২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

بِئۡسَمَا اشۡتَرَوۡا بِہٖۤ اَنۡفُسَہُمۡ اَنۡ یَّکۡفُرُوۡا بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ بَغۡیًا اَنۡ یُّنَزِّلَ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ عَلٰی مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ ۚ فَبَآءُوۡ بِغَضَبٍ عَلٰی غَضَبٍ ؕ وَلِلۡکٰفِرِیۡنَ عَذَابٌ مُّہِیۡنٌ ﴿۹۱﴾

৯১
তারা নিজেদেরকে যার বিনিময়ে বিক্রয় করেছে তা কত-না মন্দ! আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তারা বিদ্রোহবশত কেবল এজন্য অস্বীকার করছে যে, আল্লাহ (কেন) তাঁর বান্দাদের মাঝে যাকে চান তার প্রতি নিজ অনুগ্রহ বর্ষণ করেন। গদেখুন: ৩:১১৩; ৫:৬১সুতরাং তারা (আল্লাহর) উপর্যুপরি ক্রোধের লক্ষ্যস্থলে পরিণত হলো। অতএব অস্বীকারকারীদের জন্য রয়েছে এক লাঞ্ছনাজনক শাস্তি।ঘদেখুন: ২:১৭১; ৩:১১৩,১৮২

وَاِذَا قِیۡلَ لَہُمۡ اٰمِنُوۡا بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ قَالُوۡا نُؤۡمِنُ بِمَاۤ اُنۡزِلَ عَلَیۡنَا وَیَکۡفُرُوۡنَ بِمَا وَرَآءَہٗ ٭ وَہُوَ الۡحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَہُمۡ ؕ قُلۡ فَلِمَ تَقۡتُلُوۡنَ اَنۡۢبِیَآءَ اللّٰہِ مِنۡ قَبۡلُ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۹۲﴾

৯২
আর তাদের যখন বলা হয়, ‘আল্লাহ যা অবতীর্ণ করেছেন তোমরা তাতে ঈমান আনো।’ তারা বলে, ‘আমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আমরা তাতেই ঈমান আনি,’ আর এর বাইরে যা (অবতীর্ণ হয়েছে)- তারা তা অস্বীকার করে; অথচ এটি পূর্ণ সত্য (ও) সেটির সত্যায়নকারী যা তাদের কাছে রয়েছে। তুমি বলো, ‘তোমরা যদি মুমিনই হতে তাহলে তোমরা এর পূর্বে আল্লাহর নবীদের কেন হত্যার অপচেষ্টা করতে?’

وَلَقَدۡ جَآءَکُمۡ مُّوۡسٰی بِالۡبَیِّنٰتِ ثُمَّ اتَّخَذۡتُمُ الۡعِجۡلَ مِنۡۢ بَعۡدِہٖ وَاَنۡتُمۡ ظٰلِمُوۡنَ ﴿۹۳﴾

৯৩
আর নিশ্চয় মূসা তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলিসহ এসেছিল। কদেখুন: ২:৫২; ৪:১৫৪; ৭:১৪৯,১৫৩; ২০:৯৮এরপরও তার অনুপস্থিতিতে তোমরা একটি বাছুরকে (উপাস্যরূপে) গ্রহণ করেছিলে; বস্তুত তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী।

وَاِذۡ اَخَذۡنَا مِیۡثَاقَکُمۡ وَرَفَعۡنَا فَوۡقَکُمُ الطُّوۡرَ ؕ خُذُوۡا مَاۤ اٰتَیۡنٰکُمۡ بِقُوَّۃٍ وَّاسۡمَعُوۡا ؕ قَالُوۡا سَمِعۡنَا وَعَصَیۡنَا ٭ وَاُشۡرِبُوۡا فِیۡ قُلُوۡبِہِمُ الۡعِجۡلَ بِکُفۡرِہِمۡ ؕ قُلۡ بِئۡسَمَا یَاۡمُرُکُمۡ بِہٖۤ اِیۡمَانُکُمۡ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۹۴﴾

৯৪
আর (স্মরণ করো!) খদেখুন: ২:৬৪; ৪:১৫৫; ৭:১৭২আমরা যখন তোমাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম এবং তূর পর্বতকে১২১ তোমাদের ওপর সমুচ্চ করেছিলাম (আর বলেছিলাম), ‘আমরা তোমাদের যা দিয়েছি তা দৃঢ়ভাবে (আঁকড়ে) ধরো এবং শোনো।’ তারা বলল,১২১-ক ‘আমরা শুনলাম এবং অমান্য করলাম।’ আর তাদের অস্বীকারের কারণে তাদের অন্তরকে বাছুরপ্রেমে মত্ত করে দেওয়া হয়েছিল।১২২ তুমি বলো, ‘(তোমাদের দাবি অনুযায়ী) তোমরা মুমিন হয়ে থাকলে (জেনে নাও,) তোমাদের ঈমান যে বিষয়ে তোমাদের নির্দেশ দেয় তা অতি মন্দ!’
১২১। টীকা ১০৫ দেখুন।
১২১-ক। কথাটির অর্থ তারা কার্যত মানতে অস্বীকার করল। ‘কালা’ শব্দের ব্যাখ্যার জন্য ৫৭ টীকা দেখুন।
১২২। ‘উশরিবা ফী কালবিহী হুব্বু ফুলানিন’ আরবী এ বাক্যটির অর্থ ‘অমুক ব্যক্তির ভালোবাসায় তার অন্তর পরিপূর্ণ ও আপ্লুত,’ (আকরাব)। শব্দটির এরূপ ব্যবহারের কারণ ভালোবাসা এমন এক নেশা, এতে যে আসক্ত হয় সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এ আয়াতে ব্যবহৃত শব্দগুলোর তাৎপর্য এটাই, বাছুরের ভালোবাসা তাদের হৃদয়ের এত গভীরে গেঁথে গিয়েছিল, তারা যেন নেশাগ্রস্ত হয়ে পড়েছিল।

