৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

اِنۡ یَّمۡسَسۡکُمۡ قَرۡحٌ فَقَدۡ مَسَّ الۡقَوۡمَ قَرۡحٌ مِّثۡلُہٗ ؕ وَتِلۡکَ الۡاَیَّامُ نُدَاوِلُہَا بَیۡنَ النَّاسِ ۚ وَلِیَعۡلَمَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَیَتَّخِذَ مِنۡکُمۡ شُہَدَآءَ ؕ وَاللّٰہُ لَا یُحِبُّ الظّٰلِمِیۡنَ ﴿۱۴۱﴾ۙ

১৪১
তোমাদের যদি কোনো আঘাত লেগে থাকে তাহলে তদ্রূপ আঘাত৪৮৮ (প্রতিপক্ষের) লোকদেরও লেগেছে। আর মানুষের মাঝে (জয়- পরাজয়ের) এসব দিন৪৮৮-ক আমরা পালা করে পারা ওয়ানাল-৪ আবর্জন করে থাকি যেন আল্লাহ (আর মাধ্যমে) তাদের যাচাই করে নিতে পারেন যারা ঈমান এনেছে এবং যেন তোমাদের কোনো কোনো ব্যক্তিকে শহীদরূপে গ্রহণ করতে পারেন, আর আল্লাহ অত্যাচারীদের পছন্দ করেন না।৪৮৯,৪৯০
৪৮৮। এ সূরার ১৬৬ নম্বর আয়াতে বলা হয়েছে, মুসলমানরা যে ক্ষতিস্বীকার করছে এর দ্বিগুণ ক্ষতি সাধিত হয়েছে অবিশ্বাসীদের। একথা বদরের যুদ্ধের ঘটনার সাথে সংশ্লিষ্ট। সে যুদ্ধে মক্কার যোদ্ধাদের ৭০ জন প্রাণ হারায় এবং ৭০ জন বন্দি হয়। অপরপক্ষে উহুদের যুদ্ধে ৭০ জন মুসলমান শাহাদত বরণ করেন, কিন্তু একজনও বন্দি হন নি। অতএব মুসলমানরা উহুদের যুদ্ধে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এর দ্বিগুণ ক্ষতি কাফিররা বদরের যুদ্ধে বরণ করেছে। উভয়পক্ষের ক্ষতি সমপর্যায়ের বলে ধরা হয়েছে। শেষোক্ত অর্থ মানলে ১৬৬ নম্বর আয়াতটি ক্ষয়ক্ষতির সংখ্যাগত এবং আলোচ্য আয়াতটি গুণগত মূল্যায়ন বলা যেতে পারে।
৪৮৮-ক। সৌভাগ্যের দিনগুলো অথবা দুর্ভাগ্যের দিনগুলো।
৪৮৯। আল্লাহ তা’লা সর্বজ্ঞ হওয়ায় তাঁর জ্ঞান কোনোকিছু যোগ করার প্রয়োজন পড়ে না। এখানে দুটি বস্তুর মধ্যে একের সাথে অন্যের পার্থক্য নির্ধারণ কথা বলা হয়েছে। এখানে ‘ইলাম’ (জ্ঞান) দুই প্রকারের। একপ্রকারের জ্ঞান হলো, অস্তিত্ব আসার পূর্বেই কোনো বস্তুকে জানা। আর অন্য প্রকারের জ্ঞান হলো, অস্তিত্ব আসার পর সে বস্তুকে জানা। এখানে শেষোক্ত প্রকারের জ্ঞান বলা হয়েছে।
৪৯০। বিশ্বাসীরা নিজেদের অসীম ধৈর্য ও বিপদকালীন মহতী কুরবানীর দৃষ্টান্ত দ্বারা ইসলামের সত্যতার সাক্ষ্য প্রদান করেন।

وَلِیُمَحِّصَ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَیَمۡحَقَ الۡکٰفِرِیۡنَ ﴿۱۴۲﴾

