১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

وَقَالَ نِسۡوَۃٌ فِی الۡمَدِیۡنَۃِ امۡرَاَتُ الۡعَزِیۡزِ تُرَاوِدُ فَتٰٮہَا عَنۡ نَّفۡسِہٖ ۚ قَدۡ شَغَفَہَا حُبًّا ؕ اِنَّا لَنَرٰٮہَا فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۳۱﴾

৩১
আর শহরের মহিলারা বলাবলি করল, ‘আযীযের১৩৭৮ স্ত্রী তার যুবক দাসকে তার ইচ্ছার বিরুদ্ধে ফুসলাচ্ছে। নিশ্চয় তার (অর্থাৎ ইউসুফের) প্রেম তার হৃদয়ের গহীনে ঘর করে নিয়েছে।১৩৭৯ নিশ্চয় আমরা তাকে এক সুস্পষ্ট ভ্রষ্টতায় নিপতিত পাচ্ছি।’
১৩৭৮। ‘আল-আযীয’ শব্দ পটিফার-এর জন্য ব্যবহৃত হয়েছে। তিনি রাজার রক্ষীবাহিনীর অধিনায়ক ছিলেন। মনে হয় মহানবী (সা.)-এর যুগে মিশরের প্রধান প্রধান উচ্চপদস্থ ব্যক্তিবর্গকে ‘আযীয’ উপাধিতে অভিহিত করা হতো। ১৩৭৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
১৩৭৯। আরবী পরিভাষায় বাগ্ধারাটির অর্থ হচ্ছে, হযরত ইউসুফ (আ.)-এর প্রতি ভালোবাসা উক্ত মহিলার অন্তরের অন্তস্তলে নিবদ্ধ হয়ে গিয়েছিল অথবা তার প্রতি ভালোবাসা তাকে অভিভূত করে ফেলেছিল অথবা তার হৃদয়ের আবরণকে বিদীর্ণ করে ফেলেছিল (লেইন)।

فَلَمَّا سَمِعَتۡ بِمَکۡرِہِنَّ اَرۡسَلَتۡ اِلَیۡہِنَّ وَاَعۡتَدَتۡ لَہُنَّ مُتَّکَاً وَّاٰتَتۡ کُلَّ وَاحِدَۃٍ مِّنۡہُنَّ سِکِّیۡنًا وَّقَالَتِ اخۡرُجۡ عَلَیۡہِنَّ ۚ فَلَمَّا رَاَیۡنَہٗۤ اَکۡبَرۡنَہٗ وَقَطَّعۡنَ اَیۡدِیَہُنَّ وَقُلۡنَ حَاشَ لِلّٰہِ مَا ہٰذَا بَشَرًا ؕ اِنۡ ہٰذَاۤ اِلَّا مَلَکٌ کَرِیۡمٌ ﴿۳۲﴾

৩২
আর সে (অর্থাৎ আযীযের স্ত্রী) যখন তাদের কানাঘুষার কথা শুনতে পেল তখন সে তাদের ডেকে পাঠালো এবং তাদের জন্য হেলান দিয়ে বসার জায়গার (অর্থাৎ ভোজসভার) আয়োজন করল। অতঃপর সে তাদের প্রত্যেককে (খাবার কাটার জন্য) একটি করে ছুরি দিল এবং (ইউসুফকে) বলল, ‘এদের সামনে যাও।’ তারা যখন তাকে দেখল, তাকে মহামর্যাদাবান পেল১৩৭৯-ক এবং (বিস্ময়ে হতবাক হয়ে) কদেখুন: ১২:৫১নিজেদের হাত কেটে ফেলল,১৩৮০* আর বলে উঠল, খদেখুন: ১২:৫২আল্লাহ মহিমান্বিত। এ তো মানুষ নয়, এ যে এক সম্মানিত ফেরেশতা!’
১৩৭৯-ক। তারা তাঁকে পবিত্র, নিষ্পাপ, নির্দোষ ও উচ্চমর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব বলে মনে করল।
১৩৮০। এর ব্যাখ্যা হতে পারে, যখন সেই রমণীকুল হযরত ইউসুফ (আ.)-কে দেখল তারা তাঁর পবিত্র, নিষ্পাপ ও সৌম্যমূর্তি চেহারা দেখে বিস্ময়বিহ্বল হয়ে অন্যমনস্কভাবে হাতে ছুরি দ্বারা ফলের পরিবর্তে নিজেদের হাত কেটে বসল। অথবা এই বাক্য মহিলাদের বিস্ময়াভিভূত হবার অবস্থার চিত্রাঙ্কন বলা যেতে পারে। আরবী বাগ্ধারায় ‘আযযুল আনামেল’ (অর্থ: দাঁতে আঙুল কাটা) বিস্ময় বা হতবাক প্রকাশার্থেও ব্যবহৃত হয়ে থাকে এবং যেহেতু কোনো কোনো সময় বস্তুর নাম তার অংশবিশেষকেও বুঝায়, সেহেতু এখানে হাত শব্দ দ্বারা হাতের আঙুলও বুঝায়। তালমুদ কিতাবে উল্লেখ রয়েছে: মেহমানদের কমলালেবু দেওয়া হয়েছিল এবং তারা (অর্থাৎ মহিলারা) যোসেফের [হযরত ইউসুফ (আ.)] প্রতি তাকিয়ে সম্পূর্ণরূপে বিমোহিত হয়ে গেল এবং অন্যমনস্ক হয়ে তাদের অনেকে নিজের হাতের আঙুল কেটে বসল (যিউ. এনসাইক, ও তালমূদ)।

