২

البقرة

সূরা আল্ বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৮৭ আয়াত এবং ৪০ রুকু আছে।

اِلَّا الَّذِیۡنَ تَابُوۡا وَاَصۡلَحُوۡا وَبَیَّنُوۡا فَاُولٰٓئِکَ اَتُوۡبُ عَلَیۡہِمۡ ۚ وَاَنَا التَّوَّابُ الرَّحِیۡمُ ﴿۱۶۱﴾

১৬১
কিন্তু যাহারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে এবং (সত্যকে) প্রকাশ্যভাবে ব্যক্ত করে — এই সকল লোকের প্রতিই আমি সদয় দৃষ্টিপাত করিব, এবং আমি পুনঃপুনঃ সদয় দৃষ্টিপাতকারী, পরম দয়াময়।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا وَمَاتُوۡا وَہُمۡ کُفَّارٌ اُولٰٓئِکَ عَلَیۡہِمۡ لَعۡنَۃُ اللّٰہِ وَالۡمَلٰٓئِکَۃِ وَالنَّاسِ اَجۡمَعِیۡنَ ﴿۱۶۲﴾ۙ

১৬২
যাহারা অস্বীকার করিয়াছে এবং অস্বীকারকারী অবস্থায় মারা গিয়াছে, তাহারাই এমন লোক যাহাদের উপর নিশ্চয় আল্লাহ্‌র এবং ফিরিশ্‌তাগণের এবং সমগ্র মানবজাতির আভশাপ;

خٰلِدِیۡنَ فِیۡہَا ۚ لَا یُخَفَّفُ عَنۡہُمُ الۡعَذَابُ وَلَا ہُمۡ یُنۡظَرُوۡنَ ﴿۱۶۳﴾

১৬৩
তাহারা উহার মধ্যে অবস্থান করিবে, তাহাদের উপর হইতে আযাব লাঘব করা হইবে না এবং তাহাদিগকে অবকাশও দেওয়া হইবে না।

وَاِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ ۚ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ الرَّحۡمٰنُ الرَّحِیۡمُ ﴿۱۶۴﴾٪

১৬৪
বস্তুতঃ তোমাদের মা’বূদ একমাত্র মা’বূদ,১৮৭ তিনি ব্যতীত অন্য কোন মা’বূদ নাই, যিনি অযাচিত অসীম দাতা, পরম দয়াময়।
সূরা আল্ বাকারা - রুকু ১৯
১৮৭। বিশ্বাসের দুর্বলতা হইতেই পাপ উৎপন্ন হয়। তাই এই আয়াতে আল্লাহ্‌র একত্বের বিশ্বাসকে দৃঢ়ভাবে হৃদয়ে পোষণ করার উপর গুরুত্ব দেওয়া হইয়াছে। কারণ মানুষ যদি আল্লাহ্‌র একত্বের প্রতি পূর্ণভাবে আস্থাবান হয় এবং মিথ্যা দেবতার ছায়াও না মাড়ায়, তাহা হইলে সে সঠিক পথ হইতে কখনও বিচ্যুত হইবে না।

اِنَّ فِیۡ خَلۡقِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَاخۡتِلَافِ الَّیۡلِ وَالنَّہَارِ وَالۡفُلۡکِ الَّتِیۡ تَجۡرِیۡ فِی الۡبَحۡرِ بِمَا یَنۡفَعُ النَّاسَ وَمَاۤ اَنۡزَلَ اللّٰہُ مِنَ السَّمَآءِ مِنۡ مَّآءٍ فَاَحۡیَا بِہِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا وَبَثَّ فِیۡہَا مِنۡ کُلِّ دَآبَّۃٍ ۪ وَّتَصۡرِیۡفِ الرِّیٰحِ وَالسَّحَابِ الۡمُسَخَّرِ بَیۡنَ السَّمَآءِ وَالۡاَرۡضِ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ ﴿۱۶۵﴾

