১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

قَالَ قَآئِلٌ مِّنۡہُمۡ لَا تَقۡتُلُوۡا یُوۡسُفَ وَاَلۡقُوۡہُ فِیۡ غَیٰبَتِ الۡجُبِّ یَلۡتَقِطۡہُ بَعۡضُ السَّیَّارَۃِ اِنۡ کُنۡتُمۡ فٰعِلِیۡنَ ﴿۱۱﴾

১১
তাদের একজন১৩৬৪ বলল, ‘তোমরা ইউসুফকে হত্যা কোরো না, বরং কিছু যদি করতেই চাও তাহলে তাকে কোনো এক অন্ধকূপের গভীর স্তরে ফেলে দাও। কোনো কাফেলা তাকে তুলে নিয়ে যাবে।’
১৩৬৪। ‘কায়িলুন’- একজন বলল, অর্থাৎ তাঁর ভাই রিউবেন বা রুবিন বলল (আদিপুস্তক ৩৭:২২)।

قَالُوۡا یٰۤاَبَانَا مَا لَکَ لَا تَاۡمَنَّا عَلٰی یُوۡسُفَ وَاِنَّا لَہٗ لَنٰصِحُوۡنَ ﴿۱۲﴾

১২
তারা বলল, ‘হে আমাদের পিতা! আপনার কী হয়েছে যে, ইউসুফের বিষয়ে আপনি আমাদের ওপর আস্থা রাখেন না? অথচ আমরা অবশ্যই তার শুভাকাঙ্ক্ষী!

اَرۡسِلۡہُ مَعَنَا غَدًا یَّرۡتَعۡ وَیَلۡعَبۡ وَاِنَّا لَہٗ لَحٰفِظُوۡنَ ﴿۱۳﴾

১৩
তাকে আগামীকাল আমাদের সাথে প্রেরণ করুন। সে (মন ভরে) খাওয়াদাওয়া ও খেলাধুলা করবে। আর নিশ্চয় আমরা তার নিরাপত্তা বিধানকারী।’

قَالَ اِنِّیۡ لَیَحۡزُنُنِیۡۤ اَنۡ تَذۡہَبُوۡا بِہٖ وَاَخَافُ اَنۡ یَّاۡکُلَہُ الذِّئۡبُ وَاَنۡتُمۡ عَنۡہُ غٰفِلُوۡنَ ﴿۱۴﴾

১৪
সে (অর্থাৎ ইয়াকূব) বলল, ‘তোমরা তাকে নিয়ে যাবে, এটা আমাকে দুশ্চিন্তায় ফেলছে। আর তোমরা তার সম্বন্ধে অমনোযোগী হয়ে পড়লে আমার ভয় হয়, নেকড়ে আবার তাকে খেয়ে না ফেলে!১৩৬৫
১৩৬৫। এ আয়াত থেকে বুঝা যায়, ভাইদের দ্বারা হযরত ইউসুফ (আ.)-এর হত্যার ষড়যন্ত্রের কথা হযরত ইয়াকূব (আ.) পূর্বাহ্ণে আল্লাহ তা’লার নিকট থেকে অবহিত হয়েছিলেন। সুতরাং পূর্বেই অভিযুক্ত করে তিনি যেন অবিকল সে কথাগুলোই বললেন, যা তারা পরে তাদের ঘৃণ্য অপরাধ ঢাকার জন্য বলেছিল।

قَالُوۡا لَئِنۡ اَکَلَہُ الذِّئۡبُ وَنَحۡنُ عُصۡبَۃٌ اِنَّاۤ اِذًا لَّخٰسِرُوۡنَ ﴿۱۵﴾

১৫
তারা বলল, ‘আমরা এক শক্তিশালী দল হওয়া সত্ত্বেও নেকড়ে যদি তাকে খেয়ে ফেলে তাহলে অবশ্যই আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত হবো।’

فَلَمَّا ذَہَبُوۡا بِہٖ وَاَجۡمَعُوۡۤا اَنۡ یَّجۡعَلُوۡہُ فِیۡ غَیٰبَتِ الۡجُبِّ ۚ وَاَوۡحَیۡنَاۤ اِلَیۡہِ لَتُنَبِّئَنَّہُمۡ بِاَمۡرِہِمۡ ہٰذَا وَہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۱۶﴾