قَالَتۡ فَذٰلِکُنَّ الَّذِیۡ لُمۡتُنَّنِیۡ فِیۡہِ ؕ وَلَقَدۡ رَاوَدۡتُّہٗ عَنۡ نَّفۡسِہٖ فَاسۡتَعۡصَمَ ؕ وَلَئِنۡ لَّمۡ یَفۡعَلۡ مَاۤ اٰمُرُہٗ لَیُسۡجَنَنَّ وَلَیَکُوۡنًا مِّنَ الصّٰغِرِیۡنَ ﴿۳۳﴾

৩৩
সে (অর্থাৎ আযীযের স্ত্রী) বলল, ‘এ সেই ব্যক্তি যার কারণে তোমরা আমাকে নিন্দা করেছ। আর নিশ্চয় আমি তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ফুসলানোর চেষ্টা করেছি, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। আর আমি তাকে যে আদেশ দিচ্ছি সে যদি তা পালন না করে, তবে তাকে অবশ্যই কারারুদ্ধ করা হবে এবং সে নির্ঘাত লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে।’*
* ‘কাত্তানা আইদিয়াহুন্না’ (অর্থাৎ নিজেদের হাত কেটে ফেলল) শব্দগুলো যেভাবে কুরআন করীমে ব্যবহার করা হয়েছে এর আক্ষরিক বা রূপক অর্থ করা যেতে পারে বলে হযরত ইমাম রাগেব (রহ.) মত ব্যক্ত করেছেন। এ স্থলে এ শব্দগুলোর আক্ষরিক অর্থ হবে, ধারালো কোনো অস্ত্রের মাধ্যমে হাত কেটে ফেলা। বলা বাহুল্য, আল-কুরআন

قَالَ رَبِّ السِّجۡنُ اَحَبُّ اِلَیَّ مِمَّا یَدۡعُوۡنَنِیۡۤ اِلَیۡہِ ۚ وَاِلَّا تَصۡرِفۡ عَنِّیۡ کَیۡدَہُنَّ اَصۡبُ اِلَیۡہِنَّ وَاَکُنۡ مِّنَ الۡجٰہِلِیۡنَ ﴿۳۴﴾

৩৪
সে (অর্থাৎ ইউসুফ) বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! যেদিকে তারা আমাকে ডাকছে, আর তুমি যদি আমার কাছ থেকে এদের চক্রান্ত দূর না দাও, তাহলে আমি এদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব।’

فَاسۡتَجَابَ لَہٗ رَبُّہٗ فَصَرَفَ عَنۡہُ کَیۡدَہُنَّ ؕ اِنَّہٗ ہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۳۵﴾

৩৫
সুতরাং তার প্রতিপালক-প্রভু তার দোয়া গ্রহণ করলেন। অতঃপর তার থেকে তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

ثُمَّ بَدَا لَہُمۡ مِّنۡۢ بَعۡدِ مَا رَاَوُا الۡاٰیٰتِ لَیَسۡجُنُنَّہٗ حَتّٰی حِیۡنٍ ﴿٪۳۶﴾

৩৬
অনন্তর (ইউসুফের নির্দোষ হবার( লক্ষণগুলো প্রত্যক্ষ করার পর তাদের মনে হলো, (দুর্নাম থেকে বাঁচার জন্য) তাকে কিছুকাল কারারুদ্ধ করে রাখাই সমীচীন হবে।১৩৮১
সূরা ইউসুফ - রুকু ৪
১৩৮১। সেনা অধিনায়ক পটিফার-এর স্ত্রীর দুর্নাম রটে যাওয়ায় তার লোকেরা হয়ত ভেবেছিল: এই কলঙ্কময় রটনাকে বন্ধ করতে হলে ইউসুফকে কয়েদির বেশে জেলে পাঠানো উচিত ফলে তাকে অপরাধী মনে করার পক্ষে জনমত সৃষ্টি হবে এবং এই স্ত্রীলোকটির অপবাদ ইউসুফের ওপর বর্তাবে।

