১৬

النحل

সূরা আন-নাহল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৯ আয়াত ও ১৬ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

اَتٰۤی اَمۡرُ اللّٰہِ فَلَا تَسۡتَعۡجِلُوۡہُ ؕ سُبۡحٰنَہٗ وَتَعٰلٰی عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۲﴾

২
খদেখুন: ৫:৫৩আল্লাহর আদেশ এসে গেছে,১৫২৮ তাই তোমরা এ বিষয়ে তড়িঘড়ি কোরো না। তিনি পরম পবিত্র এবং তারা যে শিরক করে থাকে তিনি এর অনেক ঊর্ধ্বে।
১৫২৮। ‘আতা আমরুল্লাহি’ অর্থ আল্লাহ তা’লার আদেশ এসে গেছে অর্থাৎ কাফিরদের শাস্তির সময় আসন্ন অথবা নবযুগের সময় সূচিত হয়েছে।

یُنَزِّلُ الۡمَلٰٓئِکَۃَ بِالرُّوۡحِ مِنۡ اَمۡرِہٖ عَلٰی مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖۤ اَنۡ اَنۡذِرُوۡۤا اَنَّہٗ لَاۤ اِلٰہَ اِلَّاۤ اَنَا فَاتَّقُوۡنِ ﴿۳﴾

৩
তিনি নিজ বান্দাদের মাঝে যার প্রতি চান স্বীয় আদেশে তার প্রতি পবিত্রাত্মাসহ১৫২৯ ফেরেশতাদের (এ নির্দেশ দিয়ে) অবতীর্ণ করেন, ‘তোমরা (লোকদের) এ মর্মে সতর্ক করো, নিশ্চয় আমি ছাড়া কোনো উপাস্য নাই। তাই তোমরা কেবল আমাকেই ভয় করো।’
১৫২৯। ‘রূহ’ অর্থ আত্মা, ঐশীবাণী, কুরআন, জিবরাঈল ফেরেশতা এবং শ্বাসপ্রশ্বাস ইত্যাদি (মুফরাদাত, লেইন)। এ আয়াতে রূহ দ্বারা আল্লাহর জীবনদানকারী বাণী বুঝাচ্ছে। এ শব্দ দ্বারা নবীর মাধ্যমে অবতীর্ণ হওয়া ঐশী সংবাদকেও বুঝায়, কারণ এর মধ্যে জীবনসঞ্চারী শক্তি রয়েছে।

خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ بِالۡحَقِّ ؕ تَعٰلٰی عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۴﴾

৪
গদেখুন: ৩:১৯২; ১৪:২০; ১৫:৮৬; ২৯:৪৫; ৩৯:৬; ৬৪:৪তিনি আকাশসমূহ ও পৃথিবীকে যথার্থ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন।১৫৩০ তারা যে-সব শিরকে লিপ্ত তিনি এসব থেকে বহু ঊর্ধ্বে।ঘদেখুন: ১৮:৩৮; ২২:৬; ২৩:১৩-১৪; ৩৫:১২; ৩৬:৭৮; ৪০:৬৮
১৫৩০। ‘বিল-হাক’ অর্থ যথার্থ উদ্দেশ্যে। একথার অর্থ এ-ও হতে পারে যে, আকাশসমূহের ও পৃথিবীর জন্য মানবের আধ্যাত্মিক পুনর্জন্মের কাজে নিজ নিজ দায়িত্ব নির্ধারিত রয়েছে, যেন তাদের সমন্বয়ে ইপ্সিত উদ্দেশ্য সফল হয় অথবা এর এ মর্মও হতে পারে, আল্লাহ তা’লা এই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন যেন তা মানুষের মনোযোগ আল্লাহ তা’লার দিকে আকর্ষণ করার কার্য সম্পাদন করে এবং মানুষ যেন উপলব্ধি করতে পারে, আল্লাহ ব্যতীত কোনোকিছুই স্বয়ংসম্পূর্ণ নয়। আকাশসমূহের কার্য সম্পাদনের জন্য ভূপৃষ্ঠের বিদ্যমানতার প্রয়োজন রয়েছে এবং একইভাবে পৃথিবীও আকাশের ওপর নির্ভরশীল আর উভয়ই আল্লাহ তা’লার ইচ্ছা বা হুকুমের অধীন। সুতরাং ১৫৩১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য আকাশ ও পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য হলো, মানুষের নিকট এই বাস্তব সত্যকে স্পষ্টরূপে প্রদর্শন করা যে, আল্লাহ ছাড়া কোনোকিছুই স্বয়ংসম্পূর্ণ নয়।

خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ نُّطۡفَۃٍ فَاِذَا ہُوَ خَصِیۡمٌ مُّبِیۡنٌ ﴿۵﴾

৫
তিনি মানুষকে (এক তুচ্ছ) শুক্রবীর্য থেকে সৃষ্টি করেছেন। অতঃপর (দেখো!) হঠাৎ করে সে (আমাদের সম্পর্কে) প্রকাশ্য বিতণ্ডাকারী হয়ে দাঁড়ায়।১৫৩১
১৫৩১। এক অটল প্রাকৃতিক বিধানের অধীন আকাশ ও পৃথিবী সৃষ্টির পর আল্লাহ তা’লা মানব সৃষ্টি করেন এবং তার ইহজীবনে চলার পথপ্রদর্শনের জন্য ঐশীবাণী প্রেরণ করেন, কিন্তু যদিও বাহ্যত তুচ্ছ বস্তু থেকে মানুষের জন্ম, তথাপি আল্লাহ তা’লা তাকে সর্বোত্তম গুণাবলিতে ভূষিত করেছেন। এতৎসত্ত্বেও সে (তথা মানুষ) আল্লাহ তা’লার অনুগ্রহপূর্ণ নির্দেশের অনুগত না হয়ে তাঁর বিশেষ ক্ষমতা এবং অধিকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে বসে।