১৬
এরপর তারা যখন তাকে নিয়ে গেল এবং তাকে অন্ধকূপের গভীর স্তরে ফেলে দিতে একমত হলো তখন আমরা তাকে (এ বলে) ওহী করলাম, ‘নিশ্চয় তুমি (একদিন) তাদের এ বিষয়টি (সম্পর্কে) তাদেরকে অবহিত করবে, কিন্তু তারা (তোমার পরিচয় সম্পর্কে) অনবহিত থাকবে।’ তৃতীয়াংশ

وَجَآءُوۡۤ اَبَاہُمۡ عِشَآءً یَّبۡکُوۡنَ ؕ﴿۱۷﴾

১৭
আর তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে আসল।

قَالُوۡا یٰۤاَبَانَاۤ اِنَّا ذَہَبۡنَا نَسۡتَبِقُ وَتَرَکۡنَا یُوۡسُفَ عِنۡدَ مَتَاعِنَا فَاَکَلَہُ الذِّئۡبُ ۚ وَمَاۤ اَنۡتَ بِمُؤۡمِنٍ لَّنَا وَلَوۡ کُنَّا صٰدِقِیۡنَ ﴿۱۸﴾

১৮
তারা বলল, ‘হে আমাদের পিতা! নিশ্চয় আমরা পরস্পর দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে )দূরে) চলে গিয়েছিলাম আর ইউসুফকে অতঃপর এক নেকড়ে তাকে খেয়ে ফেলেছে, কিন্তু (আমরা জানি) আমরা সত্যবাদী হলেও আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না।১৩৬৬
১৩৬৬। তাদের বাহানা মনের দুর্বলতাকে ফাঁস করে দিল এবং অপরাধীমনের চিহ্ন তাদের চেহারায় স্পষ্ট হয়ে উঠল।

وَجَآءُوۡ عَلٰی قَمِیۡصِہٖ بِدَمٍ کَذِبٍ ؕ قَالَ بَلۡ سَوَّلَتۡ لَکُمۡ اَنۡفُسُکُمۡ اَمۡرًا ؕ فَصَبۡرٌ جَمِیۡلٌ ؕ وَاللّٰہُ الۡمُسۡتَعَانُ عَلٰی مَا تَصِفُوۡنَ ﴿۱۹﴾

১৯
আর তারা তার জামায় নকল রক্ত মেখে নিয়ে এসেছিল। কদেখুন: ১২:৮৪সে বলল, ‘(একথা সঠিক নয়) বরং তোমাদের হৃদয় এ (পাপ) কাজকে তোমাদের কাছে আকর্ষণীয় করে দেখিয়েছে।১৩৬৭ সুতরাং (এখন) উত্তমভাবে ধৈর্যধারণই (আমার জন্য) শ্রেয় এবং তোমরা যা বলছ এ বিষয়ে কেবল আল্লাহর কাছেই সাহায্য চাওয়া যেতে পারে।’
১৩৬৭। এ আয়াত ব্যক্ত করছে যে, হযরত ইয়াকূব (আ.) তাঁর পুত্রদের বর্ণনাকে একটি সাজানো মিথ্যা বলে ধরে নিয়েছিলেন।

وَجَآءَتۡ سَیَّارَۃٌ فَاَرۡسَلُوۡا وَارِدَہُمۡ فَاَدۡلٰی دَلۡوَہٗ ؕ قَالَ یٰبُشۡرٰی ہٰذَا غُلٰمٌ ؕ وَاَسَرُّوۡہُ بِضَاعَۃً ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِمَا یَعۡمَلُوۡنَ ﴿۲۰﴾

২০
আর (সেখানে) এক কাফেলা এলো এবং তারা তাদের পানি উত্তোলনকারীকে পাঠালো আর সে তার বালতি (কূপে) ফেলল। সে (কাফেলার লোকদের) ডেকে বলল, সুসংবাদ! এ যে এক বালক!’ আর তারা তাকে বাণিজ্য পণ্য হিসাবে লুকিয়ে রাখল।১৩৬৮ আর তাদের কার্যকলাপ সম্বন্ধে আল্লাহ বিশেষভাবে অবগত ছিলেন।
১৩৬৮। মরুযাত্রীদল হযরত ইউসুফ (আ.)-কে মহামূল্যবান পণ্য হিসাবে সতর্কতার সঙ্গে নিয়ে চলল। ১৩৬৮-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য