১৫

الحجر

সূরা আল-হিজর

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১০০ আয়াত ও ৬ রুকূ

کَمَاۤ اَنۡزَلۡنَا عَلَی الۡمُقۡتَسِمِیۡنَ ﴿ۙ۹۱﴾

৯১
চিরাচরিত রীতি অনুসারে আমরা তাদেরকে শাস্তি দিতে যাচ্ছি, যারা দলে উপদলে১৫২৪ বিভক্ত হবে।
১৫২৪। মক্কার কাফিররা তাদের বিভিন্ন দল গঠন করে তাদের ওপর বিভিন্ন দায়িত্ব অর্পণ করল, যেন তারা নবী করীম (সা.)-এর কাজে বিঘ্ন সৃষ্টি করতে পারে। অথবা উক্ত ভিন্ন ভিন্ন দল নিজেরা নির্দিষ্ট কাজের দায়িত্ব গ্রহণ করল এবং তারা তাঁকে (সা.) হত্যা করার সিদ্ধান্ত নিল। মুকতাসিমীন-এর অর্থ এ-ও হয় যে, তারা একে অন্যের প্রতি বিভিন্ন কাজের দায়িত্ব অর্পণ করল।

الَّذِیۡنَ جَعَلُوا الۡقُرۡاٰنَ عِضِیۡنَ ﴿۹۲﴾

৯২
(এবং) যারা এ কুরআনকে খণ্ডবিখণ্ড১৫২৫ করে ফেলবে।*
১৫২৫। ‘ইয’-এর বহুবচন ‘ইযীন’। ‘ইয’ অর্থ মিথ্যা কথা, দুর্নাম, জাদুমন্ত্র, কোনো বস্তুর অংশ বা টুকরাবিশেষ, দল, সম্প্রদায় বা জনগোষ্ঠী (লেইন)।
* ‘সাবআম মিনাল মাসানী’ দ্বারা সূরা ফাতিহার আয়াতগুলোকে বুঝানো হয়েছে বলে মনে হয়। এর বিষয়বস্তু কুরআন শরীফের বিভিন্নস্থানে পুনর্ব্যক্ত হয়েছে। এছাড়া সব ‘মুকাত্তায়াত’-ও (কুরআনের কোনো কোনো সূরার প্রারম্ভে বিভিন্ন অক্ষর দিয়ে শব্দ সংক্ষেপ করা হয়েছে। এগুলো হলো হুরূফে মুকাত্তায়াত। যেমন- আলিফ লাম মীম, আলিফ লাম রা ইত্যাদি) সূরা ফাতিহা থেকেই নেওয়া হয়েছে। সমগ্র কুরআনের মুকাত্তায়াতে ব্যবহৃত অক্ষরগুলোর সবক’টি সূরা ফাতিহার মাঝে বিদ্যমান। এগুলো ছাড়াও সূরা ফাতিহায় সাতটি এমন অক্ষর রয়েছে যা কোনো মুকাত্তায়াতে ব্যবহৃত হয় নি। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

فَوَرَبِّکَ لَنَسۡـَٔلَنَّہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿ۙ۹۳﴾

৯৩
অতএব তোমার প্রতিপালক-প্রভুর কসম! আমরা অবশ্যই তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব,

عَمَّا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿ٙ۹۴﴾

৯৪
যা তারা করত সে সম্পর্কে।

فَاصۡدَعۡ بِمَا تُؤۡمَرُ وَاَعۡرِضۡ عَنِ الۡمُشۡرِکِیۡنَ ﴿۹۵﴾

৯৫
খদেখুন: ৫:৬৮অতএব তোমাকে যে বিষয়ে আদেশ দেওয়া হয়েছে, তা তুমি সুস্পষ্টভাবে বর্ণনা করো এবং মুশরিকদের উপেক্ষা করো।