১৬৫
নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবীর সৃজন, রাত্রি ও দিবসের পরিবর্তন এবং নৌযানসমূহ, যাহা সমুদ্রে এমন দ্রব্যাদি লইয়া বিচরণ করে যাহা মানবমণ্ডলীর উপকার সাধন করে, সেই বারিধারা, যাহা আল্লাহ্‌ আকাশ হইতে বর্ষণ করেন, যদ্বারা তিনি পৃথিবীকে উহার মৃত্যুর পর সঞ্জীবিত করেন, ও উহাতে যাবতীয় জীব-জন্তুর বিস্তার ঘটান, বায়ু প্রবাহের পরিবর্তন এবং আকাশ ও পৃথিবীর সেবায় নিয়োজিত মেঘমালায় - অবশ্যই সেই জাতির জন্য নিদর্শনাবলী আছে যাহারা বিচার-বুদ্ধি১৮৮ খাটায়।
১৮৮। কুরআন সমগ্র বিশ্বজগতকে অখণ্ড অবস্থায় একত্রে লইয়া চিন্তা-ভাবনা করার তাকিদ দেয়, যাহাতে আল্লাহ্‌র অস্তিত্ব ও একত্বের প্রমাণ সহজ উপায়ে লাভ করা সম্ভব হয়। প্রকৃতির বস্তুনিচয়কে আলাদা-আলাদা করিয়া দেখিলে, আল্লাহ্‌র অস্তিত্বের ব্যাপারে পুরাপুরি মীমাংসায় আসা তত সহজ হইবে না, যত সহজ হইবে সমগ্র বিশ্বজগতকে এককভাবে একত্রে লইয়া চিন্তা-ভাবনা করিলে। শুধু পৃথিবীকে লইয়া চিন্তা করিলে, হয়ত মনে হইবে, দৈবক্রমে অনু-পরমাণুর আকস্মিক সমাবেশে ইহা অস্তিত্বে আসিয়াছে। এইরূপ একই পন্থায় চন্দ্র, সূর্য, তারকা ইত্যাদিও অস্তিত্ব লাভ করিয়াছে। কিন্তু যখন সারাটা বিশ্ব-জগতকে আমরা সামগ্রিক ভাবে একটি অখণ্ড সত্তা হিসাবে ভাবি এবং উহার সবকিছুর মাঝে একটা নিয়ম-কানুন, শৃংখলা ও সমন্বয়-সমঝোতার নিগূঢ় সম্পর্ক লক্ষ্য করি, তখন এই সিদ্ধান্তে পৌঁছানো ছাড়া আর কোন উপায়ই থাকে না যে, এই অনুপম বিন্যাস আর এই মহা সমাবেশ অতি সুনিপুণ পরিকল্পনা দ্বারা সৃষ্ট হইয়াছে এবং সর্বজ্ঞানী সর্বশক্তিমান বুদ্ধিমত্তা সম্পন্ন এক মহা সত্তা দ্বারা পরিচালিত হইতেছে। এই আয়াতে পরোক্ষভাবে অবিশ্বাসীদের দৃষ্টি এই কথার দিকে আকর্ষণ করা হইতেছে যে, প্রকৃতির দৃশ্যাবলী নিয়া চিন্তা-ভাবনা ও পরীক্ষা-নিরীক্ষা দ্বারা তাহারা বুঝিয়া উঠিতে সমর্থ হইবে যে, মহানবী (সাঃ)-এর বিরুদ্ধে ষড়যন্ত্রের মাধ্যমে মোকাবিলা করিয়া তাহারা তাহাদের উদ্দেশ্য হাসিল করিতে পারিবে না। সব কিছুই কেবল আল্লাহ্‌র নিয়ন্ত্রণে রহিয়াছে এবং মহানবী (সাঃ)-এর স্বপক্ষে তাঁহার উদ্দেশ্য পূরণের জন্য কাজ করিতেছে।

وَمِنَ النَّاسِ مَنۡ یَّتَّخِذُ مِنۡ دُوۡنِ اللّٰہِ اَنۡدَادًا یُّحِبُّوۡنَہُمۡ کَحُبِّ اللّٰہِ ؕ وَالَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَشَدُّ حُبًّا لِّلّٰہِ ؕ وَلَوۡ یَرَی الَّذِیۡنَ ظَلَمُوۡۤا اِذۡ یَرَوۡنَ الۡعَذَابَ ۙ اَنَّ الۡقُوَّۃَ لِلّٰہِ جَمِیۡعًا ۙ وَّاَنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعَذَابِ ﴿۱۶۶﴾

