১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৪ আয়াত এবং ১০ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

الٓرٰ ۟ کِتٰبٌ اُحۡکِمَتۡ اٰیٰتُہٗ ثُمَّ فُصِّلَتۡ مِنۡ لَّدُنۡ حَکِیۡمٍ خَبِیۡرٍ ۙ﴿۲﴾

২
খদেখুন: ১০:২; ১২:২; ১৩:২; ১৪:২; ১৫:২‘আনাল্লাহু গদেখুন: ৩:৮; ১০:২আরা’ অর্থাৎ আমি আল্লাহ, আমি সর্বদ্রষ্টা। গদেখুন: ১১:৫৭(এটি) এমন এক কিতাব যার আয়াতসমূহ১২৯৩ সুরক্ষিত১২৯৩-ক ও ত্রুটিমুক্ত করা হয়েছে। অতঃপর পরম প্রজ্ঞাময় (ও) সর্বজ্ঞ আল্লাহর পক্ষ থেকে (এগুলো) সবিস্তারে বর্ণনা করা হয়েছে।১২৯৪ঘদেখুন: ২:১২০; ৫:২০; ৭:১৮৯; ২৫:৫৭; ৩৪:২৯; ৩৫:২৫; ১১:৫৩
১২৯৩। আমি আল্লাহ, আমি সর্বদ্রষ্টা (বিস্তারিত দেখুন টীকা ১৬-তে)।
১২৯৩-ক। ‘আহকামাহু’ অর্থ তিনি একে শক্ত করলেন, মজবুত করলেন এবং ত্রুটিহীন করলেন বা অপূর্ণতামুক্ত করলেন। ‘আহকামাতুহু আত-তাযারিবু’ অর্থ পরীক্ষানিরীক্ষার অভিজ্ঞতা তাকে জ্ঞানী করল বা বিচারশক্তিতে পরিপক্কতা দান করল (লেইন)।
১২৯৪। এখানে ‘ফুসসিলাত’ শব্দটি ‘মুতাশাবিহাত’ (৩:৮) শব্দের স্থলাভিষিক্ত, যার দ্বারা কুরআন করীমের শিক্ষার বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। ইসলামের মৌলিক শিক্ষা এরূপ প্রশ্নাতীত যে, এর বিকল্প অসম্ভব, কিন্তু ইসলামের সম্পূর্ণ সত্যতা উপলব্ধি করতে হলে এর মৌলিক শিক্ষা এবং এর বিস্তারিত ব্যাখ্যা জানা প্রয়োজন। স্মরণ রাখতে হবে, ব্যাখ্যা মৌলিক বিষয়ের ব্যতিক্রম হবে না, সমর্থনকারী হতে হবে।

اَلَّا تَعۡبُدُوۡۤا اِلَّا اللّٰہَ ؕ اِنَّنِیۡ لَکُمۡ مِّنۡہُ نَذِیۡرٌ وَّبَشِیۡرٌ ۙ﴿۳﴾

৩
(সাবধান করে বলা হয়েছে) যে, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত কোরো না। নিশ্চয় আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য একজন সতর্ককারী ও সুসংবাদদাতা।

وَّاَنِ اسۡتَغۡفِرُوۡا رَبَّکُمۡ ثُمَّ تُوۡبُوۡۤا اِلَیۡہِ یُمَتِّعۡکُمۡ مَّتَاعًا حَسَنًا اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّیُؤۡتِ کُلَّ ذِیۡ فَضۡلٍ فَضۡلَہٗ ؕ وَاِنۡ تَوَلَّوۡا فَاِنِّیۡۤ اَخَافُ عَلَیۡکُمۡ عَذَابَ یَوۡمٍ کَبِیۡرٍ ﴿۴﴾