قُلۡ اِنۡ کَانَتۡ لَکُمُ الدَّارُ الۡاٰخِرَۃُ عِنۡدَ اللّٰہِ خَالِصَۃً مِّنۡ دُوۡنِ النَّاسِ فَتَمَنَّوُا الۡمَوۡتَ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۹۵﴾

৯৫
তুমি বলো, গদেখুন: ২:১১২; ৬২:৭‘সব মানুষকে বাদ দিয়ে আল্লাহর কাছে পরকালের আবাস কেবল তোমাদের জন্যই নির্ধারিত হয়ে থাকলে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা (তোমাদের দাবিতে) সত্যবাদী হয়ে থাকো।১২২-ক
১২২-ক। এ আয়াতের তাৎপর্য হলো ইহুদীরা যদি এতই নিশ্চিত হয়ে থাকে যে, আল্লাহ একমাত্র তাদেরকেই অনুগ্রহ করবেন এবং তাদের এ দাবি পুরোপুরি সত্য আর মহানবী (সা.)-এর দাবি মিথ্যা (নাউযুবিল্লাহ), তাহলে তারা মিথ্যাবাদীর ওপর আল্লাহর অভিসম্পাত কামনা করে প্রার্থনা করুক এবং ফলাফল দেখে নিক।

وَلَنۡ یَّتَمَنَّوۡہُ اَبَدًۢا بِمَا قَدَّمَتۡ اَیۡدِیۡہِمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِالظّٰلِمِیۡنَ ﴿۹۶﴾

৯৬
কিন্তু তাদের কৃতকর্মের দরুন তারা কখনোই তা কামনা করবে না। আর আল্লাহ অপরাধীদের ভালোভাবে জানেন।

وَلَتَجِدَنَّہُمۡ اَحۡرَصَ النَّاسِ عَلٰی حَیٰوۃٍ ۚۛ وَمِنَ الَّذِیۡنَ اَشۡرَکُوۡا ۚۛ یَوَدُّ اَحَدُہُمۡ لَوۡ یُعَمَّرُ اَلۡفَ سَنَۃٍ ۚ وَمَا ہُوَ بِمُزَحۡزِحِہٖ مِنَ الۡعَذَابِ اَنۡ یُّعَمَّرَ ؕ وَاللّٰہُ بَصِیۡرٌۢ بِمَا یَعۡمَلُوۡنَ ﴿٪۹۷﴾

৯৭
আর তুমি তাদেরকে এবং মুশরিকদের১২২-খ কিছু লোককে অবশ্যই সব মানুষের মাঝে জীবনের প্রতি সবচেয়ে বেশি লালায়িত দেখতে পাবে। তাদের প্রত্যেকেই কামনা করে- হায়, তাকে যদি হাজার বছর আয়ু দান করা হতো! কিন্তু তাকে দীর্ঘায়ু দান করা হলেও তা খদেখুন: ৬২:৯তাকে আযাব থেকে রক্ষা করতে পারবে না। আর তারা যা কিছু করছে আল্লাহ এর সম্যক দ্রষ্টা।গদেখুন: ২৬:১৯৪,১৯৫ঘদেখুন: ২:৯০ঙদেখুন: ৫৮:৬
সূরা আল-বাকারা - রুকু ১১
১২২-খ। পৌত্তলিকরা যদিও পরকালে ও পরকালের শাস্তিতে বিশ্বাসী নয় তথাপি তারা ইহুদীদের তুলনায় ইহলৌকিক জীবনের প্রতি কম আকৃষ্ট।

قُلۡ مَنۡ کَانَ عَدُوًّا لِّجِبۡرِیۡلَ فَاِنَّہٗ نَزَّلَہٗ عَلٰی قَلۡبِکَ بِاِذۡنِ اللّٰہِ مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ وَہُدًی وَّبُشۡرٰی لِلۡمُؤۡمِنِیۡنَ ﴿۹۸﴾