১৬৬
এবং মানুষের মধ্যে এমন কতক আছে যাহারা আল্লাহ্ ছাড়া অন্যদেরকে তাঁহার সমকক্ষ১৮৯ রূপে গ্রহণ করে, তাহারা তাহাদিগকে আল্লাহ্‌কে১৯০ ভালবাসার ন্যায় ভালবাসে, কিন্তু যাহারা ঈমান আনিয়াছে তাহারা আল্লাহ্‌র প্রতি ভালবাসায় দৃঢ়তম, এবং যাহারা যুলুম করিয়াছে তাহারা যদি (আযাব এখনই) প্রত্যক্ষ করিত যেমন তাহারা আযাব (পরে) প্রত্যক্ষ করিবে, (তাহা হইলে তাহারা বুঝিত) যে সমস্ত শক্তি আল্লাহ্‌রই এবং আল্লাহ্‌ শাস্তি প্রদানে অতি কঠোর।
১৮৯। পৌত্তলিকতার বিষয়ে আলোচনা কালে, কুরআন চারটি শব্দ ব্যবহার করিয়াছেঃ (১) নিদ্দ্‌ (অনুরূপ বা সমান) (২) শরীক (অংশীদার) (৩) ইলাহ (উপাস্য) (৪) রাব্ব্‌ (প্রভু-পালনকর্তা)। প্রথম দুইটি শব্দ আল্লাহ্‌র সম্বন্ধে মোটেই ব্যবহৃত হয় না, কেবল (আল্লাহ্‌ ব্যতীত) অন্যান্য উপাস্যদের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। শেষ দুইটি শব্দ আল্লাহ্ সম্বন্ধেও ব্যবহৃত হয়। ‘নিদ্দ্‌’ শব্দটি (অনুরূপ বা সমান) ঐ সকল উপাস্য বস্তুর জন্য ব্যবহৃত হয়, যেগুলিকে আল্লাহ্‌র অনুরূপ বা সম পর্যায়ের বলিয়া মনে করা হয়, কিন্তু আল্লাহ্‌র বিপরীত বা মোকাবিলাকারী হিসাবে।
১৯০। আল্লাহ্‌র প্রতি ভালবাসা সকল ধর্মীয় শিক্ষার নির্যাস। আল্লাহ্‌র সঙ্গে ভালবাসার প্রতি ইসলাম যত বেশী গুরুত্ব দিয়াছে,অন্য কোন ধর্ম ততটা দেয় নাই। মহানবী (সাঃ) আল্লাহ্‌র মধ্যে এতই নিমগ্ন থাকিতেন যে, আরবের পৌত্তলিকরা পর্যন্ত বলিত, ‘মুহাম্মদ তার আল্লাহ্‌র প্রেমে পড়েছে’। আল্লাহ্‌র সৌন্দর্যাবলী, আল্লাহ্‌র কল্যাণকারিতা এবং আল্লাহ্‌র অন্যান্য হিতৈষণাপূর্ণ গুণাবলী যাহা মানুষের মনে প্রেম, ভক্তি, ভালবাসা ও আকর্ষণ সৃষ্টি করে, কুরআন ঐ গুণগুলিকে এত পূর্ণভাবে বার বার বর্ণনা করিয়াছে, যে, অন্যান্য বিষয়াদির তুলনায় তাহা অনেক বেশী।

اِذۡ تَبَرَّاَ الَّذِیۡنَ اتُّبِعُوۡا مِنَ الَّذِیۡنَ اتَّبَعُوۡا وَرَاَوُا الۡعَذَابَ وَتَقَطَّعَتۡ بِہِمُ الۡاَسۡبَابُ ﴿۱۶۷﴾

১৬৭
(হায়! তাহারা যদি সেই সময়কে দেখিতে পাইত) যখন অনুসৃতগণ অনুসারীগণের ব্যাপারে দায়িত্ব মুক্ত হইয়া যাইবে এবং তাহারা আযাবকে প্রত্যক্ষ করিবে এবং তাহাদের মধ্যকার সকল সম্পর্ক ছিন্ন হইয়া যাইবে।১৯১
১৯১। এই আয়াতে আল্লাহ্‌তা’লার নবীকে অস্বীকারকারী নেতৃবৃন্দের অন্ধ অনুসারীদিগকে কড়া ভাষায় সতর্ক করা হইতেছে যে, তাহাদের বিপথে চালনাকারী নেতৃবৃন্দ শীঘ্রই তাহাদিগকে পরিত্যাগ করিবে, কেননা অস্বীকারকারীদের শাস্তির আর বেশী দেরী নাই।

وَقَالَ الَّذِیۡنَ اتَّبَعُوۡا لَوۡ اَنَّ لَنَا کَرَّۃً فَنَتَبَرَّاَ مِنۡہُمۡ کَمَا تَبَرَّءُوۡا مِنَّا ؕ کَذٰلِکَ یُرِیۡہِمُ اللّٰہُ اَعۡمَالَہُمۡ حَسَرٰتٍ عَلَیۡہِمۡ ؕ وَمَا ہُمۡ بِخٰرِجِیۡنَ مِنَ النَّارِ ﴿۱۶۸﴾٪

