১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

وَشَرَوۡہُ بِثَمَنٍۭ بَخۡسٍ دَرَاہِمَ مَعۡدُوۡدَۃٍ ۚ وَکَانُوۡا فِیۡہِ مِنَ الزَّاہِدِیۡنَ ﴿٪۲۱﴾

২১
আর তারা তাকে কয়েক দিরহামের নগণ্য মূল্যে বিক্রি করে দিল। আর তারা তার (১৪) (মাধ্যমে লাভবান হবার) বিষয়ে মোটেও আগ্রহী ছিল না।১৩৬৮-ক
সূরা ইউসুফ - রুকু ২
১৩৬৮-ক। ‘ফীহি’ শব্দের অর্থ তাকে অথবা এটা, যা ইউসুফ (আ.) অথবা মূল্য উভয়কে ইঙ্গিত করে (দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি দ্রষ্টব্য)।

وَقَالَ الَّذِی اشۡتَرٰٮہُ مِنۡ مِّصۡرَ لِامۡرَاَتِہٖۤ اَکۡرِمِیۡ مَثۡوٰٮہُ عَسٰۤی اَنۡ یَّنۡفَعَنَاۤ اَوۡ نَتَّخِذَہٗ وَلَدًا ؕ وَکَذٰلِکَ مَکَّنَّا لِیُوۡسُفَ فِی الۡاَرۡضِ ۫ وَلِنُعَلِّمَہٗ مِنۡ تَاۡوِیۡلِ الۡاَحَادِیۡثِ ؕ وَاللّٰہُ غَالِبٌ عَلٰۤی اَمۡرِہٖ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿۲۲﴾

২২
আর মিশরের যে ব্যক্তি১৩৬৯ তাকে কিনে নিয়েছিল সে তার স্ত্রীকে বলল, ‘তুমি তার সম্মানজনক বসবাসের ব্যবস্থা করো, সে আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্ররূপেও গ্রহণ করতে পারি।’ বস্তুত এ প্রক্রিয়ায় আমরা ইউসুফের জন্য আবাসনের ব্যবস্থা করেছিলাম। আর (এ বিশেষ ব্যবস্থা নেবার উদ্দেশ্য ছিল) যেন আমরা তাকে বিষয়াদির মূল রহস্যাবলি উদ্‌ঘাটনের জ্ঞান শিক্ষা দেই। আর আল্লাহ তাঁর সিদ্ধান্তে (তথা এর বাস্তবায়নে) পূর্ণ ক্ষমতাবান, কিন্তু অধিকাংশ লোক (তা) জানে না।
১৩৬৯। মিশরের অধিবাসী, যিনি ইউসুফ (আ.)-কে ক্রয় করেছিলেন, ইহুদী সাহিত্যে তিনি পটিফার নামে খ্যাত (এনসাইক্লো. বিব. এবং আদিপুস্তক ৩৯:১)। তিনি রাজকীয় রক্ষীবাহিনীর অধিনায়ক ছিলেন, যাকে প্রাচীন আমলে অতি উচ্চমর্যাদার অধিকারী কর্মকর্তা মনে করা হতো।

وَلَمَّا بَلَغَ اَشُدَّہٗۤ اٰتَیۡنٰہُ حُکۡمًا وَّعِلۡمًا ؕ وَکَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿۲۳﴾

২৩
কদেখুন: ১২:৫৭আর সে যখন তার পূর্ণ যৌবনে উপনীত হলো তখন আমরা তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করলাম। আর এভাবেই আমরা সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি।খদেখুন: ২৮:১৫

وَرَاوَدَتۡہُ الَّتِیۡ ہُوَ فِیۡ بَیۡتِہَا عَنۡ نَّفۡسِہٖ وَغَلَّقَتِ الۡاَبۡوَابَ وَقَالَتۡ ہَیۡتَ لَکَ ؕ قَالَ مَعَاذَ اللّٰہِ اِنَّہٗ رَبِّیۡۤ اَحۡسَنَ مَثۡوَایَ ؕ اِنَّہٗ لَا یُفۡلِحُ الظّٰلِمُوۡنَ ﴿۲۴﴾

