১৫

الحجر

সূরা আল-হিজর

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১০০ আয়াত ও ৬ রুকূ

وَاَنَّ عَذَابِیۡ ہُوَ الۡعَذَابُ الۡاَلِیۡمُ ﴿۵۱﴾

৫১
আর (একথাও জানিয়ে দাও,) নিশ্চয় আমার শাস্তিই হলো বড়ো যন্ত্রণাদায়ক শাস্তি।

وَنَبِّئۡہُمۡ عَنۡ ضَیۡفِ اِبۡرٰہِیۡمَ ﴿ۘ۵۲﴾

৫২
আর তুমি ইবরাহীমের মেহমানদের সম্বন্ধে এদের অবহিত করো।

اِذۡ دَخَلُوۡا عَلَیۡہِ فَقَالُوۡا سَلٰمًا ؕ قَالَ اِنَّا مِنۡکُمۡ وَجِلُوۡنَ ﴿۵۳﴾

৫৩
গদেখুন: ১১:৭০; ৫১:২৬তারা যখন তার কাছে আসল এবং সালাম করল তখন সে বলল, ঘদেখুন: ১১:৭১; ৫১:২৯; ১১:৭১; ৫১:২৯চদেখুন: ১১:৭৩‘আমরা তোমাদের (আগমনের) কারণে ভীত।১৫০৫
১৫০৫। সম্ভবত শোক-ব্যথার ছাপ আগন্তুক সংবাদবাহকদের মুখমণ্ডলে দৃশ্যমান হয়েছিল, কারণ তারা আসন্ন মহাদুর্যোগের সংবাদ নিয়ে এসেছিল। হযরত ইবরাহীম (আ.) হয়ত তাদের বিষণ্ণ চেহারা দেখে অথবা তাদের সামনে পরিবেশিত খাদ্য গ্রহণ করতে অস্বীকৃতির কারণে এরূপ ভেবেছিলেন (১১:৭১)। ১৫০৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

قَالُوۡا لَا تَوۡجَلۡ اِنَّا نُبَشِّرُکَ بِغُلٰمٍ عَلِیۡمٍ ﴿۵۴﴾

৫৪
কদেখুন: ৫:৯৯তারা বলল, ‘ভয় পেয়ো না। নিশ্চয় আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি।’

قَالَ اَبَشَّرۡتُمُوۡنِیۡ عَلٰۤی اَنۡ مَّسَّنِیَ الۡکِبَرُ فَبِمَ تُبَشِّرُوۡنَ ﴿۵۵﴾

৫৫
সে বলল, খদেখুন: ৫১:২৫বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও কি তোমরা আমাকে সুসংবাদ দিচ্ছ? অতএব কীসের ভিত্তিতে তোমরা (আমাকে এ) সুসংবাদ দিচ্ছ?’

قَالُوۡا بَشَّرۡنٰکَ بِالۡحَقِّ فَلَا تَکُنۡ مِّنَ الۡقٰنِطِیۡنَ ﴿۵۶﴾

৫৬
তারা বলল, ‘আমরা কেবল সত্যের ভিত্তিতেই তোমাকে সুসংবাদ দিয়েছি। সুতরাং তুমি হতাশাগ্রস্তদের দলভুক্ত হয়ো না।’

قَالَ وَمَنۡ یَّقۡنَطُ مِنۡ رَّحۡمَۃِ رَبِّہٖۤ اِلَّا الضَّآلُّوۡنَ ﴿۵۷﴾

৫৭
সে বলল, ছদেখুন: ১২:৮৮‘পথভ্রষ্টরা ছাড়া নিজ প্রতিপালক-প্রভুর অনুগ্রহ থেকে আর কে হতাশ হতে পারে?’

قَالَ فَمَا خَطۡبُکُمۡ اَیُّہَا الۡمُرۡسَلُوۡنَ ﴿۵۸﴾

৫৮
সে বলল, জদেখুন: ৫১:৩২‘হে প্রেরিতরা!১৫০৬ তোমাদের (আসল) উদ্দেশ্য কী?’
১৫০৬। কুরআন করীম ‘আল-মুরসালুন’ শব্দ ব্যবহার দ্বারা এদিকে ইঙ্গিত করছে যে, সংবাদবহনকারী ব্যক্তিরা ছিলেন মানুষ। বাইবেল অবশ্য তাদেরকে কখনো মানুষ (আদিপুস্তক ৮:২, ১৬, ১২) আবার কখনো ফেরেশতা বলে অভিহিত করেছে (আদিপুস্তক ৯:১১, ১৫)।

قَالُوۡۤا اِنَّاۤ اُرۡسِلۡنَاۤ اِلٰی قَوۡمٍ مُّجۡرِمِیۡنَ ﴿ۙ۵۹﴾

৫৯
তারা বলল, ঝদেখুন: ‘নিশ্চয় আমরা এক অপরাধী জাতির প্রতি প্রেরিত হয়েছি,

اِلَّاۤ اٰلَ لُوۡطٍ ؕ اِنَّا لَمُنَجُّوۡہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿ۙ۶۰﴾

৬০
তবে দূতের অনুসারীদের ছাড়া। নিশ্চয় তাদের সবাইকে আমরা উদ্ধার করব,