৪
আর এ-ও (বলা হয়েছে) যে, তোমরা তোমাদের প্রতিপালক-প্রভুর কাছে ক্ষমা চাও, এরপর তাঁর কাছে সবিনয়ে তওবা করো।১২৯৫ তাহলে তিনি এক নির্দিষ্টকাল পর্যন্ত তোমাদের উত্তম জীবনোপকরণ দান করবেন এবং প্রত্যেক যোগ্য ব্যক্তিকে তার (যথাযথ) মর্যাদা দান করবেন। পক্ষান্তরে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের বিষয়ে এক ভয়ংকর দিবসের শাস্তির আশঙ্কা করছি। ১২শ পারা
১২৯৫। এ আয়াতে দেখা যায় যে, মানুষের আধ্যাত্মিক উন্নয়নে তওবার স্থান ইস্তিগফারের বা ক্ষমা প্রার্থনার ঊর্ধ্বে এবং উচ্চপর্যায়ের। পূর্বকৃত পাপসমূহের কুফল হতে আল্লাহর ক্ষমা ও আশ্রয় প্রার্থনা করার পর সর্বান্তঃকরণে আল্লাহ তা’লার দিকে প্রত্যাবর্তিত হবার নাম তওবা। আল্লাহ তা’লার নৈকট্য লাভের জন্য এ থেকে উৎকৃষ্টতর পন্থা চিন্ত করা যায় কি?

اِلَی اللّٰہِ مَرۡجِعُکُمۡ ۚ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۵﴾

৫
আল্লাহর দিকেই হবে তোমাদের প্রত্যাবর্তন। আর তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান।কদেখুন: ১০:৫খদেখুন: ২:৭৮; ১৬:২৪; ২৭:৭৫; ২৮:৭০; ৩৬:৭৭

اَلَاۤ اِنَّہُمۡ یَثۡنُوۡنَ صُدُوۡرَہُمۡ لِیَسۡتَخۡفُوۡا مِنۡہُ ؕ اَلَا حِیۡنَ یَسۡتَغۡشُوۡنَ ثِیَابَہُمۡ ۙ یَعۡلَمُ مَا یُسِرُّوۡنَ وَمَا یُعۡلِنُوۡنَ ۚ اِنَّہٗ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۶﴾

৬
সাবধান! নিশ্চয় তারা তাঁর কাছ থেকে লুকানোর জন্য১২৯৬ তাদের বক্ষকে কুঞ্চিত করে রাখে। শোনো! তারা যখন নিজেদের পোশাক পরিধান করে তখন তারা কী গোপন করে এবং কী প্রকাশ করে, তিনি তা জানেন। নিশ্চয় তিনি অন্তরে নিহিত বিষয় সম্পর্কে সবিশেষ অবহিত।
১২৯৬। অবিশ্বাসীরা তাদের মনের সন্দেহ ও আপত্তিগুলো মনের মাঝেই লুকিয়ে রাখে, সেগুলো দূরীভূত করার ইচ্ছা প্রকাশ করে না। এ কারণেই তারা সত্য গ্রহণে বঞ্চিত থাকে। তারা সন্দেহমুক্ত হবার উদ্দেশ্যে মনের কথা প্রকাশে অস্বীকৃতি জ্ঞাপন করে।

وَمَا مِنۡ دَآبَّۃٍ فِی الۡاَرۡضِ اِلَّا عَلَی اللّٰہِ رِزۡقُہَا وَیَعۡلَمُ مُسۡتَقَرَّہَا وَمُسۡتَوۡدَعَہَا ؕ کُلٌّ فِیۡ کِتٰبٍ مُّبِیۡنٍ ﴿۷﴾