৯৮
তুমি বলো, ‘যে-ই জিবরাঈলের১২৩ শত্রু (সে জেনে রাখুক)- কদেখুন: ৬২:৮নিশ্চয় সে-ই (অর্থাৎ জিবরাঈল) আল্লাহর আদেশে এটি (তথা এ কিতাব) তোমার হৃদয়ে অবতীর্ণ করেছে, তার সত্যায়নকারীরূপে যা এর সামনে রয়েছে; আর মুমিনদের জন্য হিদায়াত ও সুসংবাদস্বরূপ।
১২৩। ‘জিবরাঈল’ একটি মিশ্র শব্দ, ‘জবর’ ও ‘ঈল’ এ দুই শব্দ দ্বারা গঠিত। অর্থ: আল্লাহর বান্দা, আল্লাহর সাহসী লোক (হিব্রু-ইংলিশ লেক্সিকন, প্রণেতা উইলিয়াম জোসনিয়াস; বুখারী, তফসীর অধ্যায়; আকরাব)। ইবনে আব্বাস (রা.)-এর মতে, জিবরাঈলের অপর নাম আব্দুল্লাহ (জরীর)। জিবরাঈল ফেরেশতাদের সর্দার (মনসুর)। তিনিই কুরআনের বাণীবাহক (বৃহত্তর ইংরেজি তফসীর দেখুন)। কুরআনের তফসীরকারকদের মতে, জিবরাঈল, রূহুল কুদুস ও রূহুল আমীন সমার্থক। বাইবেলের মতানুযায়ী, জিবরাঈলের কাজ আল্লাহর বাণী আল্লাহর মনোনীত বান্দার কাছে পৌছে দেওয়া (দানিয়েল ৮:১৬; ৯:২১; লুক ১:১৯)। এ আয়াতে দেখা যায়, জিবরাঈলের এ একই কর্তব্য কুরআনও স্বীকার করে, কিন্তু ইহুদীদের পরবর্তীকালীন কোনো কোনো লেখায় জিবরাঈলকে অগ্নি ও বজ্রের ফেরেশতা বলে বর্ণনা করা হয়েছে (এনসাইক্লো. বিব-গেব্রিল)। রসূল করীম (সা.)-এর সময়ে ইহুদীরা জিবরাঈলকে তাদের শত্রু মনে করত এবং যুদ্ধবিগ্রহ, বিপদাপদ ও দুঃখযন্ত্রণার ফেরেশতা বলে মনে করত (জরীর, মুসনাদ)। ১২৪ ও ১২৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

مَنۡ کَانَ عَدُوًّا لِّلّٰہِ وَمَلٰٓئِکَتِہٖ وَرُسُلِہٖ وَجِبۡرِیۡلَ وَمِیۡکٰٮلَ فَاِنَّ اللّٰہَ عَدُوٌّ لِّلۡکٰفِرِیۡنَ ﴿۹۹﴾

৯৯
যে ব্যক্তি আল্লাহর, তাঁর ফেরেশতাদের, তাঁর রসূলদের এবং জিবরাঈল ও মিকাঈলের১২৪ শত্রু, সেক্ষেত্রে (সে জেনে রাখুক!) নিশ্চয় আল্লাহ অস্বীকারকারীদের শত্রু।১২৫
১২৪। মিকাঈল প্রধান ফেরেশতাদের একজন। এ শব্দটি দুটি শব্দের মিলনে গঠিত। ‘মিক’+’ঈল’ যার অর্থ আল্লাহর মতো কে আছে? অর্থাৎ আল্লাহর মতো কেউই নাই (জুইশ এনসাইক্লো ও বুখারী)। ইহুদীদের কাছে মিকাঈলই সবচেয়ে প্রিয় ফেরেশতা (জুইশ এনসাইক্লো.)। তাদের মতে, মিকাঈল শান্তি-সমৃদ্ধি, বৃষ্টি, শাকসবজির ফেরেশতা (কাসীর)। তার কাজকর্ম বিশ্ব প্রতিপালনের সঙ্গে সম্পৃক্ত।
১২৫। ফেরেশতারা আধ্যাত্মিক শিকলের গুরুত্বপূর্ণ এক একটি কড়া। যে একটি কড়া ভেঙে ফেলে কিংবা শিকলের একটি কড়ার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে সে সমস্ত আধ্যাত্মিক শিকল তথা সমস্ত আধ্যাত্মিক বিন্যাস থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। এরূপ ব্যক্তি আল্লাহ তা’লার সকল অনুগ্রহ ও আশীর্বাদ থেকে নিজেকে বঞ্চিত করে এবং নিজেকে সীমালঙ্ঘনকারীদের জন্য নির্ধারিত শাস্তির যোগ্য করে তোলে।

وَلَقَدۡ اَنۡزَلۡنَاۤ اِلَیۡکَ اٰیٰتٍۭ بَیِّنٰتٍ ۚ وَمَا یَکۡفُرُ بِہَاۤ اِلَّا الۡفٰسِقُوۡنَ ﴿۱۰۰﴾

১০০
আর নিশ্চয় আমরা তোমার প্রতি সুস্পষ্ট নিদর্শনাবলি অবতীর্ণ করেছি এবং দুষ্কৃতকারীরা ছাড়া কেউ তা অস্বীকার করে না।কদেখুন: ৩:১৮৮