১৪২
আর যেন আল্লাহ মুমিনদের পবিত্র করতে পারেন এবং কাফিরদের নিপাত করতে পারেন।৪৯১
৪৯১। উহুদের যুদ্ধে মুসলমানেরা যে দূরদর্শিতা বরণ করা ও তাদের গাফিলতির প্রায়শ্চিত্তস্বরূপ ছিল। এছাড়া কিছুসংখ্যক অবিশ্বাসীর মনে এ যুদ্ধ এই ধারণার সৃষ্টি করেছিল যে, ইসলাম আল্লাহ্ মনোনীত ধর্ম ও তাই যে-সব সংগ্রামী এ যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিল তারা সবাই যুদ্ধের একদিন পর ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম তাদের হৃদয়কে এতই আকৃষ্ট করেছিল যে, তাদের হৃদয়ের পূর্বের (কুফরী) বিশ্বাস নির্মূল হয়ে গিয়েছিল।

اَمۡ حَسِبۡتُمۡ اَنۡ تَدۡخُلُوا الۡجَنَّۃَ وَلَمَّا یَعۡلَمِ اللّٰہُ الَّذِیۡنَ جٰہَدُوۡا مِنۡکُمۡ وَیَعۡلَمَ الصّٰبِرِیۡنَ ﴿۱۴۳﴾

১৪৩
কদেখুন: ২:২১০; ৯:১৬তোমরা কি মনে করো, তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের মাঝে যারা জিহাদ করেছে তাদেরকে এখনো আল্লাহ পরীক্ষা করে দেখেন নি? আর (তাঁর এ রীতির উদ্দেশ্য হলো,) তিনি যেন ধৈর্যশীলদের যাচাই করতে পারেন।৪৯২
৪৯২। বিপদাপদ ও কষ্ট-ক্লেশের পরীক্ষার মাধ্যমেই মানুষের প্রকৃত রূপ ফুটে ওঠে। এগুলো জীবনে না থাকলে আধ্যাত্মিক উন্নতি ও হৃদয়ের পরিধি অর্জন সম্ভব হতো না।

وَلَقَدۡ کُنۡتُمۡ تَمَنَّوۡنَ الۡمَوۡتَ مِنۡ قَبۡلِ اَنۡ تَلۡقَوۡہُ ۪ فَقَدۡ رَاَیۡتُمُوۡہُ وَاَنۡتُمۡ تَنۡظُرُوۡنَ ﴿۱۴۴﴾٪

১৪৪
আর মৃত্যুর মুখোমুখি হওয়ার পূর্বে তোমরা এর আকাঙ্ক্ষা করে এসেছ। অবশেষে তোমরা যখন তা দেখতে পেলে তখন তোমরা (হতভম্ব দৃষ্টিতে) তাকিয়ে রইলে।৪৯৩
সূরা আলে ইমরান - রুকু ১৪
৪৯৩। ‘মৃত্যু’ এখানে যুদ্ধকে বুঝাচ্ছে, কেননা যুদ্ধের পরিণতিতে অনেক মৃত্যু ঘটে থাকে। আর মুসলমানদের জন্য তো যুদ্ধ ও মৃত্যু প্রায় সমার্থক ছিল, কারণ শহিদরা স্বর্গসুখের তুলনায় তখন মুসলমানদের সংখ্যা ছিল অল্প, অস্ত্রশস্ত্র ছিল স্বল্প ও সীমিত, আর যোদ্ধারা ছিল বালক, বৃদ্ধ ও যুবকের এক অসম সমাবেশ। এসব দুর্বলতা নিয়ে শক্তিশালী, সংখ্যাধিক, ঝানু অবিশ্বাসী শত্রুযোদ্ধার মোকাবিলা করা মৃত্যুর সাথে পাঞ্জা ধরার শামিল ছিল। উহুদের যুদ্ধের সময় মহানবী (সা.) মদীনায় অবস্থান করে যুদ্ধ করার প্রস্তাব করেছিলেন, কিন্তু কিছুসংখ্যক সাহাবী, বিশেষ করে সেসব সাহাবী যাঁরা বদরের যুদ্ধে যেতে পারেন নি, তাঁরা বললেন, ‘আমরা এমন একটি দিনেরই অপেক্ষায় ছিলাম। আমরা বাইরে গিয়ে যুদ্ধ করতে চাই, নতুবা তারা মনে করবে আমরা মৃত্যুভয়ে ভীত’ (যুরকানী, পৃ. ২২)। মুসলমানদের এ ইচ্ছা প্রকাশকে এ আয়াতে, ‘মৃত্যুর মুখোমুখী হবার পূর্বেও তোমরা এর আকাঙ্ক্ষা করে এসেছ’ বলে ব্যক্ত করা হয়েছে।

وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوۡلٌ ۚ قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِہِ الرُّسُلُ ؕ اَفَا۠ئِنۡ مَّاتَ اَوۡ قُتِلَ انۡقَلَبۡتُمۡ عَلٰۤی اَعۡقَابِکُمۡ ؕ وَمَنۡ یَّنۡقَلِبۡ عَلٰی عَقِبَیۡہِ فَلَنۡ یَّضُرَّ اللّٰہَ شَیۡئًا ؕ وَسَیَجۡزِی اللّٰہُ الشّٰکِرِیۡنَ ﴿۱۴۵﴾

১৪৫
আর মুহাম্মদ একজন রসূল ছাড়া আর কিছুই নয়, নিশ্চয় তার পূর্বের সব রসূল গত হয়ে গেছে। অতএব সে-ও যদি মারা যায় বা নিহত হয় তবে কি তোমরা তোমাদের পূর্বের অবস্থায় ফিরে যাবে? কদেখুন: ৫:৭৬আর যে ব্যক্তি তার পূর্বের অবস্থায় ফিরে যাবে সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না;৪৯৪ আর আল্লাহ কৃতজ্ঞদের অবশ্যই প্রতিদান দেবেন।
৪৯৪। উহুদের যুদ্ধের সময় একটি কথা রটে গিয়েছিল যে, রসূল করীম (সা.) মারা গেছেন। এ আয়াতে সেই কথার উল্লেখ করে বলা হয়েছে, যদিও সে রটনাটি মিথ্যা ছিল, কিন্তু যদি তা সত্য খবরও হতো তথাপি এতে প্রকৃত বিশ্বাসীদের ঈমানে কোনো তারতম্য ঘটার কারণ ছিল না, কেননা মুহাম্মদ (সা.) তো একজন নবীই। পূর্ববর্তী অন্যান্য নবীগণ সকলে যেভাবে মারা গেছেন, তেমনইভাবে তিনিও মারা যাবেন এটাই স্বাভাবিক। তবে ইসলামের আল্লাহ চিরঞ্জীব, মৃত্যুর ঊর্ধ্বে। সত্য ঘটনা হিসাবে এটা বর্ণিত রয়েছে যে, যখন মহানবী (সা.)-এর ওফাত (মৃত্যু) হলো তখন হযরত উমর (রা.) নগ্ন তরবারি হাতে মদীনার মসজিদে দাঁড়িয়ে শোকাহত সবাইকে বললেন, যে বলবে আল্লাহর রসূল মারা গেছেন আমি তার মস্তক ছেদন করব। তিনি মরেন নি, বরং তাঁর প্রভুর কাছে গিয়েছেন, যে-রূপে মূসা (আ.) তাঁর প্রভুর কাছে গিয়েছিলেন। তিনি পুনরায় এসে ভণ্ডদেরকে শাস্তি দেবেন। এমন সময় হযরত আবু বকর (রা.) এসে উপস্থিত হলেন এবং দৃঢ়কণ্ঠে উমর (রা.)-কে বসতে বললেন। অতঃপর মসজিদে উপস্থিত মুসলিম ভ্রাতৃবৃন্দকে উদ্দেশ্য করে ৩:১৪৫ আয়াতটি পড়লেন। সাথে সাথে সাহাবীরা হৃদয়ঙ্গম করলেন, রসূল করীম (সা.) আর ইহজগতে নাই এবং তাঁরা শোকে অভিভূত হয়ে পড়লেন (বুখারী, কিতাব ফাযায়েলে আসহাব)। ঘটনাচক্রে এ আয়াত স্পষ্টভাবে বলে দিচ্ছে, নবী করীম (সা.)-এর পূর্বেকার সকল নবীই ওফাতপ্রাপ্ত হয়েছেন, কেউই বেঁচে নাই, কেননা কেউ যদি জীবিত থাকতেন তাহলে মহানবী (সা.)-এর মৃত্যু সাব্যস্ত করার জন্য আবু বকর (রা.) এ আয়াত উদ্ধৃত করতেন না এবং সমবেত সাহাবীরাও তা মেনে নিতেন না। প্রকৃত কথা হলো, ইসলামের বেঁচে থাকা আর না থাকা কোনো ব্যক্তিবিশেষের ওপর নির্ভর করে না, তিনি যত বড়ো ও যত মহানই হন না কেন। ইসলামের অবতীর্ণকারী, রক্ষাকারী ও অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ। এ আয়াত দ্বারা কেউ যেন এরূপ মনে না করে যে, মহানবী (সা.) যুদ্ধে নিহত হতে পারতেন বা কোনো আততায়ীর হাতে নিহত হতে পারতেন, কারণ মানুষের হাতে নিহত হওয়া থেকে তাঁকে রক্ষা করা হবে বলে তিনি ঐশী প্রতিশ্রুতি পেয়েছিলেন (৫:৬৮)। উহুদের যুদ্ধে যখন এ মিথ্যা কথা ছড়িয়ে পড়ল যে, নবী করীম (সা.) মারা গিয়েছেন তখন শত্রুরা আনন্দে নেচে উঠল কিন্তু মুসলমানদের জন্য এটা ছিল দুঃখের আড়ালে এক আশীর্বাদ। এ বেদনা মহানবী (সা.)-এর প্রকৃত মৃত্যুর সময়ের মর্মস্পর্শী, হৃদয়বিদারক বেদনা সহ্য করার জন্য সাহাবাদেরকে প্রস্তুত করেছিল। এ অভিজ্ঞতা ও প্রস্তুতি না থাকলে নবী করীম (সা.)-এর ওফাতের সময় সাহাবীদের পক্ষে শোকবিহ্বলতা কাটিয়ে ওঠা সম্ভব হতো না।

