১৮

الكهف

সূরা আল-কাহফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১১ আয়াত ও ১২ রুকূ

وَاِذۡ قُلۡنَا لِلۡمَلٰٓئِکَۃِ اسۡجُدُوۡا لِاٰدَمَ فَسَجَدُوۡۤا اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ کَانَ مِنَ الۡجِنِّ فَفَسَقَ عَنۡ اَمۡرِ رَبِّہٖ ؕ اَفَتَتَّخِذُوۡنَہٗ وَذُرِّیَّتَہٗۤ اَوۡلِیَآءَ مِنۡ دُوۡنِیۡ وَہُمۡ لَکُمۡ عَدُوٌّ ؕ بِئۡسَ لِلظّٰلِمِیۡنَ بَدَلًا ﴿۵۱﴾

৫১
৩. ‘আর (স্মরণ করো!) আমরা যখন ফেরেশতাদের বলেছিলাম, তোমরা আদমের আনুগত্য করো,’ তখন ইবলীস ছাড়া সবাই আনুগত্য করল। সে ছিল জিনদের অন্তর্ভুক্ত; সুতরাং সে তার প্রতিপালক-প্রভুর আদেশ অমান্য করল। অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে ও তার বংশধরকে নিজেদের বন্ধু বানাচ্ছো, অথচ তারা তোমাদের শত্রু? সীমালঙ্ঘনকারীদের জন্য অতি মন্দ বিনিময় হয়ে থাকে।

مَاۤ اَشۡہَدۡتُّہُمۡ خَلۡقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَلَا خَلۡقَ اَنۡفُسِہِمۡ ۪ وَمَا کُنۡتُ مُتَّخِذَ الۡمُضِلِّیۡنَ عَضُدًا ﴿۵۲﴾

৫২
আমি আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টিলগ্নে এবং তাদের নিজেদের সৃষ্টির সময়ও তাদেরকে সাক্ষী রাখি নি।১৬৯৯ আর আমি পথভ্রষ্টকারীদের কখনো সাহায্যকারীরূপে গ্রহণকারী নই।
১৬৯৯। এ আয়াতের মর্মার্থ হতে পারে, সেসময় পৃথিবীতে নতুন সমাজব্যবস্থার কথা লোকমুখে চলতে থাকবে যা পৃথিবীতে স্থায়ী শান্তির যুগের আগমনবার্তা ঘোষণা করবে এবং রাজনৈতিক ও সামাজিক চিন্তার তথাকথিত নেতৃবৃন্দ তা প্রতিষ্ঠা করার দাবিদার বনে যাবে। আর তাদের কেউই এ প্রচেষ্টাতে সফলকাম হতে পারবে না, কারণ আল্লাহ তা’লা স্বয়ং নিজের জন্য এ মহত্তম কাজের পরমোৎকর্ষতা সংরক্ষিত রেখেছেন।

وَیَوۡمَ یَقُوۡلُ نَادُوۡا شُرَکَآءِیَ الَّذِیۡنَ زَعَمۡتُمۡ فَدَعَوۡہُمۡ فَلَمۡ یَسۡتَجِیۡبُوۡا لَہُمۡ وَجَعَلۡنَا بَیۡنَہُمۡ مَّوۡبِقًا ﴿۵۳﴾

৫৩
আর (স্মরণ করো!) যে-দিন তিনি বলবেন, ‘যাদেরকে তোমরা আমার শরীক বলে মনে করতে, তোমরা তাদের ডাকো।’ তখন তারা তাদের ডাকবে, কিন্তু তারা তাদের কোনো উত্তর দেবে না। আর আমরা তাদের (এবং তাদের কল্পিত শরীকদের) মাঝে এক ধ্বংসাত্মক দেয়াল দাঁড় করিয়ে দেবো।১৭০০
১৭০০। এ আয়াতে প্রতিভাত হয় যে, এ জাতিসমূহ চড়া কর ও মাশুলের বাধা, দেয়াল বা লৌহযবনিকা সৃষ্টি করবে এবং একে অন্যের ওপর অর্থনৈতিক বাধা বা বয়কট পদ্ধতি আরোপ করবে। অথবা এর মর্ম এ-ও হতে পারে, তারা মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে যা তাদেরকে ধ্বংস করে দেবে।

وَرَاَ الۡمُجۡرِمُوۡنَ النَّارَ فَظَنُّوۡۤا اَنَّہُمۡ مُّوَاقِعُوۡہَا وَلَمۡ یَجِدُوۡا عَنۡہَا مَصۡرِفًا ﴿٪۵۴﴾

