১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২৪ আয়াত এবং ১০ রুকু আছে।

وَلَئِنۡ اَذَقۡنٰہُ نَعۡمَآءَ بَعۡدَ ضَرَّآءَ مَسَّتۡہُ لَیَقُوۡلَنَّ ذَہَبَ السَّیِّاٰتُ عَنِّیۡ ؕ اِنَّہٗ لَفَرِحٌ فَخُوۡرٌ ﴿ۙ۱۱﴾

১১
এবং আমরা যদি তাহাকে কোন দুঃখ-কষ্ট স্পর্শ করার পর নেয়ামতের স্বাদ গ্রহণ করাই তখন সে বলিতে থাকে, ‘আমার সকল দুঃখ-কষ্ট দূর হইয়াছে।’ নিশ্চয় সে উৎফুল্ল ও অহংকারী হইয়া পড়ে,

اِلَّا الَّذِیۡنَ صَبَرُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓئِکَ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّاَجۡرٌ کَبِیۡرٌ ﴿۱۲﴾

১২
ঐ সকল লোক ব্যতিরেকে যাহারা ধৈর্য ধারণ করে এবং পূণ্য কর্ম করে। এই সকল লোকদের জন্যই রহিয়াছে ক্ষমা ও মহা পুরস্কার।

فَلَعَلَّکَ تَارِکٌۢ بَعۡضَ مَا یُوۡحٰۤی اِلَیۡکَ وَضَآئِقٌۢ بِہٖ صَدۡرُکَ اَنۡ یَّقُوۡلُوۡا لَوۡلَاۤ اُنۡزِلَ عَلَیۡہِ کَنۡزٌ اَوۡ جَآءَ مَعَہٗ مَلَکٌ ؕ اِنَّمَاۤ اَنۡتَ نَذِیۡرٌ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ وَّکِیۡلٌ ﴿ؕ۱۳﴾

১৩
সুতরাং সম্ভবতঃ১৩০১ (কাফেরগণ তোমার সম্বন্ধে বৃথা আশা করে যে) তোমার উপর যাহা নাযেল করা হইয়াছে উহার কতকাংশ তুমি ত্যাগ করিতে প্রস্তুত হইবে, এবং তোমার অন্তর সংকুচিত হইবে তাহাদের এই উক্তির জন্য যে, ‘তাহার নিকট কেন কোন ধন-ভাণ্ডার অবতরণ করা হয় না এবং কোন ফিরিশ্‌তা তাহার সহিত আসে না?’১৩০২ তুমি কেবল একজন সতর্ককারী এবং আল্লাহ্ সকল বিষয়ের কর্মবিধায়ক।
১৩০১। ‘লা’আল্‌লা’ শব্দ প্রত্যাশা বা ভয় এই দুই অর্থেই ব্যবহৃত হইয়া থাকে। উক্ত অবস্থা উত্তম বা প্রথম পুরুষ বা মধ্যম পুরুষ অথবা অন্যান্যদের সম্পর্কিত হউক না কেন।
১৩০২। কুরআন শরীফের বাক্‌ভঙ্গির একটা বিশেষত্ব এই যে, কখনো প্রশ্নকে বাদ দিয়া শুধু উত্তর প্রদান করা হইয়াছে যাহার মধ্যে অন্তর্নিহিত প্রশ্নটিও প্রকাশিত হইয়া থাকে। উল্লেখিত আয়াত এই ব্যতিক্রমধর্মী বিশেষত্বের একটি প্রমাণ। পূর্ববর্তী আয়াতে মো’মেনদিগকে প্রতিশ্রুতি প্রদান করা হইয়াছিল যে, তাহাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদান রহিয়াছে। ইহাতে অবিশ্বাসীরা বিদ্রুপের সূরে রসূল করীম (সাঃ)-কে প্রশ্ন করিয়াছিল, মো’মেনগণের জন্য প্রতিশ্রুত মহা-প্রতিদান কোথায়? আমরাতো কিছুই দেখি না। মো’মেনদের কথা বাদ দিলেও তুমিতো নিজেই একজন নিঃস্ব ব্যক্তি, যদিও তোমার অর্থের প্রয়োজন খুব বেশী, অথচ তোমাকে সাহায্য করার জন্য আকাশ হইতে কোন ফিরিশ্‌তা অবতীর্ণ হইতেও দেখি না। তাহাদের এই বিদ্রুপের উত্তরে কুরআন উল্টা ব্যঙ্গোক্তির প্রত্যুত্তরে ব্যঙ্গোক্তির মাধ্যমে বলিতেছে, ‘ওহে ! ভারী তো প্রশ্ন করিয়া বসিয়াছে, যেন সম্ভবতঃ ইহার উত্তর দিতে পারিবে না বলিয়া সেই ভয়ে হে রসূল (সাঃ) ! তুমি ঐশী-বাণীর সেই অংশকেই গোপন করিবে যাহাতে ইসলামের বিজয় ও উন্নতির ভবিষ্যদ্বাণী রহিয়াছে ! ইহাতো তাহাদের অলীক ও ব্যর্থ মনোবাঞ্ছা মাত্র, যাহা কখনো পূর্ণ হইবে না।’

