৭০

المعارج

সূরা আল-মাআরিজ

Al-Ma`arij

মক্কী ৪৫ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৫ আয়াত এবং ২ রুকূ

اِلَّا عَلٰۤی اَزۡوَاجِہِمۡ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُمۡ فَاِنَّہُمۡ غَیۡرُ مَلُوۡمِیۡنَ ﴿ۚ۳۱﴾

৩১
কেবল তাদের স্ত্রী অথবা তাদের অধিকারভুক্ত* (নারীদের) ছাড়া। অতএব নিশ্চয় তারা তিরস্কৃত হবে না।

فَمَنِ ابۡتَغٰی وَرَآءَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡعٰدُوۡنَ ﴿ۚ۳۲﴾

৩২
সুতরাং যে এর বাইরে (কিছু) চায়, সেক্ষেত্রে এরাই তারা- যারা সীমালঙ্ঘনকারী।

وَالَّذِیۡنَ ہُمۡ لِاَمٰنٰتِہِمۡ وَعَہۡدِہِمۡ رٰعُوۡنَ ﴿۪ۙ۳۳﴾

৩৩
কদেখুন: ২৩:৯আর তারাও (তিরস্কৃত হবে না)- যারা নিজেদের আমানতসমূহ এবং অঙ্গীকার রক্ষায় যত্নবান।

وَالَّذِیۡنَ ہُمۡ بِشَہٰدٰتِہِمۡ قَآئِمُوۡنَ ﴿۪ۙ۳۴﴾

৩৪
আর তারাও- যারা নিজেদের সাক্ষ্য প্রদানে (ও প্রদত্ত সাক্ষ্যে) অনড়-অবিচল।

وَالَّذِیۡنَ ہُمۡ عَلٰی صَلَاتِہِمۡ یُحَافِظُوۡنَ ﴿ؕ۳۵﴾

৩৫
আর তারাও- যারা নিজেদের নামাযের সুরক্ষা বিধান করে।

اُولٰٓئِکَ فِیۡ جَنّٰتٍ مُّکۡرَمُوۡنَ ﴿ؕ٪۳۶﴾

৩৬
খদেখুন: ১৮:১০৮; ২৩:১২এরাই তারা- যাদের সাথে জান্নাতসমূহে সম্মানজনক ব্যবহার করা হবে।
সূরা আল-মাআরিজ - রুকু ১

فَمَالِ الَّذِیۡنَ کَفَرُوۡا قِبَلَکَ مُہۡطِعِیۡنَ ﴿ۙ۳۷﴾

৩৭
সুতরাং যারা অস্বীকার করেছে তাদের কী হয়েছে, গদেখুন: ১৪:৪৩-৪৪তারা যে তোমার দিকে দ্রুত ছুটে আসছে?

عَنِ الۡیَمِیۡنِ وَعَنِ الشِّمَالِ عِزِیۡنَ ﴿۳۸﴾

৩৮
ডানদিক থেকেও এবং বামদিক থেকেও- বিভিন্ন দলে বিভক্ত হয়ে?৩১২৬
৩১২৬। এ আয়াত ও পূর্ববর্তী আয়াত মিলিয়ে ইসলামের আসন্ন বিজয়ের ভবিষ্যদ্বাণী করে বলছে, আরব দেশের মূর্তি-উপাসক গোত্রগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে এসে মহানবী (সা.)-এর নিকট পৌঁছাবে এবং ইসলামের দীক্ষা গ্রহণের আবেদন করবে। আয়াত দুটি অন্য একটি ঘটনার দিকেও ইঙ্গিত করতে পারে: কুরাইশ দলপতিরা মহানবী (সা.)-এর নিকটে এসে অতি লোভনীয় একটি প্রস্তাব উত্থাপন করেছিল যে, তিনি যদি কেবল তাদের মূর্তি ও মূর্তিপূজার বিরুদ্ধে প্রচার ছেড়ে দেন তাহলে তিনি সম্পদ, সম্মান, নারী এমনকি রাজ্য চাইলেও ৩১২৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য তারা তাঁকে এগুলো দিতে প্রস্তুত আছে। কেউ কেউ অন্য ঘটনার দিকেও আয়াতগুলোকে আরোপ করেন, যেমন- কাফিররা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে সাজসজ্জা করে মহানবী (সা.)-এর (সা.) ওপর তীব্রভাবে সম্মিলিত এক আক্রমণ চালিয়েছিল।

اَیَطۡمَعُ کُلُّ امۡرِیٴٍ مِّنۡہُمۡ اَنۡ یُّدۡخَلَ جَنَّۃَ نَعِیۡمٍ ﴿ۙ۳۹﴾

৩৯
তাদের প্রত্যেকেই কি আশা করছে, তাকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করানো হবে?

کَلَّا ؕ اِنَّا خَلَقۡنٰہُمۡ مِّمَّا یَعۡلَمُوۡنَ ﴿۴۰﴾

৪০
কখনো নয়। নিশ্চয় আমরা তাদেরকে সে বস্তু থেকে সৃষ্টি করেছি, যা৩১২৭ তারা জানে।
৩১২৭। এখানে ‘মিম্মা’ (যা) শব্দটি দ্বারা বুঝাচ্ছে, মানুষের সেসব প্রাকৃতিক শক্তি ও যোগ্যতাসমূহ যেগুলোর দ্বারা আল্লাহ মানুষকে ভূষিত করেছেন।