২২

الحج

সূরা আল-হাজ্জ

Al-Hajj

মাদানী ৭৯ আয়াত ১০ রুকু পারা ১৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৯ আয়াত এবং ১০ রুকূ

یُصۡہَرُ بِہٖ مَا فِیۡ بُطُوۡنِہِمۡ وَالۡجُلُوۡدُ ﴿ؕ۲۱﴾

২১
খদেখুন: ৪৪:৪৬এর মাধ্যমে তাদের পেটে যা আছে তা এবং (তাদের) ত্বক গলিয়ে দেওয়া হবে।

وَلَہُمۡ مَّقَامِعُ مِنۡ حَدِیۡدٍ ﴿۲۲﴾

২২
আর তাদের (শাস্তির) জন্য (আরো) থাকবে লোহার হাতুড়ি।

کُلَّمَاۤ اَرَادُوۡۤا اَنۡ یَّخۡرُجُوۡا مِنۡہَا مِنۡ غَمٍّ اُعِیۡدُوۡا فِیۡہَا ٭ وَذُوۡقُوۡا عَذَابَ الۡحَرِیۡقِ ﴿٪۲۳﴾

২৩
গদেখুন: ৫:৩৮; ৩২:২১দুঃখযন্ত্রণার কারণে যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে, সেখানেই তাদের ফিরিয়ে দেওয়া হবে এবং (তাদের বলা হবে,) ঘদেখুন: ৮:১৫; ৩৪:৪৩; ১৮:৩২; ৩৫:৩৪; ৭৬:২২ঘদেখুন: ‘তোমরা আগুনের শাস্তি আস্বাদন করো।’চদেখুন: ৭৬:১৩
সূরা আল-হাজ্জ - রুকু ২

اِنَّ اللّٰہَ یُدۡخِلُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ یُحَلَّوۡنَ فِیۡہَا مِنۡ اَسَاوِرَ مِنۡ ذَہَبٍ وَّلُؤۡلُؤًا ؕ وَلِبَاسُہُمۡ فِیۡہَا حَرِیۡرٌ ﴿۲۴﴾

২৪
যারা ঈমান আনে এবং সৎকাজ করে, নিশ্চয় আল্লাহ তাদেরকে এমনসব জান্নাতে প্রবেশ করাবেন যেগুলোর পাদদেশ দিয়ে নদনদী বয়ে যাবে। সেখানে তাদেরকে সোনার কাঁকন ও মণিমুক্তা পরানো হবে এবং সেখানে তাদের পোশাক-পরিচ্ছদ হবে রেশমের।১৯৪২
১৯৪২। বর্ণিত আছে, নবী করীম (সা.) বলেছেন, জান্নাতের দুটি স্রোতস্বিনী হলো নীল (Nile) এবং ফোরাত (Euphrates) নদী (মুসলিম, বাবুল জান্নাত)। মহানবী (সা.) এবং তাঁর সাহাবীরা (রা.) জানতেন, শুধু পারলৌকিক জীবনেই তাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এমন নয়, বরং ইহজীবনেও দেওয়া হয়েছিল। তারা এ-ও জানতেন, ইহজগতে জান্নাতের অর্থ সমৃদ্ধ এবং উর্বর ভূমি বা দেশকে বুঝায় যা একসময় পারস্য ও রোম সম্রাটদের শাসনাধীনে ছিল। হযরত উমর (রা.)-এর খিলাফতকালে মুসলিম সৈন্যবাহিনী দুই সীমান্তে যুদ্ধ করেছিল- মেসোপটেমিয়া ও সিরিয়া সীমান্তে এবং কয়েকজন আরব সর্দার যখন তাঁর (অর্থাৎ হযরত উমর) নিকট নিজেদেরকে খেদমতের জন্য পেশ করেছিল তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন দুটি প্রতিশ্রুত দেশ (মেসোপটেমিয়া অথবা সিরিয়া)-এর কোনটিতে যাওয়া তারা পছন্দ করে। ভবিষ্যদ্বাণীটি আক্ষরিকভাবে তখন পূর্ণ হয়েছিল, যখন হযরত উমর (রা.) সুরাকা বিন মালিককে স্বর্ণের বালা পরিধান করতে আদেশ দান করেছিলেন, যা ইরানের বাদশারা বিশেষ রাষ্ট্রীয় উৎসবসমূহে পরিধান করত।

وَہُدُوۡۤا اِلٰی الطَّیِّبِ مِنَ الۡقَوۡلِ ۚۖ وَہُدُوۡۤا اِلَی صِرَاطِ الۡحَمِیۡدِ ﴿۲۵﴾