وَالۡاَنۡعَامَ خَلَقَہَا ۚ لَکُمۡ فِیۡہَا دِفۡءٌ وَّمَنَافِعُ وَمِنۡہَا تَاۡکُلُوۡنَ ﴿۪۶﴾

৬
আর তিনি গবাদি পশুও সৃষ্টি করেছেন। সেগুলোতে তোমাদের জন্য রয়েছে উষ্ণতার উপকরণ এবং (আরো) বহুবিধ উপকারিতা আর সেগুলোর কোনো কোনোটি তোমরা খেয়েও থাকো।

وَلَکُمۡ فِیۡہَا جَمَالٌ حِیۡنَ تُرِیۡحُوۡنَ وَحِیۡنَ تَسۡرَحُوۡنَ ﴿۪۷﴾

৭
আর তোমাদের জন্য সেগুলোর মাঝে এক সৌন্দর্য রয়েছে যখন তোমরা গোধূলিলগ্নে সেগুলোকে চরিয়ে আনো আর (সকালে) তোমরা যখন সেগুলোকে চরার জন্য উন্মুক্ত ছেড়ে দাও।

وَتَحۡمِلُ اَثۡقَالَکُمۡ اِلٰی بَلَدٍ لَّمۡ تَکُوۡنُوۡا بٰلِغِیۡہِ اِلَّا بِشِقِّ الۡاَنۡفُسِ ؕ اِنَّ رَبَّکُمۡ لَرَءُوۡفٌ رَّحِیۡمٌ ۙ﴿۸﴾

৮
খদেখুন: ৬:১৪৩; ৩৬:৭৩; ৪০:৮১আর সেগুলো তোমাদের বোঝা বহন করে সেই (দূরবর্তী) স্থানে নিয়ে যায়, যেখানে তোমরা প্রাণান্ত কষ্ট ছাড়া পৌছাতে পারো না। নিশ্চয় তোমাদের প্রতিপালক-প্রভু অতি মমতাশীল, বার বার কৃপাকারী।

وَّالۡخَیۡلَ وَالۡبِغَالَ وَالۡحَمِیۡرَ لِتَرۡکَبُوۡہَا وَزِیۡنَۃً ؕ وَیَخۡلُقُ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۹﴾

৯
কদেখুন: ৬:১৪৩; ২৩:২২; ৩৬:৭২-৭৪; ৪০:৮০-৮১আর (তিনি) ঘোড়া, খচ্চর এবং গাধা (সৃষ্টি করেছেন) যেন তোমরা এগুলোতে আরোহণ করতে পারো এবং (এগুলো যেন তোমাদের( শোভাবর্ধনের কারণও হয়।১৫৩২ এছাড়া তিনি (তোমার জন্য) আরো (বাহন) সৃষ্টি করবেন, যা তোমরা এখনো জানো না।১৫৩২-ক
১৫৩২। আল্লাহ তা’লা যেখানে মানবের দৈহিক এবং পার্থিব প্রয়োজনের উপকরণ সরবরাহ করার জন্য এত যত্নবান সেক্ষেত্রে এক মুহূর্তের জন্যও একথা চিন্তা করা যায় না যে, তিনি মানুষের আত্মার প্রয়োজনে অনুরূপ উপায়- উপকরণ সরবরাহ না করে থাকতে পারেন বা উপেক্ষা করতে পারেন।
১৫৩২-ক। আয়াতের এ অংশটুকু ইঙ্গিত করে যে, আল্লাহ তা’লা মানুষের জন্য নতুন যানবাহনের অস্তিত্বের প্রকাশ ঘটাবেন যা তখন পর্যন্ত মানবের অজানা ছিল। এ ভবিষ্যদ্বাণীর সত্যতা আশ্চর্যরূপে প্রতিফলিত হয়েছে। রেলগাড়ি, জলযান, মোটরগাড়ি, উড়োজাহাজ ইত্যাদি উদ্ভাবনের মধ্য দিয়ে। আল্লাহ তা’লাই কেবল জানেন, আরো নতুন কী কী যানবাহন ভবিষ্যতে মানুষের সুবিধার জন্য উদ্ভাবিত হবে, যা এখনো উদ্ভাবিত হয় নি?

وَعَلَی اللّٰہِ قَصۡدُ السَّبِیۡلِ وَمِنۡہَا جَآئِرٌ ؕ وَلَوۡ شَآءَ لَہَدٰٮکُمۡ اَجۡمَعِیۡنَ ﴿٪۱۰﴾

১০
আর (বান্দাদের) সোজা পথ দেখানোর দায়িত্ব আল্লাহর, কেননা সেগুলোর মাঝে কিছু বাঁকাও হয়ে থাকে। গদেখুন: ৩৬:৭৩; ৪০:৮১; ৪৩:১৩আর তিনি চাইলে তোমাদের সবাইকে অবশ্যই হিদায়াত দান করতেন।ঘদেখুন: ৬:১৫০; ১০:১০০; ১১:১১৯
সূরা আন-নাহল - রুকু ১