৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

کُنۡتُمۡ خَیۡرَ اُمَّۃٍ اُخۡرِجَتۡ لِلنَّاسِ تَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَتَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَتُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ ؕ وَلَوۡ اٰمَنَ اَہۡلُ الۡکِتٰبِ لَکَانَ خَیۡرًا لَّہُمۡ ؕ مِنۡہُمُ الۡمُؤۡمِنُوۡنَ وَاَکۡثَرُہُمُ الۡفٰسِقُوۡنَ ﴿۱۱۱﴾

১১১
খদেখুন: ১০:২৭তোমরাই সর্বোত্তম উম্মত, যাদেরকে মানবজাতির (কল্যাণের) জন্য সৃষ্টি করা হয়েছে। গদেখুন: ৩:১৩০,১৯০; ৪:১৩২; ৫৭:১১তোমরা সৎকাজের নির্দেশ দিয়ে থাকো এবং অসৎকাজ থেকে বারণ করে থাকো আর তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো। আর আহলে কিতাব যদি ঈমান আনত তাহলে তা তাদের জন্য অতি উত্তম হতো। তাদের মাঝে মুমিনও রয়েছে, তবে তাদের অধিকাংশই দুষ্কর্মপরায়ণ।৪৫৭ঘদেখুন: ২:১৪৪; ৩:১০৫,১১৫; ৭:১৫৮
৪৫৭। এ আয়াতে মুসলমানদেরকে সর্বোত্তম উম্মত বলা হয়েছে। এ এক বিরাট দাবি। তবে এ দাবির কারণও দেওয়া হয়েছে: (১) মানবজাতির মঙ্গলের জন্য তাদের অভ্যুদয় হয়েছে, (২) তাদের ওপর এ কর্তব্য ন্যস্ত করা হয়েছে যে, তারা মঙ্গলের প্রসার ঘটাতে থাকবে এবং অমঙ্গল থেকে বারণ করবে, (৩) এক আল্লাহতে বিশ্বাস করবে। মুসলমানের সম্মান ও মর্যাদা এ শর্তগুলোর সাথে জড়িত।

لَنۡ یَّضُرُّوۡکُمۡ اِلَّاۤ اَذًی ؕ وَاِنۡ یُّقَاتِلُوۡکُمۡ یُوَلُّوۡکُمُ الۡاَدۡبَارَ ۟ ثُمَّ لَا یُنۡصَرُوۡنَ ﴿۱۱۲﴾

১১২
সামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা আদৌ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর তারা যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে তারা অবশ্যই তোমাদের পিঠ দেখিয়ে পালাবে। এরপর তাদের কোনো সাহায্য করা হবে না।কদেখুন: ৫৯:১৩

ضُرِبَتۡ عَلَیۡہِمُ الذِّلَّۃُ اَیۡنَ مَا ثُقِفُوۡۤا اِلَّا بِحَبۡلٍ مِّنَ اللّٰہِ وَحَبۡلٍ مِّنَ النَّاسِ وَبَآءُوۡ بِغَضَبٍ مِّنَ اللّٰہِ وَضُرِبَتۡ عَلَیۡہِمُ الۡمَسۡکَنَۃُ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ کَانُوۡا یَکۡفُرُوۡنَ بِاٰیٰتِ اللّٰہِ وَیَقۡتُلُوۡنَ الۡاَنۡۢبِیَآءَ بِغَیۡرِ حَقٍّ ؕ ذٰلِکَ بِمَا عَصَوۡا وَّکَانُوۡا یَعۡتَدُوۡنَ ﴿۱۱۳﴾٭