اِنَّا کَفَیۡنٰکَ الۡمُسۡتَہۡزِءِیۡنَ ﴿ۙ۹۶﴾

৯৬
গদেখুন: ২:১৩৮নিশ্চয় বিদ্রূপকারীদের বিরুদ্ধে আমরাই তোমার জন্য যথেষ্ট।*
* আমরা এসব আয়াতের অনুবাদকালে অতীতকালের পরিবর্তে ভবিষ্যৎকালের অর্থ করার বেশি পক্ষপাতী, কেননা এগুলোতে মুসলমানদের জন্য কঠোর সতর্কবাণী রয়েছে। প্রশ্ন হলো, অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করা সত্ত্বেও ভবিষ্যদ্বাণীরূপে কীভাবে এগুলো গণ্য হতে পারে? এর উত্তর হলো, যে-সব ভবিষ্যদ্বাণী অনিবার্যভাবে পূর্ণ হতে বাধ্য, পবিত্র কুরআনে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোতে অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে। অতীত অপরিবর্তনীয়। অতীতকালের ক্রিয়াপদ দিয়ে যে-সব ভবিষ্যদ্বাণী করা হয় সেগুলো নিশ্চিতভাবে পূর্ণ হবার প্রতি জোর দেয়। কাজেই এ আয়াতগুলোর অনুবাদ হবে নিম্নরূপ: আর আমরা অবশ্যই তোমাকে সাতটি বার বার পঠিত (আয়াত) ও মহান কুরআন দান করেছি। আমরা তাদের কোনো কোনো শ্রেণিকে যে-সব সাময়িক সুখস্বাচ্ছন্দ্য দান করেছি তুমি সেগুলোর দিকে (লোভাতুর) দৃষ্টি প্রসারিত কোরো না। আর তাদের জন্য দুঃখও কোরো না। আর মুমিনদের জন্য তোমার (করুণার) ডানা মেলে দাও। আর তুমি বলো, আমি নিশ্চয় এক সুস্পষ্ট সতর্ককারী। আমরা তাদের ওপর যথারীতি শাস্তি অবতীর্ণ করব, যারা দলে দলে বিভক্ত হবে (এবং যারা কুরআনকে খণ্ডবিখণ্ড করবে)। এ অনুবাদটির যৌক্তিকতা আরো স্পষ্ট হয়ে যায় (এগুলোর প্রেক্ষাপট যাচাই করলে)। আলোচ্য আয়াতগুলোর সূচনা কুরআন শরীফের অতুলনীয় মাহাত্ম্য তুলে ধরে। যারা কুরআন শরীফের প্রতি পূর্ণ আনুগত্যের দাবি করা সত্ত্বেও এর মূল শিক্ষা অর্থাৎ তওহীদের বিষয়টিকে উপেক্ষা করে তারা পরবর্তীতে নানা দলে উপদলে বিভক্ত হয়ে যায়। প্রত্যেক দলই নিজ নিজ ব্যাখ্যাকে সঠিক প্রমাণ করার জন্য ব্যবহারিক ক্ষেত্রে কুরআনকেই যেন বিভিন্ন ভাগে বিভক্ত করে ফেলেছে। এরা নিজেদের সুবিধার্থে কুরআনের কোনো কোনো আয়াতকে অবলম্বন আর অন্যরা তাদের সুবিধার্থে ভিন্ন কিছু আয়াতকে অবলম্বন করে বসে। এই বিভক্তি এত প্রকাশ্য ও চূড়ান্ত হয়ে দাঁড়িয়েছে, যেন বিবদমান বিভিন্ন দলের মাঝে আপোশ নিষ্পত্তির কোনো সুযোগই বাহ্যত দেখা যায় না। এই বাস্তবতা একই উম্মতকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে ফেলেছে। এর ফলে এরা যেন কুরআনকেও বহুভাগে বিভক্ত করে ফেলেছে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

الَّذِیۡنَ یَجۡعَلُوۡنَ مَعَ اللّٰہِ اِلٰہًا اٰخَرَ ۚ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ ﴿۹۷﴾

৯৭
যারা আল্লাহর সাথে ভিন্ন উপাস্য দাঁড় করিয়ে থাকে, তারা শীঘ্রই (এর পরিণাম) জানতে পারবে।

وَلَقَدۡ نَعۡلَمُ اَنَّکَ یَضِیۡقُ صَدۡرُکَ بِمَا یَقُوۡلُوۡنَ ﴿ۙ۹۸﴾

৯৮
কদেখুন: ৬:৩৪; ১১:১৩আর নিশ্চয় আমরা জানি, তারা যা বলে সে কথায় তোমার হৃদয় সংকুচিত হয়।১৫২৬
১৫২৬। রসূল করীম (সা.) অবিশ্বাসীদের বিদ্রুপের কারণে ব্যথিত ছিলেন না, বরং তিনি ব্যথিত ছিলেন আল্লাহর সঙ্গে অন্যান্য দেবদেবীর শরীক করার কারণে। তাঁর দুঃখের কারণ ছিল একদিকে আল্লাহ তা’লার প্রতি অকৃত্রিম ও গভীর ভালোবাসা, অন্যদিকে তাঁর জাতির জন্য উৎকণ্ঠা ও চিন্তা।

فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَکُنۡ مِّنَ السّٰجِدِیۡنَ ﴿ۙ۹۹﴾

৯৯
খদেখুন: ২০:১৩১; ৫০:৪০; ১১০:৪অতএব তুমি তোমার প্রতিপালক-প্রভুর فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ প্রশংসাসহ (তাঁর) পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও।

وَاعۡبُدۡ رَبَّکَ حَتّٰی یَاۡتِیَکَ الۡیَقِیۡنُ ﴿٪۱۰۰﴾

১০০
আর তোমার মৃত্যু না আসা পর্যন্ত তুমি . وَ اعْبُدْ رَبَكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ তোমার প্রতিপালক-প্রভুর ইবাদত করতে থাকো।১৫২৭
সূরা আল-হিজর - রুকু ৬
১৫২৭। এ আয়াতের তাৎপর্য হলো, যেহেতু মহানবী (সা.)-এর প্রেরিত হবার মুখ্য ও মূল উদ্দেশ্য ছিল আল্লাহ তা’লার তওহীদ প্রতিষ্ঠা করা যা পূর্ণ হবার পর্যায় ও সময় উপস্থিত, ফলে আনন্দপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তাঁকে আল্লাহ তা’লার সমীপে কায়মনোবাক্যে কৃতজ্ঞ হয়ে সিজদায় প্রণত হতে হবে।