২২

الحج

সূরা আল-হাজ্জ

Al-Hajj

মাদানী ৭৯ আয়াত ১০ রুকু পারা ১৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৯ আয়াত এবং ১০ রুকূ

ذٰلِکَ ۚ وَمَنۡ عَاقَبَ بِمِثۡلِ مَا عُوۡقِبَ بِہٖ ثُمَّ بُغِیَ عَلَیۡہِ لَیَنۡصُرَنَّہُ اللّٰہُ ؕ اِنَّ اللّٰہَ لَعَفُوٌّ غَفُوۡرٌ ﴿۶۱﴾

৬১
এটাই (অবধারিত)। আর যে ব্যক্তি তার বিরুদ্ধে কৃত অন্যায়ের সমপরিমাণ প্রতিশোধ নেওয়া সত্ত্বেও (শত্রু দ্বারা) পুনরায় নির্যাতিত হয়, সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করবেন।১৯৬৮ নিশ্চয় আল্লাহ পরম মার্জনাকারী, অতীব ক্ষমাশীল।
১৯৬৮। এ আয়াত দ্বৈত অর্থবোধক। এতে মুসলমানদের জন্য সাহায্যের প্রতিশ্রুতিও নিহিত রয়েছে। প্রথমোক্ত অর্থের তাৎপর্য হলো, মুসলমানরা অত্যাচারিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে সীমালঙ্ঘন করা হয়েছে। মুসলমানরা প্রতিশোধ গ্রহণ করতে পারে, কিন্তু এই প্রতিশোধ গ্রহণে ন্যায়ের সীমাতিক্রম করা উচিত হবে না। শত্রুর ক্ষতিসাধন এতটুকু করতে পারবে যতটুকু ক্ষতি তাদের করা হয়েছে। দ্বিতীয় অর্থ মতে, মুসলমানদেরকে বলা হয়েছে, তারা শত্রুদেরকে নিজ শক্তির অধীনে পাবে, কিন্তু যতটুকু আঘাত তারা পেয়েছিল ততটুকুই আঘাত করা ন্যায়সংগত হবে। তবে উত্তম হবে যদি তারা তাদের সফলতা ও বিজয়ের মুহূর্তে আল্লাহ তা’লার পবিত্র করুণা ও ক্ষমাশীলতার গুণের অনুকরণে পরাজিত শত্রুদেরকে ক্ষমা করে দেয়।

ذٰلِکَ بِاَنَّ اللّٰہَ یُوۡلِجُ الَّیۡلَ فِی النَّہَارِ وَیُوۡلِجُ النَّہَارَ فِی الَّیۡلِ وَاَنَّ اللّٰہَ سَمِیۡعٌۢ بَصِیۡرٌ ﴿۶۲﴾

৬২
এর কারণ হলো, কদেখুন: ৩:২৮; ৩১:৩০; ৩৫:১৪; ৫৭:৭আল্লাহই রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান।১৯৬৯ আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
১৯৬৯। ‘নাহারুন’ (দিন) শব্দ এ আয়াতে ক্ষমতা ও উন্নতি বুঝায় এবং ‘লাইল’ (রাত) শব্দ অধোগতি ও অধঃপতনে নিমজ্জিত জাতির শক্তিহীনতার অর্থ বুঝায়। আয়াতের এই আলংকারিক ব্যবহার দ্বারা পূর্ববর্তী আয়াতে উল্লিখিত ঘটনাপ্রবাহের প্রতি নির্দেশ করছে যে, নিদারুন দুঃখের রজনী ও নির্যাতন- যার মধ্য দিয়ে মুসলমানরা এক ১৯৭০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য সুদীর্ঘকাল অতিবাহিত করতে বাধ্য হয়েছিল, তাতে যবনিকাপাত হতে চলেছে এবং তাদের গৌরবময় ক্ষমতার দিনগুলোর প্রভাত এখন আসন্ন।

