১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২৪ আয়াত এবং ১০ রুকু আছে।

قَالَ لَوۡ اَنَّ لِیۡ بِکُمۡ قُوَّۃً اَوۡ اٰوِیۡۤ اِلٰی رُکۡنٍ شَدِیۡدٍ ﴿۸۱﴾

৮১
সে বলিল, ‘হায়! তোমাদের মোকাবেলায় যদি আমার কোন শক্তি সামর্থ্য থাকিত, অথবা আমি (সাহায্যের জন্য) এক বড় শক্তিশালী অবলম্বনের আশ্রয় পাইতাম?’১৩৩৮-ক
১৩৩৮-ক। আমার মেহমান গৃহের বাহিরে বিতাড়িত করিয়া দেওয়ার জন্য তোমাদের জবরদস্তি-মূলক অপমানের হাত হইতে রক্ষা পাওয়ার জন্য আমি আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা করিব।

قَالُوۡا یٰلُوۡطُ اِنَّا رُسُلُ رَبِّکَ لَنۡ یَّصِلُوۡۤا اِلَیۡکَ فَاَسۡرِ بِاَہۡلِکَ بِقِطۡعٍ مِّنَ الَّیۡلِ وَلَا یَلۡتَفِتۡ مِنۡکُمۡ اَحَدٌ اِلَّا امۡرَاَتَکَ ؕ اِنَّہٗ مُصِیۡبُہَا مَاۤ اَصَابَہُمۡ ؕ اِنَّ مَوۡعِدَہُمُ الصُّبۡحُ ؕ اَلَـیۡسَ الصُّبۡحُ بِقَرِیۡبٍ ﴿۸۲﴾

৮২
তাহার (মেহমানগণ) বলিল, ‘হে লূত! আমরা নিশ্চয় তোমার প্রভুর প্রেরিত দূত।১৩৩৯ তাহারা কিছুতেই তোমার নিকট পৌঁছিতে পারিবে না। সুতরাং রাত্রির কোন এক অংশে তুমি সপরিবারে এই স্থান হইতে প্রস্থান কর এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছনের দিকে না তাকায়, একমাত্র তোমার স্ত্রী ব্যতীত নিশ্চয় তাহাদের উপর যে আযাব আসন্ন, উহা তাহার উপরও আসিবে। নিশ্চয় তাহাদের নির্ধারিত সময় প্রভাত। প্রভাত কি নিকটবর্তী নহে?’
১৩৩৯। ‘প্রেরিতগণ’ কোন প্রতিবেশী অঞ্চলের ওলী-আল্লাহ্‌ ছিলেন, এবং তাঁহারা আল্লাহ্‌তা’লা কর্তৃক প্রেরিত হইয়া লূত (আঃ)-কে সতর্ক করতঃ হিজরতের উদ্দেশ্যে তাঁহার গন্তব্যস্থলের ব্যাপারে নির্দেশ দিতে আসিয়াছিলেন।

فَلَمَّا جَآءَ اَمۡرُنَا جَعَلۡنَا عَالِیَہَا سَافِلَہَا وَاَمۡطَرۡنَا عَلَیۡہَا حِجَارَۃً مِّنۡ سِجِّیۡلٍ ۬ۙ مَّنۡضُوۡدٍ ﴿ۙ۸۳﴾

৮৩
অতঃপর, যখন আমাদের আদেশ আসিল তখন আমরা উহার (সেই শহরের) ঊর্ধ্বদেশকে উহার তলদেশে পরিণত করিলাম এবং উহার উপর ক্রমাগত কংকর জাতীয় প্রস্তর বর্ষণ করিলাম,১৩৩৯-ক
১৩৩৯-ক। এই আয়াত দ্বারা বুঝা যায় যে, হযরত লূত (আঃ)-এর জাতি ভয়ানক ভূমিকম্পে ধ্বংস হইয়াছিল। প্রচণ্ড ভূমিকম্পের কারণে কখনো কখনো ভূপৃষ্ঠ উলট-পালট হইয়া যায়, এবং বিদীর্ণ ভূমি খণ্ড-বিখণ্ড হইয়া শূন্যে নিক্ষিপ্ত হইতে থাকে ও পুনঃ নীচে পতিত হয়।

مُّسَوَّمَۃً عِنۡدَ رَبِّکَ ؕ وَمَا ہِیَ مِنَ الظّٰلِمِیۡنَ بِبَعِیۡدٍ ﴿٪۸۴﴾

৮৪
যাহা তোমার প্রভুর দৃষ্টিতে চিহ্নিত ছিল। এবং এই (যুগের) যালেমদের নিকট হইতেও ইহা (শাস্তি) দূরে নহে।
সূরা হুদ - রুকু ৭

