যাদার অধিকারী। এখানে ‘দারাজাতুন’ শব্দটির পূর্বে ‘উলু’ শব্দটি উহ্য আছে।

لَقَدۡ مَنَّ اللّٰہُ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ اِذۡ بَعَثَ فِیۡہِمۡ رَسُوۡلًا مِّنۡ اَنۡفُسِہِمۡ یَتۡلُوۡا عَلَیۡہِمۡ اٰیٰتِہٖ وَیُزَکِّیۡہِمۡ وَیُعَلِّمُہُمُ الۡکِتٰبَ وَالۡحِکۡمَۃَ ۚ وَاِنۡ کَانُوۡا مِنۡ قَبۡلُ لَفِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۱۶۵﴾

১৬৫
নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি তাদেরই মাঝ থেকে৫২০ তাদের জন্য এমন এক রসূল আবির্ভূত করে অনুগ্রহ করেছেন, যে তাঁর আয়াতসমূহ তাদের কাছে পড়ে শোনায়, তাদের পূতপবিত্র করে এবং তাদেরকে কিতাব ও প্রজ্ঞা শেখায়; যদিও তারা এর পূর্বে অবশ্যই সুস্পষ্ট ভ্রষ্টতায় নিপতিত ছিল।
৫২০। এ আয়াতটি বিশ্বাসীদের হৃদয়ে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের এক অনুপম চেতনা ও প্রেরণা জাগিয়ে তোলে। তিনি তাদেরই মতো এবং তাদেরই একজন ছিলেন।

اَوَلَمَّاۤ اَصَابَتۡکُمۡ مُّصِیۡبَۃٌ قَدۡ اَصَبۡتُمۡ مِّثۡلَیۡہَا ۙ قُلۡتُمۡ اَنّٰی ہٰذَا ؕ قُلۡ ہُوَ مِنۡ عِنۡدِ اَنۡفُسِکُمۡ ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۱۶۶﴾

১৬৬
কদেখুন: ২:১৩০,১৫২; ৯:১২৮; ৬২:৩; ৬৫:১২আর যখনই তোমাদের এমন কোনো ক্ষতি হয়েছে যার দ্বিগুণ৫২১ (ক্ষতি) তোমরা (কাফিরদের) সাধন করেছ, তখন (আবার) তোমরা বলেছ, ‘এটা কীভাবে হলো?’ তুমি বলো, ‘এটা তোমাদের নিজেদেরই পক্ষ থেকে৫২২ হয়েছে।’ নিশ্চয় আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান।খদেখুন: ৪:৮০
৫২১। এখানে বদরের যুদ্ধের কথা বলা হয়েছে। এ যুদ্ধে মক্কার শত্রুযোদ্ধাদের ৭০ জনকে নিহত ও ৭০ জনকে বন্দি করা হয়েছিল। উহুদের যুদ্ধে ৭০ জন মুসলমান শহীদ হন, কিন্তু কেউ বন্দি হন নি। অতএব মুসলমানদের হাতে মক্কাবাসীদের দ্বিগুণ ক্ষতি হয়েছিল।
৫২২। মানুষের ভালো ও মন্দ উভয় প্রকারের কাজই তাদের নিজ থেকে উদ্ভব হয়। কারণ সে নিজেই সে কাজের হোতা। তবে যেহেতু আল্লাহ তা’লা বিচারকরূপে তার কাজের ফলাফল নির্ধারণ করেন, সেহেতু ভালো ফলই হোক আর মন্দ ফলই হোক, তা আল্লাহ তা’লার দিকেও সমভাবে আরোপ করা যায় (৪:৭৯)। এ অর্থেও মানুষের কাজের ভালো-মন্দ ফলাফল আল্লাহর দেওয়া প্রতিদান ও প্রতিফল বলে অভিহিত হতে পারে।

وَمَاۤ اَصَابَکُمۡ یَوۡمَ الۡتَقَی الۡجَمۡعٰنِ فَبِاِذۡنِ اللّٰہِ وَلِیَعۡلَمَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۶۷﴾ۙ

১৬৭
আর যেদিন দুদল সৈন্য মুখোমুখি হয়েছে (সেদিন) তোমাদের ওপর যা আপতিত হয়েছে (তা) আল্লাহর আদেশেই হয়েছে যেন তিনি মুমিনদের (স্বতন্ত্ররূপে) প্রকাশ করে দেন,

وَلِیَعۡلَمَ الَّذِیۡنَ نَافَقُوۡا ۚۖ وَقِیۡلَ لَہُمۡ تَعَالَوۡا قَاتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ اَوِ ادۡفَعُوۡا ؕ قَالُوۡا لَوۡ نَعۡلَمُ قِتَالًا لَّاتَّبَعۡنٰکُمۡ ؕ ہُمۡ لِلۡکُفۡرِ یَوۡمَئِذٍ اَقۡرَبُ مِنۡہُمۡ لِلۡاِیۡمَانِ ۚ یَقُوۡلُوۡنَ بِاَفۡوَاہِہِمۡ مَّا لَیۡسَ فِیۡ قُلُوۡبِہِمۡ ؕ وَاللّٰہُ اَعۡلَمُ بِمَا یَکۡتُمُوۡنَ ﴿۱۶۸﴾ۚ

