৯

التوبة

সূরা আত্‌ তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

ইহা মদীনায় অবতীর্ণ, ইহাতে ১২৯ আয়াত এবং ১৬ রুকু আছে।

وَالۡمُؤۡمِنُوۡنَ وَالۡمُؤۡمِنٰتُ بَعۡضُہُمۡ اَوۡلِیَآءُ بَعۡضٍ ۘ یَاۡمُرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَیَنۡہَوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَیُقِیۡمُوۡنَ الصَّلٰوۃَ وَیُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَیُطِیۡعُوۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ ؕ اُولٰٓئِکَ سَیَرۡحَمُہُمُ اللّٰہُ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۷۱﴾

৭১
মো’মেন পুরুষ ও মো’মেন নারীগণ পরস্পরের বন্ধু। তাহারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ হইতে বিরত রাখে এবং তাহারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ্ ও তাঁহার রসূলের আনুগত্য করে। ইহারাই এমন— যাহাদের উপর আল্লাহ্‌ অবশ্যই দয়া করিবেন। নিশ্চয় আল্লাহ্‌ মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।

وَعَدَ اللّٰہُ الۡمُؤۡمِنِیۡنَ وَالۡمُؤۡمِنٰتِ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا وَمَسٰکِنَ طَیِّبَۃً فِیۡ جَنّٰتِ عَدۡنٍ ؕ وَرِضۡوَانٌ مِّنَ اللّٰہِ اَکۡبَرُ ؕ ذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿٪۷۲﴾

৭২
মো’মেন পুরুষ ও মো’মেন নারীগণকে আল্লাহ্ প্রতিশ্রুতি দিয়াছেন এমন বাগানসমূহের, যাহাদের তলদেশ দিয়া নহর সমূহ প্রবাহিত, তথায় তাহারা চিরকাল বাস করিবে, এইরূপে চিরস্থায়ী বাগানসমূহে পবিত্র বাসগৃহ সমূহেরও। অধিকন্তু আল্লাহ্‌র সন্তুষ্টি হইবে সর্বশ্রেষ্ঠ। উহাই হইবে পরম ও চরম সফলতা।
সূরা আত্‌ তাওবা - রুকু ৯

یٰۤاَیُّہَا النَّبِیُّ جَاہِدِ الۡکُفَّارَ وَالۡمُنٰفِقِیۡنَ وَاغۡلُظۡ عَلَیۡہِمۡ ؕ وَمَاۡوٰٮہُمۡ جَہَنَّمُ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۷۳﴾

৭৩
হে নবী! তুমি কাফের ও মোনাফেকদের সহিত জিহাদ কর।১১৯৯ এবং তাহাদের বিরুদ্ধে কঠোরতা অবলম্বন কর। বস্তুতঃ তাহাদের আবাসস্থল হইবে জাহান্নাম, উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল!
১১৯৯। “জিহাদ” (অনির্দিষ্ট নাম বাচক বিশেষ্যপদ, মূল জাহাদা-অর্থ সে সর্বশক্তি দিয়া সংগ্রাম করিয়াছিল) শব্দটি কুরআন করীমে সাধারণতঃ উক্ত অর্থেই ব্যবহৃত হইয়াছে। মোনাফেকদিগের বিরুদ্ধে রসূল (সাঃ) কিরূপে সংগ্রাম করিতে নির্দেশিত হইয়াছিলেন উহার কোন উল্লেখ নাই। কিন্তু এমন কিছুর ইংগিতও নাই যদ্বারা তরবারির সাহায্যে সংগ্রাম করা বুঝায়। প্রকৃত ঘটনা হইল নবী করীম (সাঃ) মোনাফেকদিগের বিরুদ্ধে কখনোই যুদ্ধ করেন নাই।