وَاِلٰی مَدۡیَنَ اَخَاہُمۡ شُعَیۡبًا ؕ قَالَ یٰقَوۡمِ اعۡبُدُوا اللّٰہَ مَا لَکُمۡ مِّنۡ اِلٰہٍ غَیۡرُہٗ ؕ وَلَا تَنۡقُصُوا الۡمِکۡیَالَ وَالۡمِیۡزَانَ اِنِّیۡۤ اَرٰٮکُمۡ بِخَیۡرٍ وَّاِنِّیۡۤ اَخَافُ عَلَیۡکُمۡ عَذَابَ یَوۡمٍ مُّحِیۡطٍ ﴿۸۵﴾

৮৫
এবং মিদিয়ানবাসীদের১৩৪০ নিকট তাহাদের ভ্রাতা শুয়াইবকে (রসূল রূপে পাঠাইয়াছিলাম)। সে বলিল, ‘হে আমার জাতি! তোমরা আল্লাহ্‌র ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের কোন মা’বূদ নাই। এবং মাপ ও ওজনে কম দিও না, নিশ্চয় আমি তোমাদিগকে সচ্ছল অবস্থায় দেখিতেছি এবং নিশ্চয় আমি তোমাদের জন্য এক সর্বগ্রাসী দিনের আযাবের আশঙ্কা করিতেছি।
১৩৪০। মিদিয়ান ছিলেন হযরত ইব্‌রাহীম (আঃ)-এর তৃতীয় স্ত্রী কতুরা-এর পুত্র (আদি- ২৫ঃ১-২)। তাহার বংশধর সকলেই মিদিয়ান বা মাদইয়ান বলিয়া অভিহিত। তাহাদের রাজধানীকেও মিদিয়ান বলা হইত। এই শহর আরব উপকূলবর্তী ছয় মাইল দূরত্বে আকাবা উসাগরের তীরে অবস্থিত। মিদিয়ানের পরবর্তী বংশধর হেজাযের উত্তরাঞ্চলে বসবাস করিত এবং তাহারাই এই শহরের নির্মাতা। এস্থলেই ফেরাউনের যুলুমের কারণে হিজরতের পর হযরত মূসা (আঃ) আশ্রয় লইয়াছিলেন, এবং উহা মিদিয়ানের পার্শ্ববর্তী এলাকা যেখানে তিনি লোহিত সাগর অতিক্রম করার পর ইসরাঈলীদের সাথে অবস্থান করিয়াছিলেন। (আরও জানার জন্য ১০১০ টিকা দ্রষ্টব্য)

وَیٰقَوۡمِ اَوۡفُوا الۡمِکۡیَالَ وَالۡمِیۡزَانَ بِالۡقِسۡطِ وَلَا تَبۡخَسُوا النَّاسَ اَشۡیَآءَہُمۡ وَلَا تَعۡثَوۡا فِی الۡاَرۡضِ مُفۡسِدِیۡنَ ﴿۸۶﴾

৮৬
এবং হে আমার জাতি! তোমরা ন্যায় বিচারের সহিত মাপ ও ওজন পূর্ণ করিয়া দাও এবং লোকদিগকে তাহাদের জিনিসপত্রাদি কম দিও না, এবং পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা করিয়া বেড়াইও না;

بَقِیَّتُ اللّٰہِ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ۬ۚ وَمَاۤ اَنَا عَلَیۡکُمۡ بِحَفِیۡظٍ ﴿۸۷﴾

৮৭
যদি তোমরা মো’মেন হও তাহা হইলে (নিশ্চয় জানিও যে,) আল্লাহ্ যাহা অবশিষ্ট রাখেন১৩৪১ তাহাই তোমাদের জন্য উত্তম। এবং আমি তোমাদের উপর রক্ষাকারী (নিযুক্ত) নহি।’
১৩৪১। এখানে ‘বাকিয়া’ অর্থ আল্লাহ্‌তা’লার বিধান মানিয়া ন্যায্য এবং সদুপায়ে সম্পদ উপার্জন বুঝাইতেছে। ইহার আরো অর্থ হইতে পারে যে, আল্লাহ্‌ প্রদত্ত শক্তি ও সামর্থ্য (৩০৯ টিকা দ্রঃ)।

قَالُوۡا یٰشُعَیۡبُ اَصَلٰوتُکَ تَاۡمُرُکَ اَنۡ نَّتۡرُکَ مَا یَعۡبُدُ اٰبَآؤُنَاۤ اَوۡ اَنۡ نَّفۡعَلَ فِیۡۤ اَمۡوَالِنَا مَا نَشٰٓؤُاؕ اِنَّکَ لَاَنۡتَ الۡحَلِیۡمُ الرَّشِیۡدُ ﴿۸۸﴾

৮৮
তাহারা বলিল, ‘হে শো’আয়্‌ব! তোমার ইবাদত-বন্দেগী কি তোমাকে এই আদেশ দেয় যে, আমাদের পিতৃপুরুষগণ যাহার উপাসনা করিয়া আসিতেছে আমরা উহাকে পরিত্যাগ করি, অথবা আমাদের ধন-সম্পদ দ্বারা আমরা যাহা করিতে চাহি উহাকে (পরিত্যাগ করি)? তুমি তো দেখিতেছি বড় বুদ্ধিমান, ন্যায় বিচারক!’