২৪
আর যে স্ত্রীলোকটির বাড়িতে সে থাকত সে (স্ত্রীলোকটি) তাকে তার ইচ্ছার বিরুদ্ধে (কুকর্মে) প্ররোচিত করতে চেষ্টা করল১৩৭০ এবং সে (ঘরের) সব দরজা বন্ধ করে দিল আর বলল, ‘তুমি আমার কাছে আসো।১৩৭১ সে (অর্থাৎ ইউসুফ) বলল, ‘(আমি) আল্লাহর আশ্রয় (চাই)। নিশ্চয় আমার প্রতিপালক-প্রভু তিনিই-১৩৭২ যিনি আমার বাসস্থানকে খুব সুন্দর বানিয়েছেন। প্রকৃত বিষয় হলো, সীমালঙ্ঘনকারীরা কখনো সফল হয় না।’
১৩৭০। ‘রাওয়াদাহু’ অর্থ সে চেষ্টা করেছিল অথবা তাকে কোনোকিছুর প্রতি বা কিছু থেকে অন্যায় কাজে প্ররোচিত করার জন্য খোশামোদ করে অথবা কপট কৌশলের মাধ্যমে ফেরাতে চেয়েছিল (লেইন)।
১৩৭১। ‘হাইতা’ অর্থ আসো বা আগে আসো অথবা তাড়াতাড়ি করো এবং বাগ্ধারা ‘হাইতা লাকা’ অর্থ তুমি ১৩৭২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
১৩৭২। এ আয়াত থেকে প্রতীয়মান হয় যে, স্ত্রীলোকটি ইউসুফ (আ.)-কে প্রলোভিত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল এবং হযরত ইউসুফ (আ.) তার কুমন্ত্রণাকে প্রতিরোধ করতে সমর্থ হয়েছিলেন। ‘ইন্নাহু রাব্বী’ অর্থ ‘নিশ্চয় আমার প্রতিপালক-প্রভু তিনি’ কথাগুলো আল্লাহ তা’লাকেই ইঙ্গিত করে, ইউসুফ (আ.)-এর মিশরীয় প্রভুকে নয়, যেমন কোনো কোনো ব্যাখ্যাকারী এই ভুল করেছেন।

وَلَقَدۡ ہَمَّتۡ بِہٖ ۚ وَہَمَّ بِہَا لَوۡلَاۤ اَنۡ رَّاٰ بُرۡہَانَ رَبِّہٖ ؕ کَذٰلِکَ لِنَصۡرِفَ عَنۡہُ السُّوۡٓءَ وَالۡفَحۡشَآءَ ؕ اِنَّہٗ مِنۡ عِبَادِنَا الۡمُخۡلَصِیۡنَ ﴿۲۵﴾