৭
“আর পৃথিবীতে বিচরণশীল প্রতিটি জীবের জীবিকা নিশ্চিত করার দায়িত্ব আল্লাহরই।১২৯৭ আর তিনি এর অস্থায়ী আবাস ও স্থায়ী নিবাস সম্বন্ধেও জানেন।১২৯৮ সবই এক সুস্পষ্ট কিতাবে বিদ্যমান।”
১২৯৭। আল্লাহ তা’লা তাঁর সকল সৃষ্টির জীবিকা সরবরাহ করেছেন। এমনকি তিনি সেসব কীটাণুকীট এবং সরীসৃপ যারা মৃত্তিকাগর্ভে বাস করে তাদের জন্যও জীবনধারণের উপকরণ সৃষ্টি করেছেন। মানুষের জ্ঞানবুদ্ধি বুঝতে অক্ষম যে, অসংখ্য পোকামাকড় ও কীটপতঙ্গ যারা মাটির ওপরে এবং মাটির ভেতরে বাস করে তারা কীভাবে ও কোথা থেকে খাদ্য পেয়ে থাকে? মানুষ এ বিশ্বজগতের রহস্যের সমাধান করেছে বলে যারা ধারণা করে তারা এখনো সকল প্রকার জীবন সম্বন্ধেই জ্ঞাত নয়, এদের বিভিন্ন রকমের খাদ্যোপকরণ, যার ওপর এরা বেঁচে থাকে, তা জানা তো দূরের কথা, কিন্তু আল্লাহ এদের সকলের জন্য প্রচুর পরিমাণে খাদ্যসম্ভার সরবরাহ করে রেখেছেন। এ আয়াতে এ তত্ত্বই ব্যক্ত হয়েছে যে, আল্লাহ তা’লা যখন তাঁর সৃষ্টির নিকৃষ্টতম জীবের দৈহিক প্রয়োজন পূর্ণ করেছেন তখন এটা কীভাবে সম্ভব যে, তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি মানবের নৈতিক ও আধ্যাত্মিক প্রয়োজন অনুযায়ী জীবিকার সুব্যবস্থা রাখা তিনি উপেক্ষা করতে পারেন। এতে সকল জীবের শুধু স্থায়ী এবং অস্থায়ী বাসস্থানের প্রতি ইঙ্গিত করে নি, পরন্তু তাদের শক্তি ও সামর্থ্যের উৎকর্ষ সাধনের চরম সীমাও নির্দেশ করেছে।
১২৯৮। ‘মুসতাকার’ এবং ‘মুসতাওদা’ অর্থ কেবল অস্থায়ী ও স্থায়ী বাসস্থানের প্রতিই ইশারা বুঝায় না, বরং কোনোকিছুর চরম বা নির্ধারিত সীমাও ইঙ্গিত করে। তা স্থানকাল, পরিসর ও পর্যায়ের শেষ সীমার প্রতিও ইঙ্গিত করে (লেইন)।

وَہُوَ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِیۡ سِتَّۃِ اَیَّامٍ وَّکَانَ عَرۡشُہٗ عَلَی الۡمَآءِ لِیَبۡلُوَکُمۡ اَیُّکُمۡ اَحۡسَنُ عَمَلًا ؕ وَلَئِنۡ قُلۡتَ اِنَّکُمۡ مَّبۡعُوۡثُوۡنَ مِنۡۢ بَعۡدِ الۡمَوۡتِ لَیَقُوۡلَنَّ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ ہٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿۸﴾

