২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

اِذۡ قَالَ لِاَبِیۡہِ وَقَوۡمِہٖ مَا تَعۡبُدُوۡنَ ﴿۷۱﴾

৭১
সে যখন তার পিতা ও তার জাতিকে বলেছিল, ‘তোমরা কীসের উপাসনা করো?’২১১৮

قَالُوۡا نَعۡبُدُ اَصۡنَامًا فَنَظَلُّ لَہَا عٰکِفِیۡنَ ﴿۷۲﴾

৭২
খদেখুন: ২১:৫৪; ২৬:৭২তারা বলল, ‘আমরা প্রতিমাগুলোর উপাসনা করি এবং (ইবাদতের জন্য) সেগুলোর সামনে বসে থাকি।’গদেখুন: ২১:৫৪; ৪৩:২৪

قَالَ ہَلۡ یَسۡمَعُوۡنَکُمۡ اِذۡ تَدۡعُوۡنَ ﴿ۙ۷۳﴾

৭৩
সে বলল, ‘তোমরা যখন (তাদের) ডাকো তারা কি তোমাদের ডাক শুনতে পায়?

اَوۡ یَنۡفَعُوۡنَکُمۡ اَوۡ یَضُرُّوۡنَ ﴿۷۴﴾

৭৪
অথবা তারা কি তোমাদের কোনো উপকার কিংবা অপকার সাধন করে?’

قَالُوۡا بَلۡ وَجَدۡنَاۤ اٰبَآءَنَا کَذٰلِکَ یَفۡعَلُوۡنَ ﴿۷۵﴾

৭৫
“তারা বলল, ‘না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদের এমনটিই করে আসতে দেখেছি।’”

قَالَ اَفَرَءَیۡتُمۡ مَّا کُنۡتُمۡ تَعۡبُدُوۡنَ ﴿ۙ۷۶﴾

৭৬
ঘদেখুন: ২১:৬৭; ৩৭:৮৬-৮৭সে (অর্থাৎ ইবরাহীম) বলল, ‘তোমরা কি ভেবে দেখেছ, তোমরা কীসের উপাসনা করে আসছ,

اَنۡتُمۡ وَاٰبَآؤُکُمُ الۡاَقۡدَمُوۡنَ ﴿۫ۖ۷۷﴾

৭৭
(অর্থাৎ) তোমরা ও তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা?

فَاِنَّہُمۡ عَدُوٌّ لِّیۡۤ اِلَّا رَبَّ الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۷۸﴾

৭৮
অতএব নিশ্চয় এরা (সবাই) আমার শত্রু, কেবল বিশ্বজগতের প্রতিপালক-প্রভু ছাড়া-

الَّذِیۡ خَلَقَنِیۡ فَہُوَ یَہۡدِیۡنِ ﴿ۙ۷۹﴾

৭৯
যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতএব তিনিই আমাকে সঠিক পথ দেখান।

وَالَّذِیۡ ہُوَ یُطۡعِمُنِیۡ وَیَسۡقِیۡنِ ﴿ۙ۸۰﴾

৮০
আর তিনিই আমাকে আহার করান ও আমাকে পানীয় পান করান।