ذٰلِکَ بِاَنَّ اللّٰہَ ہُوَ الۡحَقُّ وَاَنَّ مَا یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہٖ ہُوَ الۡبَاطِلُ وَاَنَّ اللّٰہَ ہُوَ الۡعَلِیُّ الۡکَبِیۡرُ ﴿۶۳﴾

৬৩
এর কারণ হলো, খদেখুন: ২০:১১৫; ২৩:১১৭; ২৪:২৬আল্লাহই চিরসত্য এবং তাঁকে বাদ দিয়ে তারা যাকে ডাকে তা মিথ্যা। আর নিশ্চয় আল্লাহ অতি উচ্চ, অতীব মহান।

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۫ فَتُصۡبِحُ الۡاَرۡضُ مُخۡضَرَّۃً ؕ اِنَّ اللّٰہَ لَطِیۡفٌ خَبِیۡرٌ ﴿ۚ۶۴﴾

৬৪
তুমি কি লক্ষ করে দেখো নি, গদেখুন: ২২:৬; ৩০:৫১; ৩৫:২৮; ৩৯:২২; ৪৫:৬আল্লাহ আকাশ থেকে পানি অবতীর্ণ করেন, যার ফলে পৃথিবী সবুজশ্যামল হয়ে ওঠে?১৯৭০ নিশ্চয় আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ।
১৯৭০। এ আয়াত প্রকৃতির বিস্ময়কর নিয়মের প্রতি কাফিরদের দৃষ্টি আকর্ষণ করছে যা তাদের চোখের সামনে উন্মীলিত রয়েছে। একথা বলার উদ্দেশ্য হলো, তারা কি দেখতে পায় না, আরবের বন্ধ্যা ও ঊষর মরুভূমি এবং আধ্যাত্মিকভাবে মৃত ভূমির ওপর ঐশী রহমতের বৃষ্টি বর্ষিত হয়েছে আর তাতে নবজীবনের স্পন্দন শুরু হয়েছে আর সর্বত্র তাজা ও সবুজশ্যামল গাছপালা ছেয়ে যাচ্ছে? অর্থাৎ দেশের সর্বত্র আধ্যাত্মিক জাগরণ পরিলক্ষিত হচ্ছে এবং ইসলাম গভীরভাবে আপন শিকড় গেড়ে বসেছে।

لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ وَاِنَّ اللّٰہَ لَہُوَ الۡغَنِیُّ الۡحَمِیۡدُ ﴿٪۶۵﴾

৬৫
আকাশসমূহে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে (সব) তাঁরই। আর * নিশ্চয় আল্লাহই প্রাচুর্যশালী, পরম প্রশংসার অধিকারী।
সূরা আল-হাজ্জ - রুকু ৮

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ سَخَّرَ لَکُمۡ مَّا فِی الۡاَرۡضِ وَالۡفُلۡکَ تَجۡرِیۡ فِی الۡبَحۡرِ بِاَمۡرِہٖ ؕ وَیُمۡسِکُ السَّمَآءَ اَنۡ تَقَعَ عَلَی الۡاَرۡضِ اِلَّا بِاِذۡنِہٖ ؕ اِنَّ اللّٰہَ بِالنَّاسِ لَرَءُوۡفٌ رَّحِیۡمٌ ﴿۶۶﴾

৬৬
তুমি কি লক্ষ করো নি, কদেখুন: ২:২৫৬; ১০:৫৬; ৩১:২৭“পৃথিবীতে যা-ই আছে নিশ্চয় আল্লাহ সেগুলোকে তোমাদের সেবায় (বিনা পারিশ্রমিকে) নিয়োজিত করেছেন, আর নৌযানগুলো তাঁরই আদেশে সমুদ্রবক্ষে ভেসে চলে? আর তিনি আকাশকে তাঁর আদেশ* দ্বারা পৃথিবী থেকে ভেঙে পড়া থেকে বিরত রেখেছেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি পরম মমতাশীল, বার বার কৃপাকারী।

