২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

وَاِذَا بَطَشۡتُمۡ بَطَشۡتُمۡ جَبَّارِیۡنَ ﴿۱۳۱﴾ۚ

১৩১
আর যখন তোমরা কাউকে ধরো তখন নিষ্ঠুরদের ন্যায় ধরো।

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۳۲﴾ۚ

১৩২
অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো।

وَاتَّقُوا الَّذِیۡۤ اَمَدَّکُمۡ بِمَا تَعۡلَمُوۡنَ ﴿۱۳۳﴾ۚ

১৩৩
আর তাঁরই তাকওয়া অবলম্বন করা, যিনি তোমাদের সে সবকিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা জানো।কদেখুন: ৭:৭৩; ৫০:১৫খদেখুন: ৭:৭৪; ১১:৬২-৬৩; ২৭:৪৬

اَمَدَّکُمۡ بِاَنۡعَامٍ وَّبَنِیۡنَ ﴿۱۳۴﴾ۚۙ

১৩৪
তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তানসন্ততি দিয়ে,

وَجَنّٰتٍ وَّعُیُوۡنٍ ﴿۱۳۵﴾ۚ

১৩৫
আর বাগবাগিচা এবং ঝরনা দিয়েও।

اِنِّیۡۤ اَخَافُ عَلَیۡکُمۡ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۳۶﴾ؕ

১৩৬
আমি অবশ্যই তোমাদের বিষয়ে এক সর্বগ্রাসী দিনের শাস্তির আশঙ্কা করছি।’

قَالُوۡا سَوَآءٌ عَلَیۡنَاۤ اَوَعَظۡتَ اَمۡ لَمۡ تَکُنۡ مِّنَ الۡوٰعِظِیۡنَ ﴿۱۳۷﴾ۙ

১৩৭
তারা বলল, ‘তুমি আমাদের উপদেশ দাও বা না দাও- উভয়ই আমাদের জন্য সমান।

اِنۡ ہٰذَاۤ اِلَّا خُلُقُ الۡاَوَّلِیۡنَ ﴿۱۳۸﴾ۙ

১৩৮
এটি তো কেবল পূর্ববর্তী লোকদের আচরিত রীতিনীতি।২১২৭
২১২৭। ‘খুলুক’ অর্থ অভ্যাস বা স্বভাব, প্রথা বা আচারাচরণ, ধর্ম, মিথ্যা (লেইন)।

وَمَا نَحۡنُ بِمُعَذَّبِیۡنَ ﴿۱۳۹﴾ۚ

১৩৯
আর আমরা শাস্তিপ্রাপ্ত হবো না।’

فَکَذَّبُوۡہُ فَاَہۡلَکۡنٰہُمۡ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۴۰﴾

১৪০
অতএব তারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করল বিধায় আমরা তাদেরকে ধ্বংস করে দিলাম। নিশ্চয় এতে এক বড়ো নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন ছিল না। ]১৮]