یَحۡلِفُوۡنَ بِاللّٰہِ مَا قَالُوۡا ؕ وَلَقَدۡ قَالُوۡا کَلِمَۃَ الۡکُفۡرِ وَکَفَرُوۡا بَعۡدَ اِسۡلَامِہِمۡ وَہَمُّوۡا بِمَا لَمۡ یَنَالُوۡا ۚ وَمَا نَقَمُوۡۤا اِلَّاۤ اَنۡ اَغۡنٰہُمُ اللّٰہُ وَرَسُوۡلُہٗ مِنۡ فَضۡلِہٖ ۚ فَاِنۡ یَّتُوۡبُوۡا یَکُ خَیۡرًا لَّہُمۡ ۚ وَاِنۡ یَّتَوَلَّوۡا یُعَذِّبۡہُمُ اللّٰہُ عَذَابًا اَلِیۡمًا ۙ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ۚ وَمَا لَہُمۡ فِی الۡاَرۡضِ مِنۡ وَّلِیٍّ وَّلَا نَصِیۡرٍ ﴿۷۴﴾

৭৪
তাহারা আল্লাহ্‌র নাম লইয়া শপথ করে যে তাহারা কিছু বলে নাই, অথচ তাহারা অবশ্যই অবিশ্বাসের কথা বলিয়াছে এবং তাহারা ইসলাম গ্রহণ করার পর অবিশ্বাস করিয়াছে। এবং তাহারা এমন বিষয়ের সংকল্প করিয়াছে যাহা তাহারা লাভ করিতে পারে নাই। এবং তাহারা শুধু এই জন্য শত্রুতা করিয়াছে যে, আল্লাহ্ ও তাঁহার রসূল তাহাদিগকে অভাবমুক্ত১২০০ করিয়া দিয়াছিলেন তাঁহার অনুগ্রহে। সুতরাং তাহারা যদি তওবা করে তাহা হইলে ইহা তাহাদের জন্যই ভালো হইবে, এবং যদি তাহারা ফিরিয়া যায় সেক্ষেত্রে আল্লাহ্ তাহাদিগকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন এই দুনিয়াতেও এবং আখেরাতেও, এবং এই দুনিয়াতে তাহাদের কোন বন্ধু বা সাহায্যকারী থাকিবে না।
১২০০। হযরত মুহাম্মদ (সাঃ)-এর আগমনের পরে মদীনা শহরের অনেক উন্নতি হইয়াছিল, ইহা ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি লাভ করিয়াছিল এবং মদীনার অধিবাসীগণ সম্পদশালী হইয়া উঠিয়াছিলেন।

وَمِنۡہُمۡ مَّنۡ عٰہَدَ اللّٰہَ لَئِنۡ اٰتٰٮنَا مِنۡ فَضۡلِہٖ لَنَصَّدَّقَنَّ وَلَنَکُوۡنَنَّ مِنَ الصّٰلِحِیۡنَ ﴿۷۵﴾

৭৫
তাহাদের মধ্যে এমনও আছে যাহারা আল্লাহ্‌র সহিত অঙ্গীকার করে (এই বলিয়া), যদি তিনি আমাদিগকে স্বীয় অনুগ্রহ হইতে কিছু দান করেন তাহা হইলে নিশ্চয় আমরা দান-সদকা করিব এবং পুণ্যবানগণের অন্তর্ভুক্ত হইব।

فَلَمَّاۤ اٰتٰہُمۡ مِّنۡ فَضۡلِہٖ بَخِلُوۡا بِہٖ وَتَوَلَّوۡا وَّہُمۡ مُّعۡرِضُوۡنَ ﴿۷۶﴾

৭৬
অতঃপর, যখন তিনি নিজ অনুগ্রহ হইতে তাহাদিগকে দান করিলেন তখন তাহারা ইহাতে কৃপণতা করিল এবং অবজ্ঞাভরে পৃষ্ঠ প্রদর্শন করিল।

فَاَعۡقَبَہُمۡ نِفَاقًا فِیۡ قُلُوۡبِہِمۡ اِلٰی یَوۡمِ یَلۡقَوۡنَہٗ بِمَاۤ اَخۡلَفُوا اللّٰہَ مَا وَعَدُوۡہُ وَبِمَا کَانُوۡا یَکۡذِبُوۡنَ ﴿۷۷﴾

