২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

بِئۡسَمَا اشۡتَرَوۡا بِہٖۤ اَنۡفُسَہُمۡ اَنۡ یَّکۡفُرُوۡا بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ بَغۡیًا اَنۡ یُّنَزِّلَ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ عَلٰی مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ ۚ فَبَآءُوۡ بِغَضَبٍ عَلٰی غَضَبٍ ؕ وَلِلۡکٰفِرِیۡنَ عَذَابٌ مُّہِیۡنٌ ﴿۹۱﴾

৯১
উহা বড়ই নিকৃষ্ট, যাহার বিনিময়ে তাহারা নিজেদের আত্মাকে বিক্রয় করিয়াছে — উহা এই যে, আল্লাহ্‌ যে কালাম নাযেল করিয়াছেন, তাহারা বিদ্রোহ করিয়া উহাকে অস্বীকার করে এই জন্য যে, আল্লাহ্ তাঁহার বান্দাগণের মধ্য হইতে যাহাকে চাহেন তাহার প্রতি স্বীয় ফযল নাযেল করেন। সুতরাং তাহারা (আল্লাহ্‌র) ক্রোধের পর ক্রোধভাজন হইল, এবং কাফেরদের জন্য লাঞ্ছনাজনক আযাব রহিয়াছে।

وَاِذَا قِیۡلَ لَہُمۡ اٰمِنُوۡا بِمَاۤ اَنۡزَلَ اللّٰہُ قَالُوۡا نُؤۡمِنُ بِمَاۤ اُنۡزِلَ عَلَیۡنَا وَیَکۡفُرُوۡنَ بِمَا وَرَآءَہٗ ٭ وَہُوَ الۡحَقُّ مُصَدِّقًا لِّمَا مَعَہُمۡ ؕ قُلۡ فَلِمَ تَقۡتُلُوۡنَ اَنۡۢبِیَآءَ اللّٰہِ مِنۡ قَبۡلُ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۹۲﴾

৯২
এবং যখন তাহাদিগকে বলা হয়, ‘তোমরা উহার উপর ঈমান আন যাহা আল্লাহ্‌ নাযেল করিয়াছেন;’ তখন তাহারা বলে, ‘আমরা উহার উপর ঈমান আনি যাহা আমাদের উপর নাযেল করা হইয়াছে, এবং তাহারা উহাকে অস্বীকার করে যাহা উহার পরে (নাযেল) হইয়াছে, অথচ ইহা পূর্ণ সত্য, তাহাদের নিকট যাহা আছে উহার ইহা তস্‌দীক্ করে। তুমি বল, ‘যদি তোমরা সত্যই মুমেন হইতে তাহা হইলে তোমরা ইহার পূর্বে আল্লাহ্‌র পক্ষ হইতে সমাগত নবীগণকে কেন হত্যা করিতে (চেষ্টারত থাকিতে)?’

وَلَقَدۡ جَآءَکُمۡ مُّوۡسٰی بِالۡبَیِّنٰتِ ثُمَّ اتَّخَذۡتُمُ الۡعِجۡلَ مِنۡۢ بَعۡدِہٖ وَاَنۡتُمۡ ظٰلِمُوۡنَ ﴿۹۳﴾

৯৩
এবং নিশ্চয় মূসা তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল, তথাপি তাহার অনুপস্থিতিতে তোমরা গো-বৎসকে (মা’বূদ রূপে) গ্রহণ করিয়াছিলে, বস্তুতঃ তোমরা ছিলে যালেম।

وَاِذۡ اَخَذۡنَا مِیۡثَاقَکُمۡ وَرَفَعۡنَا فَوۡقَکُمُ الطُّوۡرَ ؕ خُذُوۡا مَاۤ اٰتَیۡنٰکُمۡ بِقُوَّۃٍ وَّاسۡمَعُوۡا ؕ قَالُوۡا سَمِعۡنَا وَعَصَیۡنَا ٭ وَاُشۡرِبُوۡا فِیۡ قُلُوۡبِہِمُ الۡعِجۡلَ بِکُفۡرِہِمۡ ؕ قُلۡ بِئۡسَمَا یَاۡمُرُکُمۡ بِہٖۤ اِیۡمَانُکُمۡ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۹۴﴾

