১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১০ আয়াত এবং ১১ রুকু আছে।

فَلَمَّا جَآءَ السَّحَرَۃُ قَالَ لَہُمۡ مُّوۡسٰۤی اَلۡقُوۡا مَاۤ اَنۡتُمۡ مُّلۡقُوۡنَ ﴿۸۱﴾

৮১
অতঃপর যখন যাদুকরগণ আসিল, তখন মূসা তাহাদিগকে বলিল, ‘তোমাদের যাহা কিছু নিক্ষেপ করিবার আছে, নিক্ষেপ কর।’

فَلَمَّاۤ اَلۡقَوۡا قَالَ مُوۡسٰی مَا جِئۡتُمۡ بِہِ ۙ السِّحۡرُ ؕ اِنَّ اللّٰہَ سَیُبۡطِلُہٗ ؕ اِنَّ اللّٰہَ لَا یُصۡلِحُ عَمَلَ الۡمُفۡسِدِیۡنَ ﴿۸۲﴾

৮২
এবং যখন তাহারা নিক্ষেপ করিল, মূসা বলিল, ‘তোমরা যাহা পেশ করিয়াছ ইহা তো যাদু। নিশ্চয় আল্লাহ্ ইহাকে ব্যর্থ করিয়া দিবেন, নিশ্চয় আল্লাহ্ বিপর্যয় সৃষ্টিকারীদের কর্মকে সফলতা দান করেন না।

وَیُحِقُّ اللّٰہُ الۡحَقَّ بِکَلِمٰتِہٖ وَلَوۡ کَرِہَ الۡمُجۡرِمُوۡنَ ﴿٪۸۳﴾

৮৩
এবং আল্লাহ্‌ নিজ কালাম১২৮১-ক সমূহ দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন যদিও অপরাধীগণ ইহাকে অপসন্দ করে।’
সূরা ইউনুস - রুকু ৮
১২৮১-ক। ন্যায়পরায়ণ বা সৎ উদ্দেশ্য প্রচারের জন্য অন্যায় বা অসৎ উপায়ের সাহায্য ও সমর্থন প্রয়োজন হয় না। আল্লাহ্‌তা’লার নবীগণ ও তাঁহাদের অনুসারীগণ ‘পরিণামই উপকরণের যৌক্তিকতার মাপকাঠি’ এই নীতি বাক্যের উপর নির্ভরশীল নহেন। সত্য ইহার সহজাত শক্তি দ্বারা বিস্তার লাভ করে এবং পরিণামে বিজয়ী হয়, মিথ্যার দ্বারা নহে।

فَمَاۤ اٰمَنَ لِمُوۡسٰۤی اِلَّا ذُرِّیَّۃٌ مِّنۡ قَوۡمِہٖ عَلٰی خَوۡفٍ مِّنۡ فِرۡعَوۡنَ وَمَلَا۠ئِہِمۡ اَنۡ یَّفۡتِنَہُمۡ ؕ وَاِنَّ فِرۡعَوۡنَ لَعَالٍ فِی الۡاَرۡضِ ۚ وَاِنَّہٗ لَمِنَ الۡمُسۡرِفِیۡنَ ﴿۸۴﴾

৮৪
তখন ফেরাউন এবং তাহার (জাতির) প্রধানগণের ভয়ে যে, তাহারা তাহাদের উপর নির্যাতন করিবে, মূসার উপর কেবল তাহার জাতির কতিপয় যুবক ব্যতিরেকে অন্য কেহ ঈমান আনে নাই। এবং নিশ্চয় ফেরাউন পৃথিবীতে একজন স্বেচ্ছাচারী ব্যক্তি ছিল এবং নিশ্চয় সে সীমালংঘনকারীদেরই অন্তর্ভুক্ত ছিল।

وَقَالَ مُوۡسٰی یٰقَوۡمِ اِنۡ کُنۡتُمۡ اٰمَنۡتُمۡ بِاللّٰہِ فَعَلَیۡہِ تَوَکَّلُوۡۤا اِنۡ کُنۡتُمۡ مُّسۡلِمِیۡنَ ﴿۸۵﴾

৮৫
এবং মূসা বলিল, ‘হে আমার জাতি! যদি তোমরা আল্লাহ্‌র উপর ঈমান আনিয়া থাক, তাহা হইলে তাঁহার উপরই তোমরা ভরসা কর যদি তোমরা (সত্যিকারভাবে তাঁহার ইচ্ছার উপর) আত্মসমর্পণকারী১২৮২ হইয়া থাক।’
১২৮২। “ঈমান” দ্বারা মানসিক আত্মসমর্পণ এবং ‘ইসলাম’ শব্দ দ্বারা প্রকাশ্য আনুগত্য বুঝায়।মো’মেনের অভ্যন্তরীণ বিশ্বাসের প্রতিফলন তাহার প্রকাশ্য আচরণে অবশ্যই থাকিতে হইবে।

فَقَالُوۡا عَلَی اللّٰہِ تَوَکَّلۡنَا ۚ رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَۃً لِّلۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿ۙ۸۶﴾

৮৬
অতঃপর, তাহারা বলিল, ‘আমরা আল্লাহ্‌র উপর ভরসা রাখি। হে আমাদের প্রভু! তুমি আমাদিগকে অত্যাচারী জাতির জন্য পরীক্ষার কারণ করিও না;

وَنَجِّنَا بِرَحۡمَتِکَ مِنَ الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ ﴿۸۷﴾