১১৩
খদেখুন: ২:৬২,৯১; ৫:৬১; ৭:১৬৮যেখানেই তাদের পাওয়া গেছে সেখানেই তাদেরকে লাঞ্ছনায় জর্জরিত করা হয়েছে।৪৫৮ তবে আল্লাহর কোনো অঙ্গীকার কিংবা মানুষের অঙ্গীকারে (আশ্রিত) থাকলে সে কথা ভিন্ন। আর তারা আল্লাহর ক্রোধের লক্ষ্যস্থলে পরিণত হয়েছে, অধিকন্তু দীনতা- দারিদ্র্য তাদের জন্য অবধারিত করা হয়েছে। “-এর কারণ হলো, তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদের কঠোর বিরোধিতা করত। আর তাদের অবাধ্যতা ও সীমালঙ্ঘনের কারণেই এ বিষয়টি (তাদের মধ্যে সৃষ্টি) হয়েছিল।গদেখুন: ২:৬২,৯২; ৩:২২
৪৫৮। এ আয়াত ইহুদীদের ব্যাপারে অতি গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী যে ভবিষ্যদ্বাণী বহন করে তা হলো, ইহুদীরা লাঞ্ছনা ও অবমাননার জীবনযাপনের জন্য বেঁচে থাকবে। তারা সর্বদা অন্যের গলগ্রহ ও অধীনস্থ থাকবে। মহানবী (সা.)-এর সময় থেকে আজ পর্যন্ত সুদীর্ঘ চৌদ্দশ বছরের ইতিহাস এ ভীতিপূর্ণ ভবিষ্যদ্বাণীর সত্যতার উজ্জ্বল ৪৫৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য সাক্ষ্য বহন করছে। যুগে যুগে, দেশে দেশে, এমনকি বর্তমান শতাব্দীর সভ্যতা ও সহিষ্ণুতার যুগেও ইহুদীদের ভাগ্যে লাঞ্ছনা ও অত্যাচার ছাড়া আর কিছুই জোটে নি। ইসরাঈল নামক রাষ্ট্রটি ইহুদীদের সাময়িক আশ্রয় মাত্র।

لَیۡسُوۡا سَوَآءً ؕ مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ اُمَّۃٌ قَآئِمَۃٌ یَّتۡلُوۡنَ اٰیٰتِ اللّٰہِ اٰنَآءَ الَّیۡلِ وَہُمۡ یَسۡجُدُوۡنَ ﴿۱۱۴﴾

১১৪
তারা সবাই সমান নয়। আহলে কিতাবের মাঝে এমনও এক দল আছে যারা (নিজেদের অঙ্গীকারে) দৃঢ়প্রতিষ্ঠিত।৪৫৯ তারা রাতের বিভিন্ন সময়ে আল্লাহর আয়াতসমূহ আবৃত্তি করে এবং তারা সিজদাও করে।
৪৫৯। ‘উম্মাতুন কায়িমাতুন’-এর আরো অর্থ হতে পারে: (১) সেসব লোকের দল যারা তাদের দায়িত্ব ও কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করে, (২) যারা শেষরাতে উঠে প্রার্থনায় মনোনিবেশ করে। একথাগুলো কেবল সেসব ইহুদীর ক্ষেত্রে প্রযোজ্য যারা ইসলাম গ্রহণ করেছে।

یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَیَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَیَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَیُسَارِعُوۡنَ فِی الۡخَیۡرٰتِ ؕ وَاُولٰٓئِکَ مِنَ الصّٰلِحِیۡنَ ﴿۱۱۵﴾

১১৫
তারা আল্লাহতে ও পরকালে ঈমান রাখে এবং সৎকাজের নির্দেশ দেয় ও অসৎকাজ থেকে বারণ করে আর ঘদেখুন: ৪:১৬৩; ৩:১০৫,১১১; ৯:৭১পুণ্যকাজে পরস্পর প্রতিযোগিতা করে। বস্তুত এরাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।চদেখুন: ২১:৯১; ২৩:৬২; ৩৫:৩৩

وَمَا یَفۡعَلُوۡا مِنۡ خَیۡرٍ فَلَنۡ یُّکۡفَرُوۡہُ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِالۡمُتَّقِیۡنَ ﴿۱۱۶﴾