وَمَا کَانَ لِنَفۡسٍ اَنۡ تَمُوۡتَ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ کِتٰبًا مُّؤَجَّلًا ؕ وَمَنۡ یُّرِدۡ ثَوَابَ الدُّنۡیَا نُؤۡتِہٖ مِنۡہَا ۚ وَمَنۡ یُّرِدۡ ثَوَابَ الۡاٰخِرَۃِ نُؤۡتِہٖ مِنۡہَا ؕ وَسَنَجۡزِی الشّٰکِرِیۡنَ ﴿۱۴۶﴾

১৪৬
আর আল্লাহর অনুমতি ছাড়া কেউ মরতে পারে না, (কেননা এর জন্য) এক মেয়াদ নির্ধারিত রয়েছে। খদেখুন: ২:১৪৪; ৫:৫৫; ৪৭:৩৯আর যে ইহকালের পুরস্কার চায়, আমরা তাকে তা থেকে দান করি এবং যে পরকালের পুরস্কার চায়, আমরা তাকেও তা থেকে দান করি। আর আমরা কৃতজ্ঞদের অবশ্যই প্রতিদান দেবো।গদেখুন: ৩:১৪৯; ৪:১৩৫; ৪২:২১

وَکَاَیِّنۡ مِّنۡ نَّبِیٍّ قٰتَلَ ۙ مَعَہٗ رِبِّیُّوۡنَ کَثِیۡرٌ ۚ فَمَا وَہَنُوۡا لِمَاۤ اَصَابَہُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَمَا ضَعُفُوۡا وَمَا اسۡتَکَانُوۡا ؕ وَاللّٰہُ یُحِبُّ الصّٰبِرِیۡنَ ﴿۱۴۷﴾

১৪৭
আর অনেক নবীই ছিল যাদের সাথি হয়ে বিপুল সংখ্যক আল্লাহভক্ত লোক৪৯৫* যুদ্ধ করেছিল। কদেখুন: ৪:১০৫অতএব আল্লাহর পথে তাদের ওপর যে বিপদ এসেছিল তাতে তারা হীনবল হয়ে পড়ে নি এবং তারা দুর্বলতাও দেখায় নি আর তারা (শত্রুদের সামনে) নতিস্বীকারও করে নি। বস্তুত আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।
৪৯৫। ‘রিব্বিয়্যুন’ শব্দটি ‘রিব্বিয়্যু’-এর বহুবচন। ‘রাব্বা’ থেকে উৎপন্ন। ‘রাব্বা’-এর অর্থ ১:২-তে দেখুন। ‘রিব্বিয়্যু’ অর্থ ‘রিব্বাহ’-এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, রিব্বাহ মানে একটি দল, একটি বিরাট দল, যার সংখ্যা অনেক বেশি। অতএব ‘রিব্বিয়্যুন’ বলতে বিরাট সংখ্যক মানুষের সংঘবদ্ধ দলকে বুঝায়। শব্দটি জ্ঞানী, ধার্মিক ও ধৈর্যশীল লোকের দলকেও বুঝায় (লেইন)।