২৫
আর পবিত্র কথার দিকেই তারা পরিচালিত হবে এবং পরম প্রশংসাভাজন (আল্লাহর) পথের দিকে তাদেরকে পরিচালিত করা হবে।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَیَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ وَالۡمَسۡجِدِ الۡحَرَامِ الَّذِیۡ جَعَلۡنٰہُ لِلنَّاسِ سَوَآءَ ۣالۡعَاکِفُ فِیۡہِ وَالۡبَادِ ؕ وَمَنۡ یُّرِدۡ فِیۡہِ بِاِلۡحَادٍۭ بِظُلۡمٍ نُّذِقۡہُ مِنۡ عَذَابٍ اَلِیۡمٍ ﴿٪۲۶﴾

২৬
নিশ্চয় যারা কুফরী করে এবং আল্লাহর পথ থেকে ও কদেখুন: ৮:৩৫; ১৬:৮৯; ৪৩:৩৮; ৪৮:২৬সেই মসজিদুল হারাম থেকে লোকদের নিবৃত্ত রাখে যাকে আমরা ইবাদতকারী স্থানীয় বাসিন্দা বা মরুবাসী সবার জন্য সমানভাবে উন্মুক্ত করেছি- (তারা জেনে রাখুক,) যে-ই এতে অন্যায়ভাবে বক্রতা সৃষ্টির সংকল্প করবে আমরা তাকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব।
সূরা আল-হাজ্জ - রুকু ৩

وَاِذۡ بَوَّاۡنَا لِاِبۡرٰہِیۡمَ مَکَانَ الۡبَیۡتِ اَنۡ لَّا تُشۡرِکۡ بِیۡ شَیۡئًا وَّطَہِّرۡ بَیۡتِیَ لِلطَّآئِفِیۡنَ وَالۡقَآئِمِیۡنَ وَالرُّکَّعِ السُّجُوۡدِ ﴿۲۷﴾

২৭
আর (স্মরণ করো!) আমরা যখন বাইতুল্লাহ সংলগ্ন স্থানে১৯৪৩ ইবরাহীমের থাকার ব্যবস্থা করেছিলাম। (আর বলেছিলাম, ‘আমার সাথে কোনোকিছুকে শরীক সাব্যস্ত কোরো না। খদেখুন: ২:১২৬আর আমার গৃহকে১৯৪৩-ক তাওয়াফকারী ১৯৪৪, কিয়ামকারী, রুকুকারী ও সিজদাকারীদের জন্য পবিত্র ও পরিচ্ছন্ন রাখো।১৯৪৪,১৯৪৫
১৯৪৩। এ আয়াত দ্বারা প্রতীয়মান হয়, হযরত ইবরাহীম (আ.)-এর সময়ের বহু পূর্ব থেকেই কাবাঘরের অস্তিত্ব বিদ্যমান ছিল। প্রকৃত ঘটনা হচ্ছে, কাবাঘর হযরত আদম (আ.) কর্তৃক নির্মিত হয়েছিল। এটাই প্রথম উপাসনালয় যা এ পৃথিবীর বুকে নির্মিত হয়েছিল (৩:৯৭)। হযরত ইবরাহীম (আ.)-এর যুগ পর্যন্ত কালের আবর্তনে এটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আল্লাহ ওহীর দ্বারা তাঁর নিকট এর স্থান প্রকাশ করলে তিনি এবং তাঁর পুত্র ইসমাঈল (আ.) যারা মহানবী (সা.)-এর পূর্বপুরুষ, এই গৃহ পুনর্নির্মাণ করেছিলেন। আরো দেখুন টীকা ১৪৬।
১৯৪৩-ক। কুরআন শরীফে বিভিন্নভাবে কাবার উল্লেখ রয়েছে যেমন ‘আমার গৃহ’ (২:১২৭ এবং ২২:২৭); ‘পবিত্র গৃহ’ (১৪:৩৮); ‘সম্মানিত মসজিদ’ (২:১৫১); ‘এই গৃহ’ (২:১২৮; ৩:৯৮; ৮:৩৬; ২২:২৭) ‘প্রাচীন গৃহ’ (২২:৩০, ৩৪); এবং (কসম) সদা আবাদ গৃহের (৫২:৫)। এসব পৃথক পৃথক আখ্যা কাবার বৈশিষ্ট্যের প্রতি অঙ্গুলি নির্দেশ করে যে, এটি মানবজাতির জন্য উপাসনার শ্রেষ্ঠতম কেন্দ্র।
১৯৪৪। এ সূরার মূল বিষয়বস্তু হলো ‘হজ্জ’ এবং তফসীরাধীন আয়াত হজ্জের ব্যাপারে ভূমিকার কাজ করেছে। হজ্জের এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কাবাঘর বা বায়তুল্লাহর তাওয়াফ করা। অতএব কাবার পবিত্রতা এবং গুরুত্বের সংক্ষিপ্ত উল্লেখ হজ্জের বিষয়ে এক যথার্থ পরিচিতি।
১৯৪৫। ‘আমার গৃহকে... পবিত্র ও পরিচ্ছন্ন রাখো’ উক্তি আদেশ এবং ভবিষ্যদ্বাণী উভয়ই প্রকাশ করে। আদেশটি হলো কাবাঘর মূর্তিপূজার মাধ্যমে কলুষিত না করা, কেননা এটি নির্মিত হয়েছিল এক-অদ্বিতীয় সত্য খোদার উপাসনার জন্য। ভবিষ্যদ্বাণীটি ছিল এই বাস্তব ঘটনা সম্পর্কে যে, উক্ত আদেশ অমান্য করা হবে এবং আল্লাহর ঘর মূর্তির ঘরে পরিণত হবে, কিন্তু পরিণামে পুনরায় সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র করা হবে।