৮৭
এবং আমাদিগকে তুমি নিজ রহমতে কাফের জাতির (অত্যাচারের হাত) হইতে উদ্ধার কর।’

وَاَوۡحَیۡنَاۤ اِلٰی مُوۡسٰی وَاَخِیۡہِ اَنۡ تَبَوَّاٰ لِقَوۡمِکُمَا بِمِصۡرَ بُیُوۡتًا وَّاجۡعَلُوۡا بُیُوۡتَکُمۡ قِبۡلَۃً وَّاَقِیۡمُوا الصَّلٰوۃَ ؕ وَبَشِّرِ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۸۸﴾

৮৮
এবং আমরা মূসা এবং তাহার ভ্রাতার প্রতি ওহী করিয়াছিলাম (এই বলিয়া) যে, তোমরা তোমাদের জাতির জন্য মিশরে১২৮৩ (কতকগুলি) ঘরের স্থান নির্ণয় কর এবং তোমাদের ঘরগুলি মুখোমুখি করিয়া নির্মাণ কর১২৮৪ এবং নামায কায়েম কর। এবং মো’মেনদিগকে সুসংবাদ দাও।
১২৮৩। ইসরাইলিদিগকে শহরে বসতি স্থাপন করার আদেশ দানে ইহা বুঝায় না যে, তাহারা পূর্বে বিজন মরু-প্রান্তরে বসবাস করিত। এই আয়াতে সুসভ্য এবং যৌথ-জীবন যাপনের সুবিধা ও প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হইয়াছে মাত্র। দুর্বল সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের লোকদিগের বড় শহরে মিলিতভাবে বসবাস করিবার সাধারণ প্রবণতা রহিয়াছে।
১২৮৪। ‘ঘরগুলি মুখোমুখি করিয়া নির্মাণ কর’ উক্তির মর্ম (১) ইসরাঈলীদিগকে একত্রে একে অন্যের নিকটবর্তী অবস্থানে বাস করিতে নির্দেশ দেওয়া হইয়াছিল যাহাতে প্রয়োজনের সময় তাহারা একে অন্যের সাহায্য করিতে পারে, কারণ এই উদ্দেশ্য পূরণ তখনই সম্ভব যখন মানুষ নিজেদের বাসগৃহ পাশাপাশি বা সামনা-সামনি নির্মাণ করিয়া থাকে; (২) তাহাদের বাড়ীগুলির একই রোখ হওয়া উচিৎ, যাহার রূপক অর্থ তাহাদের সকলের আদর্শ এবং লক্ষ্য এক হওয়া সমীচীন; (৩) তাহাদের সকলের বাসস্থান এক ধরণের হওয়া উচিত যাহাতে ধনী ও দরিদ্রের মধ্যে অকৃত্রিম ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়, যেন তাহারা একদলে একযোগে কাজ করে—কারণ প্রকৃত ভ্রাতৃত্ব গড়িয়া উঠিতে পারে না, যখন সম্প্রদায়ের কতক লোক প্রাসাদতুল্য মহলে বসবাস করে এবং অন্যান্যরা জরাজীর্ণ গৃহে বসবাস করে।

وَقَالَ مُوۡسٰی رَبَّنَاۤ اِنَّکَ اٰتَیۡتَ فِرۡعَوۡنَ وَمَلَاَہٗ زِیۡنَۃً وَّاَمۡوَالًا فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۙ رَبَّنَا لِیُضِلُّوۡا عَنۡ سَبِیۡلِکَ ۚ رَبَّنَا اطۡمِسۡ عَلٰۤی اَمۡوَالِہِمۡ وَاشۡدُدۡ عَلٰی قُلُوۡبِہِمۡ فَلَا یُؤۡمِنُوۡا حَتّٰی یَرَوُا الۡعَذَابَ الۡاَلِیۡمَ ﴿۸۹﴾

৮৯
এবং মূসা বলিল, ‘হে আমাদের প্রভু! তুমি ফেরাউন ও তাহার (জাতির) প্রধানগণকে এই পার্থিব জীবনের জাঁকজমক এবং ধন-সম্পদ দিয়াছ; ফলে, হে আমাদের প্রভু! তাহারা (লোকদিগকে) তোমার পথ হইতে বিভ্রান্ত করিতেছে; হে আমাদের প্রভু! তাহাদের ধন-সম্পদ বিনষ্ট কর১২৮৪-ক এবং তাহাদের অন্তরকে কঠিন করিয়া দাও১২৮৪-খ যেন তাহারা যন্ত্রণাদায়ক শাস্তি না দেখা পর্যন্ত ঈমান না আনে।’
১২৮৪-ক। ‘তামাসা আলাইহি’ অর্থ সে তাহাকে বা ইহাকে ধ্বংস করিল, সে ইহার চিহ্ন মুছিয়া ফেলিল (লেইন)।
১২৮৪-খ। ‘শাদ্দা আশ্‌-শাইয়্যা’ অর্থ সে ইহা শক্ত করিয়াছিল; ‘শাদ্দা আ’লাইহি’ অর্থ, সে তাহাকে আক্রমণ করিল (লেইন)।

قَالَ قَدۡ اُجِیۡبَتۡ دَّعۡوَتُکُمَا فَاسۡتَقِیۡمَا وَلَا تَتَّبِعٰٓنِّ سَبِیۡلَ الَّذِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ ﴿۹۰﴾

৯০
তিনি বলিলেন, ‘তোমাদের উভয়ের দোয়া কবুল করা হইল। অতএব, তোমরা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাক এবং যাহারা জানে না তাহাদের পথের অনুসরণ করিও না।’