وَمَا کَانَ قَوۡلَہُمۡ اِلَّاۤ اَنۡ قَالُوۡا رَبَّنَا اغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَاِسۡرَافَنَا فِیۡۤ اَمۡرِنَا وَثَبِّتۡ اَقۡدَامَنَا وَانۡصُرۡنَا عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ ﴿۱۴۸﴾

১৪৮
আর তাদের (মুখে) একথা বলা ছাড়া আর কোনো কথাই ছিল না- খদেখুন: ২:২৫১,২৮৭‘হে আমাদের প্রতিপালক-প্রভু! আমাদের পাপ ও আমাদের কাজকর্মে আমাদের বাড়াবাড়ি ক্ষমা করো এবং আমাদের পদক্ষেপকে সুদৃঢ় করো আর কাফির জাতির বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো।’গদেখুন: ৩:১৪৬

فَاٰتٰٮہُمُ اللّٰہُ ثَوَابَ الدُّنۡیَا وَحُسۡنَ ثَوَابِ الۡاٰخِرَۃِ ؕ وَاللّٰہُ یُحِبُّ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۴۹﴾٪

১৪৯
সুতরাং আল্লাহ তাদেরকে ইহজাগতিক পুরস্কার ও পারলৌকিক উত্তম৪৯৬ পুরস্কার দান করলেন। আর আল্লাহ সৎকর্মপরায়ণদের ভালোবাসেন।*
সূরা আলে ইমরান - রুকু ১৫
৪৯৬। পরলোকের পুরস্কারের মধ্যেও তারতম্য আছে, আছে বিভিন্ন মাত্রা ও ধাপ। এখানে বর্ণিত বিশ্বাসীরা উচ্চমাত্রার পুরস্কারে ভূষিত হবেন। ‘হুসনা’ শব্দটি সর্বোচ্চ মাত্রা বা ধাপ বুঝায় না, তবে অত্যুচ্চ মাত্রা বুঝায়।
* ‘রিব্বিয়্যুন’ শব্দটির অনুবাদ করা হয়ে থাকে ‘তাদের অনুসারীদের দল’, কিন্তু এতে করে ‘রিব্বিয়্যুন’ শব্দটিতে নিহিত ‘আল্লাহভক্ত’-এর মর্মার্থ বাদ পড়ে যায়। অতএব আমরা এর দ্বিতীয় অনুবাদ গ্রহণ করার পরামর্শ দিচ্ছি ‘যাদের সাথি হয়ে বিপুল সংখ্যক আল্লাহভক্ত লোক যুদ্ধ করেছিল’। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تُطِیۡعُوا الَّذِیۡنَ کَفَرُوۡا یَرُدُّوۡکُمۡ عَلٰۤی اَعۡقَابِکُمۡ فَتَنۡقَلِبُوۡا خٰسِرِیۡنَ ﴿۱۵۰﴾

১৫০
কদেখুন: ২:১১০; ৩:১০১হে যারা ঈমান এনেছ! তোমরা যদি অস্বীকারকারীদের আনুগত্য৪৯৭ করো তাহলে তারা তোমাদেরকে তোমাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।খদেখুন: ৮:৪১; ৯:৫১; ২২:৭৯
৪৯৭। অমুসলমানের সাথে মুসলমানদের ওঠাবসা, চলাফেরা, ব্যাবসাবাণিজ্য ও স্বাভাবিক সম্পর্ক রাখতে কোনো বাধানিষেধ নাই। তবে তাদেরকে সেসব অবিশ্বাসীদের সম্পর্কে হুঁশিয়ার থাকতে বলা হয়েছে যারা ইসলামের বিনাশ সাধনে লিপ্ত।