৫৪
কদেখুন: ১৬:২৮; ২৮:৬৩,৭৫; ৪১:৪৮আর অপরাধীরা আগুন দেখবে। তখন তাদের নিশ্চিত ধারণা হবে যে, তারা এতে ]৪] পড়তে যাচ্ছে। আর তারা এ থেকে নিষ্কৃতির কোনো পথ খুঁজে পাবে না।১৭০১খদেখুন: ২১:৪০; ৩৮:৬০; ৫২:১৪
সূরা আল-কাহফ - রুকু ৭
১৭০১। পাশ্চাত্যের অধিবাসী জাতিসমূহ এক ভয়ানক যুদ্ধ নিকটবর্তী হতে দেখবে, তা এড়িয়ে যেতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, কিন্তু এ বিষয়ে তাদের সকল চেষ্টা ব্যর্থ হবে। পাশ্চাত্যের জাতিসমূহ পূর্বেও দুটি ধ্বংসাত্মক যুদ্ধের অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে, যা জগতে তাদের রাজনৈতিক মর্যাদা ও কর্তৃত্ব প্রায় বিনষ্ট করে দিয়েছে এবং পাশ্চাত্য সভ্যতার মূল ভিত্তি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। তৃতীয় এক ব্যাপক ধ্বংসযজ্ঞ সম্ভবত সমস্ত পৃথিবীর দিকে ধেয়ে আসছে।

وَلَقَدۡ صَرَّفۡنَا فِیۡ ہٰذَا الۡقُرۡاٰنِ لِلنَّاسِ مِنۡ کُلِّ مَثَلٍ ؕ وَکَانَ الۡاِنۡسَانُ اَکۡثَرَ شَیۡءٍ جَدَلًا ﴿۵۵﴾

৫৫
কদেখুন: ১৭:৪২,৯০আর নিশ্চয় আমরা মানুষের জন্য এ কুরআনে সব ধরনের (আবশ্যকীয়) উপমা বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করেছি। খদেখুন: ১৬:৫; ৩৬:৭৮আর (এর কারণ হলো) মানুষ সবচেয়ে বেশি বিতণ্ডাপ্রিয়।১৭০২
১৭০২। আয়াতের মর্ম: (ক) আল্লাহ তা’লার সকল সৃষ্টির মধ্যে মানবকে বিবেক, বুদ্ধিমত্তা ও পূর্ণ কর্মক্ষমতা দিয়ে অনুগৃহীত করা হয়েছে কিন্তু দুঃখের বিষয়, সে তার সকল দক্ষতা সত্য অস্বীকার করার কাজে এবং অন্যান্য অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে, (খ) অথবা এর অর্থ হতে পারে, সে বহু পুরানো বা দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ অমঙ্গল আশঙ্কার এবং সংশয়ের শিকার হয়ে পড়ে, যে কারণে সে কদাচিৎ সন্দেহহীন বা সন্তুষ্ট হতে পারে।

وَمَا مَنَعَ النَّاسَ اَنۡ یُّؤۡمِنُوۡۤا اِذۡ جَآءَہُمُ الۡہُدٰی وَیَسۡتَغۡفِرُوۡا رَبَّہُمۡ اِلَّاۤ اَنۡ تَاۡتِیَہُمۡ سُنَّۃُ الۡاَوَّلِیۡنَ اَوۡ یَاۡتِیَہُمُ الۡعَذَابُ قُبُلًا ﴿۵۶﴾

৫৬
গদেখুন: ১৭:৯৫আর মানুষের কাছে হিদায়াত আসার পর ঈমান আনার ও নিজেদের প্রতিপালক-প্রভুর কাছে ক্ষমা চাইবার পথে কেবল এ বিষয়টিই বাধা হয়ে দাঁড়িয়েছে যে, তারা চাইত পূর্ববর্তীদের ন্যায় তাদের পরিণতি হোক অথবা তারা (ঐশী) শাস্তির মুখোমুখি হবার জন্য অপেক্ষমাণ ছিল।

وَمَا نُرۡسِلُ الۡمُرۡسَلِیۡنَ اِلَّا مُبَشِّرِیۡنَ وَمُنۡذِرِیۡنَ ۚ وَیُجَادِلُ الَّذِیۡنَ کَفَرُوۡا بِالۡبَاطِلِ لِیُدۡحِضُوۡا بِہِ الۡحَقَّ وَاتَّخَذُوۡۤا اٰیٰتِیۡ وَمَاۤ اُنۡذِرُوۡا ہُزُوًا ﴿۵۷﴾

