১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।

اِنَّ رَبَّکَ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ وَیَقۡدِرُ ؕ اِنَّہٗ کَانَ بِعِبَادِہٖ خَبِیۡرًۢا بَصِیۡرًا ﴿٪۳۱﴾

৩১
নিশ্চয় তোমার প্রভু যাহার জন্য চাহেন রিয্‌ক সম্প্রসারিত করিয়া দেন এবং (যাহার জন্য চাহেন উহা) সংকুচিত করেন। নিশ্চয় তিনি নিজ বান্দাগণ সম্বন্ধে সবিশেষ অবহিত, পর্যবেক্ষণকারী।
সূরা বনী ইসরাঈল - রুকু ৩

وَلَا تَقۡتُلُوۡۤا اَوۡلَادَکُمۡ خَشۡیَۃَ اِمۡلَاقٍ ؕ نَحۡنُ نَرۡزُقُہُمۡ وَاِیَّاکُمۡ ؕ اِنَّ قَتۡلَہُمۡ کَانَ خِطۡاً کَبِیۡرًا ﴿۳۲﴾

৩২
এবং দারিদ্রের১৬১৩ ভয়ে তোমরা তোমাদের সন্তানগণকে হত্যা করিও না। আমরাই তাহাদিগকে রিয্‌ক দিই এবং তোমাদিগকেও, নিশ্চয় তাহাদিগকে হত্যা করা মহাপাপ।১৬১৪
১৬১৩। যে সব কৃপণ পিতা-মাতা সন্তানের জন্য উপযুক্ত ভরণপোষণ ও শিক্ষা-দীক্ষার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করে না তাহারা প্রকৃতপক্ষে সন্তানদিগের দৈহিক এবং নৈতিক উভয় ক্ষেত্রে হত্যার জন্য ইন্ধন যোগায়। এইরূপভাবে নির্দোষ শিশুদিগকে হত্যা করিয়া ফেলার তীব্র নিন্দা করা হইয়াছে। তাহাদিগকে সঠিক শিক্ষা এবং উপযুক্ত সুবিধার মাধ্যমে পূর্ণ মানসিক ও নৈতিকভাবে বৃদ্ধি প্রাপ্তিতে সাহায্য করিলে তাহারা সমাজের সত্যিকার উপযোগী কার্যকর সদস্যে পরিণত হইবে। সন্তান হত্যার তাৎপর্য ইহাও হইতে পারে যে, অপ্রয়োজনে আপত্তিকর জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বন করা, যাহার সম্বন্ধে বর্তমান সমাজে উৎসাহ প্রদান করা হইতেছে।
১৬১৪। ‘খিতউন’ এবং ‘খাতাউন’ এর অর্থে প্রভেদ রহিয়াছে। প্রথমোক্ত শব্দ ইচ্ছাকৃতবোধক এবং পরবর্তী শব্দ ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত উভয় অর্থবোধক (আকরাব)। কুরআন শরীফ প্রথমোক্ত শব্দের ব্যবহার দ্বারা সন্তান হত্যা করার ব্যাপারকে পাপ বলিয়া সাব্যস্ত করিয়াছে যাহার বিরুদ্ধে মানব প্রকৃতি বিদ্রোহ করে এবং একমাত্র মানবানুভূতি বিবর্জিত ব্যক্তিই এই কর্ম করিতে পারে।

وَلَا تَقۡرَبُوا الزِّنٰۤی اِنَّہٗ کَانَ فَاحِشَۃً ؕ وَسَآءَ سَبِیۡلًا ﴿۳۳﴾

৩৩
এবং তোমরা ব্যভিচারের১৬১৫ নিকটবর্তীও হইও না, নিশ্চয় ইহা প্রকাশ্য অশ্লীলতা ও নিকৃষ্ট পন্থা।
১৬১৫। ‘সন্তান হত্যার’ নিষেধাজ্ঞার পরেই ব্যভিচার সম্পর্কে আরো একটি কঠোর হুকুম দেওয়া হইয়াছে, কারণ ব্যভিচারের মাধ্যমেও অসংখ্য শিশুর হত্যা বিভিন্ন আকারে ঘটিয়া থাকে। বাইবেলের আদেশ—‘তোমরা ব্যভিচার করিবে না’। ইহার মোকাবেলায় কুরআন করীমে বলে, ‘ব্যভিচারের নিকটবর্তীও হইও না’ যাহা অধিক ব্যাপক, অধিক কার্যকর এবং বোধগম্য। কুরআন ব্যভিচারের কর্মকেই কেবল নিন্দা ও নিষিদ্ধ করে নাই, বরং ইহার নিকটবর্তী হওয়ারও সকল পথ রুদ্ধ করে।

