২৭

النمل

সূরা আন-নামল

An-Naml

মক্কী ৯৪ আয়াত ৭ রুকু পারা ১৯–২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৪ আয়াত এবং ৭ রুকূ

اِنَّکَ لَا تُسۡمِعُ الۡمَوۡتٰی وَلَا تُسۡمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوۡا مُدۡبِرِیۡنَ ﴿۸۱﴾

৮১
তুমি কখনোই মৃতদের শোনাতে পারবে না এবং বধিরদেরও (তোমার) আহ্বান শোনাতে পারবে না যখন তারা পৃষ্ঠপ্রদর্শন করে চলে যায়। *২১৮৯
২১৮৯। ‘যখন তারা পৃষ্ঠপ্রদর্শন করে চলে যায়’ এ শব্দগুলো স্পষ্ট করে দিয়েছে, এখানে উল্লিখিত ‘মৃতরা’ হচ্ছে আধ্যাত্মিকভাবে মৃত ব্যক্তিরা। অনুরূপভাবে পরবর্তী আয়াতে ঠিক যেমন ‘অন্ধরা’ হচ্ছে আধ্যাত্মিকভাবে অন্ধ লোকেরা।

وَمَاۤ اَنۡتَ بِہٰدِی الۡعُمۡیِ عَنۡ ضَلٰلَتِہِمۡ ؕ اِنۡ تُسۡمِعُ اِلَّا مَنۡ یُّؤۡمِنُ بِاٰیٰتِنَا فَہُمۡ مُّسۡلِمُوۡنَ ﴿۸۲﴾

৮২
“আর তুমি অন্ধদেরও তাদের পথভ্রষ্টতা থেকে বের করে হিদায়াতের দিকে আনতে পারবে না। তুমি কেবল তাদেরকেই তোমার কথা শোনাতে পারো যারা আমাদের নিদর্শনাবলিতে ঈমান আনে, যেন তারা অনুগত হয়ে যায়।”

وَاِذَا وَقَعَ الۡقَوۡلُ عَلَیۡہِمۡ اَخۡرَجۡنَا لَہُمۡ دَآبَّۃً مِّنَ الۡاَرۡضِ تُکَلِّمُہُمۡ ۙ اَنَّ النَّاسَ کَانُوۡا بِاٰیٰتِنَا لَا یُوۡقِنُوۡنَ ﴿٪۸۳﴾

৮৩
আর তাদের বিরুদ্ধে (পূর্বঘোষিত) প্রতিশ্রুতি যখন পূর্ণ হয়ে যাবে,২১৯০ তখন আমরা তাদের জন্য মাটি থেকে একপ্রকার কীট২১৯১ বের করে আনব, যা তাদেরকে দংশন করবে; কেননা মানুষ আমাদের নিদর্শনাবলিতে বিশ্বাস করে নি।
সূরা আন-নামল - রুকু ৬
২১৯০। ‘ওয়াকাআল কাওলু আলাইহিম’ অর্থ দণ্ডাদেশ বা রায় তাদের প্রাপ্য হলো অথবা বিরুদ্ধে জারি হলো, তারা নিজেদেরকে ঐশী শাস্তিযোগ্য বা ঐশী দণ্ডাজ্ঞাপ্রাপ্তির যোগ্য করল (আকরাব)।
২১৯১। এটি শেষ জামানায় প্লেগ রোগের প্রাদুর্ভাব হবার একটি ভবিষ্যদ্বাণী। আয়াতের এরূপ ব্যাখ্যা নবী করীম (সা.) নিজেই করেছিলেন, কিন্তু যদি ‘দাব্বাহ’ শব্দ স্থূলভাবে জড়বাদী লোক অর্থে গ্রহণ করা হয়, যাদের সর্বপ্রকার প্রচেষ্টা পার্থিব ধনসম্পদ এবং আরাম-আয়েশের জন্যই সম্পূর্ণভাবে পরিচালিত ও সীমাবদ্ধ (৩৪:১৫) তাহলে পাশ্চাত্যের জড়বাদী জাতিসমূহের প্রতি আয়াতটি নির্দেশ করে বলে ধারণা করা যায়। তাদের সকল পরিশ্রম ইহজীবনের সমস্ত পার্থিব বিষয়ের সন্ধানে অপব্যয়িত (১৮:১০৫) এবং তারা সকল বস্তুতান্ত্রিক শক্তিসহ পৃথিবীতে অভিযান শুরু করেছে।

وَیَوۡمَ نَحۡشُرُ مِنۡ کُلِّ اُمَّۃٍ فَوۡجًا مِّمَّنۡ یُّکَذِّبُ بِاٰیٰتِنَا فَہُمۡ یُوۡزَعُوۡنَ ﴿۸۴﴾

৮৪
আর (স্মরণ করো!) কদেখুন: ১১:১২৪; ২৫:৫৯; ৩৩:৪৯“যে-দিন আমরা প্রত্যেক জাতির মাঝ থেকে এমন একটি দল একত্র করব যারা আমার নিদর্শনাবলি প্রত্যাখ্যান করত। অনন্তর (জবাবদিহিতার জন্য) তাদেরকে বিভিন্ন সারিতে বিন্যস্ত করা হবে।”খদেখুন: ১০:৪৩; ৩০:৫৩গদেখুন: ১০:৪৪; ৩০:৫৪ঘদেখুন: ২৫:১৮; ৬৭:৯

حَتّٰۤی اِذَا جَآءُوۡ قَالَ اَکَذَّبۡتُمۡ بِاٰیٰتِیۡ وَلَمۡ تُحِیۡطُوۡا بِہَا عِلۡمًا اَمَّاذَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۸۵﴾

৮৫
অবশেষে তারা যখন (আল্লাহর সমীপে) উপস্থিত হবে তখন তিনি বলবেন, কদেখুন: ১০:৪০‘তোমরা আমার নিদর্শনাবলি সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ না করেই কি সেগুলো প্রত্যাখ্যান করেছিলে? (তা না হলে) তোমরা যা করছিলে সেটি (আর) কী ছিল?’