২৫
আর নিশ্চয় সে (স্ত্রীলোকটি) তার বিষয়ে দৃঢ়সংকল্পবদ্ধ হয় এবং সে-ও (অর্থাৎ ইউসুফ) তার১৩৭৩ প্রতি আকৃষ্ট হয়ে পড়ত যদি নাসে তার প্রতিপালক-প্রভুর নিদর্শন দেখত।১৩৭৪ এ পন্থা এজন্য অবলম্বন করলাম যেন আমরা পাপ ও অশ্লীলতাকে তার থেকে দূরে রাখতে পারি। নিশ্চয় সে ছিল আমাদের মনোনীত বান্দাদের একজন।১৩৭৫,*
১৩৭৩। ইউসুফ (আ.)-এর মালিকের স্ত্রী কুপ্রবৃত্তি চরিতার্থ করতে মনস্থ করেছিল। ইউসুফও তার (অর্থাৎ স্ত্রীলোকটির) অসৎ উদ্দেশ্যকে প্রতিরোধ করতে মনস্থ করেছিলেন। পূর্ববর্তী আয়াতে স্পষ্টভাবেই ব্যক্ত হয়েছে যে, তিনি (ইউসুফ) কোনোরূপ মন্দ চিন্তা করেন নি। তাঁর একমাত্র লক্ষ্য ছিল তাঁর মালিকের স্ত্রীকে কুমতলব থেকে বিরত রাখা।
১৩৭৪। খোলাখুলি নিদর্শন অর্থ ঐশী নিদর্শনসমূহ যা ইউসুফ পূর্বেই দেখেছিলেন অর্থাৎ আশ্চর্য স্বপ্ন যার মধ্যে তাঁর জন্য ভবিষ্যতে মর্যাদালাভ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী ছিল (আয়াত: ৫)। কূপে নিক্ষিপ্ত হয়ে তিনি যে ইলহামপ্রাপ্ত হয়েছিলেন তাতে পরবর্তী সময়ে তাঁর উচ্চপদ লাভ, যশ ও খ্যাতি অর্জন সম্পর্কে ইঙ্গিত ছিল (আয়াত: ১৬) এবং কূপ থেকে জীবন্ত উদ্ধার হবার ঘটনার মধ্যেও পরিষ্কার নিদর্শন ছিল।
১৩৭৫। ঠিক যে-রূপে ইউসুফ (আ.)-কে খোদাভক্তি ও সাধুতার পথ থেকে বিচ্যুত করার জন্য প্ররোচিত করার চেষ্টা চালানো হয়েছিল, সেভাবেই মক্কার পৌত্তলিকরা ব্যর্থ প্রচেষ্টা করেছিল। হযরত মুহাম্মদ (সা.) এক-অদ্বিতীয় খোদার প্রচার পরিত্যাগ করলে তাঁকে তাদের বাদশা করবে অথবা তাঁকে বিশাল ধনসম্পদের অধিকারী করে দেবে অথবা আরবের সর্বোত্তম সুন্দরী নারীর সঙ্গে তাঁর বিয়ে দেবে বলে তারা প্রলোভন দেখিয়েছিল। এ প্রস্তাব মহানবী (সা.) ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন একটি ঐতিহাসিক বাক্য উচ্চারণের মাধ্যমে ‘তোমরা যদি আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দাও তবুও আমি এক-অদ্বিতীয় আল্লাহ তা’লার প্রচার ত্যাগ করব না’ (হিশাম)।
* আলোচ্য আয়াতে ‘হাম্মা বিহা’-এর অর্থ এই নয় যে, হযরত ইউসুফ (আ.)-ও কুকর্ম করতে মনস্থির করেছিলেন। বরং এ শব্দগুলোকে ‘লাও লা আন রাআ বুরহানা রাব্বিহী’ বাক্যাংশের সাথে একত্রে পড়তে হবে। এর অর্থ দাঁড়াবে, ইউসুফ (আ.) তাঁর প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে পূর্ব থেকেই যদি নিদর্শন দেখে না থাকতেন তাহলে তিনিও সেই স্ত্রীলোকটির প্রতি আকৃষ্ট হয়ে পড়তেন। কোনো কোনো তফসীরকার ‘বুরহান’ বলতে তাৎক্ষণিকভাবে প্রদর্শিত এক

وَاسۡتَبَقَا الۡبَابَ وَقَدَّتۡ قَمِیۡصَہٗ مِنۡ دُبُرٍ وَّاَلۡفَیَا سَیِّدَہَا لَدَا الۡبَابِ ؕ قَالَتۡ مَا جَزَآءُ مَنۡ اَرَادَ بِاَہۡلِکَ سُوۡٓءًا اِلَّاۤ اَنۡ یُّسۡجَنَ اَوۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۲۶﴾