اَمۡ یَقُوۡلُوۡنَ افۡتَرٰٮہُ ؕ قُلۡ فَاۡتُوۡا بِعَشۡرِ سُوَرٍ مِّثۡلِہٖ مُفۡتَرَیٰتٍ وَّادۡعُوۡا مَنِ اسۡتَطَعۡتُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۱۴﴾

১৪
তাহারা কি ইহা বলে, ‘সে ইহা মিথ্যা রচনা করিয়াছে?’ তুমি বল, ‘যদি তোমরা সত্যবাদী হও তাহা হইলে ইহার অনুরূপ দশটি সূরা রচনা করিয়া আন এবং আল্লাহ্ ব্যতীত অপর যাহাকে পার ডাকিয়া আন।’

فَاِلَّمۡ یَسۡتَجِیۡبُوۡا لَکُمۡ فَاعۡلَمُوۡۤا اَنَّمَاۤ اُنۡزِلَ بِعِلۡمِ اللّٰہِ وَاَنۡ لَّاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ فَہَلۡ اَنۡتُمۡ مُّسۡلِمُوۡنَ ﴿۱۵﴾

১৫
অতঃপর, যদি তাহারা তোমাদের আহ্বানে সাড়া না দেয়,১৩০৩ তাহা হইলে জানিয়া রাখ যে, তোমার প্রতি যাহা নাযিল করা হইয়াছে উহা আল্লাহ্‌র বিশেষ জ্ঞানের বিষয়ীভূত এবং (জানিয়া রাখ) যে, তিনি ব্যতীত অন্য কোন মা’বূদ নাই, অতএব তোমরা কি আত্মসমর্পণকারী হইবে?’
১৩০৩। ‘লাকুম’ সর্বনামটি এস্থলে বহুবচনে ব্যবহৃত করিয়া আল্লাহ্‌তা’লা এই দিকে ইঙ্গিত করিয়াছেন যে, আয়াতে উক্ত চ্যালেঞ্জ শুধু মাত্র নবী করীম (সাঃ)-এর তরফ হইতেই ছিল না, বরং তাঁহার উম্মতের সর্বযুগের সকল অনুগামীগণকেই অবিশ্বাসীদের প্রতি এই চ্যালেঞ্জের অধিকার দেওয়া হইয়াছে। এই আয়াত নিশ্চিতরূপে নিশ্চয়তা দিতেছে যে, সর্বপ্রকার সৌন্দর্যমণ্ডিত এবং সকল গুণাবলীপূর্ণ এই মহান ঐশী-কিতাব আল্‌ কুরআন চিরকাল অপ্রতিদ্বন্দ্বী থাকিবে।

مَنۡ کَانَ یُرِیۡدُ الۡحَیٰوۃَ الدُّنۡیَا وَزِیۡنَتَہَا نُوَفِّ اِلَیۡہِمۡ اَعۡمَالَہُمۡ فِیۡہَا وَہُمۡ فِیۡہَا لَا یُبۡخَسُوۡنَ ﴿۱۶﴾

১৬
যাহারা পার্থিব জীবন ও উহার সৌন্দর্য চাহে আমরা তাহাদিগকে ইহজীবনেই তাহাদের কর্মের পূর্ণ ফল দিব, এবং তাহাদিগকে ইহাতে কিছুমাত্র কম দেওয়া হইবে না।

اُولٰٓئِکَ الَّذِیۡنَ لَیۡسَ لَہُمۡ فِی الۡاٰخِرَۃِ اِلَّا النَّارُ ۫ۖ وَحَبِطَ مَا صَنَعُوۡا فِیۡہَا وَبٰطِلٌ مَّا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۷﴾

১৭
ইহারাই এমন যাহাদের জন্য পরকালে আগুন ব্যতীত আর কিছু থাকিবে না, এবং তাহারা পার্থিব জীবনে যাহা কিছু কাজ করিয়া থাকিবে, উহা নিষ্ফল হইবে, এবং যাহা কিছু তাহারা করিতেছে তাহা বৃথা যাইবে।

اَفَمَنۡ کَانَ عَلٰی بَیِّنَۃٍ مِّنۡ رَّبِّہٖ وَیَتۡلُوۡہُ شَاہِدٌ مِّنۡہُ وَمِنۡ قَبۡلِہٖ کِتٰبُ مُوۡسٰۤی اِمَامًا وَّرَحۡمَۃً ؕ اُولٰٓئِکَ یُؤۡمِنُوۡنَ بِہٖ ؕ وَمَنۡ یَّکۡفُرۡ بِہٖ مِنَ الۡاَحۡزَابِ فَالنَّارُ مَوۡعِدُہٗ ۚ فَلَا تَکُ فِیۡ مِرۡیَۃٍ مِّنۡہُ ٭ اِنَّہُ الۡحَقُّ مِنۡ رَّبِّکَ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یُؤۡمِنُوۡنَ ﴿۱۸﴾