৮
আর তিনিই আকাশসমূহ ও পৃথিবীকে ছয় দিনে১২৯৯ সৃষ্টি করেছেন এবং তাঁর ‘আরশ’ পানির১৩০০ ওপর অধিষ্ঠিত, কদেখুন: ৭:৫৫; ১০:৪; ২৫:৬০কেননা তিনি তোমাদের পরীক্ষা করতে চান- তোমাদের মাঝে কে কর্মে সর্বোত্তম? আর তুমি যদি বলো, ‘নিশ্চয় মৃত্যুর পর তোমাদের পুনরুত্থিত করা হবে,’ (তখন) যারা অস্বীকার করেছে তারা অবশ্যই বলবে, ‘এ-যে কেবল এক স্পষ্ট ধোঁকা।’
১২৯৯। ৯৮৪ টীকা দ্রষ্টব্য।
১৩০০। যেহেতু কুরআন করীমে বার বার উল্লেখ রয়েছে যে, সকল প্রকার জীবনের উৎস পানি (২১:৩১; ২৫:৫৫; ৭৭:২১, ও ৮৭:৭) সেহেতু ‘তাঁর আরশ পানির ওপর প্রতিষ্ঠিত’ এর অর্থ হবে, আল্লাহ তা’লার গুণাবলি তাঁর সৃষ্ট জীবের মাধ্যমে প্রকাশিত। সর্বোপরি মানবের মাধ্যমে সকল প্রকার সৃষ্টির চরমত্বের বিকাশ হয়েছে অর্থাৎ সৃষ্টির সেরা মানুষের মাধ্যমে আল্লাহ তা’লার কামেল সিফত বা পরিপূর্ণ গুণাবলি প্রকাশ পায়। আবার উক্ত আয়াতের এ অর্থও হয় যে, আল্লাহ তা’লার সিফত বা গুণাবলি মানুষের মাঝে তাঁর ওহীর দ্বারা প্রকাশ পায়, কেননা কুরআন শরীফের একাধিক স্থানে পানিকে ওহীর সাথে তুলনা করা হয়েছে। ‘নিশ্চয় মৃত্যুর পর তোমাদের পুনরুত্থিত করা হবে’ বাক্যাংশে বলা হয়েছে, এ সৃষ্টির বিধান এটাই ব্যক্ত করছে যে, মানুষকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে, কারণ এ বিশাল জগতের সৃষ্টি, যাতে এক স্বাধীন ও সংকল্পবদ্ধ মানবজীবনের অস্তিত্ব বিরাজ করছে, পরিষ্কার নির্দেশ করে যে, এই মানব সৃষ্টির এক মহৎ উদ্দেশ্য রয়েছে, কিন্তু ইহলৌকিক জীবন স্থায়ী নয় অস্থায়ী, যা অনেক পরীক্ষানিরীক্ষার মধ্যে অতিবাহিত করতে হয়। অতঃপর এ ক্ষণস্থায়ী বা কিছুকালের পরীক্ষাক্ষেত্র অতিক্রম করে তাকে অবশ্যই একদিন পারলৌকিক বা স্থায়ী জীবনে প্রবেশ করতে হবে এবং সেটাই মানুষের চিরস্থায়ী বাসস্থান যেখানে তাকে উল্লিখিত পরীক্ষার ফলাফল বা পুরস্কার প্রদান করা হবে।

وَلَئِنۡ اَخَّرۡنَا عَنۡہُمُ الۡعَذَابَ اِلٰۤی اُمَّۃٍ مَّعۡدُوۡدَۃٍ لَّیَقُوۡلُنَّ مَا یَحۡبِسُہٗ ؕ اَلَا یَوۡمَ یَاۡتِیۡہِمۡ لَیۡسَ مَصۡرُوۡفًا عَنۡہُمۡ وَحَاقَ بِہِمۡ مَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿٪۹﴾

৯
” খদেখুন: ৫:৪৯; ৬:১৬৬; ৬৭:৩আর আমরা যদি নির্দিষ্ট কিছুকালের জন্য তাদের থেকে (নির্ধারিত) শাস্তি বিলম্বিত করি তারা অবশ্যই বলবে, ‘একে কীসে বাধা দিয়ে রেখেছে?’ শোনো! যে-দিন তা তাদের ওপর এসে পড়বে সে-দিন তা তাদের থেকে অপসারণ করা হবে না এবং যে (শাস্তির) বিষয়ে তারা উপহাস করত তা তাদের ঘিরে ফেলবে।
সূরা হুদ - রুকু ১

وَلَئِنۡ اَذَقۡنَا الۡاِنۡسَانَ مِنَّا رَحۡمَۃً ثُمَّ نَزَعۡنٰہَا مِنۡہُ ۚ اِنَّہٗ لَیَـُٔوۡسٌ کَفُوۡرٌ ﴿۱۰﴾

১০
গদেখুন: ২১:৪২; ৪৬:২৭আর আমরা যদি মানুষকে আমাদের পক্ষ থেকে (কোনো প্রকার) কৃপা আস্বাদন করাই, অতঃপর আমরা যদি তার কাছ থেকে তা প্রত্যাহার করে নেই তাহলে নিশ্চয় সে অত্যন্ত নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে।ঘদেখুন: ৪১:৫২