৯৪
এবং (স্মরণ কর সেই সময়কে) যখন আমরা তোমাদের নিকট হইতে দৃঢ় অঙ্গীকার লইয়াছিলাম এবং তূর পর্বতকে১২১ তোমাদের ঊর্ধদেশে সমুচ্চ করিয়াছিলাম (এই বলিয়া) ‘আমরা তোমাদিগকে যাহা দিয়াছি তাহা দৃঢ়ভাবে ধারণ কর এবং শ্রবণ কর,’ তাহারা বলিল,১২১-ক ‘আমরা শ্রবণ করিলাম এবং অমান্য করিলাম;’ এবং তাহাদের অস্বীকারের কারণে তাহাদের অন্তরসমূহ গো-বৎস প্রীতিতে১২২ পরিপ্লুত হইয়া গেল। তুমি বল, ‘তোমাদের ঈমান তোমাদিগকে যাহার আদেশ দেয় উহা অতি নিকৃষ্ট, যদি তোমরা মুমেন হও।’
১২১। টিকা ১০৫ দেখুন।
১২১-ক। কথাটির অর্থ তাহারা কার্যতঃ মানতে অস্বীকার করিল। ‘ক্বালা’ শব্দের ব্যাখ্যার জন্য ৫৭ টীকা দেখুন।
১২২। ‘উশ্‌রিবা ফী কাল্‌বিহী হুব্বু ফুলানিন’ আরবী এই বাক্যটির অর্থ ‘অমুক ব্যক্তির ভালবাসা দ্বারা তাহার অন্তর পরিপূর্ণ ও পরিপ্লুত, (আকরাব)।শব্দটির এইরূপ ব্যবহারের কারণ ইহাই যে, ভালবাসা এমন এক নেশার বস্তু যে ইহাতে অংশগ্রহণ করে সেই নেশাগ্রস্ত হইয়া যায়। এই আয়াতে ব্যবহৃত শব্দগুলির তাৎপর্য ইহাই যে, গো-বৎসের ভালবাসা তাহাদের হৃদয়ের এত গভীরে প্রোথিত ছিল যে, তাহারা যেন নেশাগ্রস্ত ছিল।

قُلۡ اِنۡ کَانَتۡ لَکُمُ الدَّارُ الۡاٰخِرَۃُ عِنۡدَ اللّٰہِ خَالِصَۃً مِّنۡ دُوۡنِ النَّاسِ فَتَمَنَّوُا الۡمَوۡتَ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۹۵﴾

৯৫
তুমি বল, ‘যদি আল্লাহ্‌র নিকট পরকালের আবাস অন্য লোককে বাদ দিয়া কেবল মাত্র তোমাদেরই জন্য নির্দিষ্ট হইয়া থাকে তাহা হইলে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা সত্যবাদী হও’।১২২-ক
১২২-ক। এই আয়াতের তাৎপর্য হইলঃ ইহুদীরা যদি এতই স্থির নিশ্চিত হইয়া থাকে যে, আল্লাহ্‌ একমাত্র তাহাদিগকেই অনুগ্রহ করিবেন এবং তাহাদের এই দাবী পূর্ণ মাত্রায় সত্য, আর আঁ-হযরত (সাঃ)-এর দাবী মিথ্যা (নাউযুবিল্লাহ), তাহা হইলে তাহারা মিথ্যাবাদীর উপর আল্লাহ্‌র অভিসম্পাত আহবান করিয়া প্রার্থনা করুক এবং ফলাফল দেখিয়া লউক।

وَلَنۡ یَّتَمَنَّوۡہُ اَبَدًۢا بِمَا قَدَّمَتۡ اَیۡدِیۡہِمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِالظّٰلِمِیۡنَ ﴿۹۶﴾

৯৬
কিন্তু, তাহাদের হস্তসমূহ অগ্রে যাহা কিছু প্রেরণ করিয়াছে উহার কারণে তাহারা কখনও ইহা (মৃত্যু) কামনা করিবে না এবং যালেমদিগকে আল্লাহ্‌ উত্তমভাবে জানেন।

