৯১

الشمس

সূরা আশ্‌ শামস

Ash-Shams

মক্কী ১৬ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৬ আয়াত এবং ১ রুকু আছে।

وَقَدۡ خَابَ مَنۡ دَسّٰٮہَا ﴿ؕ۱۱﴾

১১
এবং যে ইহাকে (মাটিতে) প্রোথিত করিয়াছে সে অকৃতকার্য হইয়াছে।

کَذَّبَتۡ ثَمُوۡدُ بِطَغۡوٰٮہَاۤ ﴿۪ۙ۱۲﴾

১২
সামুদ জাতি তাহাদের ঔদ্ধত্য বশতঃ (সমাগত নবীকে) মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে,

اِذِ انۡۢبَعَثَ اَشۡقٰہَا ﴿۪ۙ۱۳﴾

১৩
যখন তাহাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি দণ্ডায়মান হইল,

فَقَالَ لَہُمۡ رَسُوۡلُ اللّٰہِ نَاقَۃَ اللّٰہِ وَسُقۡیٰہَا ﴿ؕ۱۴﴾

১৪
তখন তাঁহাদিগকে আল্লাহ্‌র রসূল বলিল, ‘সাবধান হও, আল্লাহ্‌র উষ্ট্রী৩৩৬১ সম্বন্ধে এবং উহার পানি পান করা সম্বন্ধে।’
৩৩৬১। আল্লাহ্‌র নবী সালেহ (আঃ) তাঁহার উষ্ট্রীতে চড়িয়া ধর্ম প্রচারের জন্য একস্থান হইতে অন্য স্থানে যাইতেন। তাঁহার উষ্ট্রীর মুক্তভাবে চলাফেরার পথে বাধা সৃষ্টি করা বস্তুতঃ হযরত সালেহ (আঃ)-এর প্রচার কার্যে বাধা দান করা প্রকারান্তরে আল্লাহ্‌ কর্তৃক তাঁহার উপরে ন্যস্ত দায়িত্ব পালনে তাঁহাকে নিরস্ত ও অকৃতকার্য করা। অবশ্য রূপক অর্থে হযরত সালেহ (আঃ) স্বয়ং অন্যান্য নবীদের মত আল্লাহ্‌র উষ্ট্রী।

فَکَذَّبُوۡہُ فَعَقَرُوۡہَا ۪۬ۙ فَدَمۡدَمَ عَلَیۡہِمۡ رَبُّہُمۡ بِذَنۡۢبِہِمۡ فَسَوّٰٮہَا ﴿۪ۙ۱۵﴾

১৫
কিন্তু তাহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিল এবং উষ্ট্রীর হাঁটুর রগ কাটিয়া ফেলিল, ফলে তাহাদের প্রতিপালক তাহাদের পাপের দরুন তাহাদিগকে সমূলে বিনাশ করিয়া দিলেন এবং তাহাদিগকে (ভূমিতে) একাকার করিয়া দিলেন।

وَلَا یَخَافُ عُقۡبٰہَا ﴿٪۱۶﴾

১৬
এবং তিনি তাহাদের পরিণাম৩৩৬১-ক সম্বন্ধে কোন পরওয়াই করিলেন না।
সূরা আশ্‌ শামস - রুকু ১
৩৩৬১-ক। কোন জাতি যখন নিজের উপর আল্লাহ্‌র শাস্তি ডাকিয়া আনে এবং ধ্বংস প্রাপ্ত হয়, তখন যাহারা বাঁচিয়া যায়, তাহাদের জন্য আল্লাহ্‌ কোন পরওয়া করেন না। অথবা এই অর্থ হইতে পারে, শাস্তি-প্রাপ্তি ও ধ্বংসের পরে তাহারা যে অসীম দুর্গতি ও নিরতিশয় সম্বলহীন অবস্থায় নিপতিত হয়, তাহাতেও আল্লাহ্‌র কিছুই যায় আসে না।