وَلَا تَقۡتُلُوا النَّفۡسَ الَّتِیۡ حَرَّمَ اللّٰہُ اِلَّا بِالۡحَقِّ ؕ وَمَنۡ قُتِلَ مَظۡلُوۡمًا فَقَدۡ جَعَلۡنَا لِوَلِیِّہٖ سُلۡطٰنًا فَلَا یُسۡرِفۡ فِّی الۡقَتۡلِ ؕ اِنَّہٗ کَانَ مَنۡصُوۡرًا ﴿۳۴﴾

৩৪
এবং কোন প্রাণকে, যাহাকে (হত্যা করা) আল্লাহ্ হারাম করিয়াছেন, ন্যায়সঙ্গত কারণ ব্যতীত হত্যা করিও না। এবং যে ব্যক্তি মযলুম অবস্থায় নিহত হয়, আমরা অবশ্যই তাহার উত্তরাধিকারীকে (প্রতিশোধ গ্রহণের) অধিকার দিয়াছি, কিন্তু সে যেন হত্যার ব্যাপারে সীমালংঘন না করে; নিশ্চয় সে সাহায্যপ্রাপ্ত১৬১৬ হইবে।
১৬১৬। পূর্ববর্তী দুইটি আয়াতে দুইটি পরোক্ষ হত্যার ইংগিত করা হইয়াছিল। বর্তমান আয়াত প্রত্যক্ষ হত্যা সম্বন্ধে বর্ণনা করিতেছে। যথাযথভাবে গঠিত বিচারালয়ে অভিযুক্ত হত্যাকারী অপরাধী বলিয়া প্রমাণিত হইলে নিহত ব্যক্তির ওয়ারিসগণের এই অধিকার রহিয়াছে যে, আইন বলে হত্যাকারীর প্রাণ বধ কার্যকর করা অথবা নিহত ব্যক্তির মৃত্যুর বিনিময়ে তাহারা রক্তপণ গ্রহণ করিতে পারে। যাহা হউক ওয়ারিসকে রক্তের বদলে অর্থের খেসারত প্রদান যদি জনসাধারণের শান্তি অথবা নৈতিকতার পরিপন্থী হয় অথবা ওয়ারিসগণের রক্ত-পণ সম্বন্ধে দাবী যদি প্রকৃত প্রমাণিত না হয়, তাহা হইলে আদালত তাহাদের ঐচ্ছিক অধিকার নাকচ করিয়া দিয়া হত্যাকারীর প্রাণ দণ্ডাদেশ কার্যকর করার রায় দিতে পারেন। বাস্তবিক পক্ষে রাষ্ট্র এবং নিহতের ওয়ারিসান উভয়ই দোষীকে ক্ষমা করিয়া দেওয়া অথবা দণ্ড দেওয়ার ক্ষেত্রে সমান অধিকার রাখে। অপরাধী ব্যক্তির শাস্তি সম্পর্কে রাষ্ট্রের এখতিয়ার প্রতিকার সম্পর্কিত যাবতীয় বিষয়ের উপর প্রযোজ্য। কিন্তু আয়াতের প্রথমাংশে দোষী ব্যক্তির অধিকারও সংরক্ষণ করা হইয়াছে, যেমন ‘হত্যার ব্যাপারে সে যেন সীমালংঘন না করে’ বাক্যাংশের মধ্যে হত্যাকারীর পক্ষে সুপারিশের কথা নিহিত রহিয়াছে। এই কথার মধ্যে ইশারা করা হইয়াছে যে, যদিও সাধারণ নিয়ম ‘খুনের বদলা খুন’ তবুও নিহত ব্যক্তির উত্তরাধিকারীগণ কর্তৃক এই আদেশ শাব্দিক অর্থে প্রয়োগ করার জন্য সর্বাবস্থায় জিদ ধরা উচিৎ নহে। আইনের চরম শাস্তি হত্যাকারী তখনই পাইবে, যখন সমতা, সাধারণ শাস্তি ও নৈতিকতার নিয়ম অনুরূপ অবস্থার দাবী করে। রক্তের বদলে অর্থ গ্রহণ করিয়া তাহার জীবন রক্ষা করা যাইতে পারে যদি এই ক্ষমার ফলে মনে করা যায় যে, অপরাধী নৈতিক সংশোধনের পথ গ্রহণ করিবে।

