১৫

الحجر

সূরা আল্ হিজ্‌র

Al-Hijr

মক্কী ১০০ আয়াত ৬ রুকু পারা ১৩–১৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১০০ আয়াত এবং ৬ রুকু আছে।

وَالۡاَرۡضَ مَدَدۡنٰہَا وَاَلۡقَیۡنَا فِیۡہَا رَوَاسِیَ وَاَنۡۢبَتۡنَا فِیۡہَا مِنۡ کُلِّ شَیۡءٍ مَّوۡزُوۡنٍ ﴿۲۰﴾

২০
এবং ভূপৃষ্ঠকে আমরা বিস্তৃত করিয়াছি১৪৮৯ এবং উহাতে মযবূত পর্বতমালা১৪৮৯-ক সংস্থাপন করিয়াছি এবং উহাতে সর্বপ্রকার বস্তু সু-পরিমিত ভাবে উৎপন্ন করিয়াছি।
১৪৮৯। ‘ওয়াল আরযা মাদাদনা-হা’ অর্থ ভূপৃষ্ঠকে আমরা বিস্তৃত করিয়াছি বা আমরা যমীনকে উর্বরা বা সুশোভিত করিয়াছি। উভয় অর্থই এখানে প্রযোজ্য। আয়াতের মর্ম এই যে, আল্লাহ্‌তা’লা এই পৃথিবীকে এত বৃহৎ বা বিস্তৃত করিয়াছেন যে, ইহা গোলাকার হওয়া সত্বেও মানুষ এই কারণে কোন অসুবিধা বোধ করে না; অথবা ইহা এই মর্ম ব্যক্ত করে যে, আল্লাহ্‌তা’লা যমীনকে সার দ্বারা উর্বর করিয়া সম্পদশালী করিয়াছেন অর্থাৎ সুজলা সুফলা করিয়াছেন। জ্যোতির্বিজ্ঞান কর্তৃক উদঘাটিত বাস্তব ঘটনা হইল এই যে, নক্ষত্র হইতে নব নব শক্তি এবং উর্বরতা পৃথিবী লাভ করিতে থাকে। নক্ষত্ররাশি হইতে জড় পদার্থের অনু-পরমাণু উল্কাপিণ্ডের ধূলি বা গুঁড়া আকারে পতিত হয় এবং উহা পৃথিবীর উর্বরতা শক্তি রদ্ধির কাজ করে।
১৪৮৯-ক। খাদ্যশস্য উৎপন্ন করার জন্য মাটিতে প্রচুর পানির প্রয়োজন। এই উদ্দেশ্যে আল্লাহ্‌তা’লা পাহাড়-পর্বত সৃষ্টি করিয়াছেন, যাহা পানি সংরক্ষণে জলাধাররূপে কাজ করে, অর্থাৎ বরফ আকারে পানি জমা করিয়া রাখে এবং নদ-নদীর প্রবাহের মধ্য দিয়া মাটির বুকে বিতরণ করে।

وَجَعَلۡنَا لَکُمۡ فِیۡہَا مَعَایِشَ وَمَنۡ لَّسۡتُمۡ لَہٗ بِرٰزِقِیۡنَ ﴿۲۱﴾

২১
এবং উহাতে আমরা নানা প্রকার উপজীবিকা সৃষ্টি করিয়াছি তোমাদের জন্য এবং তোমরা যাহাদের রিয্‌ক-দাতা নহ তাহাদের জন্যও।

وَاِنۡ مِّنۡ شَیۡءٍ اِلَّا عِنۡدَنَا خَزَآئِنُہٗ ۫ وَمَا نُنَزِّلُہٗۤ اِلَّا بِقَدَرٍ مَّعۡلُوۡمٍ ﴿۲۲﴾

২২
এবং এমন কোন বস্তু নাই যাহার (অফুরন্ত) ভাণ্ডার সমূহ আমাদের নিকট নাই এবং আমরা কেবল নিরূপিত পরিমাণ১৪৯০ ব্যতিরেকে উহা অবতীর্ণ করি না।
১৪৯০। আল্লাহ্‌তা’লা প্রত্যেক বস্তুর অফুরন্ত ভাণ্ডারের মালিক। কিন্তু তাঁহার অসীম করুণায় তিনি মানুষের মন নির্দিষ্ট জিনিসের দিকে পরিচালিত করেন, যখনই খাঁটি এবং প্রকৃত প্রয়োজন দেখা দেয়। জড় জগতের ন্যায় পবিত্র কুরআন এক বিশাল আধ্যাত্মিক জগৎ, যাহার অভান্তরে লুক্কায়িত রহিয়াছে আধ্যাত্মিক জ্ঞানের ভাণ্ডার, সেখান হইতেই আল্লাহ্‌র ইচ্ছায় চাহিদা অনুযায়ী মানবের নিকট জ্ঞান প্রকাশিত হইয়া থাকে।
সম্পূর্ণ সূরা দেখুন