৭৭
সুতরাং পরিণাম স্বরূপ তিনি তাহাদের অন্তরে কপটতা সংযুক্ত করিয়া দিলেন সেই দিন পর্যন্ত যেদিন তাহারা তাঁহার সহিত সাক্ষাৎ করিবে, কেননা তাহারা আল্লাহ্‌র সহিত যে অঙ্গীকার করিয়াছিল তাহা ভঙ্গ করিয়াছে এবং এই কারণে যে, তাহারা মিথ্যা কথা বলিত।

اَلَمۡ یَعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ یَعۡلَمُ سِرَّہُمۡ وَنَجۡوٰٮہُمۡ وَاَنَّ اللّٰہَ عَلَّامُ الۡغُیُوۡبِ ﴿ۚ۷۸﴾

৭৮
তাহারা কি জানিত না যে, আল্লাহ্‌ নিশ্চয় তাহাদের গুপ্ত তত্ত্ব এবং প্রকাশ্য পরামর্শ জানেন এবং নিশ্চয় আল্লাহ্ অজ্ঞাত বিষয়সমূহ উত্তমরূপে অবগত আছেন।

اَلَّذِیۡنَ یَلۡمِزُوۡنَ الۡمُطَّوِّعِیۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ فِی الصَّدَقٰتِ وَالَّذِیۡنَ لَا یَجِدُوۡنَ اِلَّا جُہۡدَہُمۡ فَیَسۡخَرُوۡنَ مِنۡہُمۡ ؕ سَخِرَ اللّٰہُ مِنۡہُمۡ ۫ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۷۹﴾

৭৯
মো’মেনগণের মধ্য হইতে যাহারা মুক্তহস্তে দান করে এবং যাহারা নিজেদের শ্রম১২০১ (দ্বারা অর্জিত রোযগার) ব্যতিরেকে কোন কিছু পায় না তাহাদিগকে যাহারা (মোনাফেকরা) দোষারোপ করে এবং তাহাদিগকে বিদ্রূপ করে, আল্লাহ্ তাহাদিগকে বিদ্রূপের শাস্তি দিবেন এবং তাহাদের জন্য রহিয়াছে যন্ত্রণাদায়ক আযাব।
১২০১। আবু আকীল নামক এক দরিদ্র মুসলমান তাঁহার সারা দিনের পারিশ্রমিক (যাহা ছিল অল্প কিছু খেজুর) তিনি তাঁহার চাঁদার অংশরূপে দিয়াছিলেন, তাঁহার এই নগণ্য চাঁদা দানের জন্য মুনাফেকরা তাহাকে উপহাস করিয়াছিল।

اِسۡتَغۡفِرۡ لَہُمۡ اَوۡ لَا تَسۡتَغۡفِرۡ لَہُمۡ ؕ اِنۡ تَسۡتَغۡفِرۡ لَہُمۡ سَبۡعِیۡنَ مَرَّۃً فَلَنۡ یَّغۡفِرَ اللّٰہُ لَہُمۡ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ کَفَرُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡفٰسِقِیۡنَ ﴿٪۸۰﴾

৮০
তুমি তাহাদের জন্য ক্ষমা চাহ বা তুমি তাহাদের জন্য ক্ষমা না চাহ, যদি তাহাদের জন্য তুমি সত্তর বারও১২০২ ক্ষমা চাহ, তথাপি আল্লাহ্ তাহাদিগকে কখনও ক্ষমা করিবেন না। ইহা এই জন্য যে, তাহারা আল্লাহ্‌ এবং তাঁহার রসূলকে অস্বীকার করিয়াছে। এবং আল্লাহ্ দুষ্কৃতিপরায়ণ জাতিকে কখনও সৎপথ প্রদর্শন করেন না।
সূরা আত্‌ তাওবা - রুকু ১০
১২০২। “সত্তর” শব্দটি দ্বারা এখানে কোন বিশেষ সংখ্যা বুঝায় না, বরং বিষয়ের তীব্রতা প্রকাশার্থে বুঝায় অর্থাৎ এইরূপ মুনাফেকরা যাহাদের ধ্বংস অনিবার্য, কখনও ক্ষমা প্রাপ্ত হইবে না, যতই রসূল করীম (সাঃ) তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন না কেন।