১১৬
আর তারা যে সৎকাজই করুক, তাদের ক্ষেত্রে এর আদৌ অবমূল্যায়ন করা হবে না;৪৬০ আর আল্লাহ মুত্তাকীদের সম্বন্ধে বিশেষভাবে অবগত।
৪৬০। ইসলাম কোনো জাতির বা গোত্রীয় ধর্ম নয়। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে সে যে-দেশেরই বাসিন্দা হোক, যে-জাতির বা যে-সম্প্রদায়ের কিংবা যে-কোনো বর্ণেরই হোক না কেন, সে যদি সৎকর্মশীল হয় তাহলে সে অন্য যে-কোনো সৎকর্মশীল মুসলমানের মতো সমান সমান পুরস্কারে ভূষিত হবে। কোনো বিশেষ জাতির সদস্যের প্রতি পক্ষপাতিত্ব ইসলামে নাই। একজন ইহুদী তথা পৃথিবীর অন্য যে-কোনো ব্যক্তি ইসলাম গ্রহণের পর একজন আরবী মুসলমানের সাথে সব বিষয়ে সমতার অধিকারী।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا لَنۡ تُغۡنِیَ عَنۡہُمۡ اَمۡوَالُہُمۡ وَلَاۤ اَوۡلَادُہُمۡ مِّنَ اللّٰہِ شَیۡـًٔا ؕ وَاُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۱۱۷﴾

১১৭
নিশ্চয় যারা অস্বীকার করেছে, তাদের ধনসম্পদ ও তাদের সন্তানসন্ততি আল্লাহর বিরুদ্ধে তাদের কোনো কাজে আসবে না। আর তারাই আগুনের অধিবাসী- সেখানে তারা দীর্ঘকাল থাকবে।

مَثَلُ مَا یُنۡفِقُوۡنَ فِیۡ ہٰذِہِ الۡحَیٰوۃِ الدُّنۡیَا کَمَثَلِ رِیۡحٍ فِیۡہَا صِرٌّ اَصَابَتۡ حَرۡثَ قَوۡمٍ ظَلَمُوۡۤا اَنۡفُسَہُمۡ فَاَہۡلَکَتۡہُ ؕ وَمَا ظَلَمَہُمُ اللّٰہُ وَلٰکِنۡ اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ﴿۱۱۸﴾

১১৮
গদেখুন: ১০:২৫; ৬৮:১৮-২১তারা এ পার্থিব জীবনে যা ব্যয় করে এর দৃষ্টান্ত সেই বায়ুপ্রবাহের মতো, যা হিমশীতল। তা এমন এক জাতির শস্যক্ষেত্রের ওপর দিয়ে বয়ে যায়, যারা নিজেদের প্রাণের প্রতি অবিচার করেছে, অতঃপর তা সেটিকে ধ্বংস করে দেয়।৪৬১ প্রকৃতপক্ষে আল্লাহ তাদের প্রতি কোনো অন্যায় করেন নি, বরং তারাই নিজেদের প্রাণের প্রতি অবিচার করেছে।ঘদেখুন: ৩:২১; ৪:১৪০,১৪৫; ৯:৪৭
৪৬১। এ আয়াতের অন্তর্নিহিত তাৎপর্য এটাই যে, অস্বীকারকারীদের ইসলাম বিরোধী সমুদয় প্রচেষ্টা তাদেরই বিরুদ্ধে যাবে। ইসলামের ক্ষতিসাধনের জন্য তারা যা করে ও যা ব্যয় করে তা তাদেরই ক্ষতিসাধন করবে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡا بِطَانَۃً مِّنۡ دُوۡنِکُمۡ لَا یَاۡلُوۡنَکُمۡ خَبَالًا ؕ وَدُّوۡا مَا عَنِتُّمۡ ۚ قَدۡ بَدَتِ الۡبَغۡضَآءُ مِنۡ اَفۡوَاہِہِمۡ ۚۖ وَمَا تُخۡفِیۡ صُدُوۡرُہُمۡ اَکۡبَرُ ؕ قَدۡ بَیَّنَّا لَکُمُ الۡاٰیٰتِ اِنۡ کُنۡتُمۡ تَعۡقِلُوۡنَ ﴿۱۱۹﴾

