৫২

الطور

সূরা আত-তূর

At-Tur

মক্কী ৫০ আয়াত ২ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫০ আয়াত এবং ২ রুকূ

وَّتَسِیۡرُ الۡجِبَالُ سَیۡرًا ﴿ؕ۱۱﴾

১১
গদেখুন: ১৮:৪৮; ৭৮:২১; ৮১:৪এবং পাহাড়পর্বত সম্পূর্ণরূপে স্থানচ্যুত হবে,২৮৪৯
২৮৪৯। মহাবিচারের দিনে অবিশ্বাসীরা ভয়ংকর পরিণতির সম্মুখীন হবে। ঝড়ের মুখে ভূষির মতো তারাও উড়ে যাবে। এ আয়াতের অন্য অর্থ এ-ও হতে পারে যে, অতি শীঘ্রই বড়ো বড়ো সাম্রাজ্যগুলো খণ্ডবিখণ্ড ও চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। এ আয়াত ও পূর্ববর্তী আয়াত মিলিতভাবে একটি বিষয়ের প্রতি ইশারা করে যে, পুরাতন, ঘুণেধরা, অচল সমাজব্যবস্থার দ্রুত অবসান হতে চলেছে এবং এর জায়গায় একটি নতুন কার্যকর ও সচল সমাজব্যবস্থা প্রবর্তিত হতে যাচ্ছে। এ আয়াতগুলো অবশ্য কিয়ামতের দিনের প্রতিও সমভাবে প্রযোজ্য।

فَوَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ ﴿ۙ۱۲﴾

১২
অতএব সে-দিন সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যানকারীদের জন্য দুর্ভোগ,

الَّذِیۡنَ ہُمۡ فِیۡ خَوۡضٍ یَّلۡعَبُوۡنَ ﴿ۘ۱۳﴾

১৩
যারা ক্রীড়াচ্ছলে বৃথা কার্যকলাপে লিপ্ত থাকে।

یَوۡمَ یُدَعُّوۡنَ اِلٰی نَارِ جَہَنَّمَ دَعًّا ﴿ؕ۱۴﴾

১৪
সে-দিন তাদেরকে ঘাড় ধাক্কা দিতে দিতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে।২৮৫০,*
২৮৫০। অবিশ্বাসীদের পাপ যে-দিন সন্দেহাতীত ও চূড়ান্তভাবে সাব্যস্ত হয়ে যাবে এবং অনুতাপের সময়ও অতীত হয়ে যাবে তখন তারা যে অবস্থায় নিপতিত হবে, এ আয়াতে তা-ই বর্ণনা করা হয়েছে।
* এছাড়া কুরআন শরীফে ‘সমুদ্র’ বলতে কুরআনী জ্ঞানের অতল গভীরতাকেও বুঝিয়েছে। (বিস্তারিত জানার জন্য তফসীরে সগীরের আলোচ্য আয়াত দ্রষ্টব্য)

ہٰذِہِ النَّارُ الَّتِیۡ کُنۡتُمۡ بِہَا تُکَذِّبُوۡنَ ﴿۱۵﴾

১৫
(আর বলা হবে,) ‘এটি সেই আগুন- যাকে তোমরা মিথ্যা বলে অস্বীকার করতে।

اَفَسِحۡرٌ ہٰذَاۤ اَمۡ اَنۡتُمۡ لَا تُبۡصِرُوۡنَ ﴿ۚ۱۶﴾

১৬
এ কি তবে জাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছো না?

اِصۡلَوۡہَا فَاصۡبِرُوۡۤا اَوۡ لَا تَصۡبِرُوۡا ۚ سَوَآءٌ عَلَیۡکُمۡ ؕ اِنَّمَا تُجۡزَوۡنَ مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۱۷﴾

১৭
তোমরা এতে প্রবেশ করো। কদেখুন: ১৪:২২; ৪১:২৫এরপর ধৈর্য ধরো বা ধৈর্য না ধরো, তোমাদের জন্য সমান। তোমাদের কৃতকর্মের প্রতিফলই কেবল তোমাদেরকে দেওয়া হবে।’

اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ جَنّٰتٍ وَّنَعِیۡمٍ ﴿ۙ۱۸﴾

১৮
নিশ্চয় মুত্তাকীরা জান্নাতসমূহে ও নিয়ামতরাজিতে থাকবে।

فٰکِہِیۡنَ بِمَاۤ اٰتٰہُمۡ رَبُّہُمۡ ۚ وَوَقٰہُمۡ رَبُّہُمۡ عَذَابَ الۡجَحِیۡمِ ﴿۱۹﴾

১৯
তাদের প্রতিপালক-প্রভু যা তাদেরকে দান করবেন এতে তারা আনন্দিত হবে এবং তাদের প্রতিপালক-প্রভু জাহান্নামের শাস্তি থেকে তাদেরকে রক্ষা করবেন।

کُلُوۡا وَاشۡرَبُوۡا ہَنِیۡٓـًٔۢا بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿ۙ۲۰﴾

২০
(তিনি বলবেন,) ‘তোমরা যা করতে তার পুরস্কারস্বরূপ তোমরা সানন্দে খাও এবং পান করো।’