وَلَتَجِدَنَّہُمۡ اَحۡرَصَ النَّاسِ عَلٰی حَیٰوۃٍ ۚۛ وَمِنَ الَّذِیۡنَ اَشۡرَکُوۡا ۚۛ یَوَدُّ اَحَدُہُمۡ لَوۡ یُعَمَّرُ اَلۡفَ سَنَۃٍ ۚ وَمَا ہُوَ بِمُزَحۡزِحِہٖ مِنَ الۡعَذَابِ اَنۡ یُّعَمَّرَ ؕ وَاللّٰہُ بَصِیۡرٌۢ بِمَا یَعۡمَلُوۡنَ ﴿٪۹۷﴾

৯৭
এবং নিশ্চয় তুমি তাহাদিগকে সকল লোকের মধ্যে সর্বাধিক আয়ুলোভী পাইবে, এমন কি যাহারা শির্‌ক১২২-খ করিয়াছে তাহাদের অপেক্ষাও। তাহাদের প্রত্যেকেই কামনা করে যেন তাহাকে হাজার বৎসরের আয়ু দান করা হয়, অথচ উহা (দীর্ঘায়ু প্রাপ্তি) তাহাকে আযাব হইতে রক্ষা করিতে পারিবে না, এবং তাহারা যাহাকিছু করিতেছে আল্লাহ্‌ উহার সম্যকদ্রষ্টা।
সূরা আল্ বাকারা - রুকু ১১
১২২-খ। ইহুদীরা পৌত্তলিকদের চাইতেও এই দুনিয়ার প্রতি অধিকতর হীনমন্যভাবে আকৃষ্ট ও জড়িত। যদিও তাহারা পরলোকে আল্লাহ্‌র অনুগ্রহ প্রাপ্তির ঐকান্তিক দাবীদার, তথাপি পরলোকের প্রতি তাহাদের আকর্ষণ ও মনোযোগ নাই বলিলেই চলে। তাহাদের কামনা-বাসনা ও মন-মানসিকতার সবটাই যেন ইহকালের প্রতি নিবদ্ধ।

قُلۡ مَنۡ کَانَ عَدُوًّا لِّجِبۡرِیۡلَ فَاِنَّہٗ نَزَّلَہٗ عَلٰی قَلۡبِکَ بِاِذۡنِ اللّٰہِ مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡہِ وَہُدًی وَّبُشۡرٰی لِلۡمُؤۡمِنِیۡنَ ﴿۹۸﴾

৯৮
তুমি বল, ‘যে ব্যক্তি এই জন্য জিবরাঈলের১২৩ শত্রু হইয়াছে যে, সে তোমার হৃদয়ের উপর আল্লাহ্‌র আদেশে ইহা (কুরআন) নাযিল করিয়াছে, যাহা তাহার পূর্ববর্তী কালামের সত্যায়নকারী এবং মুমেনদের জন্য হেদায়াত (পথ নির্দেশ) ও সুসংবাদ স্বরূপ।
১২৩। ‘জিব্‌রাঈল’ একটি মিশ্র শব্দ ‘জবর’ ও ‘ঈল্‌’ এই দুই শব্দ দ্বারা গঠিত। ইহার অর্থ আল্লাহ্‌র বান্দা, আল্লাহ্‌র সাহসী লোক (হিব্রু-ইংলিশ লেক্সিকন, প্রণেতা উইলিয়াম জোসনিয়াস, বুখারী তফসীর অধ্যায় আক্‌রাব)। ইবনে আব্বাসের মতে জিব্‌রাঈলের অপর নাম আব্দুল্লাহ (জরীর)। জিব্‌রাঈল ফিরিশ্‌তাদের সর্দার (মনসুর)। তিনিই কুরআনের বাণী- বাহক (বৃহত্তর ইংরেজী তফসীর দেখুন)। কুরআনের তফসীরকারকগণের মতে জিব্‌রাঈল, রূহুল কুদুস ও রূহুল আমীন সমার্থক। বাইবেলের মতানুযায়ীও জিব্‌রাঈলের কাজ হইল আল্লাহ্‌র বাণী বহন করিয়া আনিয়া আল্লাহ্‌র মনোনীত বান্দার কাছে পৌঁছাইয়া দেওয়া (দানিয়েল- ৮ঃ১৬; ৯ঃ২১; লুক- ১ঃ১৯)। এই আয়াত হইতে দেখা যায়, জিব্‌রাঈলের এই একই কর্তব্য কুরআনও স্বীকার করে। কিন্ত ইহুদীদের পরবর্তীকালীন কোন কোন লিখার মধ্যে জিব্‌রাঈলকে অগ্নি ও বজ্রের ফিরিশ্‌তা বলিয়া বর্ণনা করা হইয়াছে (এনসাইক্লো বিব্‌-গেব্রিল)। রসূলে করীম (সাঃ)-এর সময়ে ইহুদীরা জিব্‌রাঈলকে তাহাদের শত্রু মনে করিত এবং যুদ্ধ-বিগ্রহ, বিপদাপদ ও দুঃখ-যন্ত্রণার ফিরিশ্‌তা বলিয়া মনে করিত (জরীর, মসনদ)।