وَاَذِّنۡ فِی النَّاسِ بِالۡحَجِّ یَاۡتُوۡکَ رِجَالًا وَّعَلٰی کُلِّ ضَامِرٍ یَّاۡتِیۡنَ مِنۡ کُلِّ فَجٍّ عَمِیۡقٍ ﴿ۙ۲۸﴾

২৮
কদেখুন: ২:১৯৮; ৩:৯৮আর তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও।১৯৪৬ তারা তোমার কাছে পায়ে হেঁটে এবং প্রত্যেক শীর্ণকায় বাহনেও আসবে। এগুলো সকল সুদূর-সুগভীর পথ পাড়ি দিয়ে আসবে,
১৯৪৬। হজ্জ যাত্রার প্রবর্তন হযরত ইবরাহীম (আ.)-এর সময়ে শুরু হয়েছিল। তা প্রতীয়মান হয় একথা দ্বারা: তুমি মানুষের মাঝে হজ্জের ঘোষণা করে দাও। কোনো কোনো খ্রিষ্টান লেখকের ধারণা, হজ্জ হচ্ছে নবী করীম (সা.) কর্তৃক আরবদের প্রতিমা উপাসকদেরকে বশীভূত করার জন্য ইসলামে প্রতিমাপূজাভিত্তিক এক অনুষ্ঠানের প্রবর্তন করা, কিন্তু এ ধারণা ভুল। আসলে হযরত ইবরাহীম (আ.)-এর সময় থেকে আরম্ভ করে হজ্জব্রত অব্যাহতভাবে চলে আসছে। দূরদূরান্তের দেশ থেকে লক্ষ লক্ষ মুসলমানের মক্কাতে এই সমাবেশ উক্ত ভবিষ্যদ্বাণীর পূর্ণতার অখণ্ডনীয় সত্যতা বহন করে।

لِّیَشۡہَدُوۡا مَنَافِعَ لَہُمۡ وَیَذۡکُرُوا اسۡمَ اللّٰہِ فِیۡۤ اَیَّامٍ مَّعۡلُوۡمٰتٍ عَلٰی مَا رَزَقَہُمۡ مِّنۡۢ بَہِیۡمَۃِ الۡاَنۡعَامِ ۚ فَکُلُوۡا مِنۡہَا وَاَطۡعِمُوا الۡبَآئِسَ الۡفَقِیۡرَ ﴿۫۲۹﴾

২৯
খদেখুন: ২:১৯৯; ৫:৩যেন তারা (সেখানে) তাদের উপকারী বিষয়াদি১৯৪৭ প্রত্যক্ষ করে এবং যে রিযক তিনি গৃহপালিত চতুষ্পদ জন্তর মাধ্যমে তাদের দান করেছেন সে (অনুগ্রহের) জন্য তারা গদেখুন: ২:২০৪নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে। সুতরাং তা থেকে তোমরা (নিজেরা) খাও এবং দুর্গত-অভাবগ্রস্তদেরও খাওয়াও।
১৯৪৭। একজন মুসলমানের আধ্যাত্মিক মঙ্গল ছাড়াও হজ্জব্রত সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব বহন করে। এটা বিভিন্ন জাতির মুসলমানদেরকে এক শক্তিশালী আন্তর্জাতিক ইসলামের বিশ্বভ্রাতৃত্বের বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ করে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মুসলমানরা বছরে একবার মক্কায় একত্রিত হয়ে আন্তর্জাতিক গুরুত্ববহ বিষয়াদির ওপর মতবিনিময় করতে পারে, পুরাতনকে নবায়ন এবং নতুন সম্পর্ক স্থাপন করতে পারে। তারা অন্যান্য দেশের মুসলিম ভাইদের সামনে নিজ নিজ সমস্যাবলি সম্বন্ধে অবহিত হওয়া বা করার সুযোগ লাভ করে, একে অন্যের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে এবং বিভিন্নভাবে পরস্পরের সাহায্য-সহযোগিতা করার উপায় উদ্ভাবন করতে পারে। আল্লাহ তা’লা কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামের কেন্দ্র মক্কার হজ্জ মুসলিম বিশ্বের জন্য জাতিসংঘ সংস্থারূপে কাজ করতে পারে।

