১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৯ আয়াত ও ৬ রুকূ

وَّنَرِثُہٗ مَا یَقُوۡلُ وَیَاۡتِیۡنَا فَرۡدًا ﴿۸۱﴾

৮১
কদেখুন: ৬:৯৫; ১৮:৪৯আর যা কিছুর কথা সে (সগর্বে) বলছে, আমরা এর উত্তরাধিকারী হয়ে যাব আর সে আমাদের কাছে একাই আসবে।১৭৯৮
১৭৯৮। ‘আর যা কিছুর কথা সে (সগর্বে) বলছে, আমরা এর উত্তরাধিকারী হয়ে যাব এবং সে আমাদের কাছে একাই আসবে’- এ উক্তিটির অর্থ এ-ও হতে পারে: তার সন্তান ও ধনসম্পদ সবই পেছনে ফেলে আসতে হবে, (ক) আমরা তার ঔদ্ধত্যপূর্ণ কথাগুলো সংরক্ষিত করে রাখব এবং তা তাকে তখন স্মরণ করাবো যখন সে আমাদের সমীপে আসবে এবং এজন্য তাকে শাস্তি প্রদান করব এবং (খ) তার উত্তরাধিকারীরা ইসলামের পতাকাতলে সমবেত হবে এবং তার সমস্ত ধনসম্পদ আমাদের অর্থাৎ ইসলামের জন্য ব্যবহার করা হবে।

وَاتَّخَذُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ اٰلِہَۃً لِّیَکُوۡنُوۡا لَہُمۡ عِزًّا ﴿ۙ۸۲﴾

৮২
খদেখুন: ২১:২৫; ৩৬:৭৫আর তারা আল্লাহকে ছেড়ে (অন্যদেরকে) উপাস্য বানিয়ে রেখেছে, যেন তারা তাদের জন্য সম্মানের কারণ হতে পারে।

کَلَّا ؕ سَیَکۡفُرُوۡنَ بِعِبَادَتِہِمۡ وَیَکُوۡنُوۡنَ عَلَیۡہِمۡ ضِدًّا ﴿٪۸۳﴾

৮৩
এমনটি কখনো হবে না! গদেখুন: ৬:২৪; ১০:২৯তারা (অর্থাৎ উপাস্যরা) অবশ্যই তাদের উপাসনাকে অস্বীকার করবে এবং তাদের বিরুদ্ধে দাঁড়াবে।১৭৯৯ঘদেখুন: ৮:৪৯; ৪৭:২৬; ৫৯:১৭
সূরা মারইয়াম - রুকু ৫
১৭৯৯। এ উক্তির অর্থ হতে পারে: (ক) মিথ্যা প্রতীকগুলো অস্বীকার করবে, মূর্তি উপাসকরা কখনো তাদের ইবাদত করে নি, (খ) প্রতিমাপূজারিরা অস্বীকার করবে, তারা কখনো মূর্তিগুলোর উপাসনা করত না। ‘ক’ অর্থের জন্য দেখুন ২:১৬৭; ১০:২৯; ১৬:৮৭; ২৮:৬৪; এবং ‘খ’ অর্থের জন্য দেখুন ৬:২৪; ৩০:১৪ আয়াতসমূহ। ১৮০০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ১০:৬৯; ১৭:১১২; ১৮:৫; ১৯:৩৬; ২১:২৭; ২৫:৩; ৩৯:৫; ৪৩:৮২; ৫. ২:১১৭; ৪:১৭২; ১০:৬৯; ৩৭:১৫২-৫৫।

اَلَمۡ تَرَ اَنَّـاۤ اَرۡسَلۡنَا الشَّیٰطِیۡنَ عَلَی الۡکٰفِرِیۡنَ تَؤُزُّہُمۡ اَزًّا ﴿ۙ۸۴﴾

৮৪
তুমি কি জানো না, আমরা কাফিরদের বিরুদ্ধে শয়তানদের ছেড়ে রেখেছি, যারা বিভিন্নভাবে তাদেরকে উসকানি দিতে থাকে?

فَلَا تَعۡجَلۡ عَلَیۡہِمۡ ؕ اِنَّمَا نَعُدُّ لَہُمۡ عَدًّا ﴿ۚ۸۵﴾

৮৫
সুতরাং তুমি তাদের ব্যাপারে তাড়াহুড়া কোরো না। আমরা তো তাদের প্রতিটি মুহূর্ত গুনে রাখছি।১৮০০
১৮০০। এ আয়াতের মর্ম: (ক) আমরা তাদের অসৎকর্মগুলোর পূর্ণ খতিয়ান রাখছি এবং (খ) আমরা হিসাব রাখছি কখন তাদের শাস্তির সময় আসবে।

یَوۡمَ نَحۡشُرُ الۡمُتَّقِیۡنَ اِلَی الرَّحۡمٰنِ وَفۡدًا ﴿ۙ۸۶﴾

৮৬
(স্মরণ করো! সে-দিনকে) যে-দিন কদেখুন: ৩৯:৭৪আমরা মুত্তাকীদের একত্র করে রহমান আল্লাহর দিকে একটি (সম্মানিত) দলরূপে নিয়ে যাব।

وَّنَسُوۡقُ الۡمُجۡرِمِیۡنَ اِلٰی جَہَنَّمَ وِرۡدًا ﴿ۘ۸۷﴾

৮৭
খদেখুন: ৩৮:৭২আর আমরা অপরাধীদেরকে জাহান্নামের দিকে এমনভাবে হাঁকিয়ে নিয়ে যাব যেভাবে এক পশুপালকে পানির ঘাটে নিয়ে যাওয়া হয়।১৮০১
১৮০১। ‘আল-বিরদ’ এর অর্থ: (ক) পানির নিকট আসা বা পৌঁছা, (খ) সেই পানি যার নিকট পান করার জন্য কেউ আসে, (গ) পানির নিকট আসার পালা বা পানির দিকে আসার মোড় এবং (ঘ) উটের সংখ্যা বা পিপাসার্ত উটের দল (আকরাব)। আরো দেখুন ১১:৯৯।

لَا یَمۡلِکُوۡنَ الشَّفَاعَۃَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنۡدَ الرَّحۡمٰنِ عَہۡدًا ﴿ۘ۸۸﴾

৮৮
গদেখুন: ২:৪৯; ২০:১০০; ২১:২৯; ৩৪:২৪; ৩৯:৪৫; ৪৩:৮৭; ৫৩:২৭; ৭৪:৪৯রহমান আল্লাহর কাছ থেকে যে ব্যক্তি প্রতিশ্রুতি নিয়ে রেখেছে, কেবল সে ছাড়া অন্য কেউ সুপারিশের অধিকার রাখবে না।ঘদেখুন: ২:১১৭; ৪:১৭২; ৬:১০১-২

وَقَالُوا اتَّخَذَ الرَّحۡمٰنُ وَلَدًا ﴿ؕ۸۹﴾

৮৯
আর তারা বলে, ‘রহমান আল্লাহ পুত্র গ্রহণ করেছেন।’

لَقَدۡ جِئۡتُمۡ شَیۡئًا اِدًّا ﴿ۙ۹۰﴾

৯০
নিশ্চয় তোমরা এক অতি জঘন্য কথা বলছ।