২৬
আর তারা উভয়েই দরজার দিকে ছুটল এবং সে (তথা আযীযের স্ত্রী) পেছন থেকে তার জামা ছিঁড়ে ফেলল। অতঃপর তারা উভয়েই তার স্বামীকে দরজার কাছে দেখতে পেল। (তখন) সে (তার স্বামীকে) বলল, ‘যে ব্যক্তি তোমার গৃহিণীর সাথে কুকর্মে লিপ্ত হতে চায়-বন্দি করা অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ছাড়া তার আর কী দণ্ড হতে পারে?’ আমার কাছে আসো বা এখন আসো। এর আরো অর্থ হয়, আসো আমি তোমার জন্য প্রস্তুত অথবা আমি তোমাকে অভ্যর্থনা করতে প্রস্তুত (লেইন, মুফরাদাত)।

قَالَ ہِیَ رَاوَدَتۡنِیۡ عَنۡ نَّفۡسِیۡ وَشَہِدَ شَاہِدٌ مِّنۡ اَہۡلِہَا ۚ اِنۡ کَانَ قَمِیۡصُہٗ قُدَّ مِنۡ قُبُلٍ فَصَدَقَتۡ وَہُوَ مِنَ الۡکٰذِبِیۡنَ ﴿۲۷﴾

২৭
সে (অর্থাৎ ইউসুফ) বলল, ‘সে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে ফুসলানোর চেষ্টা করেছে।’ আর তার (অর্থাৎ স্ত্রীলোকটির( পরিবারেরই একজন সাক্ষী (এ মর্মে) সাক্ষ্য দিয়ে বলল, ‘তার জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকলে এ (স্ত্রীলোকটি) সত্য বলছে এবং সে (অর্থাৎ পুরুষটি) মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।

وَاِنۡ کَانَ قَمِیۡصُہٗ قُدَّ مِنۡ دُبُرٍ فَکَذَبَتۡ وَہُوَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۲۸﴾

২৮
আর যদি তার (অর্থাৎ পুরুষটির) জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে সে (অর্থাৎ স্ত্রীলোকটি) মিথ্যা বলছে এবং এ (পুরুষটি) সত্যবাদী।’

فَلَمَّا رَاٰ قَمِیۡصَہٗ قُدَّ مِنۡ دُبُرٍ قَالَ اِنَّہٗ مِنۡ کَیۡدِکُنَّ ؕ اِنَّ کَیۡدَکُنَّ عَظِیۡمٌ ﴿۲۹﴾

২৯
সুতরাং সে১৩৭৬ (অর্থাৎ গৃহস্বামী) যখন দেখল তার (অর্থাৎ ইউসুফের) জামা পেছন থেকে ছেঁড়া তখন সে (তার স্ত্রীকে) বলল, ‘নিশ্চয় এটি তোমাদের (তথা নারীদেরই) চক্রান্তে ঘটেছে। নিশ্চয় তোমাদের চক্রান্ত ভয়ংকর।১৩৭৭
১৩৭৬। এখানে ‘সে’ সর্বনাম বাড়ির মালিককে ইঙ্গিত করছে, যে সাক্ষ্য দিয়েছিল তাকে নয়।
১৩৭৭। স্ত্রীর দুর্নাম যতদূর সম্ভব ঢেকে দেবার উদ্দেশ্য পটিফার নারীদের শঠতাপূর্ণ চক্রান্তের কথা বলেছিলেন বলে মনে হয়।

یُوۡسُفُ اَعۡرِضۡ عَنۡ ہٰذَا ٜ وَاسۡتَغۡفِرِیۡ لِذَنۡۢبِکِ ۚۖ اِنَّکِ کُنۡتِ مِنَ الۡخٰطِئِیۡنَ ﴿٪۳۰﴾

৩০
হে ইউসুফ! এ বিষয়টি (তথা স্ত্রীলোকটির অপরাধ) উপেক্ষা করো এবং তুমি (অর্থাৎ হে ৩. আমার স্ত্রী!) নিজ অপরাধের জন্য ক্ষমা চাও। নিশ্চয় তুমিই দোষীদের অন্তর্ভুক্ত।’
সূরা ইউসুফ - রুকু ৩