১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২৪ আয়াত এবং ১০ রুকু আছে।

وَیٰقَوۡمِ مَنۡ یَّنۡصُرُنِیۡ مِنَ اللّٰہِ اِنۡ طَرَدۡتُّہُمۡ ؕ اَفَلَا تَذَکَّرُوۡنَ ﴿۳۱﴾

৩১
এবং হে আমার জাতি! যদি আমি তাহাদিগকে তিরস্কার করিয়া তাড়াইয়া দেই তাহা হইলে আল্লাহ্‌র বিরুদ্ধে কে আমাকে সাহায্য করিবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না?

وَلَاۤ اَقُوۡلُ لَکُمۡ عِنۡدِیۡ خَزَآئِنُ اللّٰہِ وَلَاۤ اَعۡلَمُ الۡغَیۡبَ وَلَاۤ اَقُوۡلُ اِنِّیۡ مَلَکٌ وَّلَاۤ اَقُوۡلُ لِلَّذِیۡنَ تَزۡدَرِیۡۤ اَعۡیُنُکُمۡ لَنۡ یُّؤۡتِیَہُمُ اللّٰہُ خَیۡرًا ؕ اَللّٰہُ اَعۡلَمُ بِمَا فِیۡۤ اَنۡفُسِہِمۡ ۚۖ اِنِّیۡۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِیۡنَ ﴿۳۲﴾

৩২
‘এবং না আমি তোমাদিগকে ইহা বলি যে, আমার নিকট আল্লাহ্‌র ধন-ভাণ্ডারসমূহ আছে, এবং না আমি অদৃশ্য সম্বন্ধে অবগত আছি,’ এবং না আমি বলি যে, ‘আমি ফিরিশ্‌তা।’ এবং না আমি ঐ সকল লোক সম্বন্ধে, যাহাদিগকে তোমাদের চক্ষু ঘৃণা ভরে দেখে, ইহা বলি, ‘আল্লাহ্ তাহাদিগকে কখনও কোন মঙ্গল দান করিবেন না’— যাহা কিছু তাহাদের অন্তরে আছে উহা আল্লাহ্ সর্বাপেক্ষা বেশী জানেন। নিশ্চয় সেইক্ষেত্রে আমি যালেমদের অন্তর্ভুক্ত হইব।’

قَالُوۡا یٰنُوۡحُ قَدۡ جٰدَلۡتَنَا فَاَکۡثَرۡتَ جِدَالَنَا فَاۡتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۳۳﴾

৩৩
তাহারা বলিল, ‘হে নূহ! নিশ্চয় তুমি আমাদের সহিত বিতর্ক করিয়াছ এবং অধিক মাত্রায় বিতর্ক করিয়াছ; সুতরাং যদি তুমি সত্যবাদী হইয়া থাক তাহা হইলে যে বিষয়ে তুমি আমাদিগকে ভয় দেখাইতেছ তাহা আমাদের জন্য লইয়া আস।’

قَالَ اِنَّمَا یَاۡتِیۡکُمۡ بِہِ اللّٰہُ اِنۡ شَآءَ وَمَاۤ اَنۡتُمۡ بِمُعۡجِزِیۡنَ ﴿۳۴﴾

৩৪
সে বলিল, ‘কেবল আল্লাহ্ই, যদি তিনি চাহেন, উহা তোমাদের নিকট আনিবেন, এবং তোমরা কখনও (তাঁহার উদ্দেশ্যকে) ব্যর্থ করিতে পারিবে না;১৩১১
১৩১১। এই আয়াতে শাস্তির ভবিষ্যদ্বাণী সম্বন্ধে তিনটি নিয়ম ব্যক্ত করা হইয়াছেঃ (১) নির্ধারিত শাস্তি সংঘটিত হওয়ার প্রকৃত সময় সাধারণতঃ প্রকাশ করা হয় না; (২) এবং সেই শাস্তি প্রয়োগ শর্তসাপেক্ষ ও অপরাধীর মনের পরিবর্তন অনুযায়ী আল্লাহ্‌তা’লা যদি চাহেন, উহা পরিবর্তন করিয়া সাময়িকভাবে স্থগিত রাখেন অথবা রহিত করিয়া দেন; (৩) এতদ্বিষয়ে অর্থাৎ শাস্তির ভবিষ্যদ্বাণী সম্পর্কে যে কোন পরিবর্তনই হউক না কেন আল্লাহ্‌তা’লার অলংঘনীয় উদ্দেশ্য কখনই পরিবর্তিত হয় না। কারণ অবিশ্বাসীরা আল্লাহ্‌তা’লার উদ্দেশ্য কোন ভাবেই ব্যর্থ করিতে পারে না।