مَنۡ کَانَ عَدُوًّا لِّلّٰہِ وَمَلٰٓئِکَتِہٖ وَرُسُلِہٖ وَجِبۡرِیۡلَ وَمِیۡکٰٮلَ فَاِنَّ اللّٰہَ عَدُوٌّ لِّلۡکٰفِرِیۡنَ ﴿۹۹﴾

৯৯
যে কেহ আল্লাহ্‌র এবং তাঁহার ফিরিশ্‌তাগণের এবং তাঁহার রসূলগণের এবং জিবরাঈলের এবং মীকাঈলের১২৪ শত্রু, সেইক্ষেত্রে নিশ্চয় আল্লাহ্ও কাফেরদের শত্রু।’১২৫
১২৪। মীকাঈল প্রধান ফিরিশ্‌তাদের একজন। এই শব্দটি দুইটি শব্দের মিলনে গঠিত বলিয়া মনে করা হয়,। ‘মিক’+’ঈল’-এর অর্থ হয়, ‘আল্লাহ্‌র মত কে আছে?’ অর্থাৎ আল্লাহ্‌র মত কেহই নাই (জিও এনসাইক্লো ও বুখারী)। ইহুদীদের কাছে মীকাঈলই সব চাইতে প্রিয় ফিরিশ্‌তা (জিও এন্‌সাইক্লো)। তাহাদের মতে মীকাঈল শান্তি-সমৃদ্ধি, বৃষ্টি, শাক-শব্‌জীর ফিরিশ্‌তা (কাসীর), তাহার কাজকর্ম বিশ্ব প্রতিপালণের সহিত সম্পৃক্ত।
১২৫। ফিরিশ্‌তারা আধ্যাত্মিক শিকলের গুরুত্বপূর্ণ কড়া। যে একটি কড়া ভাঙ্গিয়া ফেলে কিংবা শিকলের একটি কড়ার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে, সে সমস্ত আধ্যাত্মিক শিকল তথা সমস্ত আধ্যাত্মিক বিন্যাস হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া ফেলে। এইরূপ ব্যক্তি আল্লাহ্‌তা’লার অনুগ্রহরাজি ও আশীর্বাদ সমূহ হইতে নিজেকে বঞ্চিত করে এবং নিজেকে সীমালঙ্ঘনকারীদের জন্য নির্ধারিত শাস্তির যোগ্য করিয়া তুলে।

وَلَقَدۡ اَنۡزَلۡنَاۤ اِلَیۡکَ اٰیٰتٍۭ بَیِّنٰتٍ ۚ وَمَا یَکۡفُرُ بِہَاۤ اِلَّا الۡفٰسِقُوۡنَ ﴿۱۰۰﴾

১০০
এবং নিশ্চয় আমরা তোমার প্রতি সুস্পষ্ট নিদর্শনাবলী নাযেল করিয়াছি এবং দুষ্কৃতিপরায়ণরা ব্যতিরেকে কেহ ঐগুলিকে অস্বীকার করে না।