২৫

الفرقان

সূরা আল-ফুরকান

Al-Furqan

মক্কী ৭৮ আয়াত ৬ রুকু পারা ১৮–১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৮ আয়াত এবং ৬ রুকূ

اِلَّا مَنۡ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓئِکَ یُبَدِّلُ اللّٰہُ سَیِّاٰتِہِمۡ حَسَنٰتٍ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۷۱﴾

৭১
কেবল সে হলো এর ব্যতিক্রম যে তওবা২০৯১ করে, ঘদেখুন: ঈমান আনে এবং সৎকর্ম সাধন করে। অতএব এরাই এমন লোক- আল্লাহ যাদের মন্দকর্মগুলোকে পুণ্যকর্মে বদলে দেবেন। আর আল্লাহ অতীব ক্ষমাশীল ও বার বার কৃপাকারী।
২০৯১। ‘তওবা’ (অনুশোচনা)-এর অর্থ অতীতের সমস্ত নৈতিক ভ্রষ্টতার জন্য আন্তরিকভাবে সকল মন্দ সম্পূর্ণ পরিহার করে চলার স্থির সংকল্পের সাথে অনুতাপ করা, সৎকর্ম করা এবং মানুষের প্রতি কৃত সর্বপ্রকার অন্যায়ের সংশোধন করা। ব্যক্তির জীবনে এ হচ্ছে অতীতের প্রতি সম্পূর্ণভাবে পিঠ ফিরিয়ে পূর্ণ পরিবর্তন সাধন।

وَمَنۡ تَابَ وَعَمِلَ صَالِحًا فَاِنَّہٗ یَتُوۡبُ اِلَی اللّٰہِ مَتَابًا ﴿۷۲﴾

৭২
আর যে ব্যক্তি তওবা করে এবং সৎকাজ করে, নিশ্চয় সে সত্যিকার অর্থে আল্লাহর প্রতি বিনত হয়। একটি জয় উভয় উত

وَالَّذِیۡنَ لَا یَشۡہَدُوۡنَ الزُّوۡرَ ۙ وَاِذَا مَرُّوۡا بِاللَّغۡوِ مَرُّوۡا کِرَامًا ﴿۷۳﴾

৭৩
আর (তারাও রহমান আল্লাহর বান্দা) যারা মিথ্যা সাক্ষ্য দেয় না২০৯২ এবং কদেখুন: ২৩:৪; ২৮:৫৬বৃথা বিষয়ের সম্মুখীন হলে সসম্মানে পাশ কাটিয়ে যায়।
২০৯২। ‘নূর’ অর্থ একটি মিথ্যা, মিথ্যা সাক্ষ্য, আল্লাহর সাথে শিরক ও এমন স্থান যেখানে মিথ্যা বলা হয় এবং লোকেরা বৃথা বা অসার চিত্তবিনোদন উপভোগ করে, বহুঈশ্বরবাদীদের সমাবেশ ইত্যাদি (লেইন)।

وَالَّذِیۡنَ اِذَا ذُکِّرُوۡا بِاٰیٰتِ رَبِّہِمۡ لَمۡ یَخِرُّوۡا عَلَیۡہَا صُمًّا وَّعُمۡیَانًا ﴿۷۴﴾

৭৪
আর (তারাও রহমান আল্লাহর বান্দা) যাদেরকে নিজ প্রতিপালক-প্রভুর আয়াতসমূহ স্মরণ করানো হলে তারা এগুলোর প্রতি বধির ও অন্ধের ন্যায় আচরণ করে না।২০৯২-ক
২০৯২-ক। তারা উম্মিলিত চোখে আল্লাহ তা’লার নিদর্শনাবলি সযত্নে মেনে চলে। তাদের বিশ্বাস সন্দেহাতীত ভিত্তির ওপর স্থাপিত, জনশ্রুতির ওপর নয়।

وَالَّذِیۡنَ یَقُوۡلُوۡنَ رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا ﴿۷۵﴾

৭৫
আর যারা বলে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি আমাদেরকে আমাদের জীবনসঙ্গী ও সন্তানসন্ততির পক্ষ থেকে নয়নের স্নিগ্ধতা দান করো এবং আমাদের (প্রত্যেককে) মুত্তাকীদের ইমাম বানিয়ে দাও।’

اُولٰٓئِکَ یُجۡزَوۡنَ الۡغُرۡفَۃَ بِمَا صَبَرُوۡا وَیُلَقَّوۡنَ فِیۡہَا تَحِیَّۃً وَّسَلٰمًا ﴿ۙ۷۶﴾

৭৬
এরাই এমন লোক- যাদেরকে ধৈর্যশীল হবার কারণে (জান্নাতে) খদেখুন: উচ্চস্থান দান করা হবে। আর অভিবাদন ও সালামের মাধ্যমে তাদের সেখানে স্বাগত জানানো হবে।

خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ حَسُنَتۡ مُسۡتَقَرًّا وَّمُقَامًا ﴿۷۷﴾

৭৭
সেখানে তারা চিরকাল থাকবে। অস্থায়ী আবাসস্থল এবং স্থায়ী আবাসস্থল হিসাবে তা কত-না উত্তম!

قُلۡ مَا یَعۡبَؤُا بِکُمۡ رَبِّیۡ لَوۡلَا دُعَآؤُکُمۡ ۚ فَقَدۡ کَذَّبۡتُمۡ فَسَوۡفَ یَکُوۡنُ لِزَامًا ﴿٪۷۸﴾

৭৮
তুমি বলো, ‘আমার প্রতিপালক-প্রভু তোমাদের প্রতি মোটেও ভ্রুক্ষেপ২০৯৩ করতেন না, যদি তোমাদের দোয়া না থাকত। যেহেতু তোমরা (এ বাণীকে) মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছ, কাজেই এটি (তথা এর শাস্তি) অবশ্যই তোমাদের পেছনে লেগে থাকবে।’ কদেখুন: চতুর্থাংশ
সূরা আল-ফুরকান - রুকু ৬
২০৯৩। ‘মা ইয়াবাউ বিহী’ অর্থ: আমি তার প্রতি মোটেও ভ্রূক্ষেপ করি না, কিছুই মনে করি না, গ্রাহ্য করি না বা তাকে কিছুই জ্ঞান করি না অথবা আমি তাকে কোনো মূল্যই দেই না বা তার কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না অথবা আমি তাকে কোনোরূপ সম্মান করি না (লেইন এবং মুফরাদাত)।