وَہُوَ الَّذِیۡۤ اَحۡیَاکُمۡ ۫ ثُمَّ یُمِیۡتُکُمۡ ثُمَّ یُحۡیِیۡکُمۡ ؕ اِنَّ الۡاِنۡسَانَ لَکَفُوۡرٌ ﴿۶۷﴾

৬৭
খদেখুন: ১৬:১৫আর তিনিই সেই সত্তা- যিনি তোমাদের জীবিত করেছেন, এরপর তোমাদের মৃত্যু দেবেন, আবার তিনি তোমাদের জীবিত করবেন।১৯৭১ নিশ্চয় মানুষ বড়োই অকৃতজ্ঞ।গদেখুন: ২:২৯; ১৬:৭১; ৩০:৪১; ৪০:৬৯
১৯৭১। জীবন এবং মৃত্যুর বিস্ময়কর ব্যাপার যুগপৎ সক্রিয় রয়েছে। প্রত্যেক মৃত্যু এক নতুন জীবনানুসরণ করে এবং প্রত্যেক মৃত্যু নিয়ে আসে এক নবজীবনের আশা। বদর এবং উহুদ ইত্যাদি যুদ্ধক্ষেত্রে কিছুসংখ্যক মুসলমানের মৃত্যু আরবের সর্বত্র আধ্যাত্মিক পুনর্জীবনের সঞ্চার করেছিল। ১৯৭২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

لِکُلِّ اُمَّۃٍ جَعَلۡنَا مَنۡسَکًا ہُمۡ نَاسِکُوۡہُ فَلَا یُنَازِعُنَّکَ فِی الۡاَمۡرِ وَادۡعُ اِلٰی رَبِّکَ ؕ اِنَّکَ لَعَلٰی ہُدًی مُّسۡتَقِیۡمٍ ﴿۶۸﴾

৬৮
প্রত্যেক জাতির জন্য আমরা ইবাদতের একটি পদ্ধতি নির্ধারণ করেছি,১৯৭২ যা তারা অবলম্বন করে চলে। অতএব তারা যেন এই পদ্ধতির (তথা ইসলামের) বিষয়ে তোমার সাথে বিতণ্ডা না করে। আর তুমি তোমার প্রতিপালক- প্রভুর দিকে আহ্বান করো, কেননা তুমি সরল সুদৃঢ় পথে প্রতিষ্ঠিত।*
১৯৭২। সকল জাতি এবং গোষ্ঠীর মধ্যেই কোনো কোনো ঐশ্বরিক ইবাদত পরিদৃষ্ট হয়। উক্ত বাস্তব ঘটনা এই সত্যের দিকেই দৃষ্টি আকর্ষণ করে, সকল ধর্মমতের মধ্যে ইসলাম ধর্ম সর্বপ্রথম এই সত্য প্রকাশ ও ঘোষণা করেছে, সমগ্র মানবজাতির মধ্যেই আল্লাহ তা’লার উপাসনা শিক্ষা দেবার জন্য তাঁর নিকট থেকে নবী-রসূল আবির্ভূত হয়েছিলেন।
* ‘আদেশ’ শব্দটি সম্ভবত উল্কা ও অন্যান্য জ্যোতিষ্কমণ্ডলের পতনের ক্ষেত্রে প্রযোজ্য। সেগুলো অনবরত পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করছে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَاِنۡ جٰدَلُوۡکَ فَقُلِ اللّٰہُ اَعۡلَمُ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۶۹﴾

৬৯
আর তারা তোমার সাথে বাগ্বিতণ্ডা করলে তুমি বলো, ‘নিশ্চয় তোমরা যা করো তা আল্লাহ ভালোভাবেই জানেন।

اَللّٰہُ یَحۡکُمُ بَیۡنَکُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ فِیۡمَا کُنۡتُمۡ فِیۡہِ تَخۡتَلِفُوۡنَ ﴿۷۰﴾

৭০
কদেখুন: ২:১১৪; ৪:১৪২আল্লাহ কিয়ামত দিবসে তোমাদের মাঝে সেই বিষয়ের মীমাংসা করবেন, যা নিয়ে তোমরা মতভেদ করতে।’