قَالَ یٰقَوۡمِ اَرَءَیۡتُمۡ اِنۡ کُنۡتُ عَلٰی بَیِّنَۃٍ مِّنۡ رَّبِّیۡ وَرَزَقَنِیۡ مِنۡہُ رِزۡقًا حَسَنًا ؕ وَمَاۤ اُرِیۡدُ اَنۡ اُخَالِفَکُمۡ اِلٰی مَاۤ اَنۡہٰکُمۡ عَنۡہُ ؕ اِنۡ اُرِیۡدُ اِلَّا الۡاِصۡلَاحَ مَا اسۡتَطَعۡتُ ؕ وَمَا تَوۡفِیۡقِیۡۤ اِلَّا بِاللّٰہِ ؕ عَلَیۡہِ تَوَکَّلۡتُ وَاِلَیۡہِ اُنِیۡبُ ﴿۸۹﴾

৮৯
সে বলিল, ‘হে আমার জাতি! তোমরা চিন্তা করিয়া বল, যদি আমি আমার প্রভুর দেওয়া কোন উজ্জ্বল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, এবং তিনি আমাকে নিজ সন্নিধান হইতে উত্তম রিয্‌ক১৩৪২ দিয়া থাকেন, (তাহা হইলে তোমরা তাঁহাকে কি জবাব দিবে?) এবং আমি ইহা চাহি না যে, আমি যে বিষয় হইতে তোমাদিগকে নিবৃত্ত করি সেই বিষয়ে (নিজে লিপ্ত হইয়া) তোমাদের বিরুদ্ধাচারণ করি। আমি আমার সাধ্যানুযায়ী কেবল সংশোধন কামনা করি, এবং আল্লাহ্‌র সাহায্য ব্যতিরেকে আমার কোন সামর্থ্য নাই। তাঁহারই উপর আমি ভরসা করি এবং তাঁহারই নিকট আমি অবনত হই;
১৩৪২। হযরত শোআয়ব (আঃ)-এর বিরুদ্ধবাদীরা সন্দেহ পোষণ করিতে লাগিল যে, তিনি তাহাদিগকে তাহাদের অভ্যাস হইতে বিরত রাখিয়া নিজের ব্যবসাকে পরিপুষ্ট করিবেন। আয়াতের এই কথাগুলি দ্বারা শোআয়ব (আঃ) তাহাদেরকে আশঙ্কামুক্ত করিলেন।

وَیٰقَوۡمِ لَا یَجۡرِمَنَّکُمۡ شِقَاقِیۡۤ اَنۡ یُّصِیۡبَکُمۡ مِّثۡلُ مَاۤ اَصَابَ قَوۡمَ نُوۡحٍ اَوۡ قَوۡمَ ہُوۡدٍ اَوۡ قَوۡمَ صٰلِحٍ ؕ وَمَا قَوۡمُ لُوۡطٍ مِّنۡکُمۡ بِبَعِیۡدٍ ﴿۹۰﴾

৯০
এবং হে আমার জাতি! আমার সহিত বিরুদ্ধাচারণ যেন তোমাদিগকে কিছুতেই এমন অপরাধ করিতে প্ররোচিত না করে, যাহার ফলে তোমাদের উপর ঐরূপ দুর্যোগ— মুসিবত আসে যেরূপ নূহের জাতি, অথবা হূদের জাতি কিম্বা সালেহ্‌র জাতির উপর আসিয়াছিল,১৩৪৩ আর লূতের জাতি তো তোমাদের নিকট হইতে দূরে নহে;
১৩৪৩। এই আয়াত হইতে প্রতীয়মান হয় যে, হযরত নূহ, হূদ, সালেহ্ এবং লূত (আঃ)-এর (এবং হযরত ইব্‌রাহীম (আঃ)-এর পরে) পরবর্তী যুগে হযরত শো’আয়্‌ব (আঃ) আর্বিভূত হইয়াছিলেন, কিন্তু হযরত মূসা (আঃ)-এর যুগের পূর্বে। কারণ তিনি মূসা (আঃ)-এর জাতির লোকদের সম্পর্কে এখানে কিছু বলেন নাই, যদিও মূসা (আঃ) ও তাঁহার জাতি যেই অঞ্চলে বসবাস করিত, শুয়াইব (আঃ)-এর গোত্রও সেই এলাকারই অধিবাসী ছিল।