১৬৮
এবং যাহারা অনুসরণ করিয়াছিল, তাহারা বলিবে, ‘যদি আমরা একবার ফিরিয়া যাইতে পারিতাম তাহা হইলে আমরাও তাহাদের ব্যাপারে দায়িত্ব মুক্ত হইয়া পড়িতাম; যেভাবে তাহারা (আজ) আমাদের ব্যাপারে দায়িত্ব মুক্ত হইয়া পড়িয়াছে।’ এইভাবে আল্লাহ্ তাহাদিগকে তাহাদের কর্মসমূহ তাহাদের সমক্ষে মনস্তাপ রূপে দেখাইবেন, এবং তাহারা - আগুন হইতে বাহির হইতে পারিবে না।
সূরা আল্ বাকারা - রুকু ২০

یٰۤاَیُّہَا النَّاسُ کُلُوۡا مِمَّا فِی الۡاَرۡضِ حَلٰلًا طَیِّبًا ۫ۖ وَّلَا تَتَّبِعُوۡا خُطُوٰتِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ لَکُمۡ عَدُوٌّ مُّبِیۡنٌ ﴿۱۶۹﴾

১৬৯
হে মানব মণ্ডলী! পৃথিবীতে যাহা কিছু আছে উহা হইতে হালাল এবং পবিত্র বস্তু১৯২ খাও, এবং শয়তানের১৯৩ পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।
১৯২। সত্য বিশ্বাসের সহিত সৎকর্মের সংযোগ থাকা একান্ত প্রয়োজন। এই আয়াতের দ্বারা, প্রতিশ্রুত মহাপুরুষের কার্যাবলী সম্পর্কিত ইব্‌রাহীম (আঃ)-এর দোয়ার অংশটুকুর আলোচনা শুরু হইল। অর্থাৎ শরীয়াতের আইন-কানুন এবং উহার মধ্যে নিহিত যুক্তি ও প্রজ্ঞার বর্ণনা আরম্ভ হইল। এখান হইতে নামায, রোযা, হজ্জ ও যাকাতের অধ্যাদেশ জারী করা হইল৷ সামাজিক চাল-চালন ও ব্যবস্থাপনার বিষয়েও নিয়ম-কানুন প্রবর্তন করা হইল এবং এই ব্যাপারে যেহেতু, খাদ্য মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ইহারই নিয়ম-কানুন প্রথমে বর্ণিত হইল। ইসলামের মতে খাদ্য যে প্রকারেরই হউক না কেন, তাহা হইতে হইবেঃ (১) ‘হালাল’ (বৈধ)- শরীয়াতের আইন মোতাবেক, (২) ‘তৈয়্যব’ অর্থাৎ ভাল,পবিত্র, পরিমিত স্বাস্থ্যকর ও রুচিমাফিক। দ্বিতীয় শর্তের কারণে অনেক সময় আইন-সিদ্ধ খাবারও নিষিদ্ধ হইয়া পড়ে।
১৯৩। খাদ্য সম্বন্ধীয় আদেশ-নিষেধের অব্যবহিত পরেই, শয়তানের অনুসরণ না করার আদেশ এই কথার ইঙ্গিত বহন করে যে, মানুষের শারীরিক কার্যাবলী (খাদ্যাভ্যাস ইত্যাদি সহ) তাহার মন-মানসিকতা ও নৈতিক গুণাবলী ও আধ্যাত্মিক অবস্থার উপর প্রভাব বিস্তার করে। অবৈধ এবং অস্বাস্থ্যকর খাদ্য মানুষের নৈতিক মূল্যবোধকে দমাইয়া দেয় এবং তাহার আধ্যাত্মিক উন্নতির ব্যাঘাত ঘটায় (২৩ঃ৫২ দেখুন)।

اِنَّمَا یَاۡمُرُکُمۡ بِالسُّوۡٓءِ وَالۡفَحۡشَآءِ وَاَنۡ تَقُوۡلُوۡا عَلَی اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۱۷۰﴾

১৭০
সে তোমাদিগকে কেবল মন্দ ও অশ্লীল১৯৪ কার্যের আদেশ দেয়, আরও যে, তোমরা আল্লাহ্ সম্বন্ধে এমন কথা রচনা করিয়া বল, যাহা তোমরা জান না।
১৯৪। শয়তান সাধারণতঃ মানুষকে ঐসব কাজে প্রথম প্রেরণা যোগায়, যেগুলি বাহ্যতঃ খারাপ মনে হয় না এবং যেগুলির প্রভাব তাহার ব্যক্তিগত সত্তাকে ছাড়াইয়া যায় না, অতঃপর ধীরে ধীরে তাহাকে পাপের দিকে টানিয়া কট্টর পাপীতে পরিণত করে। তখন তাহার সাধারণ সভ্যতা ও ভদ্রতার জ্ঞান পর্যন্ত লোপ পায়।