১৮
সুতরাং যে ব্যক্তি তাহার প্রভুর পক্ষ হইতে সুস্পষ্ট নিদর্শনের উপর প্রতিষ্ঠিত এবং যাহার অনুসরণ করিয়া (তাহার সত্যতা প্রতীয়মানের জন্য) তাঁহার পক্ষ হইতে একজন সাক্ষী আগমন করিবে, এবং তাহার পূর্বে মূসার গ্রন্থ পথনির্দেশক ও রহমত স্বরূপ রহিয়াছে সে কি (মিথ্যা দাবীদার) হইতে পারে?’১৩০৪ তাহারা (মূসার প্রকৃত অনুসারীগণ) তাহার উপর ঈমাণ আনয়ন করে এবং এই (বিরুদ্ধবাদী) দলগুলি হইতে যে তাহাকে অস্বীকার করিবে, তাহার প্রতিশ্রুত স্থান হইবে অগ্নি। সুতরাং তুমি এই বিষয়ে সন্দিহান হইও না। নিশ্চয় ইহা তোমার প্রভুর পক্ষ হইতে সমাগত সত্য; কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না।
১৩০৪। এই আয়াতে নবী করীম (সাঃ)-এর সমর্থনে ৩টি যুক্তি দেওয়া হইয়াছে—এই সকল কথা দ্বারা যেমন (ক) ‘যে তাঁহার প্রভুর নিকট হইতে সুস্পষ্ট নিদর্শনের উপর প্রতিষ্ঠিত আছে,’ (খ) ‘যাহার অনুসরণ করিয়া তাঁহার নিকট হইতে একজন সাক্ষী আগমন করিবে’ (গ) ‘তাহার পূর্বেও মূসার গ্রন্থ পথনির্দেশক ও রহমত স্বরূপ ছিল’। ‘তাহার প্রভুর নিকট হইতে সুস্পষ্ট নিদর্শন’ দ্বারা বুঝায় যে, একটি দুর্নীতিপরায়ণ ও অধঃপতিত জাতির জীবনে রসূলে পাক (সাঃ) যে মহৎ আধ্যাত্মিক ও নৈতিক বিপ্লব ঘটাইয়াছিলেন এবং যাহারা তাঁহার সত্যতার সাক্ষীরূপে জলন্ত নিদর্শন, তাহারা হইলেন নবী করীম (সাঃ)-এর অনুসারী, তাঁহারই আদর্শে অনুপ্রাণিত হওয়ার ফলে আল্লাহ্ প্রদত্ত গুণে বিভূষিত হইয়া মানব জাতির জন্য আদর্শ শিক্ষাগুরুরূপে পরিগণিত হইয়াছিলেন এবং তাঁহারা তাঁহাদের নৈতিক শিক্ষা ও আমল দ্বারা ইসলাম এবং কুরআনের সত্যতাকে যুগে যুগে সুপ্রতিষ্ঠিত করিয়া গিয়াছেন। ‘সর্বোত্তম অনুগমনকারী সাক্ষীর আগমন’ করা দ্বারা আহ্‌মদীয়া জামায়াতের প্রতিষ্ঠাতা প্রতিশ্রুত মসীহ (আঃ)-কে বুঝায়। ‘তাহার পূর্বেও মূসার গ্রন্থ’ দ্বারা বাইবেলে হযরত মুহাম্মদ (সাঃ)-এর সম্বন্ধে যে সব ভবিষ্যদ্বাণী আছে তাহা নির্দেশ করিতেছে। ২১৩৫ টীকা দ্রষ্টব্য।

وَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا ؕ اُولٰٓئِکَ یُعۡرَضُوۡنَ عَلٰی رَبِّہِمۡ وَیَقُوۡلُ الۡاَشۡہَادُ ہٰۤؤُلَآءِ الَّذِیۡنَ کَذَبُوۡا عَلٰی رَبِّہِمۡ ۚ اَلَا لَعۡنَۃُ اللّٰہِ عَلَی الظّٰلِمِیۡنَ ﴿ۙ۱۹﴾

১৯
এবং যে ব্যক্তি আল্লাহ্‌র নামে মিথ্যা রচনা করে তাহা অপেক্ষা বড় যালেম কে?১৩০৫ তাহাদিগকে তাহাদের প্রভুর সমীপে উপস্থিত করা হইবে, তখন সকল সাক্ষী বলিবে, ‘ইহারাই তাহাদের প্রভুর নামে মিথ্যা রচনা করিয়াছে।’ সুতরাং জানিয়া রাখ, নিশ্চয় যালেমদের উপর আল্লাহ্‌র অভিসম্পাত-
১৩০৫। এই সকল সাক্ষী দ্বারা সত্য নবীগণকে বুঝাইতেছে।

الَّذِیۡنَ یَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ وَیَبۡغُوۡنَہَا عِوَجًا ؕ وَہُمۡ بِالۡاٰخِرَۃِ ہُمۡ کٰفِرُوۡنَ ﴿۲۰﴾

২০
যাহারা লোকদিগকে আল্লাহ্‌র পথ হইতে নিবৃত্ত রাখে এবং ইহাতে বক্রতা অনুসন্ধান করিতে চাহে; প্রকৃতপক্ষে তাহারাই পরকালের উপর অবিশ্বাসী।