ثُمَّ لۡیَقۡضُوۡا تَفَثَہُمۡ وَلۡیُوۡفُوۡا نُذُوۡرَہُمۡ وَلۡیَطَّوَّفُوۡا بِالۡبَیۡتِ الۡعَتِیۡقِ ﴿۳۰﴾

৩০
এরপর তারা যেন নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করে এবং নিজেদের মানত পূর্ণ করে আর প্রাচীন এ গৃহটির তাওয়াফ করে।১৯৪৮
১৯৪৮। ‘আল-বাইতুল আতীক’ এর অর্থ উন্মুক্ত, পরমোৎকৃষ্ট এবং অতি প্রাচীন গৃহ (লেইন)। ‘উন্মুক্ত’ বিশেষণে এই ভবিষ্যদ্বাণী নিহিত রয়েছে যে, কোনো বিরোধী শক্তিই একে জয় করতে সক্ষম হবে না। সর্বদাই এ গৃহ মুক্ত থাকবে। গুণবাচক উক্তি পরমোৎকৃষ্ট- এর মর্ম হলো, পৃথিবীতে কাবাশরীফ সর্বকালেই এক সম্মানজনক স্থান দখল করে থাকবে। পৃথিবীতে প্রাচীনতম ইবাদত গৃহ এই কাবা এর সত্যতার দৃঢ়সমর্থন পাওয়া যায় কুরআনের অন্য একটি আয়াতে (৩:৯৭)। এর অস্তিত্ব বহু পূর্ব থেকেই বিদ্যমান ছিল যখন হযরত ইবরাহীম (আ.) তাঁর স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাঈলকে মক্কার রৌদ্রদগ্ধ, ধূসর ও অনুর্বর উপত্যকায় বসবাস করতে এনেছিলেন (১৪:৩৮)। কারো কারো বিশ্বাসমতে হযরত নূহ (আ.) কাবাগৃহের তাওয়াফ করেছিলেন (তাবারী- এনসাইক অব ইসলামে উদ্ধৃত)। প্রতিষ্ঠিত ও প্রখ্যাত ইতিহাসবিদরাও কেউ কেউ স্বীকার করেছেন, স্মরণাতীত কাল থেকে কাবা পবিত্র বলে স্বীকৃত হয়ে আসছিল। বর্তমানে হেজায নামে খ্যাত অঞ্চল সম্বন্ধে লিখতে গিয়ে ডিওডরাস সিকুলাস (Deodorus Siculus) বলেছেন: এই দেশের এ স্থানে সমগ্র আরববাসী কর্তৃক অতি পবিত্র বিবেচিত এক উপাসনালয় আছে, যার প্রতি সম্মান প্রদর্শনার্থে চতুর্দিকের প্রতিবেশী রাষ্ট্রের লোকেরা দলে দলে ভিড় জমায়। স্যার উইলিয়াম মুইর বলেন, একথাগুলো নিশ্চয় মক্কার পবিত্র গৃহটির প্রতি অঙ্গুলি নির্দেশ করে, কেননা আরবের সর্বজনীন সশ্রদ্ধ স্বীকৃতি দাবি করে এমন অন্য কোনোকিছু আছে বলে আমরা জানতে পারি না ... আরব জাতির ঐতিহ্য আরবের সকল অঞ্চল থেকে হজ্জযাত্রীর দৃশ্যে স্মরণাতীত কাল থেকে কাবার চিত্রই মূর্ত হয়ে ওঠে। ...এত বেশি ব্যাপক একটি সশ্রদ্ধ স্বীকৃতি অবশ্যই এক অতি প্রাচীন যুগে শুরু হয়ে অদ্যাবধি চলে এসেছে (Muir, P.C.iii)। এতে প্রতিপন্ন হয়, কাবা সর্বপ্রথম হযরত আদম (আ.) কর্তৃক নির্মিত হয়েছিল। পরবর্তীকালে হযরত নূহ (আ.)-এর যুগে সর্বনাশা প্লাবনে এটি বিনষ্ট হয়ে গিয়েছিল এবং পরে হযরত ইবরাহীম (আ.) তাঁর পুত্র ইসমাঈলের সহায়তায় একে পুনর্নির্মাণ করেন।