وَلَا تَقۡرَبُوۡا مَالَ الۡیَتِیۡمِ اِلَّا بِالَّتِیۡ ہِیَ اَحۡسَنُ حَتّٰی یَبۡلُغَ اَشُدَّہٗ ۪ وَاَوۡفُوۡا بِالۡعَہۡدِ ۚ اِنَّ الۡعَہۡدَ کَانَ مَسۡـُٔوۡلًا ﴿۳۵﴾

৩৫
এবং তোমরা সেই পন্থা ব্যতিরেকে যাহা সর্বোত্তম, এতীমের ধন-সম্পদের নিকটেও যাইও না যে পর্যন্ত না সে বয়োঃপ্রাপ্ত হয় এবং তোমরা (নিজেদের) অঙ্গীকার১৬১৭ পূর্ণ কর; কারণ নিশ্চয় অঙ্গীকার সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে।
১৬১৭। হত্যার শাস্তি সম্পর্কে বিধান প্রয়োগের ফলে দুইটি পরিবার নিহত এবং হত্যাকারী উভয় পরিবারে এতীম থাকিয়া যাইতে পারে। কুরআন মজীদ অতঃপর এতীমের অধিকার সম্পর্কে নির্দেশ প্রদান করিতেছে। এই সব অধিকারের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ বিষয় হইল তাহাদের সম্পত্তি সম্পর্কীয় অধিকার। ‘অঙ্গীকার’ (এখানে অর্থ নৈতিক বাধ্যবাধকতা) শব্দটি এস্থলে ব্যবহৃত হইয়াছে এই বিষয়ে জোর দেওয়ার জন্য যে, এতীমের সম্পত্তির সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা তাহাদের প্রতি অনুগ্রহ নহে, বরঞ্চ অঙ্গীকারের ন্যায় দায়িত্ব ও কর্তব্য যাহা পূর্ণভাবে ও সততার সঙ্গে পালনীয়।

وَاَوۡفُوا الۡکَیۡلَ اِذَا کِلۡتُمۡ وَزِنُوۡا بِالۡقِسۡطَاسِ الۡمُسۡتَقِیۡمِ ؕ ذٰلِکَ خَیۡرٌ وَّاَحۡسَنُ تَاۡوِیۡلًا ﴿۳۶﴾

৩৬
এবং যখন তোমরা মাপিয়া দাও, মাপ পূর্ণ রূপে দাও; এবং সঠিক দাঁড়ি-পাল্লায় ওজন করিয়া দাও; পরিণামে ইহাই কল্যাণজনক এবং সর্বোত্তম।১৬১৮
১৬১৮। কোন লোকের পক্ষে ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ও উন্নতি নির্ভর করে ব্যবসার লেন-দেনের ব্যাপারে স্পষ্ট ও নির্দোষ ব্যবহারের মাধ্যমে।

وَلَا تَقۡفُ مَا لَیۡسَ لَکَ بِہٖ عِلۡمٌ ؕ اِنَّ السَّمۡعَ وَالۡبَصَرَ وَالۡفُؤَادَ کُلُّ اُولٰٓئِکَ کَانَ عَنۡہُ مَسۡـُٔوۡلًا ﴿۳۷﴾