وَوَقَعَ الۡقَوۡلُ عَلَیۡہِمۡ بِمَا ظَلَمُوۡا فَہُمۡ لَا یَنۡطِقُوۡنَ ﴿۸۶﴾

৮৬
আর তারা যে অন্যায় করেছে সে কারণে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে। তখন তারা (আত্মপক্ষ সমর্থনে) কোনো কথা বলতে পারবে না।২১৯২
২১৯২। তাদের দুষ্কর্মগুলোর মধ্যে প্রতিরক্ষা স্থাপন করতে তারা সক্ষম হবে না। তাদের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ সত্য এবং প্রকাশ্য হবার কারণে আত্মপক্ষ সমর্থন করে তারা জবাব দানের অযোগ্য হবে আর তাদের বিরুদ্ধে শাস্তির আদেশ জারি হবে।

اَلَمۡ یَرَوۡا اَنَّا جَعَلۡنَا الَّیۡلَ لِیَسۡکُنُوۡا فِیۡہِ وَالنَّہَارَ مُبۡصِرًا ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۸۷﴾

৮৭
।। খদেখুন: ১০:৬৮; ১৭:১৩; ২৮:৭৪; ৩০:২৪তারা কি লক্ষ করে দেখে নি, আমরা রাত সৃষ্টি করেছি যেন তারা এতে বিশ্রাম করে এবং দিনকে করেছি আলোকপ্রদ? নিশ্চয় এতে ঈমান আনয়নকারী জাতির জন্য বহু নিদর্শন রয়েছে। (তাগাছ

وَیَوۡمَ یُنۡفَخُ فِی الصُّوۡرِ فَفَزِعَ مَنۡ فِی السَّمٰوٰتِ وَمَنۡ فِی الۡاَرۡضِ اِلَّا مَنۡ شَآءَ اللّٰہُ ؕ وَکُلٌّ اَتَوۡہُ دٰخِرِیۡنَ ﴿۸۸﴾

৮৮
গদেখুন: ১৮:১০০; ২০:১০৩; ৩৬:৫২; ৭৮:১৯আর (স্মরণ করো!) যে-দিন শিঙায় ফুৎকার দেওয়া হবে,২১৯৩ তখন যারা আকাশসমূহে আছে এবং যারা পৃথিবীতে আছে সবাই ভয়ে অস্থির হয়ে পড়বে। তবে আল্লাহ যাদেরকে (নিরাপত্তা দিতে) চাইবেন তাদের কথা ভিন্ন। আর সবাই তাঁর কাছে বিনীত হয়ে আসবে।
২১৯৩। ‘যে-দিন শিঙায় ফুৎকার দেওয়া হবে’ শব্দগুলো শেষ বিচার দিবসকে বুঝানো ছাড়াও নবযুগের প্রতি ইঙ্গিত করে যার আগমনবার্তা রসূল করীম (সা.) ঢাক বাজিয়ে শুনিয়েছিলেন। ২১৯৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَتَرَی الۡجِبَالَ تَحۡسَبُہَا جَامِدَۃً وَّہِیَ تَمُرُّ مَرَّ السَّحَابِ ؕ صُنۡعَ اللّٰہِ الَّذِیۡۤ اَتۡقَنَ کُلَّ شَیۡءٍ ؕ اِنَّہٗ خَبِیۡرٌۢ بِمَا تَفۡعَلُوۡنَ ﴿۸۹﴾

৮৯
আর তুমি পাহাড়পর্বত দেখে সেগুলোকে স্থির ও নিশ্চল মনে করছ, অথচ সেগুলো মেঘমালার ন্যায় ভেসে চলেছে। ১২১৯৪ (এই হলো( আল্লাহর সৃষ্টিনৈপুণ্য- যিনি সবকিছু অটল ও সুদৃঢ় বানিয়েছেন। তোমরা যা করো, নিশ্চয় তিনি সে বিষয়ে সবিশেষ অবহিত।২১৯৪
২১৯৪। পুরানো প্রথা ও বিধানসমূহ যা পাহাড়ের মতো শক্তভাবে শিকড় গেড়ে বসেছিল বলে মনে হতো, নবী করীম (সা.)-এর আবির্ভাবে সেসব নিয়ম মেঘের মতো গলে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এখানে পর্বতশ্রেণি দ্বারা সুপ্রতিষ্ঠিত ও শক্তিশালী রোম এবং পারস্য সাম্রাজ্যকেও বুঝাতে পারে, যেগুলো দুর্নিবার বিজয়ী মুসলিম সেনাবাহিনীর সামনে খড়কুটার মতো উড়ে গিয়েছিল।

مَنۡ جَآءَ بِالۡحَسَنَۃِ فَلَہٗ خَیۡرٌ مِّنۡہَا ۚ وَہُمۡ مِّنۡ فَزَعٍ یَّوۡمَئِذٍ اٰمِنُوۡنَ ﴿۹۰﴾

৯০
যে-ই সৎকাজ করবে তার জন্য এর চেয়ে উত্তম (প্রতিদান) থাকবে এবং তারা সে-দিন ভয়ভীতি থেকে নিরাপদে থাকবে।