৫৭
ঘদেখুন: ২:২১৪; ৪:১৬৬; ৬:৪৯; ১৭:১০৬; ২:৮; ৬:২৬; ১৭:৪৭; ৪১:৬; ৪৭:১৭আর আমরা রসূলদেরকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারীরূপেই পাঠিয়ে থাকি। আর যারা অস্বীকার করেছে তারা মিথ্যার আশ্রয় নিয়ে বিতণ্ডা করে, যেন এর মাধ্যমে তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে। আর তারা আমার নিদর্শনাবলি এবং যে-সব বিষয়ে তাদের সতর্ক করা হয়েছিল সেগুলোকে হাসিঠাট্টার লক্ষ্যে পরিণত করেছে।

وَمَنۡ اَظۡلَمُ مِمَّنۡ ذُکِّرَ بِاٰیٰتِ رَبِّہٖ فَاَعۡرَضَ عَنۡہَا وَنَسِیَ مَا قَدَّمَتۡ یَدٰہُ ؕ اِنَّا جَعَلۡنَا عَلٰی قُلُوۡبِہِمۡ اَکِنَّۃً اَنۡ یَّفۡقَہُوۡہُ وَفِیۡۤ اٰذَانِہِمۡ وَقۡرًا ؕ وَاِنۡ تَدۡعُہُمۡ اِلَی الۡہُدٰی فَلَنۡ یَّہۡتَدُوۡۤا اِذًا اَبَدًا ﴿۵۸﴾

৫৮
আর তার চেয়ে বড়ো সীমালঙ্ঘনকারী কে, যাকে তার প্রতিপালক-প্রভুর নিদর্শনাবলি স্মরণ করানো হয়েছে, তা সত্ত্বেও সে এ থেকে মুখ ফিরিয়ে রেখেছে এবং নিজের কৃতকর্ম ভুলে গেছে? নিশ্চয় আমরা তাদের হৃদয়ে পর্দা এবং তাদের কানে বধিরতা সৃষ্টি করে দিয়েছি যেন তারা এটি (তথা কুরআন) বুঝতে না পারে।১৭০৩ আর তুমি যদি হিদায়াতের দিকে তাদের ডাকো, তারা কখনো হিদায়াত গ্রহণ করবে না।
১৭০৩। একগুঁয়েভাবে যুক্তিকে অগ্রাহ্য করে আল্লাহ-প্রদত্ত শক্তি ব্যবহার না করার ফলে অবিশ্বাসীদের সদ্‌গুণবিশিষ্ট শক্তিগুলোতে মরিচা ধরে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং অপরাধবৃত্তি ও পাপাচারের মধ্যেই তারা নাকানিচুবানি খেতে থাকে।

وَرَبُّکَ الۡغَفُوۡرُ ذُو الرَّحۡمَۃِ ؕ لَوۡ یُؤَاخِذُہُمۡ بِمَا کَسَبُوۡا لَعَجَّلَ لَہُمُ الۡعَذَابَ ؕ بَلۡ لَّہُمۡ مَّوۡعِدٌ لَّنۡ یَّجِدُوۡا مِنۡ دُوۡنِہٖ مَوۡئِلًا ﴿۵۹﴾

৫৯
কদেখুন: ৬:১৩৪,১৪৮আর তোমার প্রতিপালক-প্রভু অত্যন্ত ক্ষমাশীল, পরম করুণাময়। খদেখুন: ১০:১২; ৩৫:৪৬তাদের (মন্দ) কর্মের জন্য তিনি যদি তাদের পাকড়াও করতে চাইতেন তাহলে অবশ্যই তিনি তাদের জন্য শাস্তি ত্বরান্বিত করতেন। অথচ তাদের জন্য এক প্রতিশ্রুত মেয়াদ নির্ধারিত রয়েছে যা থেকে (রক্ষা পাবার জন্য) তারা কোনো আশ্রয়স্থল খুঁজে পাবে না।গদেখুন: ১১:১০১

وَتِلۡکَ الۡقُرٰۤی اَہۡلَکۡنٰہُمۡ لَمَّا ظَلَمُوۡا وَجَعَلۡنَا لِمَہۡلِکِہِمۡ مَّوۡعِدًا ﴿٪۶۰﴾

৬০
আর এ হলো সেসব জনপদ, যেগুলোকে আমরা তাদের অন্যায়ের কারণে ধ্বংস করেছিলাম। আর আমরা তাদের ধ্বংসের জন্য এক মেয়াদ নির্ধারিত করে দিয়েছিলাম।
সূরা আল-কাহফ - রুকু ৮