১৬৮
এবং যারা মুনাফিক হয়েছে তাদেরও (স্বতন্ত্ররূপে) প্রকাশ করে দেন।৫২৩ আর তাদের বলা হয়েছিল, ‘আসো, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো অথবা৫২৪ প্রতিরোধ করো।’ তারা বলেছিল, ‘আমরা যদি যুদ্ধ করতে জানতাম৫২৫ তাহলে নিশ্চয় আমরা তোমাদের অনুসরণ করতাম।’ সেদিন তারা ঈমানের তুলনায় কুফরীর অধিক নিকটবর্তী ছিল। তারা নিজেদের মুখে তা বলে যা তাদের অন্তরে নাই; আর তারা যা গোপন করছে সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি অবগত।
৫২৩। বিপদাপদ ও ত্যাগতিতিক্ষা সত্যিকার বিশ্বাসীকে দুর্বলচেতা বিশ্বাসী থেকে পৃথক করে দেখায়। বিশ্বাসীদের পক্ষে বিপদাপদের সম্মুখীন হবার উদ্দেশ্য এটাই। এ দৃষ্টিকোণ থেকে দেখলে উহুদের যুদ্ধে মুসলমানদের দুর্দশা প্রকারান্তরে আশীর্বাদস্বরূপ ছিল। এ যুদ্ধ মুমিন ও মুনাফিকদের চিহ্নিত করে দিল। এতদিন এ মুনাফিকরা মুসলমানদের মধ্যেই মিশে ছিল।
৫২৪। ‘আও’ শব্দটি যার আক্ষরিক অর্থ ‘অথবা’; এখানে ‘আর’ অনুবাদ করা হয়েছে। ‘অথবা’ মানে ‘তথা’, ‘অন্য কথায়’ ইত্যাদি।
৫২৫। লাও নালামু কিতালান (আমরা যদি যুদ্ধ করতে জানতাম) বাক্যাংশটির অর্থ হতে পারে: (১) আমরা যদি বুঝতাম যুদ্ধ হবে অর্থাৎ আমরা জানি যুদ্ধ হবে না, কেননা বিরাট শত্রুবাহিনী দেখে মুসলমানরা যুদ্ধ না করে তড়িঘড়ি পলায়ন করবে, (২) আমরা যদি জানতাম, এটা একটা যুদ্ধ অর্থাৎ এটা মুসলমানদের জন্য বরং এক নিশ্চিত ধ্বংস, কেননা শত্রুর সৈন্যসংখ্যা ও যুদ্ধসম্ভার মুসলমানদের তুলনায় বহুগুণ বেশি, (৩) যুদ্ধ কীভাবে করতে হয় তা যদি আমরা জানতাম। এক্ষেত্রে এটা ব্যঙ্গ্যোক্তি যার তাৎপর্য ‘আমরা যুদ্ধ সম্বন্ধে তেমন জ্ঞান রাখি না এবং পারদর্শীও নই। সেরূপ যদি হতাম তাহলে তো তোমাদের সাথে মিলে যুদ্ধ করতাম।’ অবশ্য এটা উহুদের ঘটনার কথা, যখন ৩০০ মুনাফিক তাদের নেতা আব্দুল্লাহ বিন উবাই-এর নেতৃত্বে মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে ছেড়ে মদীনায় ফিরে গিয়েছিল।

اَلَّذِیۡنَ قَالُوۡا لِاِخۡوَانِہِمۡ وَقَعَدُوۡا لَوۡ اَطَاعُوۡنَا مَا قُتِلُوۡا ؕ قُلۡ فَادۡرَءُوۡا عَنۡ اَنۡفُسِکُمُ الۡمَوۡتَ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۱۶۹﴾

১৬৯
(এরা তারা-) যারা ঘরে বসে থেকে তাদের ভাইদের সম্পর্কে বলেছিল,৫২৬ ‘তারা যদি আমাদের কথা মানতো তাহলে কদেখুন: ৪৮:১২নিহত হতো না।’ তুমি বলো, গদেখুন: ৪:৭৯“”তোমরা সত্যবাদী হয়ে থাকলে নিজেদের ওপর হতে মৃত্যুকে প্রতিহত করে দেখাও।’খদেখুন: ৩:১৫৫ঘদেখুন: ২:১৫৫
৫২৬। ‘তাদের ভাইদের সম্পর্কে বলেছিল’ অর্থাৎ তারা ভাইদের (অর্থাৎ মুসলমানদের) ব্যাপারে নিজেদের মধ্যে বলাবলি করেছিল।

وَلَا تَحۡسَبَنَّ الَّذِیۡنَ قُتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ اَمۡوَاتًا ؕ بَلۡ اَحۡیَآءٌ عِنۡدَ رَبِّہِمۡ یُرۡزَقُوۡنَ ﴿۱۷۰﴾ۙ

১৭০
আর যারা আল্লাহর পথে নিহত৫২৭ হয়েছে তুমি কখনো তাদের মৃত মনে কোরো না, বরং তারা জীবিত। তাদের প্রতিপালক-প্রভুর সন্নিধানে তাদেরকে উত্তম রিযক দেওয়া হচ্ছে।
৫২৭। ‘আমওয়াত’ শব্দটি ‘মাইয়্যিত’-এর বহুবচন, মাইয়্যিত অর্থ মৃত। এছাড়াও এর অন্যান্য অর্থ আছেঃ (১) যার রক্তের প্রতিশোধ নেওয়া হয় নি, (২) যে মৃতব্যক্তির কোনো উত্তরাধিকারী নাই, (৩) যে ব্যক্তি শোকেদুঃখে একেবারে মুহ্যমান হয়ে পড়েছে।