১৩

الرعد

সূরা আর্‌-রা’দ

Ar-Ra`d

মক্কী ৪৪ আয়াত ৬ রুকু পারা ১৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৪ আয়াত এবং ৬ রুকু আছে।

وَاِنۡ مَّا نُرِیَنَّکَ بَعۡضَ الَّذِیۡ نَعِدُہُمۡ اَوۡ نَتَوَفَّیَنَّکَ فَاِنَّمَا عَلَیۡکَ الۡبَلٰغُ وَعَلَیۡنَا الۡحِسَابُ ﴿۴۱﴾

৪১
এবং আমরা তাহাদের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়াছি যদি আমরা উহার কোন অংশ তোমাকে দেখাইয়া দিই অথবা যদি আমরা তোমাকে মৃত্যু দিই, সেই ক্ষেত্রে তোমার দায়িত্ব কেবল (বাণী) পৌঁছাইয়া দেওয়া এবং আমাদের উপর দায়িত্ব হিসাব গ্রহণ করা।

اَوَلَمۡ یَرَوۡا اَنَّا نَاۡتِی الۡاَرۡضَ نَنۡقُصُہَا مِنۡ اَطۡرَافِہَا ؕ وَاللّٰہُ یَحۡکُمُ لَا مُعَقِّبَ لِحُکۡمِہٖ ؕ وَہُوَ سَرِیۡعُ الۡحِسَابِ ﴿۴۲﴾

৪২
তাহারা কি দেখে না যে, আমরা ভূ-পৃষ্ঠকে উহার প্রান্তসমূহ১৪৫১ হইতে সংকীর্ণ করিয়া আনিতেছি? বস্তুতঃ আল্লাহ্‌ আদেশ দান করেন, কেহ তাঁহার আদেশকে বদলাইতে পারে না, এবং তিনি হিসাব গ্রহণে তৎপর।
১৪৫১। ‘আতরাফ’ অর্থ কোন বস্তুর শেষ সীমা বা কিনারা, সাধু-সজ্জন এবং নিম্নশ্রেণীর সাধারণ লোকও বুঝায়। এই আয়াতের অর্থ হইলঃ তাহারা কি দেখে না যে আল্লাহ্‌তা’লা পৃথিবীকে উহার কিনারা হইতে সংকীর্ণ করিয়া আনিতেছেন? অর্থাৎ ইসলাম বিস্তার লাভ করিতেছে আরবের সকল স্থানে, প্রত্যেক গৃহে সকল শ্রেণীর লোকের মধ্যে এবং সর্বপ্রকার সমাজে বড় ছোট, ধনী-নির্ধন, দাস এবং প্রভু প্রত্যেক শ্রেণীর মধ্যে।

وَقَدۡ مَکَرَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ فَلِلّٰہِ الۡمَکۡرُ جَمِیۡعًا ؕ یَعۡلَمُ مَا تَکۡسِبُ کُلُّ نَفۡسٍ ؕ وَسَیَعۡلَمُ الۡکُفّٰرُ لِمَنۡ عُقۡبَی الدَّارِ ﴿۴۳﴾

৪৩
এবং তাহাদের পূর্বে যাহারা ছিল তাহারাও পরিকল্পনা করিয়াছিল, কিন্ত সকল (কার্যকরী) পরিকল্পনা আল্লাহ্‌রই১৪৫১-ক (আয়ত্বাধীন)। প্রত্যেক আত্মা যাহা কিছু অর্জন করিতেছে, তিনি তাহা অবহিত; এবং অচিরেই কাফেরগণ জানিতে পারিবে- পরকালের আবাসস্থলের (ভাল) পরিণাম কাহার জন্য।
১৪৫১-ক। ইসলামের শত্রুদের সকল গোপন ষড়যন্ত্রের কথা আল্লাহ্‌তা’লা ভালভাবে জানেন, কাজেই তাহাদের প্রতারণাপূর্ণ কৌশলের কোন পরিকল্পনাই তাঁহার (আল্লাহ্‌) উদ্দেশ্যকে অর্থাৎ ইসলামের চরম বিজয়কে ব্যর্থ করিতে পারিবে না।

وَیَقُوۡلُ الَّذِیۡنَ کَفَرُوۡا لَسۡتَ مُرۡسَلًا ؕ قُلۡ کَفٰی بِاللّٰہِ شَہِیۡدًۢا بَیۡنِیۡ وَبَیۡنَکُمۡ ۙ وَمَنۡ عِنۡدَہٗ عِلۡمُ الۡکِتٰبِ ﴿٪۴۴﴾

৪৪
যাহারা অস্বীকার করে তাহারা বলে, ‘তুমি রসূল নহ।’ তুমি বল, ‘আল্লাহ্ই আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট এবং সেই ব্যক্তিও যাহার নিকট এই কিতাবের১৪৫১-খ জ্ঞান আছে।’
সূরা আর্‌-রা’দ - রুকু ৬
১৪৫১-খ। ‘এই কিতাবের জ্ঞান’ বাক্যাংশ দ্বারা নূতন ঐশী নিদর্শনাবলী এবং পূর্ববতী ধর্মের গ্রন্থসমূহে বর্ণিত নবী করীম (সাঃ) সম্পর্কে ভবিষ্যদ্বাণী সমূহ বুঝাইতে পারে।