وَدَخَلَ مَعَہُ السِّجۡنَ فَتَیٰنِ ؕ قَالَ اَحَدُہُمَاۤ اِنِّیۡۤ اَرٰٮنِیۡۤ اَعۡصِرُ خَمۡرًا ۚ وَقَالَ الۡاٰخَرُ اِنِّیۡۤ اَرٰٮنِیۡۤ اَحۡمِلُ فَوۡقَ رَاۡسِیۡ خُبۡزًا تَاۡکُلُ الطَّیۡرُ مِنۡہُ ؕ نَبِّئۡنَا بِتَاۡوِیۡلِہٖ ۚ اِنَّا نَرٰٮکَ مِنَ الۡمُحۡسِنِیۡنَ ﴿۳۷﴾

৩৭
আর তার সাথে দুইজন যুবক কারাগারে প্রবেশ করল। তাদের একজন বলল, ‘নিশ্চয় আমি (স্বপ্নে) নিজেকে মদ বানানোর জন্য (আঙুর) নিংড়ে রস বের করতে দেখেছি।’ আর অপরজন বলল, ‘আমিও (স্বপ্নে) নিজেকে মাথায় রুটি বহন করতে দেখি যা থেকে পাখিরা খাচ্ছে।১৩৮২ তুমি আমাদেরকে এর ব্যাখ্যা জানিয়ে দাও। নিশ্চয় আমরা তোমাকে সৎকর্মপরায়ণ লোকদের অন্তর্ভুক্ত মনে করি।’
১৩৮২। মাদকদ্রব্য এবং রুটি প্রস্তুতকারীর স্বপ্নবৃত্তান্ত জানার জন্য আদিপুস্তক ৪০ দ্রষ্টব্য।

قَالَ لَا یَاۡتِیۡکُمَا طَعَامٌ تُرۡزَقٰنِہٖۤ اِلَّا نَبَّاۡتُکُمَا بِتَاۡوِیۡلِہٖ قَبۡلَ اَنۡ یَّاۡتِیَکُمَا ؕ ذٰلِکُمَا مِمَّا عَلَّمَنِیۡ رَبِّیۡ ؕ اِنِّیۡ تَرَکۡتُ مِلَّۃَ قَوۡمٍ لَّا یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَہُمۡ بِالۡاٰخِرَۃِ ہُمۡ کٰفِرُوۡنَ ﴿۳۸﴾

৩৮
সে বলল, ‘তোমাদের কাছে তোমাদের জন্য বরাদ্দ খাবার আসার পূর্বেই আমি এর ব্যাখ্যা তোমাদের উভয়কে জানিয়ে দেবো। এসব (স্বপ্নের ব্যাখ্যা) আমি আমার প্রতিপালক-প্রভুর দেওয়া শিক্ষা থেকে লাভ করেছি। নিশ্চয় আমি সেই জাতির ধর্ম পরিত্যাগ করেছি, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং যারা পরকালেও অবিশ্বাসী।

وَاتَّبَعۡتُ مِلَّۃَ اٰبَآءِیۡۤ اِبۡرٰہِیۡمَ وَاِسۡحٰقَ وَیَعۡقُوۡبَ ؕ مَا کَانَ لَنَاۤ اَنۡ نُّشۡرِکَ بِاللّٰہِ مِنۡ شَیۡءٍ ؕ ذٰلِکَ مِنۡ فَضۡلِ اللّٰہِ عَلَیۡنَا وَعَلَی النَّاسِ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَشۡکُرُوۡنَ ﴿۳۹﴾

৩৯
আর আমি আমার পূর্বপুরুষ ইবরাহীম ও ইসহাক এবং ইয়াকূবের ধর্মের অনুসরণ করেছি। আল্লাহর সাথে কোনোকিছুকে শরীক করা আমাদের পক্ষে সম্ভব নয়। এটি (তথা এ তওহীদের শিক্ষা) আমাদের এবং (বিশ্বাসী) মানুষদের ওপর আল্লাহর এক বিশেষ অনুগ্রহ, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা জ্ঞাপন করে না।

یٰصَاحِبَیِ السِّجۡنِ ءَاَرۡبَابٌ مُّتَفَرِّقُوۡنَ خَیۡرٌ اَمِ اللّٰہُ الۡوَاحِدُ الۡقَہَّارُ ﴿ؕ۴۰﴾

৪০
হে আমার কারাসঙ্গীদ্বয়! পরস্পর বিরোধী অনেক প্রভু উত্তম, নাকি প্রবলপরাক্রান্ত এক আল্লাহ উত্তম?