২৩

المؤمنون

সূরা আল-মুমিনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৯ আয়াত ও ৬ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১খদেখুন: ২৫:৭৩

قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَ ۙ﴿۲﴾

২
মুমিনরা অবশ্যই সফলকাম হয়েছে,১৯৭৮
১৯৭৮। এ আয়াত অতি উচ্চস্তরের মুমিনদের প্রতি ইশারা করছে, যাদের চারিত্রিক বৈশিষ্ট্য পরবর্তী আয়াতগুলোতে উল্লেখ করা হয়েছে। এসব বিশ্বাসী কেবল নাজাতই (মুক্তি) লাভ করবে না, উপরন্তু সফলতাও অর্জন করবে, কারণ নাজাতপ্রাপ্তি অপেক্ষা ‘ফালাহ’ (সফলতা) অর্জন অধিকতর উচ্চ আধ্যাত্মিক স্তর বা মর্যাদা বিশেষ।

الَّذِیۡنَ ہُمۡ فِیۡ صَلَاتِہِمۡ خٰشِعُوۡنَ ۙ﴿۳﴾

৩
যারা নিজেদের নামাযে বিনয়ী,১৯৭৯
১৯৭৯। এ আয়াত থেকে সেই অভিপ্রেত অবস্থা বা পূর্বশর্তের বর্ণনা শুরু হয়েছে যা একজন মুমিনকে জীবনের অভিষ্ট, পরম কৃতকার্যতা লাভ করার জন্য আকাঙ্ক্ষা করার পূর্বেই উক্ত অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়, যে জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এসব অবস্থা মানবের আধ্যাত্মিক উন্নতির বহু সোপান বা স্তররূপে বিবেচিত হতে পারে। মানবাত্মার এ সফরে প্রথম স্তর বা ধাপ হলো, একজন বিশ্বাসী সম্পূর্ণ বিনয়াবনত অবস্থায় ঐশী মহত্ত্ব ও মহিমার ভয়ে ভীত হয় এবং তার কৃত পাপের জন্য সে অনুতপ্ত হৃদয়ে তার অবনমিত ও নিরহংকার আত্মাকে আল্লাহ তা’লার প্রতি প্রত্যাবর্তিত করে।

وَالَّذِیۡنَ ہُمۡ عَنِ اللَّغۡوِ مُعۡرِضُوۡنَ ﴿ۙ۴﴾

৪
আর যারা বৃথা বিষয় থেকে মুখ ফিরিয়ে নেয়,১৯৮০
১৯৮০। দ্বিতীয় স্তর গঠিত হয় অসার দম্ভ ও চিন্তা এবং বৃথা ও মূল্যহীন কর্মকাণ্ড ত্যাগের মাধ্যমে। জীবন এক কঠোর বাস্তবতা এবং একজন মুমিনের বা বিশ্বাসীর অবশ্যই জীবনকে এভাবেই নেওয়া উচিত। তার জীবনের প্রতিটি মুহূর্ত কার্যকরভাবে নিয়োজিত করা আবশ্যক এবং সকল অসার ও অপ্রয়োজনীয় বস্তুর অনুসরণ বর্জন করা উচিত।

وَالَّذِیۡنَ ہُمۡ لِلزَّکٰوۃِ فٰعِلُوۡنَ ۙ﴿۵﴾

৫
গদেখুন: ৫:৫৬; ৯:৭১এবং যারা (নিয়মতান্ত্রিকভাবে) যাকাত প্রদানকারী,১৯৮১ঘদেখুন: ৭০:৩০; ৭০:৩১
১৯৮১। চরম দুর্দশাগ্রস্ত লোকদেরকে সাহায্য প্রদান করা অথবা অর্থনৈতিকভাবে জাতির অনগ্রসর ভাগ্যবিড়ম্বিত জনগোষ্ঠীর মঙ্গলার্থে সাহায্য করাই কেবল যাকাতের উদ্দেশ্য নয়, অধিকন্তু অর্থ এবং দ্রব্যসামগ্রী মজুদ বা জমা ১৯৮১-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য করাকে নিরুৎসাহিত করাও যাকাতের মহৎ উদ্দেশ্য। এভাবে উভয়ের দ্রুত সরবরাহ নিশ্চিত করাও যাকাতের উদ্দেশ্য যার ফলে সুষ্ঠু ও সঠিক অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকে।

وَالَّذِیۡنَ ہُمۡ لِفُرُوۡجِہِمۡ حٰفِظُوۡنَ ۙ﴿۶﴾

৬
অধিকন্তু যারা নিজেদের লজ্জাস্থানের সুরক্ষাকারী,

اِلَّا عَلٰۤی اَزۡوَاجِہِمۡ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُمۡ فَاِنَّہُمۡ غَیۡرُ مَلُوۡمِیۡنَ ۚ﴿۷﴾

৭
তবে তাদের স্ত্রী কিংবা যাদের ওপর তাদের মালিকানাস্বত্ব১৯৮১-ক রয়েছে তাদের বিষয় ভিন্ন, এজন্য নিশ্চয় তারা তিরস্কৃত হবে না;
১৯৮১-ক। ৫৬১ টীকা দ্রষ্টব্য।

فَمَنِ ابۡتَغٰی وَرَآءَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡعٰدُوۡنَ ۚ﴿۸﴾

৮
কিন্তু যারা এর বাইরে কিছু কামনা করবে তারাই সীমালঙ্ঘনকারী;

وَالَّذِیۡنَ ہُمۡ لِاَمٰنٰتِہِمۡ وَعَہۡدِہِمۡ رٰعُوۡنَ ۙ﴿۹﴾

৯
খদেখুন: ৭০:৩৩আর যারা নিজেদের আমানত ও অঙ্গীকারের প্রতি যত্নবান,গদেখুন: ৬:৯৩; ৭০:৩৫ঘদেখুন: ১৮:১০৮; ৭০:৩৬; ৩২:৮-৯চদেখুন: ২২:৬

وَالَّذِیۡنَ ہُمۡ عَلٰی صَلَوٰتِہِمۡ یُحَافِظُوۡنَ ۘ﴿۱۰﴾

১০
কদেখুন: ৭০:৩১; ৭০:৩২এবং যারা নিজেদের নামাযের রক্ষণাবেক্ষণে সদা সোচ্চার,১৯৮২
১৯৮২। এ আয়াত আধ্যাত্মিক উন্নতির উচ্চতম এবং শেষ স্তর চিহ্নিত করেছে, যে স্তরে আল্লাহকে স্মরণ করা মানুষের দ্বিতীয় স্বভাবে বা অভ্যাসে পরিণত হয়, যা তার সত্তার এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে যায় এবং তার আত্মা প্রশান্তি লাভ করে। এ স্তরে মুমিন সম্মিলিত ইবাদতের প্রতি বিশেষভাবে যত্নবান হয়। এর অন্তর্নিহিত অর্থ হলো, জাতির হিতাকাঙ্ক্ষা তার মধ্যে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে এবং সে ব্যক্তিগত স্বার্থ অপেক্ষা দলীয় স্বার্থকে ঊর্ধ্বে স্থান দেয়।