১১৯
হে যারা ঈমান এনেছ! কদেখুন: ২৮:৮৫; ৯৯:৮তোমরা নিজেদের লোকদের বাদ দিয়ে (অন্যদের) অন্তরঙ্গ বন্ধু বানিও না। তারা তোমাদের ক্ষতিসাধনে৪৬২ কোনো ত্রুটি করবে না। তারা তা চায় যা তোমাদের কষ্ট দেয়।৪৬৩ নিশ্চয় তাদের মুখ থেকে বিদ্বেষ প্রকাশ পেয়ে গেছে আর তাদের অন্তর যা গোপন করে তা এর চেয়েও জঘন্য। নিশ্চয় আমরা তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি, যদি তোমরা বিবেকবুদ্ধি খাটাও।খদেখুন: ৩:১১; ৫৮:১৮
৪৬২। ‘খাবাল’ অর্থ শরীরের, মনের, বিবেকের বা কর্মের বিকৃতি, ক্ষতি বা অবক্ষয়, ধ্বংস, মারাত্মক বিষ (আকরাব)।
৪৬৩। তারা পছন্দ করে তোমরা দুঃখ ও বিপদে পড়ো, তোমরা ধ্বংস হয়ে যাও। তারা চায়, তোমরা ধর্ম ও সৎকাজের দিক থেকে মুখ ফিরিয়ে পাপের পথে চলো।

ہٰۤاَنۡتُمۡ اُولَآءِ تُحِبُّوۡنَہُمۡ وَلَا یُحِبُّوۡنَکُمۡ وَتُؤۡمِنُوۡنَ بِالۡکِتٰبِ کُلِّہٖ ۚ وَاِذَا لَقُوۡکُمۡ قَالُوۡۤا اٰمَنَّا ۚ٭ۖ وَاِذَا خَلَوۡا عَضُّوۡا عَلَیۡکُمُ الۡاَنَامِلَ مِنَ الۡغَیۡظِ ؕ قُلۡ مُوۡتُوۡا بِغَیۡظِکُمۡ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۱۲۰﴾

১২০
শোনো! তোমরাই তারা- যারা তাদের ভালোবাসো অথচ তারা তোমাদের ভালোবাসে না, আর তোমরা সব কিতাবে বিশ্বাস রাখো।৪৬৪ আর (বাস্তব চিত্র হলো,) তারা যখন তোমাদের সাথে মিলিত হয় তখন তারা বলে, ‘আমরা ঈমান এনেছি’ আর তারা যখন পৃথক হয়, তখন তোমাদের প্রতি আক্রোশে (নিজেদের) আঙুলের ডগা কামড়াতে থাকে। তুমি বলো, ‘তোমরা তোমাদের আক্রোশে মরতে থাকো।৪৬৫ নিশ্চয় আল্লাহ মনের কথা খুব ভালো জানেন।’কদেখুন: ২:১৫,৭৭; ৫:৬২খদেখুন: ৯:৫০
৪৬৪। পূর্ববর্তী আয়াতগুলোর সাথে মিলিয়ে পড়লে বুঝা যাবে, ‘তোমরা সব কিতাবে বিশ্বাস রাখো’ বাক্যটির পরে ‘অথচ তারা সব কিতাবে বিশ্বাস রাখে না’ এরূপ একটি বাক্য উহ্য রয়েছে।
৪৬৫। ‘তোমরা তোমাদের আক্রোশে মরতে থাকো’ বাক্যটি সেসব ইহুদীদের উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, যারা ইসলামকে ধ্বংস করতে না পেরে শত্রুতাবশত হিংসার আগুনে পুড়ে মরছে।