وَلَا یَنۡفَعُکُمۡ نُصۡحِیۡۤ اِنۡ اَرَدۡتُّ اَنۡ اَنۡصَحَ لَکُمۡ اِنۡ کَانَ اللّٰہُ یُرِیۡدُ اَنۡ یُّغۡوِیَکُمۡ ؕ ہُوَ رَبُّکُمۡ ۟ وَاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿ؕ۳۵﴾

৩৫
এবং আমি তোমাদিগকে উপদেশ দিতে চাহিলেও আমার উপদেশ তোমাদিগের কোন উপকারে আসিবে না যদি আল্লাহ্ তোমাদিগকে ধ্বংস করিতে ইচ্ছা করেন।১৩১২ তিনিই তোমাদের প্রতিপালক; এবং তাঁহারই দিকে তোমাদিগকে ফিরাইয়া লইয়া যাওয়া হইবে।’
১৩১২। সাধারণ্যে প্রচলিত ভুল ধারণা যে, নূহ (আঃ)-এর জাতি তাঁহার উপর ঈমান আনে নাই বলিয়া ক্রুদ্ধ হইয়া নূহ (আঃ) অবিশ্বাসীগণের ধ্বংসের জন্য বদ্‌দোয়া করিয়াছিলেন (৭১ঃ২৭-২৮), এই আয়াত উক্ত ধারণাকে ভুল প্রতিপন্ন করিয়াছে। কারণ ইহাতে দেখা যায় যে, নূহ (আঃ) তাঁহার নিজস্ব ইচ্ছার বশবর্তী হইয়া তাহাদের ধ্বংসের জন্য বদ্‌দোয়া করেন নাই, বরং আল্লাহ্‌ই তাঁহাকে এইরূপ করিতে বলিয়াছেন।

اَمۡ یَقُوۡلُوۡنَ افۡتَرٰٮہُ ؕ قُلۡ اِنِ افۡتَرَیۡتُہٗ فَعَلَیَّ اِجۡرَامِیۡ وَاَنَا بَرِیۡٓءٌ مِّمَّا تُجۡرِمُوۡنَ ﴿٪۳۶﴾

৩৬
তাহারা কি বলে, ‘সে ইহা মিথ্যা রচনা করিয়াছে?’ তুমি বল, ‘যদি আমি ইহা রচনা করিয়া থাকি তাহা হইলে আমার অপরাধ আমার উপরই বর্তাইবে, এবং তোমরা যে অপরাধ করিতেছ উহা হইতে আমি মুক্ত।’
সূরা হুদ - রুকু ৩

وَاُوۡحِیَ اِلٰی نُوۡحٍ اَنَّہٗ لَنۡ یُّؤۡمِنَ مِنۡ قَوۡمِکَ اِلَّا مَنۡ قَدۡ اٰمَنَ فَلَا تَبۡتَئِسۡ بِمَا کَانُوۡا یَفۡعَلُوۡنَ ﴿ۚۖ۳۷﴾