৩৭
এবং যে বিষয়ে তোমার জ্ঞান নাই উহার পশ্চাদনুসরণ করিও না। নিশ্চয় কর্ণ, চক্ষু এবং হৃদয়—ইহাদের প্রত্যেকটি তদ্বিষয়ে১৬১৯ জিজ্ঞাসিত হইবে।
১৬১৯। এই আয়াত সন্দেহের সকল মূল কর্তন করে, যাহার অবলম্বন স্বভাবতঃ ‘কর্ণ’, ‘চক্ষু’ এবং ‘মন’। ‘কর্ণ’ হইল প্রথম প্রবেশ পথ যাহার মাধ্যমে অধিকাংশ সন্দেহ একজনের মনে প্রবেশ করিয়া থাকে। বেশীর ভাগ সন্দেহই যাহা অন্যের সম্বন্ধে শুনে উহা অবিবেচনা প্রসূত মন্দ বর্ণনা দ্বারা সৃষ্টি হইয়া থাকে। তৎপরবর্তী উপায় বা বাহন হইল দৃষ্টি। এক ব্যক্তি অন্যকে কোন এক বিশেষ কাজ করিতে দেখিয়া উহার কদর্থ করিয়া বসে এবং কর্তার উদ্দেশ্য ও অভিপ্রায়ের প্রতি সন্দিহান হইয়া উঠে। সর্বশেষ এবং অতি নিকৃষ্ট প্রকারের সন্দেহ, যাহা কোন ব্যক্তি অন্য কাহারো সম্বন্ধে পোষণ করে, উহা না তো অপরের নিকট হইতে মন্দ কথা শোনার কারণে, না সেই ব্যক্তিকে কোন মন্দ কর্ম করিতে দেখার কারণে, বরং উহা আসলে সম্পূর্ণ সন্দেহ পোষণকারীর ব্যাধিগ্রস্ত মনের কুধারণাপ্রসূত উদ্ভাবনা। এইরূপে আয়াতটি শুধু মানুষের জীবন ও সহায় সম্পত্তিকেই নহে (যে বিষয়ে পূর্ববর্তী আয়াতে পূর্বাহ্নেই ইংগিত করা হইয়াছে যাহা পবিত্র ও অলংঘনীয়) বরং ইহা মানবিক মর্যাদা এবং সম্মানকেও পবিত্র ও অলংঘনীয় করিয়াছে এবং ঘোষণা করিয়াছে যে, কাহারও সম্মানের উপর আঘাতের জন্য অবশ্যই জবাব দিতে হইবে।

وَلَا تَمۡشِ فِی الۡاَرۡضِ مَرَحًا ۚ اِنَّکَ لَنۡ تَخۡرِقَ الۡاَرۡضَ وَلَنۡ تَبۡلُغَ الۡجِبَالَ طُوۡلًا ﴿۳۸﴾

৩৮
এবং ভূপৃষ্ঠে দম্ভভরে চলিও না, কারণ তুমি কখনও ভূপৃষ্ঠকে বিদীর্ণ করিতে পারিবে না এবং কখনও উচ্চতায়১৬২০ পর্বত সমান হইতে পারিবে না।
১৬২০। অভিষ্ট সাধনে এবং কর্মের সফলতার জন্য অহংকার করা এবং উল্লসিত হওয়া কেবল মূর্খতা এবং প্রগলভতার পরিচয়ই বহন করে না, অহংকারী ব্যক্তির নৈতিক ক্ষতি সাধনও করিয়া থাকে।কারণ এইরূপ মনোভাবের দরুণ সে অর্জিত কৃতকার্যতায় আত্মতুষ্টি লাভ করিয়া থাকে এবং এই প্রকারে তাহার নৈতিক উন্নতি বাধাগ্রস্ত এবং ব্যাহত হয়।

کُلُّ ذٰلِکَ کَانَ سَیِّئُہٗ عِنۡدَ رَبِّکَ مَکۡرُوۡہًا ﴿۳۹﴾

৩৯
ইহাদের মধ্যে প্রত্যেকটি মন্দ আচরণই তোমার প্রভুর দৃষ্টিতে অতি ঘৃণ্য।

ذٰلِکَ مِمَّاۤ اَوۡحٰۤی اِلَیۡکَ رَبُّکَ مِنَ الۡحِکۡمَۃِ ؕ وَلَا تَجۡعَلۡ مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ فَتُلۡقٰی فِیۡ جَہَنَّمَ مَلُوۡمًا مَّدۡحُوۡرًا ﴿۴۰﴾

৪০
ইহা (উত্তম শিক্ষা) সেই প্রজ্ঞার অন্তর্ভুক্ত যাহা তোমার প্রতিপালক তোমার প্রতি ওহী করিয়াছেন। এবং তুমি আল্লাহ্‌র সহিত অন্য কোন মা’বূদ স্থির করিও না, অন্যথায় তুমি তিরস্কৃত ও বিতাড়িত হইয়া জাহান্নামে নিক্ষিপ্ত হইবে।