৩৭
এবং নূহের নিকট ওহী করা হইয়াছিল, ‘যাহারা ঈমান আনিয়াছে তাহারা ব্যতিরেকে তোমার জাতির মধ্য হইতে এখন আর কেহ ঈমান আনিবে না; সুতরাং তাহারা যাহা করিতেছে তজ্জন্য তুমি দুঃখ করিও না।১৩১৩
১৩১৩। তফ্‌সীরাধীন এই আয়াতটি মনে হয় সূরা নূহ’র ২৭-২৮ আয়াত-এর পূর্বে নাযিল হইয়াছিল। কেননা এই আয়াতমূলে দেখা যায় যে, আল্লাহ্‌তা’লা তাঁহার সিদ্ধান্তের কথা বলিয়া দুঃখ না করার জন্য জানাইয়াছিলেন যে, তাঁহার জাতির আর কোন লোক ঈমান আনিবে না। অতএব, তাঁহার এই দোয়া (৭১ঃ২৭,২৮) বদ্‌দোয়া নহে, প্রকৃতপক্ষে আল্লাহ্‌তা’লার ইচ্ছা ও সিদ্ধান্তের প্রতি আনুগত্যই প্রকাশ করিতেছে। এই দোয়ার দ্বারা যাহা বুঝাইয়াছিল তাহা এই যে, আল্লাহ্‌তা’লা তাহার জাতির ধ্বংসের সিদ্ধান্ত কার্যকর করিতে পারেন।

وَاصۡنَعِ الۡفُلۡکَ بِاَعۡیُنِنَا وَوَحۡیِنَا وَلَا تُخَاطِبۡنِیۡ فِی الَّذِیۡنَ ظَلَمُوۡا ۚ اِنَّہُمۡ مُّغۡرَقُوۡنَ ﴿۳۸﴾

৩৮
এবং তুমি আমাদের চোখের সামনে১৩১৪ এবং আমাদের ওহী অনুযায়ী নৌকা তৈরী কর। এবং যাহারা যুলুম করিয়াছে তাহাদের সম্বন্ধে তুমি আমাকে কিছু বলিও না। নিশ্চয় তাহারা নিমজ্জিত হইতে চলিয়াছে।’
১৩১৪। ‘আইন’ বহুবচনে ‘আইউন’-এর বহু অর্থের মধ্যে একটি অর্থ চক্ষু, দৃষ্টি বা চক্ষুর সম্মুখে; পরিবারের সদস্যগণ এবং আশ্রয় বা হেফাযত (লেইন)।

وَیَصۡنَعُ الۡفُلۡکَ ۟ وَکُلَّمَا مَرَّ عَلَیۡہِ مَلَاٌ مِّنۡ قَوۡمِہٖ سَخِرُوۡا مِنۡہُ ؕ قَالَ اِنۡ تَسۡخَرُوۡا مِنَّا فَاِنَّا نَسۡخَرُ مِنۡکُمۡ کَمَا تَسۡخَرُوۡنَ ﴿ؕ۳۹﴾

৩৯
এবং সে নৌকা নির্মাণ করিতে লাগিল; এবং যখনই তাহার জাতির প্রধানগণ তাহার নিকট দিয়া যাইত তাহারা তাহাকে হাসি-বিদ্রূপ করিত। সে বলিত, ‘যদিও তোমরা (এখন) আমাদিগকে হাসি-বিদ্রূপ কর, তাহা হইলে (সময় আসিলে) আমারাও তোমাদিগকে হাসি-বিদ্রূপ করিব যেরূপ তোমরা (এখন) আমাদিগকে হাসি-বিদ্রূপ করিতেছ,

فَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ۙ مَنۡ یَّاۡتِیۡہِ عَذَابٌ یُّخۡزِیۡہِ وَیَحِلُّ عَلَیۡہِ عَذَابٌ مُّقِیۡمٌ ﴿۴۰﴾

৪০
অতঃপর তোমরা শীঘ্রই জানিতে পারিবে কাহার উপর এমন শাস্তি আসিতেছে যাহা তাহাকে লাঞ্ছিত করিয়া ছাড়িবে এবং কাহার উপর স্থায়ী শাস্তি পতিত হইতেছে।’